Loading...

Loading...
বইসমূহ
১৯৩ হাদিসসমূহ
আবুল আশ'আস (রহঃ) ... আবান ইবন উসমান (রহঃ) থেকে বর্ণিত। উসমান ইবন আফফান (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুহরিম নিজে বিবাহ করবে না, আর কাউকে বিবাহ দেবে না; আর সে নিজে বিবাহের পয়গামও পাঠাবে না।
حدثنا ابو الاشعث، قال حدثنا يزيد، - وهو ابن زريع - قال حدثنا سعيد، عن مطر، ويعلى بن حكيم، عن نبيه بن وهب، عن ابان بن عثمان، ان عثمان بن عفان، رضى الله عنه حدث عن النبي صلى الله عليه وسلم انه قال " لا ينكح المحرم ولا ينكح ولا يخطب
কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাযের তাশাহহুদ শিক্ষা দিতেন, আর বিবাহ ইত্যাদি দরকারের সময়ের তাশাহহুদও শিক্ষা দিতেন, তিনি বলেন, প্রয়োজনের তাশাহহুদ হলোঃ الْحَمْدُ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এরপর তিনটি আয়াত পাঠ করা।
اخبرنا قتيبة، قال حدثنا عبثر، عن الاعمش، عن ابي اسحاق، عن ابي الاحوص، عن عبد الله، قال علمنا رسول الله صلى الله عليه وسلم التشهد في الصلاة والتشهد في الحاجة قال التشهد في الحاجة " ان الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله " . ويقرا ثلاث ايات
আমর ইবন মানসূর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি কোন ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বললে তিনি বললেনঃ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ
اخبرنا عمرو بن منصور، قال حدثنا محمد بن عيسى، قال حدثنا يحيى بن زكريا بن ابي زايدة، عن داود، عن عمرو بن سعيد، عن سعيد بن جبير، عن ابن عباس، ان رجلا، كلم النبي صلى الله عليه وسلم في شىء فقال النبي صلى الله عليه وسلم " ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد
ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দু’ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাশাহহুদ পাঠ করলেন, তাদের একজন বললোঃ مَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কত মন্দ খুৎবা পাঠকারী।
اخبرنا اسحاق بن منصور، قال انبانا عبد الرحمن، قال حدثنا سفيان، عن عبد العزيز، عن تميم بن طرفة، عن عدي بن حاتم، قال تشهد رجلان عند النبي صلى الله عليه وسلم فقال احدهما من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى . فقال رسول الله صلى الله عليه وسلم " بيس الخطيب انت
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... সুফিয়ান (রহঃ) বলেন, আমি আবু হাযিম (রাঃ)-কে বলতে শুনেছি, সাহল ইবন সা'দ (রাঃ) বলতেনঃ আমি এক দল লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত পেলাম। এক মহিলা দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এ মহিলা আপনার জন্য নিজকে উৎসর্গ করতে চায়, এ ব্যাপারে আপনার অভিমত কী? তিনি নিচুপ রইলেন এবং কোন উত্তর দিলেন না। আবার সে মহিলা দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এ মহিলা আপনার জন্য নিজকে উৎসর্গ করতে চায়, এ ব্যাপারে আপনার অভিমত কী? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে আমার সঙ্গে বিবাহ দিন। তিনি বললেনঃ তোমার নিকট কি কোন বস্তু আছে? সে বললোঃ না। তিনি বললেনঃ যাও একটি লোহার আংটি হলেও তা সংগ্রহ করে নিয়ে এসো। সে ব্যক্তি যেয়ে খোজ করে এসে বললোঃ আমি কিছুই পেলাম না, এমনকি একটি লোহার আংটিও না। তিনি বললেনঃ তোমার কি কুরআনের কিছু মুখস্থ আছে? সে বললোঃ হ্যাঁ, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। তিনি বললেনঃ কুরআনের যা তোমার নিকট রয়েছে, তার বিনিময়ে আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম।
اخبرنا محمد بن منصور، عن سفيان، قال سمعت ابا حازم، يقول سمعت سهل بن سعد، يقول اني لفي القوم عند النبي صلى الله عليه وسلم فقامت امراة فقالت يا رسول الله انها قد وهبت نفسها لك فرا فيها رايك . فسكت فلم يجبها النبي صلى الله عليه وسلم بشىء ثم قامت فقالت يا رسول الله انها قد وهبت نفسها لك فرا فيها رايك . فقام رجل فقال زوجنيها يا رسول الله . قال " هل معك شىء " . قال لا . قال " اذهب فاطلب ولو خاتما من حديد " . فذهب فطلب ثم جاء فقال لم اجد شييا ولا خاتما من حديد . قال " هل معك من القران شىء " . قال نعم معي سورة كذا وسورة كذا . قال " قد انكحتكها على ما معك من القران
ঈসা ইবন হাম্মদ (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৰ্বাধিক প্রয়োজনীয় শর্ত হলো তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে, তা আদায় করা অর্থাৎ মোহর আদায় করা।
اخبرنا عيسى بن حماد، قال انبانا الليث، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن عقبة بن عامر، عن رسول الله صلى الله عليه وسلم قال " ان احق الشروط ان يوفى به ما استحللتم به الفروج
আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন তামীম (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, সর্বাধিক প্রয়োজনীয় শর্ত হলো তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে, তা আদায় করা।
اخبرنا عبد الله بن محمد بن تميم، قال سمعت حجاجا، يقول قال ابن جريج اخبرني سعيد بن ابي ايوب، عن يزيد بن ابي حبيب، ان ابا الخير، حدثه عن عقبة بن عامر، عن النبي صلى الله عليه وسلم قال " ان احق الشروط ان يوفى به ما استحللتم به الفروج
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রিফা'আ (রাঃ)-এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ রিফা'আ আমাকে চূড়ান্ত তালাক দিয়ে ফেলেছে। এরপর আমি আবদুর রহমান ইবন যুবায়র (রাঃ)-কে বিবাহ করেছি। কিন্তু তার নিকট আমার কাছে আমার কাপড়ের আঁচালের মত ব্যতীত আর কিছু নেই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেনঃ হয়তো তুমি রিফা'আর নিকট প্রত্যাবর্তনের ইচ্ছা করছে। তা হালাল হবে না, যে পর্যন্ত না সে তোমার মধুর স্বাদ গ্ৰহণ না করে, আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ কর।
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا سفيان، عن الزهري، عن عروة، عن عايشة، قالت جاءت امراة رفاعة الى رسول الله صلى الله عليه وسلم فقالت ان رفاعة طلقني فابت طلاقي واني تزوجت بعده عبد الرحمن بن الزبير وما معه الا مثل هدبة الثوب . فضحك رسول الله صلى الله عليه وسلم وقال " لعلك تريدين ان ترجعي الى رفاعة لا حتى يذوق عسيلتك وتذوقي عسيلته
ইমরান ইবন বাক্কার (রহঃ) ... উরওয়া (রহঃ) সংবাদ দিয়েছেন, যয়নব বিনত আবু সালামা এবং তার মা উম্মে সালামা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী তাকে সংবাদ দিয়েছেন, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবীবা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আবু সুফিয়ানের কন্যা আমার বোনকে আপনি বিবাহ করুন। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি এটা পছন্দ কর? আমি বললামঃ হ্যাঁ, আমি আপনার সাথে একাকী হব না, আর যারা আমার বোনের মিলনের ব্যাপারে আমার সঙ্গে থাকবে তাদেরকেও আমি ভালবাসি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার বোন আমার জন্য হালাল হবে না। আমি বললামঃ আল্লাহর কসম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা বলাবলি করছি, আপনি দুররাহ বিনত আবু সালামাকে বিবাহ করতে ইচ্ছা রাখেন। তিনি বললেনঃ উম্মে সালামার কন্যা? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আল্লাহর কসম! যদি সে আমার ক্রোড়ে পালিত কন্যা নাও হতো, তবুও সে আমার জন্য হালাল হতো না। কেননা, সে তো আমার দুধ ভাই-এর কন্যা। আমাকে এবং আবু সালামাকে সুওয়াইবা (রাঃ) দুধ পান করিয়েছেন। অতএব তোমাদের বোনদেরকে বা কন্যাদেরকে আমার জন্য পেশ করো না।
اخبرنا عمران بن بكار، قال حدثنا ابو اليمان، قال انبانا شعيب، قال اخبرني الزهري، قال اخبرني عروة، ان زينب بنت ابي سلمة، - وامها ام سلمة زوج النبي صلى الله عليه وسلم - اخبرته ان ام حبيبة بنت ابي سفيان اخبرتها انها قالت يا رسول الله انكح اختي بنت ابي سفيان . قالت فقال رسول الله صلى الله عليه وسلم " اوتحبين ذلك " . فقلت نعم لست لك بمخلية واحب من يشاركني في خير اختي . فقال النبي صلى الله عليه وسلم " ان اختك لا تحل لي " . فقلت والله يا رسول الله انا لنتحدث انك تريد ان تنكح درة بنت ابي سلمة . فقال " بنت ام سلمة " . فقلت نعم . فقال " والله لولا انها ربيبتي في حجري ما حلت لي انها لابنة اخي من الرضاعة ارضعتني وابا سلمة ثويبة فلا تعرضن على بناتكن ولا اخواتكن
ওয়াহাব ইবন বয়ান (রহঃ) ... যয়নব বিনুত আবু সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবা (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতার কন্যা অর্থাৎ আমার বােনকে আপনি বিবাহ করুন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি পছন্দ কর? তিনি বললেনঃ হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আপনার সহধর্মিণী হওয়ার সৌভাগ্যে শরীক হবে, আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক, আমি তা পছন্দ করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা হালাল হবে না। উম্মে হাবীবা (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর শপথ! আমরা বলাবলি করেছি যে, আপনি দুররাহ বিনতে আবু সালামাকে বিবাহ করবেন। তিনি বললেনঃ উম্মে সালামার কন্যা? উম্মে হাবীব (রাঃ) বললেনঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহর শপথ! যদি সে আমার ক্ৰোড়ে, আমার স্ত্রীর কন্যারূপে পালিত না হতো, তাহলেও সে হালাল হতো না। কেননা সে আমার দুধ ভাই-এর কন্যা। আমাকে এবং আবু সালামাকে সুওয়াইবা দুধপান করিয়েছেন। অতএব তোমাদের কন্যাদেরকে এবং বোনদেরকে আমার সংগে বিবাহের প্রস্তাব দেবে না।
اخبرنا وهب بن بيان، قال حدثنا ابن وهب، قال اخبرني يونس، عن ابن شهاب، ان عروة بن الزبير، حدثه عن زينب بنت ابي سلمة، ان ام حبيبة، زوج النبي صلى الله عليه وسلم قالت يا رسول الله انكح بنت ابي تعني اختها . فقال رسول الله صلى الله عليه وسلم " وتحبين ذلك " . قالت نعم لست لك بمخلية واحب من شركتني في خير اختي . فقال رسول الله صلى الله عليه وسلم " ان ذلك لا يحل " . قالت ام حبيبة يا رسول الله والله لقد تحدثنا انك تنكح درة بنت ابي سلمة . فقال " بنت ام سلمة " . قالت ام حبيبة نعم . قال رسول الله صلى الله عليه وسلم " فوالله لو انها لم تكن ربيبتي في حجري ما حلت انها لابنة اخي من الرضاعة ارضعتني وابا سلمة ثويبة فلا تعرضن على بناتكن ولا اخواتكن
কুতায়াবা (রহঃ) ... ইরাক ইবন মালিক (রহঃ) বর্ণনা করেন, যয়নব বিনত আবু সালামা তাকে সংবাদ দিয়েছেন, উম্মে হাবীবা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেনঃ আমরা বলাবলি করি যে, আপনি দুররা বিনুত আবু সালামাকে বিবাহ করবেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উম্মে সালামা থাকা সত্ত্বেও? যদি আমি উম্মে সালামাকে বিবাহ নাও করতাম, তবুও সে আমার জন্য হালাল হতো না। কেননা তার পিতা আমার দুধ ভাই।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن عراك بن مالك، ان زينب بنت ابي سلمة، اخبرته ان ام حبيبة قالت لرسول الله صلى الله عليه وسلم انا قد تحدثنا انك ناكح درة بنت ابي سلمة . فقال رسول الله صلى الله عليه وسلم " اعلى ام سلمة لو اني لم انكح ام سلمة ما حلت لي ان اباها اخي من الرضاعة
হান্নাদ ইবন সারী (রহঃ) ... উম্মে হাবীব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার বোনের ব্যাপারে আপনার কোন আগ্রহ আছে? তিনি বললেনঃ আমি কি করব? উম্মে হাবীবা বললেনঃ আপনি তাকে বিবাহ করুন। তিনি বললেনঃ এটা কি তোমার নিকট খুব পছন্দনীয়? উম্মে হাবীবা (রাঃ) বললেনঃ হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আমার সাথে সৌভাগ্য ও মঙ্গলের অংশীদার হবে, আমি ভালবাসি যে, আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক। তিনি বললেনঃ সে আমার জন্য হালাল হবে না। উম্মে হাবীব (রাঃ) বললেনঃ আমি জানতে পেরেছি যে, আপনি দুররা বিনত উম্মে সালামাকে বিবাহের পয়গাম দিচ্ছেন। তিনি বললেনঃ আবু সালামার কন্যা? উম্মে হাবীবা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আল্লাহর কসম! যদি সে আমার কাছে পালিত, আমার স্ত্রীর কন্যা নাও হতো, তবুও সে আমার জন্য হালাল হতো না। কেননা, সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। অতএব তোমাদের কন্যাদের ও তোমাদের বোনদের আমার সংগে বিবাহের প্রস্তাব করবে না।
اخبرنا هناد بن السري، عن عبدة، عن هشام، عن ابيه، عن زينب بنت ابي سلمة، عن ام حبيبة، انها قالت يا رسول الله هل لك في اختي قال " فاصنع ماذا " . قالت تزوجها . قال " فان ذلك احب اليك " . قالت نعم لست لك بمخلية واحب من يشركني في خير اختي . قال " انها لا تحل لي " . قالت فانه قد بلغني انك تخطب درة بنت ام سلمة . قال " بنت ابي سلمة " . قالت نعم . قال " والله لو لم تكن ربيبتي ما حلت لي انها لابنة اخي من الرضاعة فلا تعرضن على بناتكن ولا اخواتكن
হারূন ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন নারী ও তার ফুফুকে একত্রে বিবাহ করবে না। আর না কোন নারী ও তার খালাকে একত্রে বিবাহ করবে।
اخبرني هارون بن عبد الله، قال حدثنا معن، قال حدثنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يجمع بين المراة وعمتها ولا بين المراة وخالتها
মুহাম্মদ ইবন ইয়াকুব ইবন আবদুল ওয়াহ্হাব ইবন ইয়াহইয়া ইবন আব্বাদ ইবন আবদুল্লাহ ইবন যুবায়র ইবন আওওয়াম (রহঃ) ... কুবায়সা ইবন যুওয়েব (রহঃ) বলেন, তিনি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারী ও তার ফুফুকে একত্রে বিবাহ করতে এবং কোন নারী ও তার খালাকে একত্রে বিবাহ করতে নিষেধ করেছেন।
اخبرنا محمد بن يعقوب بن عبد الوهاب بن يحيى بن عباد بن عبد الله بن الزبير بن العوام، قال حدثنا محمد بن فليح، عن يونس، قال ابن شهاب اخبرني قبيصة بن ذويب، انه سمع ابا هريرة، يقول نهى رسول الله صلى الله عليه وسلم ان يجمع بين المراة وعمتها والمراة وخالتها
ইবারাহীম ইবন ইয়াকুব (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। কোন নারীর খালা এবং ফুফুর সাথে ঐ নারীকে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
اخبرني ابراهيم بن يعقوب، قال حدثنا ابن ابي مريم، قال حدثنا يحيى بن ايوب، ان جعفر بن ربيعة، حدثه عن عراك بن مالك، وعبد الرحمن الاعرج، عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم انه نهى ان تنكح المراة على عمتها او خالتها
কুতায়াবা (রহঃ) ... আবু হুৱায়রা (রাঃ) থেকে বর্ণিত। চারজন পরস্পর সম্পৰ্কীয়া নারীকে একত্রে বিবাহ করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোন নারী এবং তার ফুফু এবং কোন নারী এবং তার খালা।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن عراك بن مالك، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن اربع نسوة يجمع بينهن المراة وعمتها والمراة وخالتها
আমর ইবন মানসূর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন নারীকে তার ফুফুর সাথে অথবা তার খালার সাথে বিবাহ করবে না।
اخبرنا عمرو بن منصور، قال حدثنا عبد الله بن يوسف، قال حدثنا الليث، قال اخبرني ايوب بن موسى، عن بكير بن عبد الله بن الاشج، عن سليمان بن يسار، عن عبد الملك بن يسار، عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " لا تنكح المراة على عمتها ولا على خالتها
মুজাহিদ ইবন মূসা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন নারীকে তার খালা অথবা তার ফুফুর সাথে বিবাহ করবে না।
اخبرنا مجاهد بن موسى، قال حدثنا ابن عيينة، عن عمرو بن دينار، عن ابي سلمة، عن ابي هريرة، قال نهى رسول الله صلى الله عليه وسلم ان تنكح المراة على عمتها او على خالتها
ইয়াহইয়া ইবন দুরুস্তা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, কোন নারীকে তার ফুফুর সাথে অথবা তার খালার সাথে বিবাহ করবে না।
اخبرنا يحيى بن درست، قال حدثنا ابو اسماعيل، قال حدثنا يحيى بن ابي كثير، ان ابا سلمة، حدثه عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " لا تنكح المراة على عمتها ولا على خالتها
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, কোন নারীকে তার ফুফুর সাথে অথবা তার খালার সাথে বিবাহ করবে না। কোন নারীকে বিবাহ করা যাবে না তার ফুফু, অথবা তার খালার সাথে।
اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا يحيى، قال حدثنا هشام، قال حدثنا محمد، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا تنكح المراة على عمتها ولا على خالتها