Loading...
Loading...
বইসমূহ
14 হাদিসসমূহ
হিলাল ইবন আলা (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, রুকবা বৈধ (কার্যকর)।
মুহাম্মাদ ইবন আলী ইবন মায়মূন (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবা'-কে ঐ ব্যক্তির জন্য সাব্যস্ত করেছেন (আইনগত মালিকানা দিয়েছেন) যাকে তা রুকবা' (-রূপে দান) করা হয়েছে।
যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রুকবা করা উচিত নয়, তবে যার জন্য কিছু রুককা করা হয়, তা মীরাসের পন্থায় চলবে।
মুহাম্মাদ ইব্ন ওহাব (রহঃ) ... ইব্ন আব্বাস (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, নিজেদের মালে তোমরা রুকবা করো না। তবুও যদি কেউ কোন বস্তুর রুাকবা করে, তবে যার জন্য রুকবা করা হয়...
আহমাদ ইবন হারব (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 'উমরা' (কাউকে তার হায়াতকালের জন্য কিছু দান করা) জায়েয (কার্যকর), আর তখন তা তারই হয়ে যাবে, যাকে দেয়া...
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমরা এবং রুকবা সমান (কার্যকর)।
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রুকবা এবং উমরা করা (উচিত) নয়। যাকে উমরা হিসাবে কোন বস্তু দান করা হয়, তা তারই হয়ে যায়। আর যাকে রুকবা হিসাবে কোন কিছু দেয়া হয়, তা তারই হয়ে যায়।
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমরা এবং রুকবা করা সুষ্ঠু (পদ্ধতি) নয়। তবে যদি কোন ব্যক্তি উমরা বা রুকবা হিসাবে কাউকে কোন বস্তু দান করে, তবে জীবনে ও মরণে তা ঐ ব্যক্তিরই হয়ে যায় যা...
মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... হানযালা (রহঃ) বলেন, তিনি তাউস (রহঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রুকবা করা হালাল নয়। এরপরও যদি কাউকে রুকবা হিসাবে কোন বস্তু দান করা হয়, তবে তা মী...
আবদা ইবন আবদুর রহীম (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উমরা মীরাস হবে।
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উমরা ওয়ারিসদের জন্য।
মুহাম্মাদ ইবন উবায়দ (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ উমরা বৈধ (কার্যকর)।
মুহাম্মাদ ইবন উবায়দ (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ উমরা ওয়ারিসদের জন্য।
মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উমরা ওয়ারিসদের জন্য। আল্লাহ্ সম্যক অবহিত।