Loading...
Loading...
বইসমূহ
193 হাদিসসমূহ
মুহাম্মাদ ইবন নাদর ইবন মুসাবির (রহঃ) ... আয়শা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন, আমার ছিল সাত বছর বয়স। আর নয় বছর বয়সে তিনি আমার সাথে বাসর করেন।
কুতায়বা (রহঃ) ... আবূ উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নয় বছর বয়সের সময় বিবাহ (বাসর) করেন। আর আমি তাঁর (দাম্পত্য) সঙ্গলাভ করি নয় বছর পর্যন্ত।
মুহাম্মাদ ইবন আলা এবং আহমাদ ইবন হারব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বিবাহ করেন, তখন তাঁর বয়স ছিল নয় বছর। আর যখন তিনি ইনতিকাল করে তখন তাঁর বয়স ছিল আঠারো বছর।
মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন মুবারক (রহঃ) ... উমর ইবন খাত্তাব (রাঃ) বর্ণনা করেন, হাফসা বিনত উমর (রাঃ) খুনায়স ইবন হুযাফা সাহমীর ইন্তেকাল হওয়ায় বিধবা হলেন। খুনায়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছি...
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিধবা তার নিজের ব্যাপারে তার ওলীর চাইতে অধিক হকদার। আর কুমারীর ব্যাপারে তার অনুমতি নেয়া হবে। আর তার অনুমতি হ...
মুহাম্মদ ইবন গায়লান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিধবা তার নিজের ব্যাপারে তার ওলীর চাইতে অধিক হকদার। আর কুমাবী নারীর অনুমতি গ্ৰহণ করা হবে এবং তার অনুমতি হলো ত...
আহমদ ইবন সাঈদ রি'বাতী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহিতা নারী তার ব্যাপারে নিজেই যথেষ্ট। আর কুমারী নারীর অনুমতি গ্ৰহণ করা হবে। তার অনুমতি হলো চুপ থাকা।
মুহাম্মদ ইবন রাফি’ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহিতা নারীর ব্যাপারে অভিভাবকের কোন কিছু করার নেই। আর কুমারী নারীর ব্যাপারে তার অনুমতি গ্ৰহণ করা হবে। আর তার অনুমত...
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহিতা নারী নিজের ব্যাপারে হকদার আর কুমারীর ব্যাপারে তার পিতা তার অনুমতি নিবে। আর তার অনুমতি হলো- তার চ...
ইয়াহইয়া ইবন দুরুস্তা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহিতা নারীকে তার অনুমতি ব্যতীত বিবাহ দেয়া যাবে না। আর কুমারী নারীকে তার অনুমতি না নিয়ে বিবাহ দেয়া...
ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্ৰহণ করবে। বলা হলোঃ কুমারী নারী তো লজ্জা করবে এবং চুপ থাকবে। তিনি বলেন, এটাই ত...
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহিতা নারীকে বিবাহ দেবে না। তার অনুমতি ব্যতীত, আর কুমারীকে তার মতামত না নিয়ে বিবাহ দেবে না। সাহাবী...
হারূন ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... খানসা বিনত খিযাম (রাঃ) থেকে বর্ণিত। তাঁর পিতা তাকে বিবাহ দিলেন, তিনি ছিলেন, সায়্যিব, তিনি তা অপছন্দ করলেন। এরপর সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলে, তিনি এ বিবাহ ভেঙ...
যিয়াদ ইবন আইউব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। একটি বালিকা তাঁর নিকট উপস্থিত হয়ে বললোঃ আমার পিতা আমাকে তার ভাতিজার নিকট বিবাহ দিয়েছে। আমার দ্বারা তার নীচুতা দূর করে মর্যাদা বৃদ্ধির জন্য এবং আমি তা অপছন্দ করি। তিনি...
আমর ইবন আলী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুমারী নারী সম্বন্ধে তাদের অনুমতি নেয়া হবে, সে যদি চুপ থাকে তবে তাই তার অনুমতি। আর যদি সে অস্বীকার করে,...
আমর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মুনা বিনত হারিসকে বিবাহ করেন, তখন তিনি মুহরিম ছিলেন। ইয়ালার হাদীসে আছে বিবাহ হয় সারিফ নামক স্থানে।
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু শা'সা (রহঃ) থেকে বর্ণিত। ইবন আব্বাস (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনাকে বিবাহ করেন, তখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন।
উসমান ইবন আবদুল্লাহ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনাকে বিবাহ করেন ইহরাম অবস্থায়। মায়মূনা (রাঃ) তার ব্যাপারটি আব্বাস (রাঃ)-এর উপর ন্যস্ত করলে, তিনি ত...
আহমদ ইবন নাসর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেন ইহরাম অবস্থায়।
হারূন ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... নুবায়হ ইবন ওয়াহাব (রহঃ) থেকে বর্ণিত। আবান ইবন উসমান (রহঃ) বলেছেন। আমি উসমান ইবন আফফান (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুহরিম নিজে বিবাহ করবে না, অ...