Loading...
Loading...
বইসমূহ
153 হাদিসসমূহ
। কুতায়বা ও আলী ইবনু হুজর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন ফজরের সালাতে تَنْزِيلُ السَّجْدَةَ এবংهَلْ أَتَى عَلَى الإِنْسَانِ সূরা পাঠ করতেন।
। ইবরাহীম ইবনু হাসান মিকসামী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সোয়াদে সিজদা করেছেন এবং বলেছেন, দাউদ (আলাইহিস সালাম) তওবা করার জন্য এ সিজদা করেছেন, আর আমরা শোকর আদায়ের জ...
। আবদুল মালিক ইবনু আবদুল হামীদ ইবনু মাইমুন ইবনু মিহরান (রহঃ) ... মুত্তালিব ইবনু আবূ ওদাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সূরা নাজম পাঠ করে সিজদা করলেন। তখন তার নিকট যারা ছি...
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম পাঠ করে সিজদা করলেন।
। আলী ইবনু হুজর (রহঃ) ... আতা ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি যায়দ ইবনু ছাবিত (রাঃ) কে ইমামের সাথে কিরাআত পড়া সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বললেন, ইমামের সাথে কোন সালাতে কিরাআত নেই। আর বলেন, তিনি রাসুলুল্লাহ স...
। কুতায়বা (রহঃ) ... আবূ সালমা ইবনু আবদুর রহমান থেকে বর্ণিত যে, আবূ হুরায়রা (রাঃ) তাদের নিয়েإِذَا السَّمَاءُ انْشَقَّتْ পাঠ করলেন। আর তাতে সিজদা করলেন। সিজদা শেষ করে তাদের সংবাদ দিলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও...
। মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إِذَا السَّمَاءُ انْشَقَّتْ সূরায় সিজদা করেছেন।
। মুহাম্মাদ ইবনু মানসূর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে إِذَا السَّمَاءُ انْشَقَّتْ এবং اقْرَأْ بِاسْمِ رَبِّكَ সূরায় সিজদা করেছি।
। আমর ইবনু আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ বকর (রাঃ) এবং উমর (রাঃ) إِذَا السَّمَاءُ انْشَقَّتْ সূরায় সিজদা করেছেন এবং তাঁদের থেকে যিনি উত্তম তিনিও তা করেছেন।
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ বকর, উমর এবং তাদের চেয়ে উত্তম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إِذَا السَّمَاءُ انْشَقَّتْ এবং اقْرَأْ بِاسْمِ رَبِّكَ সূরাদ্বয়ে সিজদ...
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে إِذَا السَّمَاءُ انْشَقَّتْ এবং اقْرَأْ بِاسْمِ رَبِّكَ সূরাদ্বয়ে সিজদা করেছি।
। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-এর পেছনে ইশার সালাত আদায় করেছি। তিনি সূরা إِذَا السَّمَاءُ انْشَقَّتْ পাঠ করে তাতে সিজদা করলেন। যখন তিনি সালাত শেষ করলেন, আমি বল...
। মুহাম্মাদ ইবনু কুদামা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক সালাতেই কিরাআত রয়েছে। অতএব যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়ে পড়তেন আমরা তা তোমাদের শুনিয়ে পড়বো, আর তিনি যা আম...
। মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক সালাতে কিরাআত রয়েছে। অতএব, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জনিয়ে পড়তেন তা আমরা তোমাদের শুনিয়ে পড়বো। আর যা তিনি আ...
। মুহাম্মদ ইবনু ইবরাহীম ইবনু সুদরান (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে জোহরের সালাত আদায় করতাম। তখন আমরা সূরা লোকমান এবং যারিয়াতের কয়েক আয়াতের পর তা থেকে একটি আ...
। মুহাম্মদ ইবনু শুজা মারওয়াযী (রহঃ) ... আবূ বকর ইবনু নযর থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ‘তফ’- নামক স্থানে আনাস (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি তাদের নিয়ে জোহরের সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্ল...
। আমর ইবনু উসমান (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জোহরের সালাত আরম্ভ হল। এরপর কোন ব্যক্তি বাকী এর দিকে গমন করে তার প্রয়োজন শেষ করত। তারপর উযু করে এসে দেখতে পেত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস...
। ইয়াহইয়া ইবনু দুরুসত (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে জোহরের সালাত আদায় করতেন। তিনি এর প্রথম দু’রাকাআতে সূরা পাঠ করতেন এবং আমাদের এক আধ আয়াত শুনাতেন, তিনি...
। ইমরান ইবনু ইয়াযীদ ইবনু খালিদ মুসলিম (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাদের নিকট বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের প্রথম দু'রাকাআতে সূরা ফাতিহা এবং...