Loading...

Loading...
বইসমূহ
২৬৬ হাদিসসমূহ
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বান্দাহ চারটি বিষয়ের উপর ঈমান না আনা পর্যন্ত মুমিন হবে না। একমাত্র আল্লাহ্র উপর ঈমান আনবে, যাঁর কোন শারীক নেই, নিশ্চয় আমি আল্লাহ্র রাসূল, মৃত্যুর পর পুনরুত্থান এবং তাকদীরের ভালোমন্দে।
حدثنا عبد الله بن عامر بن زرارة، حدثنا شريك، عن منصور، عن ربعي، عن علي، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يومن عبد حتى يومن باربع بالله وحده لا شريك له واني رسول الله وبالبعث بعد الموت والقدر
। উম্মুল মুমিনীন আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আনসার সম্প্রদায়ের এক বালকের জানাযা পড়ার জন্য ডাকা হল। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! তার জন্য সুসংবাদ, সে জান্নাতের চড়ুই পাখিদের মধ্যে এক চড়ুই যে পাপ কাজ করেনি এবং তা তাকে স্পর্শও করেনি। তিনি বলেনঃ হে আয়িশাহ! এর ব্যতিক্রমও কি হতে পারে? নিশ্চয় আল্লাহ তাআলা একদল লোককে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তারা তাদের পিতাদের মেরুদন্ডে অবচেতন থাকতেই তিনি তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তিনি জাহান্নামের জন্যও একদল সৃষ্টি করেছেন। তারা তাদের পিতাদের মেরুদন্ডে অবচেতন থাকতেই তিনি তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، حدثنا طلحة بن يحيى بن طلحة بن عبيد الله، عن عمته، عايشة بنت طلحة عن عايشة ام المومنين، قالت دعي رسول الله صلى الله عليه وسلم الى جنازة غلام من الانصار فقلت يا رسول الله طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل السوء ولم يدركه . قال " او غير ذلك يا عايشة ان الله خلق للجنة اهلا خلقهم لها وهم في اصلاب ابايهم وخلق للنار اهلا خلقهم لها وهم في اصلاب ابايهم
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরায়শ মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে তাকদীরের ব্যাপারে ঝগড়া করার উদ্দেশে উপস্থিত হয়। তখন এ আয়াত নাযিল হয় (অনুবাদ) যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, (সেদিন বলা হবে) জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। (সূরাহ আল-ক্বামার ৫৪ঃ)
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، حدثنا سفيان الثوري، عن زياد بن اسماعيل المخزومي، عن محمد بن عباد بن جعفر، عن ابي هريرة، قال جاء مشركو قريش يخاصمون النبي صلى الله عليه وسلم في القدر فنزلت هذه الاية {يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر * انا كل شىء خلقناه بقدر}
। আবদুল্লাহ ইবনু আবূ মুলাইকাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশাহ (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে তার সঙ্গে তাকদীর সম্পর্কে কিছু আলোচনা করেন। আয়িশাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ যে ব্যাক্তি তাকদীর সম্পর্কে কিছু বলবে, কিয়ামতের দিন তাকে ঐ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর যে ব্যাক্তি এ বিষয়ে কিছু বলবে না তাকে সে সম্পর্কে জিজ্ঞেসও করা হবে না। আবূল হাসান কাত্তান-হাযেম ইবনু ইয়াহইয়া-আব্দুল মালিক ইবনু সিনান-ইয়াহইয়া ইবনু উসমান (রহঃ)সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا ابو بكر بن ابي شيبة، قال حدثنا مالك بن اسماعيل، حدثنا يحيى بن عثمان، مولى ابي بكر حدثنا يحيى بن عبد الله بن ابي مليكة، عن ابيه، انه دخل على عايشة فذكر لها شييا من القدر فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من تكلم في شىء من القدر سيل عنه يوم القيامة ومن لم يتكلم فيه لم يسال عنه " . قال ابو الحسن القطان حدثناه خازم بن يحيى، حدثنا عبد الملك بن شيبان، حدثنا يحيى بن عثمان، فذكر نحوه
। আবদুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের নিকট বের হয়ে এলেন। তখন তারা তাকদীর সম্পর্কে বাদানুবাদ করছিল। ফলে রাগে তাঁর চেহারা লাল বর্ণ ধারণ করে, যেন ডালিমের দানা তাঁর মুখমন্ডলে ছিটিয়ে দেয়া হয়েছে। তিনি বলেনঃ তোমাদের কি এ কাজের নির্দেশ দেয়া হয়েছে অথবা এর জন্য কি তোমাদের সৃষ্টি করা হয়েছে? তোমরাও কুরআনের কতকাংশকে কতকাংশের বিরুদ্ধে পেশ করছো। এ কারণেই তোমাদের পূর্ববর্তী উম্মাতগণ ধ্বংস হয়েছে। রাবী বলেন, আবদুল্লাহ ইবনু আমর বললেন, আমি এই মজলিসে উপস্থিত না থাকায় যে লজ্জা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আর কোন মজলিসে আমি উপস্থিত না হওয়ায় এতটা লজ্জা পাইনি।
حدثنا علي بن محمد، حدثنا ابو معاوية، حدثنا داود بن ابي هند، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال خرج رسول الله صلى الله عليه وسلم على اصحابه وهم يختصمون في القدر فكانما يفقا في وجهه حب الرمان من الغضب فقال " بهذا امرتم او لهذا خلقتم تضربون القران بعضه ببعض . بهذا هلكت الامم قبلكم " . قال فقال عبد الله بن عمرو ما غبطت نفسي بمجلس تخلفت فيه عن رسول الله صلى الله عليه وسلم ما غبطت نفسي بذلك المجلس وتخلفي عنه
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছোঁয়াচে বলতে কোন রোগ নেই, অশুভ লক্ষণ বলতে কিছুই নেই এবং হামাহ (পেঁচার ডাক) বলতে কিছুই নেই। তখন তার সামনে এক বেদুঈন দাঁড়িয়ে বলল, হে আল্লাহ্র রাসূল! আপনার কী মত যে, চর্মরোগে আক্রান্ত একটি উট সুস্থ উটের সংস্পর্শে এসে সকল উটকে আক্রান্ত করে? তিনি বলেনঃ এটাই তোমাদের তাকদীর। আচ্ছা প্রথম উটটিকে কে সংক্রামিত করেছিল?
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، حدثنا يحيى بن ابي حية ابو جناب الكلبي، عن ابيه، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا عدوى ولا طيرة ولا هامة " . فقام اليه رجل اعرابي فقال يا رسول الله ارايت البعير يكون به الجرب فيجرب الابل كلها قال " ذلكم القدر فمن اجرب الاول
। শাবী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আদী ইবনু হাতিম (রাঃ) কূফায় এলে আমরা কূফার একদল ফকীহ তাঁর সাথে সাক্ষাৎ করি। আমরা তাকে বললাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট যা শুনেছেন, তা আমাদের কাছে বর্ণনা করুন। তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলে তিনি বলেনঃ হে আদী ইবনু হাতিম! তুমি ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আমি বললাম, ইসলাম কী? তিনি বলেনঃ তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আমি আল্লাহ্র রাসূল এবং তুমি তাকদীরের ভাল-মন্দ, স্বাদ-তিক্ততা সব কিছুর উপর ঈমান আনবে।
حدثنا علي بن محمد، حدثنا يحيى بن عيسى الجرار، عن عبد الاعلى بن ابي المساور، عن الشعبي، قال لما قدم عدي بن حاتم الكوفة اتيناه في نفر من فقهاء اهل الكوفة . فقلنا له حدثنا ما سمعت من رسول الله صلى الله عليه وسلم . فقال اتيت النبي صلى الله عليه وسلم فقال " يا عدي بن حاتم اسلم تسلم " . قلت وما الاسلام فقال " تشهد ان لا اله الا الله واني رسول الله وتومن بالاقدار كلها خيرها وشرها حلوها ومرها
। আবূ মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অন্তর হল পালকতুল্য, উন্মুক্ত মাঠে বাতাস তাকে যেদিকে ইচ্ছা উল্টাতে-পাল্টাতে থাকে।
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا اسباط بن محمد، حدثنا الاعمش، عن يزيد الرقاشي، عن غنيم بن قيس، عن ابي موسى الاشعري، قال قال رسول الله صلى الله عليه وسلم " مثل القلب مثل الريشة تقلبها الرياح بفلاة
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনসার সম্প্রদায়ের এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন, হে আল্লাহ্র রাসূল! আমার একটি দাসী আছে। আমি কি তার সাথে (সঙ্গমকালে) আযল করতে পারি? তিনি বলেনঃ তার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা অবশ্যই সে লাভ করবে। পরে আবার সেই আনসারই তাঁর নিকট এসে বলেন, দাসীটি গর্ভধারণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার জন্য যা নির্ধারিত করা হয়েছে তা অবশ্যই ঘটবে?
حدثنا علي بن محمد، حدثنا خالي، يعلى عن الاعمش، عن سالم بن ابي الجعد، عن جابر، قال جاء رجل من الانصار الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ان لي جارية اعزل عنها قال " سياتيها ما قدر لها " . فاتاه بعد ذلك فقال قد حملت الجارية . فقال النبي صلى الله عليه وسلم " ما قدر لنفس شىء الا هي كاينة
। সাওবান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেবল সৎ কর্মই আয়ু বৃদ্ধি করে এবং দুআ ব্যতীত অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষের অসৎ কর্মই তাকে রিয্ক বঞ্চিত করে।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن سفيان، عن عبد الله بن عيسى، عن عبد الله بن ابي الجعد، عن ثوبان، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يزيد في العمر الا البر ولا يرد القدر الا الدعاء وان الرجل ليحرم الرزق للخطيية يعملها
। সুরাকাহ ইবনু জুশুম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! কার্যকলাপ কী তাই যা পূর্বেই লিপিবদ্ধ করা হয়েছে এবং তদনুযায়ী তাকদীর নির্ধারিত হয়েছে, না ভবিষ্যতে যা করা হবে তা? তিনি বলেনঃ বরং তাই যা পূর্বে লিপিবদ্ধ হয়ে গেছে এবং তদনুযায়ী তাকদীর নির্দিষ্ট হয়েছে। যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য তা সহজসাধ্য করা হয়েছে।
حدثنا هشام بن عمار، حدثنا عطاء بن مسلم الخفاف، حدثنا الاعمش، عن مجاهد، عن سراقة بن جعشم، قال قلت يا رسول الله العمل فيما جف به القلم وجرت به المقادير او في امر مستقبل قال " بل فيما جف به القلم وجرت به المقادير وكل ميسر لما خلق له
। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ উম্মাতের তারাই মাজুসী (অগ্নিপূজক) যারা আল্লাহ্র নির্ধারিত তাকদীরকে অস্বীকার করে। এরা রোগাক্রান্ত হলে তোমরা তাদের দেখতে যেও না। তারা মারা গেলে তোমরা তাদের জানাযায় হাজির হয়ো না। এদের সাথে তোমাদের সাক্ষাৎ হলে তোমরা এদের সালাম দিও না।
حدثنا محمد بن المصفى الحمصي، حدثنا بقية بن الوليد، عن الاوزاعي، عن ابن جريج، عن ابي الزبير، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان مجوس هذه الامة المكذبون باقدار الله ان مرضوا فلا تعودوهم وان ماتوا فلا تشهدوهم وان لقيتموهم فلا تسلموا عليهم
। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জেনে রাখো! আমি প্রত্যেক বন্ধুর বন্ধুত্ব থেকে অব্যাহতি নিয়েছি। যদি আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তবে আবূ বাকরকেই অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম। নিশ্চয় তোমাদের এই সাথী আল্লাহ্র অন্তরঙ্গ বন্ধু। ওয়াকী (রহঃ) বলেন, অর্থাৎ তিনি নিজে।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، حدثنا الاعمش، عن عبد الله بن مرة، عن ابي الاحوص، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " الا اني ابرا الى كل خليل من خلته ولو كنت متخذا خليلا لاتخذت ابا بكر خليلا ان صاحبكم خليل الله " . قال وكيع يعني نفسه
। আবূ হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আবূ বাকরের ধন-সম্পদ আমার যতটুকু উপকারে এসেছে অন্য কারো ধন-সম্পদ আমার তত উপকারে আসেনি। রাবী বলেন, এ কথায় আবূ বাকর কেঁদে ফেলেন এবং বলেন, হে আল্লাহ্র রাসূল! আমি ও আমার ধন-সম্পদ আপনারই।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا ابو معاوية، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما نفعني مال قط ما نفعني مال ابي بكر " . قال فبكى ابو بكر وقال هل انا ومالي الا لك يا رسول الله
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আবূ বাকর ও উমার নবী-রাসূলগণ ব্যতীত পূর্বাপর (সর্বকালের) সকল বয়স্ক জান্নাতীর নেতা হবে। হে আলী! তাদের জীবদ্দশায় তুমি তা তাদেরকে অবহিত করো না।
حدثنا هشام بن عمار، حدثنا سفيان، عن الحسن بن عمارة، عن فراس، عن الشعبي، عن الحارث، عن علي، قال قال رسول الله صلى الله عليه وسلم " ابو بكر وعمر سيدا كهول اهل الجنة من الاولين والاخرين الا النبيين والمرسلين لا تخبرهما يا علي ما داما حيين
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (জান্নাতে) উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যাক্তিদেরকে, তাদের তুলনায় নিম্ন মর্যাদার লোকেরা দেখতে পাবে, যেমন আকাশের দিগন্তে আলোকোজ্জ্বল তারকারাজি দেখা যায়। আবূ বাকর ও উমার তাদের অন্তর্ভুক্ত, বরং তাদের মাঝে অধিক মর্যাদাবান।
حدثنا علي بن محمد، وعمرو بن عبد الله، قالا حدثنا وكيع، حدثنا الاعمش، عن عطية بن سعد، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان اهل الدرجات العلى يراهم من اسفل منهم كما يرى الكوكب الطالع في الافق من افاق السماء وان ابا بكر وعمر منهم وانعما
। হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি জানি না আমি তোমাদের মাঝে আর কতকাল জীবিত থাকবো। অতএব আমার অবর্তমানে তোমরা আমার পরে অবশিষ্ট লোকের অনুসরণ করবে এবং (এ কথা বলে) তিনি আবূ বাকর ও উমার (রাঃ)-এর প্রতি ইঙ্গিত করেন।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، ح وحدثنا محمد بن بشار، حدثنا مومل، قالا حدثنا سفيان، عن عبد الملك بن عمير، عن مولى، لربعي بن حراش عن ربعي بن حراش، عن حذيفة بن اليمان، قال قال رسول الله صلى الله عليه وسلم " اني لا ادري قدر بقايي فيكم فاقتدوا باللذين من بعدي " . واشار الى ابي بكر وعمر
। ইবনু আবূ মুলাইকাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) কে বলতে শুনেছিঃ উমার (রাঃ) এর লাশ জানাযার খাটিয়ায় রাখা হলে উপস্থিত লোকজন, তার চারপাশে ভীড় করে দুআ-কালাম ও সালাত শুরু করে দেয়, তখনো সালাত আদায়ের জন্য লাশ উঠানো হয়নি। আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। তখন এক ব্যাক্তির সাথে আমার ধাক্কা লাগলো এবং তিনি আমার কাঁধ ধরলেন। আমি তাকিয়ে দেখি যে, তিনি আলী ইবনু আবূ তালিব (রাঃ)। তিনি উমার (রাঃ) এর প্রতি করুণা প্রকাশ করে আফসোস করলেন, অতঃপর বলেন, আমার নিকট আপনার চেয়ে অধিক প্রিয় আর কেউ নেই, আপনি যে নেক আমলসহ আল্লাহ্র নৈকট্য লাভ করেছেন তার তুলনা নেই। আল্লাহ্র শপথ! অবশ্যই আমি বিশ্বাস করি যে, আল্লাহ তাআলা আপনাকে আপনার দুজন সাথীর সাথে মিলিত করবেন। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রায়ই বলতে শুনতামঃ আমি, আবূ বাকর ও উমার গিয়েছিলাম। আমি আবূ বাকর ও উমার প্রবেশ করলাম। আমি, আবূ বাকর ও উমার বের হলাম। তাই আমি বিশ্বাস করি যে, আল্লাহ আপনাকে আপনার দু মহান বন্ধুর সাথে একত্র করবেন।
حدثنا علي بن محمد، حدثنا يحيى بن ادم، حدثنا ابن المبارك، عن عمر بن سعيد بن ابي حسين، عن ابن ابي مليكة، قال سمعت ابن عباس، يقول لما وضع عمر على سريره اكتنفه الناس يدعون ويصلون - او قال يثنون ويصلون - عليه قبل ان يرفع وانا فيهم فلم يرعني الا رجل قد زحمني واخذ بمنكبي فالتفت فاذا علي بن ابي طالب فترحم على عمر ثم قال ما خلفت احدا احب الى ان القى الله بمثل عمله منك وايم الله ان كنت لاظن ليجعلنك الله عز وجل مع صاحبيك وذلك اني كنت اكثر ان اسمع رسول الله صلى الله عليه وسلم يقول " ذهبت انا وابو بكر وعمر ودخلت انا وابو بكر وعمر وخرجت انا وابو بكر وعمر " . فكنت اظن ليجعلنك الله مع صاحبيك
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বাকর ও উমার (রাঃ) এর মাঝখান দিয়ে বের হয়ে চললেন, অতঃপর বললেনঃ এভাবেই আমরা (কিয়ামতের দিন) উত্থিত হবো।
حدثنا علي بن ميمون الرقي، حدثنا سعيد بن مسلمة، عن اسماعيل بن امية، عن نافع، عن ابن عمر، قال خرج رسول الله صلى الله عليه وسلم بين ابي بكر وعمر فقال " هكذا نبعث
। আবূ জুহাইফাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আবূ বাকর ও উমার (রাঃ) নবী-রাসূলগণ ব্যতীত পূর্বাপর সকল যুগের বয়স্ক জান্নাতীদের নেতা হবে।
حدثنا ابو شعيب، صالح بن الهيثم الواسطي حدثنا عبد القدوس بن بكر بن خنيس، حدثنا مالك بن مغول، عن عون بن ابي جحيفة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " ابو بكر وعمر سيدا كهول اهل الجنة من الاولين والاخرين الا النبيين والمرسلين