হাদিসসমূহ
#958
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। আবদুল মালিক ইবনু আবদুল হামীদ ইবনু মাইমুন ইবনু মিহরান (রহঃ) ... মুত্তালিব ইবনু আবূ ওদাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সূরা নাজম পাঠ করে সিজদা করলেন। তখন তার নিকট যারা ছিলেন তারাও সিজদা করলেন, আমি তখন আমার মাথা উঠিয়ে রাখলাম এবং সিজদা করতে অস্বীকার করলাম। আর তখন (আবূ ওদাআর পূত্র) মুত্তালিব ইসলাম গ্রহণ করেনি।
اخبرنا عبد الملك بن عبد الحميد بن ميمون بن مهران، قال حدثنا ابن حنبل، قال حدثنا ابراهيم بن خالد، قال حدثنا رباح، عن معمر، عن ابن طاوس، عن عكرمة بن خالد، عن جعفر بن المطلب بن ابي وداعة، عن ابيه، قال قرا رسول الله صلى الله عليه وسلم بمكة سورة النجم فسجد وسجد من عنده فرفعت راسي وابيت ان اسجد ولم يكن يوميذ اسلم المطلب
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #958
- Book Index
- 83
Grades
- Abu GhuddahHasan Isnaad
- Al-AlbaniHasan Isnaad
- Zubair Ali ZaiDaif
