Loading...

Loading...
বইসমূহ
৩২৪ হাদিসসমূহ
। মুহাম্মদ ইবনু মানসুর (রহঃ) ... মিকদাম ইবনু সুরাইয়া তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি আয়িশা (রাঃ) কে বলতে শুনেছি যে, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাত্র দিতেন আমি তা থেকে পান করতাম অথচ তখন আমি ঋতুমতী। তারপর আমি তাকে সে পাত্র দিতাম আর তিনি আমার পান করার জায়গা তালাশ করে সে জায়গায় তাঁর মুখ রাখতেন।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، عن مسعر، عن المقدام بن شريح، عن ابيه، قال سمعت عايشة، - رضى الله عنها - تقول كان رسول الله صلى الله عليه وسلم يناولني الاناء فاشرب منه وانا حايض ثم اعطيه فيتحرى موضع فمي فيضعه على فيه
। মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি হায়য অবস্থায় পাত্র থেকে পান করতাম এবং তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিতাম। আমি যেখানে মুখ রেখে পান করতাম তিনি সেখানে মুখ রাখতেন। আমি হায়য অবস্থায় হাড় চিবাতাম তারপর তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিতাম। আর তিনি আমার মুখ রাখার স্থানে মুখ রাখতেন।
اخبرنا محمود بن غيلان، قال حدثنا وكيع، قال حدثنا مسعر، وسفيان، عن المقدام بن شريح، عن ابيه، عن عايشة، - رضى الله عنها - قالت كنت اشرب وانا حايض واناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع في فيشرب واتعرق العرق وانا حايض واناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع في
। ইসমাইল ইবনু মাসউদ (রহঃ) উবায়দুল্লাহ ইবনু সাঈদ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একই চাঁদরে শায়িত ছিলাম, হঠাৎ আমার হায়য দেখা দিল। আমি সরে পড়লাম এবং আমার হায়যের কাপড় পরিধান করলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ঋতুমতী হয়েছ? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে ডাকলেন আর আমি তাঁর সঙ্গে একই চাঁদরে শয়ন করলাম।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، قال حدثنا هشام، ح وانبانا عبيد الله بن سعيد، واسحاق بن ابراهيم، قالا حدثنا معاذ بن هشام، - واللفظ له - قال حدثني ابي، عن يحيى، قال حدثنا ابو سلمة، ان زينب بنت ابي سلمة، حدثته ان ام سلمة حدثتها قالت، بينما انا مضطجعة، مع رسول الله صلى الله عليه وسلم في الخميلة اذ حضت فانسللت فاخذت ثياب حيضتي فقال رسول الله صلى الله عليه وسلم " انفست " . قلت نعم فدعاني فاضطجعت معه في الخميلة
। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাঁদরে রাত্রিযাপন করতাম অথচ তখন আমি ঋতুমতী। যদি আমার কোন কিছু তাঁর শরীরে লাগত, তখন তিনি ঐ স্থানই ধুয়ে নিতেন এবং এর বেশি ধুতেন না। আর এ অবস্থাতেই তিনি সালাত আদায় করতেন, আবার তিনি বিছানায় ফিরে আসতেন। যদি আমার কোন কিছু তার শরীরে লাগত, তবে তিনি শরীরের ঐ অংশটুকুই ধুতেন এর বেশী ধুতেন না। আর এ অবস্থাতেই তিনি নামায পড়তেন।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا يحيى بن سعيد، عن جابر بن صبح، قال سمعت خلاسا، يحدث عن عايشة، قالت كنت انا ورسول الله، صلى الله عليه وسلم نبيت في الشعار الواحد وانا طامث او حايض فان اصابه مني شىء غسل مكانه ولم يعده وصلى فيه ثم يعود فان اصابه مني شىء فعل مثل ذلك ولم يعده وصلى فيه
। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুমতী অবস্থায় থাকলে রাসুলুল্লাহ তাকে ইযার (হায়যের কাপড়) পরার আদেশ দিতেন। তারপর তিনি তাঁর শরীরের সাথে শরীর লাগাতেন।
اخبرنا قتيبة، قال حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن عمرو بن شرحبيل، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يامر احدانا اذا كانت حايضا ان تشد ازارها ثم يباشرها
। ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুমতী থাকলে তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাঁর ইযার পরিধান করতে বলতেন। তারপর তিনি তাঁর শরীরে শরীর লাগাতেন।
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت كانت احدانا اذا حاضت امرها رسول الله صلى الله عليه وسلم ان تتزر ثم يباشرها
। হারিস ইবনু মিসকীন (রহঃ) ... মায়মুনা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন সহধর্মিণীর হায়য অবস্থায় যখন তাঁর পরনে ইযার থাকত যা হাঁটু ও রানের মধ্যস্থল পর্যন্ত পৌঁছে, তখন তিনি তাঁর শরীরে শরীর মেলাতেন। লায়সের হাদিসে আছে, তিনি (সহধর্মিণী) ঐ ইযার দ্বারা (দেহের মধ্যাংশ) আবৃত করতেন।
اخبرنا الحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، عن ابن وهب، عن يونس، والليث، عن ابن شهاب، عن حبيب، مولى عروة عن بدية، - وكان الليث يقول ندبة - مولاة ميمونة عن ميمونة قالت كان رسول الله صلى الله عليه وسلم يباشر المراة من نسايه وهي حايض اذا كان عليها ازار يبلغ انصاف الفخذين والركبتين . في حديث الليث محتجزة به
। ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ইয়াহুদিদের স্ত্রীরা যখন ঋতুমতী হত তখন তারা তাদের সাথে একত্রে পানাহার করত না এবং তারা ঘরে তাদের সাথে একত্রে অবস্থানও করত না। অতএব সাহাবীগন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন।তখন আল্লাহ্ তা’য়ালা - وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى আয়াতটি* নাযিল করলেন। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদেশ করলেন তারা যেন তাদের স্ত্রীদের সাথে পানাহার করে ও ঘরে একত্রে অবস্থান করে এবং তাদের সাথে সহবাস ব্যাতিত আর সব কিছু করা বৈধ মনে করে। এতে ইয়াহুদিরা বলল, আমাদের রীতিনীতির কোনটিরই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা না করে ছাড়বেন না। উসায়দ ইবনু হুজায়র ও আব্বাদ ইবনু বিশর (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করে এ কথাটি জানালেন এবং প্রশ্ন করলেন, আমরা হায়য অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করব কি? এতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা রক্তিম হয়ে গেল, তখন তারা ধারনা করলেন যে, তিনি রাগান্বিত হয়েছেন এবং উভয়েই সেখান থেকে প্রস্থান করলেন। ইত্যবসরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিয়ার দুধ গ্রহন করলেন। তখন তিনি সাহাবিদ্বয়-এর অনুসন্ধানে লোক পাঠালেন। তাদের দেকে আনা হল এবং উভয়কে তিনি দুধ পান করালেন। এতে জানা গেল যে, তাদের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নি।
اخبرنا اسحاق بن ابراهيم، قال حدثنا سليمان بن حرب، قال حدثنا حماد بن سلمة، عن ثابت، عن انس، قال كانت اليهود اذا حاضت المراة منهم لم يواكلوهن ولم يشاربوهن ولم يجامعوهن في البيوت فسالوا نبي الله صلى الله عليه وسلم عن ذلك فانزل الله عز وجل { ويسالونك عن المحيض قل هو اذى } الاية فامرهم رسول الله صلى الله عليه وسلم ان يواكلوهن ويشاربوهن ويجامعوهن في البيوت وان يصنعوا بهن كل شىء ما خلا الجماع
। আমর ইবনু আলী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ঐ ব্যাক্তি সম্পর্কে বর্ণনা করেনঃ যে ব্যাক্তি হায়য অবস্থায় স্ত্রী সঙ্গম করে, সে এক দিনার অথবা অর্ধ দিনার সা’দকা করবে। সহিহ, ইবনু মাজাহ হাঃ ৬৪০, আদবুয যিফাফ
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، عن شعبة، عن الحكم، عن عبد الحميد، عن مقسم، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم في الرجل ياتي امراته وهي حايض يتصدق بدينار او بنصف دينار
। ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হাজ্জের (হজ্জ) নিয়তে বের হলাম। যখন আমরা সারিফ নামক স্থানে পৌঁছলাম, আমার হায়য আসল। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, তখন আমি কাঁদছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হল? তোমার কি হায়য হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেনঃ এ এমন একটি ব্যাপার যা আল্লাহ্ তা’আলা আদম কন্যাদের জন্য অবধারিত করেছেন। অতএব তুমি হাজ্জের (হজ্জ) সকল আহকাম আদায় কর তবে বায়তুল্লাহ তাওয়াফ করবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সহধর্মিণীদের পক্ষ থেকে গরু কুরবানী দিলেন।
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا سفيان، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم لا نرى الا الحج فلما كان بسرف حضت فدخل على رسول الله صلى الله عليه وسلم وانا ابكي فقال " ما لك انفست " . فقلت نعم . قال " هذا امر كتبه الله عز وجل على بنات ادم فاقضي ما يقضي الحاج غير ان لا تطوفي بالبيت " . وضحى رسول الله صلى الله عليه وسلم عن نسايه بالبقر
। আমর ইবনু আলী, মুহাম্মদ ইবনু মূসান্না ও ইয়াকুব ইবনু ইবরাহিম (রহঃ) ... জাফর ইবনু মুহাম্মদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে আমার পিতা বলেছেন, আমরা জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) এর নিকট গমন করে তাঁকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হাজ্জ (হজ্জ) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাদের নিকট বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যূলকা’দ মাসের পাঁচ দ্বীন অবশিষ্ট থাকতে হাজ্জের (হজ্জ) উদ্দেশ্য বের হলেন। আমরাও তাঁর সাথে বের হলাম। যখন তিনি যুল-হুলায়ফা পৌঁছলেন, তখন আসমা বিনতে উমায়স (রাঃ) মুহাম্মদ ইবনু আবূ বকরকে প্রসব করলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করে পাঠালেনঃ আমি এখন কি করব? তিনি বললেনঃ তুমি গোসল কর তারপর পট্টি পরে নাও এবং ইহরাম বাঁধ।
اخبرنا عمرو بن علي، ومحمد بن المثنى، ويعقوب بن ابراهيم، - واللفظ له - قالوا حدثنا يحيى بن سعيد، قال حدثنا جعفر بن محمد، قال حدثني ابي قال، اتينا جابر بن عبد الله فسالناه عن حجة النبي، صلى الله عليه وسلم فحدثنا ان رسول الله صلى الله عليه وسلم خرج لخمس بقين من ذي القعدة وخرجنا معه حتى اذا اتى ذا الحليفة ولدت اسماء بنت عميس محمد بن ابي بكر فارسلت الى رسول الله صلى الله عليه وسلم كيف اصنع قال " اغتسلي واستثفري ثم اهلي
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... আদী ইবনু দ্বীনার (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি উম্মে কায়স বিনত মিহসান (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হায়যের রক্ত লাগার বিষয়ে জিজ্ঞাসা করতে শুনেছি, তিনি বললেন, কাঠ দ্বারা তা ঘষে নেবে এবং কুলপাতা মিশ্রিত পানি দ্বারা ধুয়ে ফেলেবে।
اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا يحيى بن سعيد، عن سفيان، قال حدثني ابو المقدام، ثابت الحداد عن عدي بن دينار، قال سمعت ام قيس بنت محصن، انها سالت رسول الله صلى الله عليه وسلم عن دم الحيض يصيب الثوب قال " حكيه بضلع واغسليه بماء وسدر
। ইয়াহিয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... আসমা বিনত আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত। এক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কাপড়ে লাগা হায়যের রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তা খুঁটবে, তারপর পানি দিয়ে রগড়াবে, তারপর তা ধুয়ে নেবে আর তাতেই সালাত আদায় করবে।
اخبرنا يحيى بن حبيب بن عربي، عن حماد بن زيد، عن هشام بن عروة، عن فاطمة بنت المنذر، عن اسماء بنت ابي بكر، وكانت، تكون في حجرها ان امراة استفتت النبي صلى الله عليه وسلم عن دم الحيض يصيب الثوب فقال " حتيه ثم اقرصيه بالماء ثم انضحيه وصلي فيه
। ঈসা ইবনু হাম্মাদ (রহঃ) ... মু’আবিয়া ইবনু আবূ সুফয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাঃ) কে প্রশ্ন করলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড়ে সহবাস করতেন তাতে কি তিনি সালাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ। যদি তাতে কোন নাপাকী না দেখতেন।
اخبرنا عيسى بن حماد، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن سويد بن قيس، عن معاوية بن حديج، عن معاوية بن ابي سفيان، انه سال ام حبيبة زوج النبي صلى الله عليه وسلم هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي في الثوب الذي كان يجامع فيه قالت نعم اذا لم ير فيه اذى
। সুওয়ায়াদ ইবনু নাসর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় হতে জানাবাতের নাপাকী ধুইতাম, তারপর তিনি সালাতের জন্য বের হতেন অথচ পানির চিহ্ন তাঁর কাপড়ে বিদ্যমান থাকত।
اخبرنا سويد بن نصر، قال انبانا عبد الله، عن عمرو بن ميمون الجزري، عن سليمان بن يسار، عن عايشة، قالت كنت اغسل الجنابة من ثوب رسول الله صلى الله عليه وسلم فيخرج الى الصلاة وان بقع الماء لفي ثوبه
। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানাবাতের নাপাকী ঘষে ফেলতাম। আর এক সময় বলেছেনঃ কাপড় থেকে বীর্য ঘষে ফেলতাম।
اخبرنا قتيبة، قال حدثنا حماد، عن ابي هاشم، عن ابي مجلز، عن الحارث بن نوفل، عن عايشة، قالت كنت افرك الجنابة - وقالت مرة اخرى المني - من ثوب رسول الله صلى الله عليه وسلم
। আমর ইবনু ইয়াজীদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমার মনে আছে যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানাবাতের নাপাকী ঘষে ফেলার অতিরিক্ত কিছু করতাম না।
اخبرنا عمرو بن يزيد، قال حدثنا بهز، قال حدثنا شعبة، قال الحكم اخبرني عن ابراهيم، عن همام بن الحارث، ان عايشة، قالت لقد رايتني وما ازيد على ان افركه من ثوب رسول الله صلى الله عليه وسلم
। হুসায়ন ইবনু হুরায়স (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে তা ঘষে ফেলতাম।
اخبرنا الحسين بن حريث، انبانا سفيان، عن منصور، عن ابراهيم، عن همام، عن عايشة، قالت كنت افركه من ثوب النبي صلى الله عليه وسلم
। শুআয়ব ইবনু ইউসুফ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমিই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড়ে তা দেখতাম আর তা ঘষে ফেলতাম।
اخبرنا شعيب بن يوسف، عن يحيى بن سعيد، عن الاعمش، عن ابراهيم، عن همام، عن عايشة، قالت كنت اراه في ثوب رسول الله صلى الله عليه وسلم فاحكه
। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার মনে পড়ে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানবাতের চিহ্ন ঘষে ফেলতাম।
اخبرنا قتيبة، قال حدثنا حماد بن زيد، عن هشام بن حسان، عن ابي معشر، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت لقد رايتني افرك الجنابة من ثوب رسول الله صلى الله عليه وسلم