হাদিসসমূহ
#270
সুনানে নাসাই - Purification
। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, হঠাৎ তিনি বললেনঃ হে আয়িশা আমাকে কাপড়টি দাও। তিনি [আয়িশা (রাঃ)] বললেনঃ আমি তো সালাত হতে বিরত আছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হায়য তোমার হাতে নয়, পরে আয়িশা (রাঃ) তাঁকে কাপড় দিলেন।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا يحيى بن سعيد، عن يزيد بن كيسان، قال حدثني ابو حازم، قال قال ابو هريرة بينما رسول الله صلى الله عليه وسلم في المسجد اذ قال " يا عايشة ناوليني الثوب " . فقالت اني لا اصلي . قال " انه ليس في يدك " . فناولته
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #270
- Book Index
- 271
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
