হাদিসসমূহ
#3259
সুনানে নাসাই - Marriage
মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন মুবারক (রহঃ) ... উমর ইবন খাত্তাব (রাঃ) বর্ণনা করেন, হাফসা বিনত উমর (রাঃ) খুনায়স ইবন হুযাফা সাহমীর ইন্তেকাল হওয়ায় বিধবা হলেন। খুনায়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন এবং তিনি মদীনায় ইনতিকাল করেন। উমর (রাঃ) বলেন, আমি উসমান ইবন আফফানের নিকট গিয়ে তার সাথে হাফসা বিনত উমর-এর বিবাহ প্ৰস্তাব দিলাম। উমর (রাঃ) বলেন, আমি বললাম, যদি আপনি ইচ্ছা করেন, তা হলে হাফসাকে আপনার সাথে বিবাহ দিব। তিনি বললেনঃ এ ব্যাপারে আমি চিন্তা করবো। আমি কিছুদিন অপেক্ষা করলাম। এরপর তিনি আমার সাথে সাক্ষাৎ করে বললেনঃ আমি ঠিক করেছি, এ সময় আমি বিবাহ করবো না। উমর (রাঃ) বলেন, তখন আমি আবু বকর সিদ্দীকের সাথে সাক্ষাৎ করলাম, বললামঃ যদি আপনার ইচ্ছা হয়, তাহলে আমি হাফসা বিনত উমর (রাঃ)-কে আপনার সাথে বিবাহ দিব। আবু বকর সিদ্দীক (রাঃ) চুপ রইলেন। কোন উত্তরই দিলেন না। এতে উসমান (রাঃ)-এর উপর আমার যে ক্ৰোধ হয়েছিল, তার চাইতে অধিক ক্ৰোধ হলো তার উপর। এভাবে কিছুদিন অতিবাহিত করলাম। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিবাহের পয়গাম দিলেন, আমি তাঁর সাথে তাকে বিবাহ দেই। পরে আবু বকর (রাঃ)-এর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেনঃ আপনি যখন হাফসার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, তখন হয়তো আপনি আমার উপর রাগ করেছিলেন, কেননা আমি কোন উত্তর দেইনি। উমর (রাঃ) বলেন, আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আপনার প্রস্তাবে আমার কিছু না বলার কারণ এটাই ছিল যে, আমি জানতাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা করেছেন। আর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন কথা প্রকাশ করতে চাইনি। যদি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপেক্ষা করতেন, তাহলে আমি তাকে গ্ৰহণ করতাম।
اخبرنا محمد بن عبد الله بن المبارك، قال حدثنا يعقوب بن ابراهيم بن سعد، قال حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، قال اخبرني سالم بن عبد الله، انه سمع عبد الله بن عمر، يحدث ان عمر بن الخطاب، رضى الله عنه حدثنا قال يعني تايمت حفصة بنت عمر من خنيس بن حذافة السهمي - وكان من اصحاب رسول الله صلى الله عليه وسلم فتوفي بالمدينة - قال عمر فاتيت عثمان بن عفان رضي الله عنه فعرضت عليه حفصة بنت عمر قال قلت ان شيت انكحتك حفصة . قال سانظر في امري فلبثت ليالي ثم لقيني فقال قد بدا لي ان لا اتزوج يومي هذا . قال عمر فلقيت ابا بكر الصديق رضى الله عنه فقلت ان شيت زوجتك حفصة بنت عمر . فصمت ابو بكر فلم يرجع الى شييا فكنت عليه اوجد مني على عثمان فلبثت ليالي ثم خطبها رسول الله صلى الله عليه وسلم فانكحتها اياه فلقيني ابو بكر فقال لعلك وجدت على حين عرضت على حفصة فلم ارجع اليك شييا . قال عمر قلت نعم . قال فانه لم يمنعني ان ارجع اليك شييا فيما عرضت على الا اني قد كنت علمت ان رسول الله صلى الله عليه وسلم قد ذكرها ولم اكن لافشي سر رسول الله صلى الله عليه وسلم ولو تركها رسول الله صلى الله عليه وسلم قبلتها
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Marriage
- Hadith Index
- #3259
- Book Index
- 64
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
