Loading...

Loading...
বইসমূহ
৪০০ হাদিসসমূহ
। উম্মু কুরয (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (দুগ্ধপোষ্য শিশু) বালকের পেশাবের উপর পানি ছিটাতে হবে এবং বালিকার পেশাব ধুতে হবে।
حدثنا محمد بن بشار، حدثنا ابو بكر الحنفي، حدثنا اسامة بن زيد، عن عمرو بن شعيب، عن ام كرز، ان رسول الله صلى الله عليه وسلم قال " بول الغلام ينضح وبول الجارية يغسل
। আনাস (রাঃ) থেকে বর্ণিত। এক বেদুঈন মসজিদে (নাববীতে) পেশাব করে দিল। কতক লোক তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে পেশাব করতে বাধা দিও না। অতঃপর তিনি এক বালতি পানি নিয়ে ডাকলেন এবং তা পেশাবের উপর ঢেলে দিলেন।
حدثنا احمد بن عبدة، انبانا حماد بن زيد، حدثنا ثابت، عن انس، ان اعرابيا، بال في المسجد فوثب اليه بعض القوم فقال رسول الله صلى الله عليه وسلم " لا تزرموه " . ثم دعا بدلو من ماء فصب عليه
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুইন মসজিদে (নাববীতে) প্রবেশ করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। সে বললো, হে আল্লাহ্! আমাকে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ক্ষমা করুন এবং আমাদের সাথে অপর কাউকে ক্ষমা না করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেনঃ তুমি একটি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে দিলে। অতঃপর সে ফিরে মোড় ঘুরে মসজিদের এক কোণায় গিয়ে পেশাব করতে লাগলো। বেদুঈন তার অশিষ্ট আচরণ উপলব্ধি করে আমার নিকট দাঁড়িয়ে বললো, আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক। তিনি তাকে ধমকও দেননি এবং গালি-গালাজও করেননি। তিনি শুধু বললেনঃ এই মসজিদে, এতে পেশাব করা সংঙ্গত নয়, বরং তা নির্মাণ করা হয়েছে আল্লাহ্র যিকির ও সালাতের জন্য। অতঃপর তিনি এক বালতি পানি আনার নির্দেশ দেন এবং তা পেশাবের উপর ঢেলে দেয়া হয়।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا علي بن مسهر، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال دخل اعرابي المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس فقال اللهم اغفر لي ولمحمد ولا تغفر لاحد معنا . فضحك رسول الله صلى الله عليه وسلم وقال " لقد احتظرت واسعا " . ثم ولى حتى اذا كان في ناحية المسجد فشج يبول . فقال الاعرابي بعد ان فقه فقام الى بابي وامي . فلم يونب ولم يسب . فقال " ان هذا المسجد لا يبال فيه وانما بني لذكر الله وللصلاة " . ثم امر بسجل من ماء فافرغ على بوله
। ওয়াসিলাহ ইবনুল আসক্বা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললো, হে আল্লাহ্! আমার উপর ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর রহমত বর্ষণ করুন এবং বিশেষ করে আমাদের সাথে আপনার রহমতের মধ্যে অন্য কাউকে যোগ না করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার জন্য দুঃখ হয়! তুমি প্রশস্তকে সংকীর্ণ করে ফেলেছ। রাবী বলেন, এরপর সে সরে গিয়ে পেশাব করতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাহাবীগণ বলেন, থামো! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তাকে ত্যাগ করো। অতঃপর তিনি এক বালতি পানি আনালেন এবং তা পেশাবের উপর ঢেলে দিলেন।
حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن عبد الله، عن عبيد الله الهذلي، - قال محمد بن يحيى وهو عندنا ابن ابي حميد - انبانا ابو المليح الهذلي، عن واثلة بن الاسقع، قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم فقال اللهم ارحمني ومحمدا ولا تشرك في رحمتك ايانا احدا . فقال " لقد حظرت واسعا ويحك - او ويلك - " . قال فشج يبول فقال اصحاب النبي صلى الله عليه وسلم مه . فقال رسول الله صلى الله عليه وسلم " دعوه " . ثم دعا بسجل من ماء فصب عليه
। আবদুর রহমান ইবনু আওফ (রহঃ) এর উম্মু ওয়ালাদ থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু সালামাহ (রাঃ)-কে বললেন, আমার পরিধেয় বস্ত্রের আঁচল বেশ লম্বা। এ অবস্থায় আমি আবর্জনার স্থান দিয়ে যাতায়াত করি। উম্মু সালামাহ(রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তার পরের স্থান একে পবিত্র করে দেয়।
حدثنا هشام بن عمار، حدثنا مالك بن انس، حدثنا محمد بن عمارة بن عمرو بن حزم، عن محمد بن ابراهيم بن الحارث التيمي، عن ام ولد، لابراهيم بن عبد الرحمن بن عوف انها سالت ام سلمة زوج النبي صلى الله عليه وسلم قالت اني امراة اطيل ذيلي فامشي في المكان القذر فقالت قال رسول الله صلى الله عليه وسلم " يطهره ما بعده
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বলা হল, হে আল্লাহ্র রাসূল! আমরা মসজিদে যাতায়াতকালে আবর্জনার স্থানও অতিক্রম করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ভূমির একাংশ অপরাংশকে পবিত্র করে।
حدثنا ابو كريب، حدثنا ابراهيم بن اسماعيل اليشكري، عن ابن ابي حبيبة، عن داود بن الحصين، عن ابي سفيان، عن ابي هريرة، قال قيل يا رسول الله انا نريد المسجد فنطا الطريق النجسة . فقال رسول الله صلى الله عليه وسلم " الارض يطهر بعضها بعضا
। আবদুল আশহাল গোত্রের এক মহিলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জানতে চেয়ে বললাম, আমার ও মসজিদের মাঝখানে আবর্জনাপূর্ণ কিছু পথ আছে। তিনি বলেনঃ তার পরবর্তী পথ হয়ত পরিচ্ছন্ন হবে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেনঃ এই অংশ ঐ অংশের সমান বা পরিপূরক।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا شريك، عن عبد الله بن عيسى، عن موسى بن عبد الله بن يزيد، عن امراة، من بني عبد الاشهل قالت سالت النبي صلى الله عليه وسلم فقلت ان بيني وبين المسجد طريقا قذرة . قال " فبعدها طريق انظف منها " . قلت نعم . قال " فهذه بهذه
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। মদিনার কোন এক পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে নাপাক অবস্থায় তার সাক্ষাৎ হয়। তিনি নিজেকে লুকিয়ে ফেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হারিয়ে ফেলেন। অতঃপর তিনি ফিরে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেনঃ হে আবূ হুরাইরাহ! তুমি কোথায় ছিলে? তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি যখন আমাকে দেখেছেন তখন আমি নাপাক ছিলাম। এমতাবস্থায় গোসল না করে আপনার সাথে বসা আমি সঙ্গত মনে করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুমিন ব্যাক্তি নাপাক হয় না।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا اسماعيل ابن علية، عن حميد، عن بكر بن عبد الله، عن ابي رافع، عن ابي هريرة، انه لقيه النبي صلى الله عليه وسلم في طريق من طرق المدينة وهو جنب فانسل ففقده النبي صلى الله عليه وسلم فلما جاء قال " اين كنت يا ابا هريرة " . قال يا رسول الله لقيتني وانا جنب فكرهت ان اجالسك حتى اغتسل . فقال رسول الله صلى الله عليه وسلم " المومن لا ينجس
। হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে আমার সাথে সাক্ষাৎ করেন। আমি নাপাক অবস্থায় ছিলাম। তাই আমি তাঁকে পাশ কাটিয়ে গোসল করতে গেলাম। অতঃপর আমি ফিরে এলে তিনি বলেনঃ তোমার কী হল? আমি বললাম, আমি নাপাক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুসলিম ব্যাক্তি নাপাক হয় না।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، ح وحدثنا اسحاق بن منصور، انبانا يحيى بن سعيد، جميعا عن مسعر، عن واصل الاحدب، عن ابي وايل، عن حذيفة، قال خرج النبي صلى الله عليه وسلم فلقيني وانا جنب فحدت عنه فاغتسلت ثم جيت فقال " ما لك " . قلت كنت جنبا . قال رسول الله صلى الله عليه وسلم " ان المسلم لا ينجس
। আমর ইবনু মাইমূন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সুলাইমান ইবনু ইয়াসার (রহঃ)-কে বীর্য লেগে যাওয়া পরিধেয় বস্ত্র সম্পর্কে জিজ্ঞেস করি যে, আমরা কি শুধু বীর্য লেগে যাওয়া অংশ ধৌত করবো, না গোটা কাপড়টই ধৌত করবো? সুলাইমান (রহঃ) বলেন, আয়িশাহ (রাঃ) বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিধেয় বস্ত্রে বীর্য লেগে গেলে তিনি তা পরিহিত অবস্থায় ধুয়ে ফেলতেন, অতঃপর ঐ কাপড় পরেই সালাত আদায় করতে বেরিয়ে যেতেন এবং আমি তাতে ধোয়ার চিহ্ন দেখতে পেতাম।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبدة بن سليمان، عن عمرو بن ميمون، قال سالت سليمان بن يسار عن الثوب، يصيبه المني انغسله او نغسل الثوب كله قال سليمان قالت عايشة كان النبي صلى الله عليه وسلم يصيب ثوبه فيغسله من ثوبه ثم يخرج في ثوبه الى الصلاة وانا ارى اثر الغسل فيه
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কখনো কখনো আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে বীর্য খুঁটে তুলে ফেলতাম।
حدثنا علي بن محمد، حدثنا ابو معاوية، ح وحدثنا محمد بن طريف، حدثنا عبدة بن سليمان، جميعا عن الاعمش، عن ابراهيم، عن همام بن الحارث، عن عايشة، قالت ربما فركته من ثوب رسول الله صلى الله عليه وسلم بيدي
। হাম্মাম ইবনুল হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশাহ (রাঃ) এর ঘরে একজন মেহমান আসলে তিনি তার জন্য একটি হলুদ বর্ণের তোষক বিছিয়ে দেয়ার নির্দেশ দিলেন। তাতে মেহমানের স্বপ্নদোষ হল এবং স্বপ্নদোষের চিহ্ন বিদ্যমান থাকা অবস্থায় সে তোষকটি ফেরত পাঠাতে লজ্জাবোধ করে। তাই সে তা পানিতে ডুবিয়ে ধৌত করার পর সেটি তাকে ফেরত পাঠায়। তখন আয়িশাহ (রাঃ) বলেন, সে আমাদের কাপড়টি কেন নষ্ট করলো? তার জন্য তো আঙ্গুল দিয়ে তা খুঁটে ফেলাই যথেষ্ট ছিল। কখনো কখনো আমি আমার আঙ্গুল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাপড় থেকে বীর্য খুঁটে তুলে ফেলেছি।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابراهيم، عن همام بن الحارث، قال نزل بعايشة ضيف فامرت له بملحفة لها صفراء فاحتلم فيها فاستحيى ان يرسل بها وفيها اثر الاحتلام فغمسها في الماء ثم ارسل بها فقالت عايشة لم افسدت علينا ثوبنا انما كان يكفيك ان تفركه باصبعك ربما فركته من ثوب رسول الله صلى الله عليه وسلم باصبعي
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাপড়ে বীর্যের চিহ্ন দেখে তা নিজ হাতে খুঁটে তুলে ফেলেছি।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا هشيم، عن مغيرة، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت لقد رايتني اجده في ثوب رسول الله صلى الله عليه وسلم فاحته عنه
। মুআবিয়াহ ইবনু আবূ সুফ্ইয়ান (রঃ) থেকে বর্ণিত। তিনি তার বোন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু হাবীবাহ (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় পরে সহবাস করতেন তা পরেই কি তিনি সালাতও আদায় করতেন? তিনি বলেন, হ্যাঁ, যদি তাতে নাপাকী না লাগতো।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، عن يزيد بن ابي حبيب، عن سويد بن قيس، عن معاوية بن حديج، عن معاوية بن ابي سفيان، انه سال اخته ام حبيبة زوج النبي صلى الله عليه وسلم هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي في الثوب الذي يجامع فيه قالت نعم اذا لم يكن فيه اذى
। আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা থেকে পানির ফোঁটা পতিত হওয়া অবস্থায় আমাদেরকে নিকট বের হয়ে আসেন। তিনি আমাদের এক কাপড়ে সালাত আদায় করালেন, যার দু প্রান্ত দু (কাঁধে) বিপরীত দিকে ছিল। তিনি সালাত শেষ করলে পর উমার ইবনুল খাত্তাব বলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি আমাদের সাথে এক কাপড়ে সালাত আদায় করালেন। তিনি বলেনঃ হ্যাঁ, তাতেই সালাত আদায় করেছি এবং এই কাপড় পরিহিত অবস্থায় আমি সহবাস করেছি।
حدثنا هشام بن خالد الازرق، حدثنا الحسن بن يحيى الخشني، حدثنا زيد بن واقد، عن بسر بن عبيد الله، عن ابي ادريس الخولاني، عن ابي الدرداء، قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم وراسه يقطر ماء فصلى بنا في ثوب واحد متوشحا به قد خالف بين طرفيه فلما انصرف قال عمر بن الخطاب يا رسول الله تصلي بنا في ثوب واحد قال " نعم اصلي فيه وفيه " . اى قد جامعت فيه
। জাবির ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলো, কোন ব্যাক্তি যে কাপড় পরে সহবাস করেছে সে কাপড় পরেই কি সে সালাত আদায় করতে পারে? তিনি বলেনঃ হ্যাঁ, তবে তাতে নাপাকী দৃষ্টিগোচর হলে তা ধুয়ে নিতে হবে।
حدثنا محمد بن يحيى، حدثنا يحيى بن يوسف الزمي، ح وحدثنا احمد بن عثمان بن حكيم، حدثنا سليمان بن عبيد الله الرقي، قالا حدثنا عبيد الله بن عمرو، عن عبد الملك بن عمير، عن جابر بن سمرة، قال سال رجل النبي صلى الله عليه وسلم يصلي في الثوب الذي ياتي فيه اهله قال " نعم الا ان يرى فيه شييا فيغسله
। হাম্মাম ইবনুল হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) পেশাব করার পর উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং তার চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ(মাসেহ) করলেন। তাকে বলা হল, আপনিও কি এরূপ করেন? তিনি বলেন, আমাকে কোন্ জিনিস তাতে বাধা দিবে? অথচ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ করতে দেখেছি। ইব্রাহীম (রহঃ) বলেন, জারীর -এর হাদীস শুনে লোকেরা বিস্মিত হতো। কারণ তিনি সূরাহ আল-মায়িদাহ নাযিল হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن الاعمش، عن ابراهيم، عن همام بن الحارث، قال بال جرير بن عبد الله ثم توضا ومسح على خفيه فقيل له اتفعل هذا قال وما يمنعني وقد رايت رسول الله صلى الله عليه وسلم يفعله . قال ابراهيم كان يعجبهم حديث جرير لان اسلامه كان بعد نزول المايدة
। হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং তার চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ(মাসেহ) করলেন।
حدثنا محمد بن عبد الله بن نمير، وعلي بن محمد، قالا حدثنا وكيع، ح وحدثنا ابو همام الوليد بن شجاع بن الوليد، حدثنا ابي وابن، عيينة وابن ابي زايدة جميعا عن الاعمش، عن ابي وايل، عن حذيفة، ان رسول الله صلى الله عليه وسلم توضا ومسح على خفيه
। মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় যেতে বের হলেন। মুগীরাহ (রাঃ) এক পাত্র পানিসহ তাঁর অনুসরণ করেন। শেষে রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সেরে উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ(মাসেহ) করেন।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، عن يحيى بن سعيد، عن سعد بن ابراهيم، عن نافع بن جبير، عن عروة بن المغيرة بن شعبة، عن ابيه المغيرة بن شعبة، عن رسول الله صلى الله عليه وسلم انه خرج لحاجته فاتبعه المغيرة باداوة فيها ماء حتى فرغ من حاجته فتوضا ومسح على الخفين
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি সা’দ ইবনু মালিক (রাঃ) কে চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ(মাসেহ) করতে দেখে বলেন, আপনারাও এটা করছেন! এরপর তারা উভয়ে উমার (রাঃ) এর এর নিকট একত্র হলেন। সা’দ(রাঃ) উমার(রাঃ) কে বলেন, আমার এই ভাতিজাকে চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ(মাসেহ) সম্পর্কে ফতওয়া দিন। উমার(রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে থাকাকালে আমাদের চামড়ার মোজার উপর মাসহ(মাসেহ) করতাম। আমরা একে আপত্তিকর দেখতে পাইনি। ইবনু উমার(রাঃ) বলেন, আর যদি সে পায়খানা সেরে আসে? তিনি বলেন, হ্যাঁ (সে ক্ষেত্রেও)।
حدثنا عمران بن موسى الليثي، حدثنا محمد بن سواء، حدثنا سعيد بن ابي عروبة، عن ايوب، عن نافع، عن ابن عمر، انه راى سعد بن مالك وهو يمسح على الخفين فقال انكم لتفعلون ذلك فاجتمعنا عند عمر فقال سعد لعمر افت ابن اخي في المسح على الخفين . فقال عمر كنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم نمسح على خفافنا لم نر بذلك باسا . فقال ابن عمر وان جاء من الغايط قال نعم