হাদিসসমূহ
#3854
সুনানে নাসাই - Agriculture
আহমদ ইবন হাফস (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাওয়ার সময় দেখলেন, সে তার দুই ছেলের উপর ভর করে চলছে। তিনি জিজ্ঞেস করলেনঃ তার কী হয়েছে? বলা হলো, সে মান্নত করেছে যে, এভাবে হেঁটে কাবায় উপস্থিত হবে। তিনি বললেনঃ তার এ আত্মপীড়ন দ্বারা আল্লাহ্ কিছুই করবেন না। পরে তিনি তাকে সওয়ার হয়ে যাওয়ার আদেশ দিলেন।
اخبرنا احمد بن حفص، قال حدثني ابي قال، حدثني ابراهيم بن طهمان، عن يحيى بن سعيد، عن حميد الطويل، عن انس بن مالك، قال اتى رسول الله صلى الله عليه وسلم على رجل يهادى بين ابنيه فقال " ما شان هذا " . فقيل نذر ان يمشي الى الكعبة . فقال " ان الله لا يصنع بتعذيب هذا نفسه شييا " . فامره ان يركب
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Agriculture
- Hadith Index
- #3854
- Book Index
- 94
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
