Loading...
Loading...
বইসমূহ
96 হাদিসসমূহ
আমর ইবন উসমান (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহর কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।
আলী ইবন মায়মূন (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গযব (গুনাহ)-এর কাজে মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।
ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... ইমরান ইন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গযবের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।
কুতায়বা (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গযবের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।
মুহাম্মদ ইবন ওহাব (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মান্নত দুই প্রকার। যেই মান্নত আল্লাহর আনুগত্যের জন্য করা হয়, তা আল্লাহর জন্য। আর তা...
ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) বলেন, এক ব্যক্তি মান্নত করলো যে, সে তার কাওমের মসজিদে নামায পড়তে উপস্থিত হবে না। ইমরান (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আ...
আহমাদ ইবন হারব (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহের কাজে এবং আল্লাহর গযবের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।
হিলাল ইবন 'আলা (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাপের কাজে মান্নত নেই। আর এর কাফফারা হলো কসমের কাফফারা।
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষ যার মালিক নয় তাতে এবং আল্লাহর অবাধ্যতায় মান্নত করা বৈধ নয়।
আলী ইবন মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর অবাধ্যতায় এবং মানুষ যার মালিক নয় তাতে মান্নত করা বৈধ নয়।
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর নাফরমানীতে কোন মান্নত নেই। আর মানুষ যার মালিক নয় তাতেও কোন মান্নত নেই।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তার কী হয়েছে? লোকেরা বললেনঃ সে মান্নত...
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর করে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেনঃ এই ব্যক্তির কী হয়েছে? লোকেরা ব...
আহমদ ইবন হাফস (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাওয়ার সময় দেখলেন, সে তার দুই ছেলের উপর ভর করে চলছে। তিনি জিজ্ঞেস করলেনঃ তার কী হয...
নূহ ইবন হাবীব (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন বিষয়ের উপর কসম খাওয়ার পর ইনশাআল্লাহ্ বললো, সে যেন তা বাদ দিল।
আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে মারফু রূপে বর্ণিত যে, তিনি বলেন, সুলায়মান (আঃ) বললেনঃ আজ রাতে আমি আমার নব্বইজন স্ত্রীর নিকট গমন করবো, তাদের প্রত্যেকে এক-একজন এমন সন্তান প্রসব করবে যারা আল্লাহর রাস...