হাদিসসমূহ
#3856
সুনানে নাসাই - Agriculture
আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে মারফু রূপে বর্ণিত যে, তিনি বলেন, সুলায়মান (আঃ) বললেনঃ আজ রাতে আমি আমার নব্বইজন স্ত্রীর নিকট গমন করবো, তাদের প্রত্যেকে এক-একজন এমন সন্তান প্রসব করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাকে বলা হলোঃ ইনশাআল্লাহ্ বলুন, তিনি বললেন না। তারপর তিনি প্রত্যেক স্ত্রীর নিকট গমন করলেন, কিন্তু একজন ব্যতীত কেউই সন্তান প্রসব করলো না। ঐ একজনও অর্ধ অঙ্গবিশিষ্ট সন্তান প্রসব করলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তিনি ইনশাআল্লাহ্ বলতেন, তবে কসম ভঙ্গ হতো না এবং তিনি কৃতকার্য হতেন।
اخبرنا العباس بن عبد العظيم، قال حدثنا عبد الرزاق، قال انبانا معمر، عن ابن طاوس، عن ابيه، عن ابي هريرة، رفعه " قال سليمان لاطوفن الليلة على تسعين امراة تلد كل امراة منهن غلاما يقاتل في سبيل الله فقيل له قل ان شاء الله . فلم يقل فطاف بهن فلم تلد منهن الا امراة واحدة نصف انسان " . فقال رسول الله صلى الله عليه وسلم " لو قال ان شاء الله لم يحنث وكان دركا لحاجته
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Agriculture
- Hadith Index
- #3856
- Book Index
- 96
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
