Loading...

Loading...
বইসমূহ
৪০০ হাদিসসমূহ
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি উমার (রাঃ) কে সাথে করে উবাই ইবনু কাব (রাঃ) এর নিকট এলেন। তিনি তাদের সামনে বেরিয়ে এসে বলেনঃ আমার মযী নির্গত হয়েছিল, তাই আমার লজ্জাস্থান ধৌত করলাম এবং উযূ (ওজু/অজু/অযু) করলাম। উমার(রাঃ) বললেন, তাই কি যথেষ্ট? তিনি বলেন, হ্যাঁ। উমার(রাঃ) বললেন, আপনি কি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن بشر، حدثنا مسعر، عن مصعب بن شيبة، عن ابي حبيب بن يعلى بن منية، عن ابن عباس، انه اتى ابى بن كعب ومعه عمر فخرج عليهما فقال اني وجدت مذيا فغسلت ذكري وتوضات . فقال عمر او يجزي ذلك قال نعم . قال اسمعته من رسول الله صلى الله عليه وسلم قال نعم
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠলেন, অতঃপর পায়খানায় গেলেন, তারপর প্রয়োজন পূরণ করে মুখমন্ডল ও দুহাত ধৌত করে ঘুমালেন। ১/৫০৮ (১) আবূ বাকর ইবনু খাল্লাদ আল-বাহিলী, ইয়াহ্ইয়া ইবনু সাঈদ, শুবাহ, সালামাহ ইবনু কুহায়ল, বুকায়র, কুরায়ব, ইবনু আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، سمعت سفيان، يقول لزايدة بن قدامة يا ابا الصلت هل سمعت في، هذا شييا فقال حدثنا سلمة بن كهيل، عن كريب، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قام من الليل فدخل الخلاء فقضى حاجته ثم غسل وجهه وكفيه ثم نام . حدثنا ابو بكر بن خلاد الباهلي، حدثنا يحيى بن سعيد، حدثنا شعبة، انبانا سلمة بن كهيل، انبانا بكير، عن كريب، قال فلقيت كريبا فحدثني عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم فذكر نحوه
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তের সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতেন এবং আমরা একই উযূতে কয়েক ওয়াক্তের সালাত পড়তাম।
حدثنا سويد بن سعيد، حدثنا شريك، عن عمرو بن عامر، عن انس بن مالك، قال كان رسول الله صلى الله عليه وسلم يتوضا لكل صلاة وكنا نحن نصلي الصلوات كلها بوضوء واحد
। বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তের সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতেন। তবে মক্কা বিজয়ের দিন তিনি একই উযূ তে কয়েক ওয়াক্তের সালাত আদায় করেছেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، عن سفيان، عن محارب بن دثار، عن سليمان بن بريدة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم كان يتوضا لكل صلاة فلما كان يوم فتح مكة صلى الصلوات كلها بوضوء واحد
। আল-ফাযল ইবনু মুবাশশির (রহঃ) বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ-কে একই উযূ (ওজু/অজু/অযু)তে কয়েক ওয়াক্তের সালাত আদায় করতে দেখেছি। আমি বললাম, একি ব্যাপার? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এরূপ করতে দেখেছি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করেছেন, আমিও তদ্রূপ করলাম।
حدثنا اسماعيل بن توبة، حدثنا زياد بن عبد الله، حدثنا الفضل بن مبشر، قال رايت جابر بن عبد الله يصلي الصلوات بوضوء واحد . فقلت ما هذا فقال رايت رسول الله صلى الله عليه وسلم يصنع هذا فانا اصنع كما صنع رسول الله صلى الله عليه وسلم
। আবূ গুতায়ফ আল-হুযালী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উমার ইবনুল খাত্তাব এর নিকট মসজিদে তার বৈঠক শুনেছিঃ যখন সালাতের সময় উপস্থিত হল তিনি উঠে গিয়ে উযূ (ওজু/অজু/অযু) করেন এবং সালাত আদায় করেন, অতঃপর তার মাজলিসে ফিরে আসেন। অতঃপর আসরের সালাতের সময় হলে তিনি উঠে গিয়ে উযূ করেন এবং সালাত আদায় করেন, অতঃপর তার মজলিসে ফিরে আসেন। পুনরায় মাগরিবের সালাতের সময় হলে তিনি উঠে গিয়ে উযূ করেন এবং সালাত আদায় করেন, অতঃপর তার মাজলিসে ফিরে আসেন। আমি বললাম, আল্লাহ আপনাকে সংশোধন করুন। প্রতি ওয়াক্ত সালাতের জন্য (নতুনভাবে) উযূ করা ফরজ না সুন্নাত? তিনি বলেন, তুমি কি ধারণা করেছ যে, এটা আমার নিজের থেকে করেছি? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, না। যদি আমি ফজরের সালাতের জন্য উযূ করতাম, তাহলে অবশ্যই তা দিয়ে সকল ওয়াক্তের সালাত আদায় করতাম, যাবত না আমার উযূ ভঙ্গ হয়। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ যে ব্যাক্তি উযূ থাকা অবস্থায় প্রতি ওয়াক্ত সালাতের জন্য উযূ করবে, তার জন্য রয়েছে দশটি নেকী। আমি নেকীর প্রতই আগ্রহী।
حدثنا محمد بن يحيى، حدثنا عبد الله بن يزيد المقري، حدثنا عبد الرحمن بن زياد، عن ابي غطيف الهذلي، قال سمعت عبد الله بن عمر بن الخطاب، في مجلسه في المسجد فلما حضرت الصلاة قام فتوضا وصلى ثم عاد الى مجلسه فلما حضرت العصر قام فتوضا وصلى ثم عاد الى مجلسه فلما حضرت المغرب قام فتوضا وصلى ثم عاد الى مجلسه فقلت اصلحك الله افريضة ام سنة الوضوء عند كل صلاة قال او فطنت الى والى هذا مني فقلت نعم . فقال لا لو توضات لصلاة الصبح لصليت به الصلوات كلها ما لم احدث ولكني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من توضا على كل طهر فله عشر حسنات " . وانما رغبت في الحسنات
। সাঈদ ও আব্বাদ ইবনু তামীমের চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করা হল যে, কোন ব্যাক্তি তার সালাতের মধ্যে কিছু পাওয়ার (বায়ু নির্গত হওয়ার) আশঙ্কা করছে। তিনি বলেনঃ (উযূ (ওজু/অজু/অযু) ভঙ্গ হয় না) যতক্ষণ না সে বায়ু নির্গত হওয়ার গন্ধ পায় অথবা শব্দ শোনে।
حدثنا محمد بن الصباح، قال انبانا سفيان بن عيينة، عن الزهري، عن سعيد، وعباد بن تميم، عن عمه، قال شكي الى النبي صلى الله عليه وسلم الرجل يجد الشىء في الصلاة فقال " لا حتى يجد ريحا او يسمع صوتا
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতের মধ্যে (বায়ু নির্গত হওয়ার) সন্দেহ হওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বলেনঃ সে শব্দ না শোনা অথবা দুর্গন্ধ না পাওয়া পর্যন্ত সালাত ত্যাগ করবে না।
حدثنا ابو كريب، حدثنا المحاربي، عن معمر بن راشد، عن الزهري، انبانا سعيد بن المسيب، عن ابي سعيد الخدري، قال سيل النبي صلى الله عليه وسلم عن التشبه في الصلاة فقال " لا ينصرف حتى يسمع صوتا او يجد ريحا
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বায়ু নির্গত হওয়ার শব্দ কিংবা দুর্গন্ধ না পাওয়া পর্যন্ত উযূ (ওজু/অজু/অযু) নষ্ট হয় না বা পুনরায় উযূ করতে হয় না।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، ح وحدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، وعبد الرحمن، قالوا حدثنا شعبة، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا وضوء الا من صوت او ريح
। মুহাম্মাদ ইবনু আমর ইবনু আত্বা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) কে তার কাপড় শুঁকতে দেখে জিজ্ঞেস করলাম, এরূপ করছেন কেন? তিনি বলেন, অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ বায়ুর দুর্গন্ধ পাওয়া বা আওয়াজ শোনা ব্যতীত (পুনরায়) উযূ (ওজু/অজু/অযু) করতে হবে না।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا اسماعيل بن عياش، عن عبد العزيز بن عبيد الله، عن محمد بن عمرو بن عطاء، قال رايت السايب بن يزيد يشم ثوبه فقلت مم ذلك قال اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا وضوء الا من ريح او سماع
। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জঙ্গলের কুয়ার পানি সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি, যা থেকে হিংস্র প্রাণী ও গৃহপালিত পশু পানি পান করে এবং তাতে নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পানি দু কুল্লা পরিমাণ হলে তাকে কোন কিছুই অপবিত্র করে না। ১/৫১৭ (১) আমর ইবনু রাফি, আবদুল্লাহ ইবনু মুবারাক, মুহাম্মাদ ইবনু ইসহাক, মুহাম্মাদ ইবনু জাফার, উবাঈদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا ابو بكر بن خلاد الباهلي، حدثنا يزيد بن هارون، انبانا محمد بن اسحاق، عن محمد بن جعفر بن الزبير، عن عبيد الله بن عبد الله بن عمر، عن ابيه، قال سمعت رسول الله صلى الله عليه وسلم سيل عن الماء يكون بالفلاة من الارض وما ينوبه من الدواب والسباع فقال رسول الله صلى الله عليه وسلم " اذا بلغ الماء قلتين لم ينجسه شىء " . حدثنا عمرو بن رافع، حدثنا عبد الله بن المبارك، عن محمد بن اسحاق، عن محمد بن جعفر، عن عبيد الله بن عبد الله بن عمر، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم نحوه
। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পানি দু বা তিন কুল্লা পরিমাণ হলে, একে কোন কিছু অপবিত্র করে না। ২/৫১৮ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, আবূল ওয়ালীদ, আবূ সালামাহ ও ইবনু আয়িশাহ আল-কুরাশী, হাম্মাদ ইবনু সালামাহ (রহঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، حدثنا حماد بن سلمة، عن عاصم بن المنذر، عن عبيد الله بن عبد الله بن عمر، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا كان الماء قلتين او ثلاثا لم ينجسه شىء " . قال ابو الحسن بن سلمة حدثنا ابو حاتم، حدثنا ابو الوليد، وابو سلمة وابن عايشة القرشي قالوا حدثنا حماد بن سلمة، فذكر نحوه
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। মক্কা ও মদিনার মধ্যবর্তী এলাকায় অবস্থিত কূপ বা জলাশয়, যা থেকে হিংস্র প্রাণী, কুকুর ও গাধা পানি পান করে এবং তার পানি দ্বারা পবিত্রতা অর্জন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হল। তিনি বলেনঃ সেগুলো যা তাদের পেটে পুরেছে তা সেগুলোর জন্যই এবং তাছাড়া যা আছে তা আমাদের জন্য পবিত্র।
حدثنا ابو مصعب المدني، حدثنا عبد الرحمن بن زيد بن اسلم، عن ابيه، عن عطاء بن يسار، عن ابي سعيد الخدري، ان النبي صلى الله عليه وسلم سيل عن الحياض التي بين مكة والمدينة تردها السباع والكلاب والحمر وعن الطهارة منها فقال " لها ما حملت في بطونها ولنا ما غبر طهور
। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একটি পুকুরের পাড়ে গিয়ে পৌঁছলাম, যাতে একটি গাধার লাশ পতিত ছিল। তিনি বলেন, আমরা তার পানি ব্যবহার থেকে বিরত থাকি, যাবত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে পৌঁছেন। তিনি বললেনঃ কোন জিনিস পানিকে অপবিত্র করে না। আমরা পানি পান করলাম পরিতৃপ্ত হলাম এবং তা আমাদের সাথে করে নিলাম।
حدثنا احمد بن سنان، حدثنا يزيد بن هارون، حدثنا شريك، عن طريف بن شهاب، قال سمعت ابا نضرة، يحدث عن جابر بن عبد الله، قال انتهينا الى غدير فاذا فيه جيفة حمار . قال فكففنا عنه حتى انتهى الينا رسول الله صلى الله عليه وسلم فقال " ان الماء لا ينجسه شىء " . فاستقينا واروينا وحملنا
। আবূ উমামাহ আল-বাহিলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন জিনিস পানিকে অপবিত্র করে না, যতক্ষণ না তার ঘ্রাণে, স্বাদে ও রং-এ পরিবর্তন আসে।
حدثنا محمود بن خالد، والعباس بن الوليد الدمشقيان، قالا حدثنا مروان بن محمد، حدثنا رشدين، انبانا معاوية بن صالح، عن راشد بن سعد، عن ابي امامة الباهلي، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الماء لا ينجسه شىء الا ما غلب على ريحه وطعمه ولونه
। লুবাবাহ বিনতুল হারিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) এর পুত্র হুসায়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে পেশাব করে দিলে আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার পরিধেয় বস্ত্রটি আমাকে দিন এবং এটা ছাড়া অন্য একটি বস্ত্র পরে নিন। তিনি বললেনঃ দুগ্ধপোষ্য বালকের পেশাবের উপর পানি ছিটালেই চলবে কিন্তু বালিকার পেশাব ধুতে হবে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو الاحوص، عن سماك بن حرب، عن قابوس بن ابي المخارق، عن لبابة بنت الحارث، قالت بال الحسين بن علي في حجر النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله اعطني ثوبك والبس ثوبا غيره فقال " انما ينضح من بول الذكر ويغسل من بول الانثى
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট একটি (দুগ্ধপোষ্য) শিশু আনা হল। সে তাঁর কোলে পেশাব করে দেয়। তিনি তাতে পানি ছিটিয়ে দেন এবং তা ধৌত করেননি।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت اتي النبي صلى الله عليه وسلم بصبي فبال عليه فاتبعه الماء ولم يغسله
। উম্মু ক্বায়স বিনত মিহসান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার (দুগ্ধপোষ্য) শিশু পুত্রকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলাম। সে তখনও শক্ত খাবার ধরেনি। সে তাঁর কোলে পেশাব করে দেয়। তিনি পানি নিয়ে ডাকেন এবং তা তাতে ছিটিয়ে দেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، ومحمد بن الصباح، قالا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ام قيس بنت محصن، قالت دخلت بابن لي على رسول الله صلى الله عليه وسلم لم ياكل الطعام فبال عليه فدعا بماء فرش عليه
। আলী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দুগ্ধপোষ্য শিশু পুত্র সন্তান হলে তার পেশাবে পানি ছিটালেই চলবে, কিন্তু কন্যা সন্তান হলে তার পেশাব ধুয়ে ফেলতে হবে। ৪/৫২৫ (১) আবূল ইয়ামান আল-মিসরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইমাম শাফিঈ (রহঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাদীস দুগ্ধপোষ্য শিশু পুত্র সন্তান হলে তার পেশাবে পানি ছিটাতে হবে এবং কন্যা সন্তান হলে তার পেশাব ধুয়ে ফেলতে হবে সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, এখানে উভয়ের পানি (পেশাব হিসাবে) একই পর্যায়ের। তিনি বলেন, কেননা পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে নির্গত এবং কন্যা সন্তানের পেশাব গোশত ও রক্ত থেকে নির্গত। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি হৃদয়ঙ্গম করতে পেরেছ অথবা তিনি বলেন, তোমার কি বোধগম্য হয়েছে? আল-মিসরী বলেন, আমি বললাম, না। শাফিঈ (রহঃ) বলেন, আল্লাহ তাআলা আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করার পর তাঁর পাঁজরের ক্ষুদ্র হাড় থেকে হাওয়া (আলাইহি ওয়াসাল্লাম)-কে সৃষ্টি করা হয়। এ হিসাবে পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে তৈরি হয় এবং কন্যা সন্তানের পেশাব গোশত ও রক্ত থেকে নির্গত হয়। আল-মিসরী বলেন, শাফিঈ (রহঃ) আমাকে জিজ্ঞেস করেন, এবার তুমি কি বুঝতে পেরেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আল্লাহ এই জ্ঞান দ্বারা তোমাকে উপকৃত করুন।
حدثنا حوثرة بن محمد، ومحمد بن سعيد بن يزيد بن ابراهيم، قالا حدثنا معاذ بن هشام، انبانا ابي، عن قتادة، عن ابي حرب بن ابي الاسود الديلي، عن ابيه، عن علي، ان النبي صلى الله عليه وسلم قال في بول الرضيع " ينضح بول الغلام ويغسل بول الجارية " . قال ابو الحسن بن سلمة حدثنا احمد بن موسى بن معقل، حدثنا ابو اليمان المصري، قال سالت الشافعي عن حديث النبي، صلى الله عليه وسلم " يرش من بول الغلام ويغسل من بول الجارية " . والماءان جميعا واحد قال لان بول الغلام من الماء والطين وبول الجارية من اللحم والدم . ثم قال لي فهمت او قال لقنت قال قلت لا . قال ان الله تعالى لما خلق ادم خلقت حواء من ضلعه القصير فصار بول الغلام من الماء والطين وصار بول الجارية من اللحم والدم . قال قال لي فهمت قلت نعم . قال لي نفعك الله به
। আবূ সাম্হ(রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খাদিম ছিলাম। তাঁর নিকট হাসান অথবা হুসায়ন (রাঃ)-কে নিয়ে আসা হল। সে তাঁর বুকের উপর পেশাব করে দেয়। উপস্থিত লোকেরা তা ধোয়ার উদ্যোগ নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাতে পানি ছিটিয়ে দাও। কেননা শিশু কন্যা সন্তান হলে তার পেশাব ধৌত করতে হয় এবং পুত্র সন্তান হলে তার পেশাবের উপর পানি ছিটিয়ে দেয়াই যথেষ্ট।
حدثنا عمرو بن علي، ومجاهد بن موسى، والعباس بن عبد العظيم، قالوا حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا يحيى بن الوليد، حدثنا محل بن خليفة، اخبرنا ابو السمح، قال كنت خادم النبي صلى الله عليه وسلم فجيء بالحسن او الحسين فبال على صدره فارادوا ان يغسلوه فقال رسول الله صلى الله عليه وسلم " رشه فانه يغسل بول الجارية ويرش على بول الغلام