Loading...
Loading...
বইসমূহ
115 হাদিসসমূহ
হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আবূ বকর (রহঃ) আমরা (রহঃ) হতে বর্ণনা করেন যে, আয়েশা (রাঃ) বলেছেনঃ চোরের হাত কাটা যাবে দীনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য।
ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ চোরের হাত কাটা যাবে ঢালের মূল্যে, আর ঢালের মূল্য হলো দীনারের চতুর্থাংশ।
ইয়াহইয়া ইবন দুরুসত (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের হাত কাটতেন।
হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের চতুর্থাংশ ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
আবু বকর মুহাম্মদ ইবন ইসমাঈল তাবারানী (রহঃ) .. উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের (চুরির) জন্য চোরের হাত কাটা যাবে।
উবায়দুল্লাহ্ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঢালের মূল্যের কমে চোরের হাত কাটা যাবে না। আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করা হলো, ঢালের মূল্য কত? তিনি বললে...
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ ঢাল অথবা এর মূল্যের কমে হাত কাটা যাবে না।
আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহ...
আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহ...
আমর ইবন আলী (রহঃ) ... সুলায়মান ইবন ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পাঁচ দিরহামের জন্যই পাঁচ আঙুল কাটা যাবে।
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাজাফা (শুধু চামড়ার ঢাল) বা তুস (কাঠ ও চামড়াযযাগে গঠিত ঢাল)-এর কম মূল্যের বস্তুতে চোরের হাত কাটা যাবে না। এর প্রত্যেকটিই মূল্যবান বস্তু।
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ দিরহাম মুল্যের জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন।
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঢালের সমপরিমাণ মূল্যের জন্য চোরের হাত কাটতেন। আর সে সময় ঢালের মূল্য ছিল এক দীনার।
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর তখন ঢালের মূল্য ছিল এক দীনার।
আবুল আযহার নিশাপুরী (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর সে সময় ঢালের মূল্য ছিল এক দীনার।
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর তখন ঢালের মূল্য ছিল এক দীনার।
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের জন্য চোরের হাত কাটা হতো, যা ছিল এক দীনার বা দশ দিরহাম।
আলী ইবন হুজর (রহঃ) ... আয়মান ইবন উম্মে আয়মান থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের মূল্য ব্যতীত হাত কাটা যাবে না। আর তখন এর মূল্য ছিল এক দীনার।
কুতায়বা (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঢালের মুল্যের কমে চোরের হাত কাটা যাবে না।