Loading...
Loading...
বইসমূহ
193 হাদিসসমূহ
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন নারীকে তার ফুফুর সাথে অথবা ফুফুকে তার ভাই-এর কন্যার সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন নারীকে তার ফুফু, অথবা তার খালার সাথে বিবাহ করা যাবে না। রাবী আসিম (রহঃ) বলেন, আমি এটা জাবির (...
মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... শা'বী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-কে বলতে শুনেছিঃ কোন নারীকে তার খালা এবং ফুফুর সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন নারীকে তার ফুফু অথবা খালার সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ জন্ম সম্পর্ক যাকে হারাম করে, দুধ পানের সম্পর্কও তাকে হারাম করে।
কুতায়বা (রহঃ) ... উরওয়া (রহঃ) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি তাকে সংবাদ দিয়েছেন যে, তার রিযায়ী ফুফা আফলাহ তার নিকট আসতে অনুমতি চাইলে তিনি তা হতে পর্দা করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সংবাদ দিল...
মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে বর্ণিত। তিনি বলেছেনঃ বংশগত সূত্রে যারা হারাম, তারা দুধ পানের সম্পর্কেও হারাম।
মুহাম্মদ ইবন উবায়দ (রহঃ) ... আমরাহ্ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জন্মসূত্রে যারা হারাম, দুধপান সম্পর্কেও তারা হারাম।
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার কি হলো যে, আপনি কুরাইশদের মধ্যেই (বিবাহ করার) আগ্রহ করেন, আর আমাদেরকে (অর্থাৎ বনী হাশিমকে) পরিত্যাগ করেন। তিনি বললেনঃ তোমার...
ইবরাহীম ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হামযার কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেতো আমার দুধ ভাইয়ের কন্যা। শু'বা (রহঃ) বলেনঃ কাতাদা (রহঃ) জাব...
আবদুল্লাহ ইবন সাব্বাহ ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। হামযা (রাঃ)-এর কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলা হলে তিনি বললেনঃ সেতো আমার দুধ ভাই-এর কন্যা। আর বংশ...
হারূন ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহু তা'আলা যা নাযিল করেছেন, তাতে রয়েছে; হারিস (রহঃ) বলেন, আল্লাহ্ তা'আলা যে কুরআন নাযিল করেছেন তাতে রয়েছে, দশবার দুধপান হারাম করে দেয়। এরপর ঐ দশব...
আবদুল্লাহ ইবন সাব্বাহ্ (রহঃ) ... উম্মে ফযল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুধপান সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ একবার, দু’বার পান করা হারাম করে না। কাতাদা (রহঃ) একবার, দু'বার স্তন...
শুয়ায়ব ইবন ইউসুফ (রহঃ) ... আবদুল্লাহ ইবন যুবায়র (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, একবার এবং দু’বার স্তন চোষণ করা হারাম করে না।
যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একবার এবং দু'বার স্তন চোষণ করা হারাম করে না।
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বযী' (রহঃ) ... কাতাদা (রহঃ) বলেনঃ আমরা ইবরাহীম ইবন ইয়াযীদ নখয়ীকে দুধপান সম্বন্ধে প্রশ্ন করে লিখেছিলাম। উত্তরে তিনি লিখলেন, ‘শুরায়হ আমাদিগকে বর্ণনা করেছেন। আলী (রাঃ) এবং ইবন মাসউদ (রাঃ) বলতেন...
হান্নাদ ইবন সারী (রহঃ) ... মাসরূক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেছেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করলেন, তখন আমার নিকট এক ব্যক্তি উপবিষ্ট ছিল। এটা তার নিকট খারাপ লাগলো।...
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আমরাহ (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট ছিলেন, এমন সময় তিনি শুনতে পেলেন, এক ব্যক্তি হাফসা (রাঃ)-এর ঘরে প্রবেশ...
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... উরওয়া (রহঃ) থেকে বর্ণিত যে, আয়েশা (রাঃ) বলেছেন, আমার দুধ সম্পৰ্কীয় চাচা আবুল জা'দ আগমন করলে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। রাবী বলেন, হিশাম (রহঃ) বলেছেনঃ তিনি ছিলেন আবুল কুয়াইস। এরপর রাসূলুল...
আবদুল ওয়ারেছ ইবন আবদুস সামাদ ইবন আবদুল ওয়ারেছ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, আবুল কুয়াইস-এর ভাই (আকলা) অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিতে অস্বীকার করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট...