হাদিসসমূহ
#3710
সুনানে নাসাই - ar-Ruqba
আহমাদ ইবন হারব (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 'উমরা' (কাউকে তার হায়াতকালের জন্য কিছু দান করা) জায়েয (কার্যকর), আর তখন তা তারই হয়ে যাবে, যাকে দেয়া হবে। আর রুককা ঐ ব্যক্তির জন্য (কার্যকর) হয়ে যায়, যার জন্য তা করা হয়। দান করে ফেরত গ্রহণকারী ঐ ব্যক্তির মত, যে বমি করে তা আবার খায়।
اخبرنا احمد بن حرب، قال حدثنا ابو معاوية، عن حجاج، عن ابي الزبير، عن طاوس، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " العمرى جايزة لمن اعمرها والرقبى جايزة لمن ارقبها والعايد في هبته كالعايد في قييه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- ar-Ruqba
- Hadith Index
- #3710
- Book Index
- 5
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
