Loading...
Loading...
বইসমূহ
324 হাদিসসমূহ
। ইসহাক ইবনু ইবরাহীম ও উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... আলী (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঘরে ছবি, ককুর বা জুনুব ব্যাক্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।
। হুসায়ন ইবনু হুরায়স (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ তোমাদের কেউ পুনঃ সহবাস করতে চাইলে সে উযূ (ওজু/অজু/অযু) করে নেবে।
। ইসহাক ইবনু ইবরাহিম ও ইয়াকুব ইবনু ইবরাহিম (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গোসলে একরাতে তাঁর সকল সহধর্মীণীর নিকট গমন করেছেন।
। মুহাম্মদ ইবনু উবায়দ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গোসলে সকল স্ত্রীর নিকট গমন করতেন।
। আলী ইবনু হুজর (রহঃ) ... আবদুল্লাহ ইবনু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং অন্য দু’ব্যাক্তি আলী (রাঃ) এর নিকট গেলাম। তখন তিনি বললেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার হতে বের হয়ে কুরআন পড়তেন এ...
। মুহাম্মদ ইবনু আহমদ আবূ ইউসুফ সায়দালানী আর-রিক্কি (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের অবস্থা ব্যাতিত সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করতেন।
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাঁর সাহাবীগণের কারো সাথে সাক্ষাত করতেন, তাঁর সাথে মূসাফাহা করতেন এবং তাঁর জন্য দোয়া করতেন। হুযায়ফা বলে...
। ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁর জানাবাত অবস্থায় তাঁর সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখা হল। (হুযায়ফা বলেন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দি...
। হুমায়দ ইবনু মাসআদাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁর সাথে মদিনার এক রাস্তায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাত হল, তখন তিনি জানাবাত অবস্থায়। সেজন্য তিনি সন্তর্পণে সরে পড়ল...
। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, হঠাৎ তিনি বললেনঃ হে আয়িশা আমাকে কাপড়টি দাও। তিনি [আয়িশা (রাঃ)] বললেনঃ আমি তো সালাত হতে...
। কতায়বা ইবনু সাঈদ ও ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ হতে আমাকে জায়নামাজটি এনে দাও। তিনি বললেন, আমি তো হায়য অবস্থায় আছি। রাসুলুল্লাহ...
। ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) আবূ মু’আবিয়া (রহঃ) থেকে, তিনি আ’মাশ (রহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
। মুহাম্মদ ইবনু মানসুর ... মানবুয (রহঃ) এর মা* থেকে বর্ণিত। মায়মুনা (রাঃ) বলেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাথা আমাদের কারো কোলে রেখে কোরআন তিলাওয়াত করতেন অথচ (যার কোলে মাথা রাখতেন) তিনি তখন ঋতুমতী।...
। ইসহাক ইবনু ইবরাহিম ও আলী ইবনু হুজর (রহঃ) .... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের ঋতুমতী কারো কোলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে কোরআন তিলাওয়াত করতেন।
। আমর ইবনু আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আমার দিকে তাঁর মাথা বের করে দিতেন আর আমি তা ধুয়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতী।
। মুহাম্মদ ইবনু সালামা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদ হতে তাঁর মাথা আমার দিকে বের করে দিতেন আর আমি তা ধুয়ে দিতাম, অথচ তখন আমি ঋতুমতী।
। কুতায়বা ইবনু সা’ঈদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা আঁচড়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতী।
। কুতায়বা ইবন সাঈদ ও আলী ইবন শুয়ায়ব (রহঃ) ... আইশা (রাঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। (অর্থাৎ তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা আঁচড়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতী।)
। কুতায়বা (রহঃ) ... সুরাইয়া (রহঃ) থেকে বর্ণিত। আমি আয়িশা (রাঃ) কে প্রশ্ন করলামঃ হায়য অবস্থায় স্ত্রী কি তাঁর স্বামীর সঙ্গে খেতে পারে? তিনি বললেনঃ হ্যাঁ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেন, আমি তাঁর সঙ...
। আইয়ুব ইবনু মুহাম্মদ ওয়াজ্জান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ রাখতে যেখানে মুখ রেখে আমি পান করতাম। তিনি আমার ভুক্তাবশেষ (অবশিষ্ট অংশ) থেকে পান করতেন অথ...