Loading...
Loading...
বইসমূহ
115 হাদিসসমূহ
মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল চুরিতে হাত কেটে দেন, যার মূল্য ছিল তিন দিরহাম।
উবায়দুল্লাহ ইবন সাব্বাহ (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল চুরির জন্য হাত কাটেন।
আহমদ ইবন নাসর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, আবু বকর (রাঃ) একটি ঢাল চুরি করার জন্য হাত কেটে দেন, যার মূল্য ছিল পাঁচ দিরহাম।
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, আবু বকর (রাঃ)-এর সময় এক লোক একটি ঢাল চুরি করে, যার মূল্য সাব্যস্ত হয় পাঁচ দিরহাম। এ কারণে তার হাত কাটা হত।
কুতায়বা (রহঃ) ... হাফস ইবন হাসসান (রহঃ) যুহরী থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীনারের এক-চতুর্থাংশের (চার ভাগের এক ভাগ) জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন।
হারূন ইবন সাঈদ (রহঃ) ... ইউনুস (রহঃ) ইবন শিহাব (যুহরী) থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একটি ঢালের মূল্য অর্থাৎ এক দীনারের তিনভাগের একভাগ বা অর্ধ দীনা...
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... ইউনুস (রহঃ) যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে বর্ণনা করেন, দীনারের চার ভাগের এক ভাগের জন্য চোরের হাত কাটা যাবে।
হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইউনুস (রহঃ) ইবন শিহাব যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের এক-চতুর্থাংশ বা ততোধিকের জন্য চোরের হাত কাটা যাবে।
হাসান ইবন মুহাম্মদ (রহঃ) ... মা'মার (রহঃ) যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ দীনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য চোরের...
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মা'মার (রহঃ) যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত...
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... মা'মার (রহঃ) থেকে, তিনি ইবন শিহাব যুহরী থেকে, তিনি আমরা (রহঃ) থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি বলেনঃ দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
ইসহাক ইন ইবরাহীম ও কুতায়বা (রহঃ) ... সুফয়ান (রহঃ) যুহরী হতে, তিনি আমরা হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
হাসান ইবন মুহাম্মাদ (রহঃ) ... আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা হবে।
ইয়াযীদ ইবন মুহাম্মাদ ইবন ফুযায়ল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আমরা (রহঃ) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
মুহাম্মাদ ইবন আ'লা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
হারিস ইবন মিসকীন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, অনেক দিন অতিবাহিত হয়নি, আর আমি ভুলেও যাইনি যে, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্যই চোরের হাত কাটা যাবে।
আবু সালিহ মুহাম্মদ ইবন যুনবুর (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মদ ‘আমরা (রহঃ) থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ চোরের হাত কাটা হবে না দীনারের চতুর্থাংশ বা ততোধি...
আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মদ ইবন হাযম ‘আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রথম হাদীসের ন্যায় বর্ণনা করেছেন।