Loading...

Loading...
বইসমূহ
২৬৬ হাদিসসমূহ
। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বলা হল, হে আল্লাহ্র রাসূল! কোন্ ব্যাক্তি আপনার নিকট অধিক প্রিয়? তিনি বলেনঃ আয়িশাহ। আবার বলা হল, পুরুষদের মধ্যে? তিনি বলেনঃ তার পিতা।
حدثنا احمد بن عبدة، والحسين بن الحسن المروزي، قالا حدثنا المعتمر بن سليمان، عن حميد، عن انس، قال قيل يا رسول الله اى الناس احب اليك قال " عايشة " . قيل من الرجال قال " ابوها
। আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাঃ) কে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর কোন্ সাহাবী সর্বাধিক প্রিয় ছিলেন? তিনি বলেন, আবূ বাকর। আমি আবার বললাম, তারপর তাদের মধ্যে কে? তিনি বললেন, উমার। আমি আবার বললাম, অতঃপর তাদের মধ্যে কে? তিনি বলেন, আবূ উবাইদাহ।
حدثنا علي بن محمد، حدثنا ابو اسامة، اخبرني الجريري، عن عبد الله بن شقيق، قال قلت لعايشة اى اصحابه كان احب اليه قالت ابو بكر . قلت ثم ايهم قالت عمر . قلت ثم ايهم قالت ابو عبيدة
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইসলাম গ্রহণ করলে জিবরীল (আলাইহিস সালাম) অবতরণ করে বলেন, হে মুহাম্মাদ! উমারের ইসলাম কবূল করার সুসংবাদে ঊর্ধ্ব জগতের বাসিন্দ্বারা আনন্দিত হয়েছে।
حدثنا اسماعيل بن محمد الطلحي، حدثنا عبد الله بن خراش الحوشبي، عن العوام بن حوشب، عن مجاهد، عن ابن عباس، قال لما اسلم عمر نزل جبريل فقال يا محمد لقد استبشر اهل السماء باسلام عمر
। উবাই ইবনু কাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহাসত্যবাদী সত্তা (আল্লাহ্) সর্বপ্রথম উমারের সাথে মূসাফাহা করবেন, তাকে সর্বপ্রথম সালাম দিবেন এবং তার হাত ধরে সর্বপ্রথম তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
حدثنا اسماعيل بن محمد الطلحي، انبانا داود بن عطاء المديني، عن صالح بن كيسان، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابى بن كعب، قال قال رسول الله صلى الله عليه وسلم " اول من يصافحه الحق عمر واول من يسلم عليه واول من ياخذ بيده فيدخله الجنة
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! বিশেষভাবে উমার ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামকে সম্মানিত করুন।
حدثنا محمد بن عبيد ابو عبيد المديني، حدثنا عبد الملك بن الماجشون، حدثني الزنجي بن خالد، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " اللهم اعز الاسلام بعمر بن الخطاب خاصة
। আবদুল্লাহ ইবনু সালামাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাঃ) কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে সর্বোৎকৃষ্ট মানুষ হলেন আবূ বাকর (রাঃ) এবং আবূ বাকর (রাঃ) এর পরে উত্তম লোক হলেন উমার (রাঃ)।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، حدثنا شعبة، عن عمرو بن مرة، عن عبد الله بن سلمة، قال سمعت عليا، يقول خير الناس بعد رسول الله صلى الله عليه وسلم ابو بكر وخير الناس بعد ابي بكر عمر
। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে বসা ছিলাম। তিনি বলেনঃ একদা আমি স্বপ্নে নিজেকে জান্নাতের মধ্যে দেখলাম। আমি লক্ষ্য করলাম, এক মহিলা একটি প্রাসা’দর নিকট বসে উযূ (ওজু/অজু/অযু) করছে। আমি জিজ্ঞেস করলাম, প্রাসা’দটি কার? মহিলা বললো, উমার (রাঃ) এর। তখন উমারের আত্নমর্যাদাবোধের কথা আমার স্মরণ হল এবং আমি সেখান থেকে পেছনে ফিরে এলাম। আবূ হুরায়রা বলেন, (এ কথা শুনে) উমার কেঁদে দিলেন এবং বললেন, হে আল্লাহ্র রাসূল! আমার পিতা-মাতা আপনার জন্য কুরআন হোক, আমি আপনার উপর কিভাবে আত্নর্যাদাবোধ প্রকাশ করতে পারি।
حدثنا محمد بن الحارث المصري، انبانا الليث بن سعد، حدثني عقيل، عن ابن شهاب، اخبرني سعيد بن المسيب، ان ابا هريرة، قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم قال " بينا انا نايم رايتني في الجنة فاذا انا بامراة تتوضا الى جانب قصر فقلت لمن هذا القصر فقالت لعمر . فذكرت غيرته فوليت مدبرا " . قال ابو هريرة فبكى عمر فقال اعليك بابي وامي يا رسول الله اغار
। আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি: নিশ্চয়ই আল্লাহ তাআলা উমারের মুখে সত্যকে স্থাপন করেছেন এবং সেই সত্যের সাহায্যে সে কথা বলে।
حدثنا ابو سلمة، يحيى بن خلف حدثنا عبد الاعلى، عن محمد بن اسحاق، عن مكحول، عن غضيف بن الحارث، عن ابي ذر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله وضع الحق على لسان عمر يقول به
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে প্রত্যেক নবীর একজন অন্তরঙ্গ বন্ধু থাকবে। সেখানে আমার অন্তরঙ্গ বন্ধু হবে উসমান ইবনু আফফান।
حدثنا ابو مروان، محمد بن عثمان العثماني حدثنا ابي عثمان بن خالد، عن عبد الرحمن بن ابي الزناد، عن ابيه، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لكل نبي رفيق في الجنة ورفيقي فيها عثمان بن عفان
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দরজায় উসমান -এর সাক্ষাৎ পেয়ে বলেনঃ হে উসমান! এই যে, জিবরীল (আলাইহিস সালাম)। তিনি আমাকে অবহিত করেন যে, আল্লাহ তাআলা তোমার সাথে উম্মু কুলসুমের বিবাহ দিয়েছেন এবং তার মোহরও রুকাইয়ার মোহরের সমান।
حدثنا ابو مروان، محمد بن عثمان العثماني حدثنا ابي عثمان بن خالد، عن عبد الرحمن بن ابي الزناد، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم لقي عثمان عند باب المسجد فقال " يا عثمان هذا جبريل اخبرني ان الله قد زوجك ام كلثوم بمثل صداق رقية على مثل صحبتها
। কাব ইবনু উজরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই সংঘটিতব্য একটি বিপর্যয়ের উল্লেখ করেন। ইত্যবসরে এক ব্যাক্তি মাথা নিচু করে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তখন এ ব্যাক্তি সৎপথে প্রতিষ্ঠিত থাকবে। আমি দ্রুত হেঁটে গিয়ে তার দু কাঁধে হাত রাখতেই দেখলাম যে, তিনি উসমান। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট ফিরে এসে বললাম, ইনি কি সেই ব্যাক্তি? তিনি বলেনঃ ইনিই সেই ব্যাক্তি।
حدثنا علي بن محمد، حدثنا عبد الله بن ادريس، عن هشام بن حسان، عن محمد بن سيرين، عن كعب بن عجرة، قال ذكر رسول الله صلى الله عليه وسلم فتنة فقربها فمر رجل مقنع راسه فقال رسول الله صلى الله عليه وسلم " هذا يوميذ على الهدى " . فوثبت فاخذت بضبعى عثمان ثم استقبلت رسول الله صلى الله عليه وسلم فقلت هذا قال " هذا
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে উসমান! তোমাকে আল্লাহ তাআলা একদিন এই কাজের (খিলাফতের) দায়িত্বশীল করবেন। মুনাফিকরা ষড়যন্ত্র করে আল্লাহ প্রদত্ত তোমার এই জামা (খিলাফতের দায়িত্ব) তোমার থেকে খুলে ফেলতে চাইবে। তুমি কখনও তা খুলবে না। তিনি এ কথা তিনবার বলেন। নুমান (রহঃ) বলেন, আমি আয়িশাহ (রাঃ) কে জিজ্ঞেস করলাম, (বিদ্রোহ চলাকালে) জনসম্মুখে এ হাদীস বর্ণনা করতে আপনাকে কিসে বিরত রেখেছে? তিনি বলেন, আমি ভুলে গিয়েছিলাম।
حدثنا علي بن محمد، حدثنا ابو معاوية، حدثنا الفرج بن فضالة، عن ربيعة بن يزيد الدمشقي، عن النعمان بن بشير، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " يا عثمان ان ولاك الله هذا الامر يوما فارادك المنافقون ان تخلع قميصك الذي قمصك الله فلا تخلعه " . يقول ذلك ثلاث مرات . قال النعمان فقلت لعايشة ما منعك ان تعلمي الناس بهذا قالت انسيته والله
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রোগশয্যায় বললেনঃ আমি আশা করি যে, এ সময় আমার কোন সাহাবী আমার নিকট উপস্থিত থাকুক। আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! আমরা কি আপনার কাছে আবূ বাকরকে ডেকে আনবো? তিনি নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার কাছে উমারকে ডেকে আনবো? তিনি এবারও নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার নিকট উসমানকে ডেকে আনবো? তিনি বলেন, হাঁ। অতঃপর উসমান এলেন। তিনি তার সাথে একান্তে আলাপ-আলোচনা করেন। উসমান -এর চেহারায় পরিবর্তন লক্ষ্য করা গেল। ক্বায়স (রহঃ) বলেন, আমার নিকট উসমানের মুক্ত দাস আবূ সাহলাহ (রহঃ) বর্ণনা করেন যে, উসমান ইবনু আফফান নিজ বাড়িতে অবরুদ্ধ থাকাকালে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে একটি অঙ্গীকার নিয়েছেন, আমি তাতে ধৈর্য ধারণ করবো। আলী ইবনু মুহাম্মাদ (রহঃ) তার বর্ণনায় উল্লেখ করেছেন, উসমান বলেছেন, আমি তাতে ধৈর্য ধারণ করবো। ক্বায়স (রহঃ) বলেন, সাহাবীদের মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে এটাই ছিল তাঁর একান্ত আলাপ।
حدثنا محمد بن عبد الله بن نمير، وعلي بن محمد، قالا حدثنا وكيع، حدثنا اسماعيل بن ابي خالد، عن قيس بن ابي حازم، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم في مرضه " وددت ان عندي بعض اصحابي " . قلنا يا رسول الله الا ندعو لك ابا بكر فسكت قلنا الا ندعو لك عمر فسكت قلنا الا ندعو لك عثمان قال " نعم " . فجاء عثمان فخلا به فجعل النبي صلى الله عليه وسلم يكلمه ووجه عثمان يتغير . قال قيس فحدثني ابو سهلة مولى عثمان ان عثمان بن عفان قال يوم الدار ان رسول الله صلى الله عليه وسلم عهد الى عهدا وانا صاير اليه . وقال علي في حديثه وانا صابر عليه . قال قيس فكانوا يرونه ذلك اليوم
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অবগত করলেন যে, মুমিন ব্যাক্তিরাই আমাকে ভালবাসবে এবং মুনাফিকরাই আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، وابو معاوية وعبد الله بن نمير عن الاعمش، عن عدي بن ثابت، عن زر بن حبيش، عن علي، قال عهد الى النبي الامي صلى الله عليه وسلم انه لا يحبني الا مومن ولا يبغضني الا منافق
। সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রাঃ) কে বলেনঃ তুমি কি এতে সন্তুষ্ট নও যে, আমার নিকট তুমি এরূপ স্থানের অধিকারী যেরূপ মূসা (আলাইহিস সালাম)-এর নিকট হারূন (আলাইহি ওয়াসাল্লাম)-এর স্থান (মর্যাদা)?
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن سعد بن ابراهيم، قال سمعت ابراهيم بن سعد بن ابي وقاص، يحدث عن ابيه، عن النبي صلى الله عليه وسلم انه قال لعلي " الا ترضى ان تكون مني بمنزلة هارون من موسى
। আল-বারাআ ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বিদায় হাজ্জে (হজ্জ) উপস্থিত ছিলাম। তিনি পথিমধ্যে এক স্থানে অবতরণ করেন, অতঃপর সালাতের জামাআতে একত্র হওয়ার নির্দেশ দেন। তিনি আলী -এর হাত ধরে বলেনঃ আমি কি মুমিনদের নিকট তাদের নিজেদের চাইতে অধিক ঘনিষ্ঠতর নই? তারা বলেন, হ্যাঁ অবশ্যই। তিনি আবার বলেনঃ আমি কি প্রত্যেক মুমিনের নিকট তার নিজের চাইতে অধিক ঘনিষ্ঠতর নই? তারা বলেন, হাঁ অবশ্যই। তিনি বলেনঃ আমি যার বন্ধু আলীও তার বন্ধু। হে আল্লাহ্! যে তাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। হে আল্লাহ! যে তার সাথে শত্রুতা করে আপনিও তার সাথে শত্রুতা করুন।
حدثنا علي بن محمد، حدثنا ابو الحسين، اخبرني حماد بن سلمة، عن علي بن زيد بن جدعان، عن عدي بن ثابت، عن البراء بن عازب، قال اقبلنا مع رسول الله صلى الله عليه وسلم في حجته التي حج فنزل في الطريق فامر الصلاة جامعة فاخذ بيد علي فقال " الست اولى بالمومنين من انفسهم " . قالوا بلى . قال " الست اولى بكل مومن من نفسه " . قالوا بلى . قال " فهذا ولي من انا مولاه اللهم وال من والاه اللهم عاد من عاداه
। আবদুর রহমান ইবনু আবূ লাইলা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ লাইলা (রহঃ) আলী -এর সাথে নৈশ আলাপ করতেন। আলী শীতকালে গ্রীষ্মকালীন পোশাক এবং গ্রীষ্মকালে শীতকালীন পোশাক পরিধান করতেন। আমরা বললাম, আপনি যদি তাকে জিজ্ঞেস করতেন! তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ চলাকালে আমাকে ডেকে পাঠান। তখন আমি চক্ষুপীড়ায় আক্রান্ত ছিলাম। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি চক্ষুপীড়ায় আক্রান্ত। তিনি তাঁর মুখের লালা আমার চোখে লাগিয়ে দিয়ে বলেনঃ হে আল্লাহ্! তার থেকে গরম ও ঠান্ডা দূরীভূত করে দাও। তিনি বলেন, সেদিন থেকে আমি না গরম অনুভব করছি, না ঠান্ডা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ নিশ্চয় আমি এমন এক ব্যাক্তিকে অভিযানে পাঠাবো যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে, আল্লাহ ও তাঁর রাসূলও তাকে ভালোবাসেন এবং সে পৃষ্ঠপ্রদর্শনকারীও নয়। লোকেদের এই মর্যাদা লাভের আকাঙ্ক্ষা হল। তিনি আলী (রাঃ) কে ডেকে পাঠান এবং তাকেই (সেনাবাহিনীর) পতাকা দান করেন।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا وكيع، حدثنا ابن ابي ليلى، حدثنا الحكم، عن عبد الرحمن بن ابي ليلى، قال كان ابو ليلى يسمر مع علي فكان يلبس ثياب الصيف في الشتاء وثياب الشتاء في الصيف فقلنا لو سالته فقال ان رسول الله صلى الله عليه وسلم بعث الى وانا ارمد العين يوم خيبر قلت يا رسول الله اني ارمد العين . فتفل في عيني ثم قال " اللهم اذهب عنه الحر والبرد " . قال فما وجدت حرا ولا بردا بعد يوميذ . وقال " لابعثن رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله ليس بفرار " . فتشوف لها الناس فبعث الى علي فاعطاها اياه
। ইবনু উমার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হাসান ও হুসায়ন জান্নাতী যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ হবে।
حدثنا محمد بن موسى الواسطي، حدثنا المعلى بن عبد الرحمن، حدثنا ابن ابي ذيب، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " الحسن والحسين سيدا شباب اهل الجنة وابوهما خير منهما
। হুবশী ইবনু জুনাদাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ আলী আমার থেকে এবং আমি তার থেকে। আলীই আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করতে পারে।
حدثنا ابو بكر بن ابي شيبة، وسويد بن سعيد، واسماعيل بن موسى، قالوا حدثنا شريك، عن ابي اسحاق، عن حبشي بن جنادة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " علي مني وانا منه ولا يودي عني الا علي
। আব্বাদ ইবনু আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী বলেছেনঃ আমি আল্লাহ্র বান্দা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাই। আমি পরম সত্যবাদী। আমার পরে কেবল মিথ্যাবাদীই এই (খেতাব) দাবি করবে। আমি লোকেদের সাত বছর পূর্বেই সালাত আদায় করেছি।
حدثنا محمد بن اسماعيل الرازي، حدثنا عبيد الله بن موسى، انبانا العلاء بن صالح، عن المنهال، عن عباد بن عبد الله، قال قال علي انا عبد الله، واخو، رسوله صلى الله عليه وسلم وانا الصديق الاكبر، لا يقولها بعدي الا كذاب صليت قبل الناس لسبع سنين