Loading...
Loading...
বইসমূহ
400 হাদিসসমূহ
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি তার দু কানে তার দু হাত রেখে বলতেন, এই দুকান বধির হয়ে যাক! যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে না শুনে থাকি যে, আগুনে পাকানো জিনিস খাওয়ার পর তোমরা উযূ (ওজু/...
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর কাঁধের গোশত খাওয়ার পর তাঁর নিচে বিছানো কাপড়ে তাঁর উভয় হাত মোছেন, অতঃপর সালাতে দাঁড়ান এবং সালাত আদায় করেন।
। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আবূ বাকর ও উমার রুটি ও গোশত খেলেন এবং তাঁরা উযূ (ওজু/অজু/অযু) করেননি।
। যুহরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়ালীদ অথবা আবদুল মালিকের সামনে রাতের খাবার পেশ করলাম। ইত্যবসরে সালাতের ওয়াক্ত হয়ে গেলে আমি উযূ (ওজু/অজু/অযু) করতে উঠে দাঁড়ালাম। তখন জাফার ইবনু আমর ইবনু উমাইয়্যাহ (রহঃ) বলেন, আমি...
। উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে বকরীর রানের গোশত পরিবেশন করা হল। তিনি তা থেকে খেলেন, অতঃপর সালাত আদায় করলেন, কিন্তু পানি স্পর্শ করেননি।
। সুওয়াইদ ইবনু নুমান আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে খায়বারের উদ্দেশে রওয়ানা হলেন। তারা আস-সাহবা নামক স্থানে পৌঁছে আসরের সালাত আদায় করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্ল...
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর কাঁধের গোশত খেলেন, অতঃপর কুলি করেন এবং তাঁর উভয় হাত ধোয়ার পর সালাত আদায় করেন।
। আল-বারাআ ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে উটের গোশত খেয়ে উযূ (ওজু/অজু/অযু) করা সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেনঃ তোমরা তা খেয়ে উযূ করবে।
। জাবির ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উটের গোশত খেয়ে উযূ (ওজু/অজু/অযু) করার এবং ছাগলের গোশত খেয়ে উযূ না করার নির্দেশ দিয়েছেন।
। উসায়দ ইবনু হুযায়র (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা বকরীর দুধ পান করার পর উযূ (ওজু/অজু/অযু) করবে না এবং উটের দুধ পান করার পর উযূ করবে।
। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা উটের গোশত খেয়ে উযূ (ওজু/অজু/অযু) করো, বকরীর গোশত খেয়ে উযূ করো না এবং ছাগলের দুধপান করে উযূ করো না। তোমরা বকরীর খোঁয়াড়ে...
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা দুধ পান করে কুলি করবে। কেননা তাতে চর্বি আছে।
। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দুধ পান করার পর কুলি করবে। কেননা তাতে চর্বি আছে।
। সাহল ইবনু সা’দ আস-সাঈদী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা দুধ পান করার পর কুলি করবে। কারণ তাতে চর্বি আছে।
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরী দোহন করে তার দুধ পান করেন, অতঃপর পানি চেয়ে নিয়ে তা দিয়ে কুলি করেন এবং বলেনঃ তাতে চর্বি আছে।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক স্ত্রীকে চুমা দিলেন, অতঃপর সালাত আদায়ের জন্য বেরিয়ে গেলেন, কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করেননি। আমি (উরওয়াহ) বললাম, আপনই সেই ব্যাক্তি। এতে তিনি (...
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পর চুমা দিতেন, অতঃপর উযূ (ওজু/অজু/অযু) না করেই সালাত আদায় করতেন। বহুবার তিনি আমার সাথে এরূপ করেছেন।
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে মযী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ তা নির্গত হলে উযূ (ওজু/অজু/অযু) করতে হবে এবং বীর্য নির্গত হলে গোসল করতে হবে।
। মিক্বদাদ ইবনুল আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এমন ব্যাক্তি সম্পর্কে জিজ্ঞেস করেন, যে তার স্ত্রীর নিকটবর্তী হয়েছে কিন্তু বীর্যপাত হয়নি। তিনি বললেনঃ তোমাদের মধ্যে কারো এরূপ হলে সে য...
। সাহল ইবনু হুনায়ফ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রচুর মযী নির্গত হতো, তাই বহুবার গোসল করতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এতে তোমার জন্য উযূ (ওজু/অজু/অযু)ই যথেষ্ট। আমি...