হাদিসসমূহ
#4939
সুনানে নাসাই - Cutting off the Hand of the Thief
আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহঃ) বলেনঃ ঢাল চার দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলায়মান ইবন ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
اخبرنا ابو بكر بن اسحاق، قال حدثني قدامة بن محمد، قال اخبرني مخرمة بن بكير، عن ابيه، قال سمعت عثمان بن ابي الوليد، يقول سمعت عروة بن الزبير، يقول كانت عايشة تحدث عن نبي الله صلى الله عليه وسلم انه قال " لا تقطع اليد الا في المجن او ثمنه " . وزعم ان عروة قال المجن اربعة دراهم .. قال وسمعت سليمان بن يسار، يزعم انه سمع عمرة، تقول سمعت عايشة، تحدث انها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تقطع اليد الا في ربع دينار فما فوقه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Cutting off the Hand of the Thief
- Hadith Index
- #4939
- Book Index
- 69
Grades
- -
