Loading...

Loading...
বইসমূহ
২৬৬ হাদিসসমূহ
। সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়াহ (রাঃ) একবার হাজ্জ (হজ্জ) করতে আসেন। সা’দ (রাঃ) তার নিকট উপস্থিত হলে লোকেরা আলী (রাঃ) সম্পর্কে (অশোভন) উক্তি করে। এতে সা’দ (রাঃ) অসন্তুষ্ট হন এবং বলেন, তোমরা এমন এক ব্যাক্তি সম্পর্কে কটূক্তি করলে যার সম্পর্কে আমি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ আমি যার বন্ধু, আলী তার বন্ধু। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছিঃ তুমি আমার কাছে ঐরূপ যেরূপ ছিলেন হারূন (আলাইহি ওয়াসাল্লাম) মূসা (আলাইহিস সালাম) এর নিকট। তবে আমার পরে কোন নবী নেই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরো বলতে শুনেছিঃ আজ (খায়বার যুদ্ধের দিন) আমি অবশ্যই এমন ব্যাক্তির হাতে (যুদ্ধের) পতাকা অর্পণ করবো, যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে।
حدثنا علي بن محمد، حدثنا ابو معاوية، حدثنا موسى بن مسلم، عن ابن سابط، - وهو عبد الرحمن - عن سعد بن ابي وقاص، قال قدم معاوية في بعض حجاته فدخل عليه سعد فذكروا عليا فنال منه فغضب سعد وقال تقول هذا لرجل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من كنت مولاه فعلي مولاه " . وسمعته يقول " انت مني بمنزلة هارون من موسى الا انه لا نبي بعدي " . وسمعته يقول " لاعطين الراية اليوم رجلا يحب الله ورسوله
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বনূ কুরায়যার যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কে আমাদের নিকট (কাফির) সম্প্রদায়ের তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে? যুবায়র(রাঃ) বলেন, আমি। তিনি পুনরায় বলেন, কে আমাদের নিকট (কাফির) সম্প্রদায়ের তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে? যুবায়র(রাঃ) বলেন, আমি। এভাবে তিনবার এ কথার পুনরাবৃত্তি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রত্যেক নবীর হাওয়ারী (জানবাজ সহচর) ছিল, আমার হাওয়ারী হল যুবায়র।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، حدثنا سفيان، عن محمد بن المنكدر، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم يوم قريظة " من ياتينا بخبر القوم " . فقال الزبير انا . فقال " من ياتينا بخبر القوم " . قال الزبير انا . ثلاثا فقال النبي صلى الله عليه وسلم " لكل نبي حواري وان حواري الزبير
। যুবায়র (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহূদের যুদ্ধের দিন তাঁর পিতামাতাকে আমার জন্য একত্র (উল্লেখ) করেন।
حدثنا علي بن محمد، حدثنا ابو معاوية، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عبد الله بن الزبير، عن الزبير، قال لقد جمع لي رسول الله صلى الله عليه وسلم ابويه يوم احد
। উরওয়াহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশাহ (রাঃ) আমাকে বললেন, হে উরওয়াহ! তোমার দুজন পিতৃপুরুষ সেই লোকেদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে (অনুবাদ) যারা ক্ষত-বিক্ষত হওয়ার পরও আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়েছে (সূরাহ আল ইমরানঃ ১৭২)। অর্থাৎ আবূ বাকর ও যুবায়র।
حدثنا هشام بن عمار، وهدية بن عبد الوهاب، قالا حدثنا سفيان بن عيينة، عن هشام بن عروة، عن ابيه، قال قالت لي عايشة يا عروة كان ابواك من الذين استجابوا لله والرسول من بعد ما اصابهم القرح ابو بكر والزبير
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। ত্বলহাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে অতিক্রম করলে তিনি বলেনঃ একজন শহীদ যমীনের বুকে বিচরণ করছে।
حدثنا علي بن محمد، وعمرو بن عبد الله الاودي، قالا حدثنا وكيع، حدثنا الصلت الازدي، حدثنا ابو نضرة، عن جابر، ان طلحة، مر على النبي صلى الله عليه وسلم فقال " شهيد يمشي على وجه الارض
। মুআবিয়াহ ইবনু আবূ সুফ্ইয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্বলহাহ্ এর দিকে তাকিয়ে বলেনঃ যারা নিজেদের মানৎ পূর্ণ করেছে সে তাদের অন্তর্ভুক্ত।
حدثنا احمد بن الازهر، حدثنا عمرو بن عثمان، حدثنا زهير بن معاوية، حدثني اسحاق بن يحيى بن طلحة، عن موسى بن طلحة، عن معاوية بن ابي سفيان، قال نظر النبي صلى الله عليه وسلم الى طلحة فقال " هذا ممن قضى نحبه
। মূসা ইবনু ত্বলহাহ্ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মুআবিয়াহ (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যারা নিজেদের মানৎ পূর্ণ করেছে, ত্বলহাহ তাদের অন্তর্ভুক্ত।
حدثنا احمد بن سنان، حدثنا يزيد بن هارون، انبانا اسحاق، عن موسى بن طلحة، قال كنا عند معاوية فقال اشهد لسمعت رسول الله صلى الله عليه وسلم يقول " طلحة ممن قضى نحبه
। ক্বায়স (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ত্বলহাহ্ (রাঃ) এর কর্তিত হাত দেখেছি, যা দ্বারা তিনি উহূদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (প্রতি আক্রমণ) প্রতিহত করেছিলেন।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن اسماعيل، عن قيس، قال رايت يد طلحة شلاء وقى بها رسول الله صلى الله عليه وسلم يوم احد
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সা’দ ইবনু মালিক ব্যতীত অপর কারো জন্য তাঁর পিতা-মাতাকে একত্রে উল্লেখ করতে দেখিনি। তিনি উহূদের যুদ্ধ চলাকালে তাকে বলেন, হে সা’দ! তীর নিক্ষেপ করো, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গিত হোক।
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن سعد بن ابراهيم، عن عبد الله بن شداد، عن علي، قال ما رايت رسول الله صلى الله عليه وسلم جمع ابويه لاحد غير سعد بن مالك فانه قال له يوم احد " ارم سعد فداك ابي وامي
। সাঈদ ইবনুল মূসা ইয়্যাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহূদের দিন যুদ্ধ চলাকালে আমার জন্য তাঁর পিতা-মাতাকে একত্র করেছেন। তিনি বলেনঃ হে সা’দ! তীর নিক্ষেপ করো, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গিত হোক।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، ح وحدثنا هشام بن عمار، حدثنا حاتم بن اسماعيل، واسماعيل بن عياش، عن يحيى بن سعيد، عن سعيد بن المسيب، قال سمعت سعد بن ابي وقاص، يقول لقد جمع لي رسول الله صلى الله عليه وسلم يوم احد ابويه فقال " ارم سعد فداك ابي وامي
। ক্বায়স (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) কে বলতে শুনেছিঃ আমিই আল্লাহ্র রাস্তায় তীর বর্ষণকারী প্রথম আরব।
حدثنا علي بن محمد، حدثنا عبد الله بن ادريس، وخالي، يعلى ووكيع عن اسماعيل، عن قيس، قال سمعت سعد بن ابي وقاص، يقول اني لاول العرب رمى بسهم في سبيل الله
। সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেছেন, যেদিন আমি ইসলাম গ্রহণ করি, সেদিন আর কেউ ইসলাম গ্রহণ করেনি। কিন্তু আমি আমার ইসলাম গ্রহণের বিষয়টি সাত দিন যাবৎ গোপন রাখি। আমি ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যাক্তি।
حدثنا مسروق بن المرزبان، حدثنا يحيى بن ابي زايدة، عن هاشم بن هاشم، قال سمعت سعيد بن المسيب، يقول قال سعد بن ابي وقاص ما اسلم احد في اليوم الذي اسلمت فيه ولقد مكثت سبعة ايام واني لثلث الاسلام
। রিবাহ ইবনুল সাঈদ ইবনু যায়দ ইবনু আমর ইবনু নুফায়ল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ ব্যাক্তির মধ্যে দশম জন। তিনি বলেনঃ আবূ বাকর জান্নাতী, উমার জান্নাতী, উসমান জান্নাতী, আলী জান্নাতী, ত্বলহাহ্ জান্নাতী, যুবায়র জান্নাতী, সা’দ জান্নাতী ও আবদুর রহমান ইবনু আওফ জান্নাতী। সাঈদ (রাঃ)-কে জিজ্ঞেস করা হল, নবম ব্যাক্তি কে? তিনি বলেন, আমি।
حدثنا هشام بن عمار، حدثنا عيسى بن يونس، حدثنا صدقة بن المثنى ابو المثنى النخعي، عن جده، رياح بن الحارث سمع جده، سعيد بن زيد بن عمرو بن نفيل يقول كان رسول الله صلى الله عليه وسلم عاشر عشرة فقال " ابو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وسعد في الجنة وعبد الرحمن في الجنة " . فقيل له من التاسع قال انا
। সাঈদ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দেই যে, আমি তাঁকে বলতে শুনেছিঃ হে হেরা (পর্বত)! স্থির হও। কেননা তোমার উপর একজন নবী, একজন পরম সত্যবাদী ও একজন শহীদ রয়েছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে গণনা করেনঃ আবূ বাকর, উমার, উসমান, আলী, ত্বলহাহ্, যুবায়র, সা’দ, ইবনু আওফ ও সাঈদ ইবনু যায়দ।
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن شعبة، عن حصين، عن هلال بن يساف، عن عبد الله بن ظالم، عن سعيد بن زيد، قال اشهد على رسول الله صلى الله عليه وسلم اني سمعته يقول " اثبت حراء فما عليك الا نبي او صديق او شهيد " . وعدهم رسول الله صلى الله عليه وسلم ابو بكر وعمر وعثمان وعلي وطلحة والزبير وسعد وابن عوف وسعيد بن زيد
। হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীদের বলেনঃ আমি অচিরেই তোমাদের সাথে একজন আমানাতদার (বিশ্বস্ত) লোক পাঠাচ্ছি, যে সত্যিকারের আমানাতদার (বিশ্বস্ত)। (রাবী বলেন), লোকেরা এই মর্যাদা লাভের আকাঙ্ক্ষা করছিল। অতঃপর তিনি আবূ উবাইদাহ ইবনুল জাররাহ -কে পাঠান।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن سفيان، ح وحدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، جميعا عن ابي اسحاق، عن صلة بن زفر، عن حذيفة، ان رسول الله صلى الله عليه وسلم قال لاهل نجران " سابعث معكم رجلا امينا حق امين " . قال فتشوف لها الناس فبعث ابا عبيدة بن الجراح
। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ) কে বললেনঃ এ ব্যাক্তি হল এ উম্মাতের আমানাতদার (পরম বিশ্বস্ত ব্যাক্তি)।
حدثنا علي بن محمد، حدثنا يحيى بن ادم، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن صلة بن زفر، عن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم قال لابي عبيدة بن الجراح " هذا امين هذه الامة
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যদি পরামর্শ না করেই কাউকে খলীফা নিযুক্ত করতাম, তাহলে ইবনু উম্মে আব্দকেই খলীফা নিযুক্ত করতাম।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، حدثنا سفيان، عن ابي اسحاق، عن الحارث، عن علي، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو كنت مستخلفا احدا عن غير مشورة لاستخلفت ابن ام عبد
। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। আবূ বাকর ও উমার তাকে সুসংবাদ দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি কুরআন মাজীদ উত্তমরূপে তিলাওয়াত করতে চায়, যেভাবে তা নাযিল হয়েছে, সে যেন ইবনু উম্মে আব্দ এর পাঠ মোতাবেক তিলাওয়াত করে।
حدثنا الحسن بن علي الخلال، حدثنا يحيى بن ادم، حدثنا ابو بكر بن عياش، عن عاصم، عن زر، عن عبد الله بن مسعود، . ان ابا بكر، وعمر، بشراه ان رسول الله صلى الله عليه وسلم قال " من احب ان يقرا القران غضا كما انزل فليقراه على قراءة ابن ام عبد
। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তোমার জন্য পর্দা (বাধা) তুলে নেয়া হয়েছে। তাই তুমি আমার নিকট এসে আমার গোপন কথা শুনতে পারো, যাবত না আমি তোমাকে নিষেধ করি।
حدثنا علي بن محمد، حدثنا عبد الله بن ادريس، عن الحسن بن عبيد الله، عن ابراهيم بن سويد، عن عبد الرحمن بن يزيد، عن عبد الله، قال قال لي رسول الله صلى الله عليه وسلم " اذنك على ان ترفع الحجاب وان تسمع سوادي حتى انهاك
। আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা কুরায়শ গোত্রের লোকেদের সমাবেশে তাদের পারস্পরিক আলোচনাকালে তাদের সাথে সাক্ষাৎ করলে তারা তাদের আলোচনা বন্ধ করে দিত। আমরা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উল্লেখ করলে তিনি বলেনঃ লোকেদের কী হল যে, তাদের পারস্পরিক আলোচনাকালে আমার আহলে বাইতর কোন লোককে দেখলে তারা তাদের কথাবার্তা বন্ধ করে দেয়? আল্লাহ্র শপথ! কোন ব্যাক্তির অন্তরে ঈমান প্রবেশ করতে পারে না যতক্ষণ না সে আল্লাহ্র সন্তুষ্টির জন্য এবং আমার সাথে তাদের আত্নীয় সম্পর্কের কারণে তাদেরকে ভালোবাসবে।
حدثنا محمد بن طريف، حدثنا محمد بن فضيل، حدثنا الاعمش، عن ابي سبرة النخعي، عن محمد بن كعب القرظي، عن العباس بن عبد المطلب، قال كنا نلقى النفر من قريش وهم يتحدثون فيقطعون حديثهم فذكرنا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال " ما بال اقوام يتحدثون فاذا راوا الرجل من اهل بيتي قطعوا حديثهم والله لا يدخل قلب رجل الايمان حتى يحبهم لله ولقرابتهم مني