Loading...

Loading...
বইসমূহ
১৫৩ হাদিসসমূহ
। নাসর ইবনু আলী (রহঃ) ... ইবনু মাখরামা (রহঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনু খাত্তাব (রাঃ) বলেন, আমি হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম (রাঃ) কে সূরা ফুরকান পড়তে শুনেছি। তিনি তাতে এমন কতগুলো অক্ষর পাঠ করলেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠ করান নি। আমি বললাম, আপনাকে এ সূরা কে পড়িয়েছেন? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপে পড়ান নি। আমি তাকে তার হাত ধরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে এসে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে সূরা ফূরকান পড়িয়েছেন। আমি এ ব্যক্তিকে তা পড়তে শুনলাম এমন কতগুলো অক্ষর তাতে তিনি পড়লেন যা আপনি আমাকে পড়ান নি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হিশাম! তুমি পড়ে শুনাও তো; তিনি ঐরূপ পড়লেন যেরূপ পূর্বে পড়েছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপই নাযিল হয়েছে। এরপর বললেন, হে উমর! তুমি পড়। তখন আমি পড়লাম, আবারও তিনি বললেন, এরূপই নাযিল হয়েছে। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কূরআন সাত লূগাতে* (উপভাষা) অবতীর্ন হয়েছে।
اخبرنا نصر بن علي، قال انبانا عبد الاعلى، قال حدثنا معمر، عن الزهري، عن عروة، عن ابن مخرمة، ان عمر بن الخطاب، - رضى الله عنه - قال سمعت هشام بن حكيم بن حزام، يقرا سورة الفرقان فقرا فيها حروفا لم يكن نبي الله صلى الله عليه وسلم اقرانيها قلت من اقراك هذه السورة قال رسول الله صلى الله عليه وسلم . قلت كذبت ما هكذا اقراك رسول الله صلى الله عليه وسلم فاخذت بيده اقوده الى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله انك اقراتني سورة الفرقان واني سمعت هذا يقرا فيها حروفا لم تكن اقراتنيها . فقال رسول الله صلى الله عليه وسلم " اقرا يا هشام " . فقرا كما كان يقرا فقال رسول الله صلى الله عليه وسلم " هكذا انزلت " . ثم قال " اقرا يا عمر " . فقرات فقال " هكذا انزلت " . ثم قال رسول الله صلى الله عليه وسلم " ان القران انزل على سبعة احرف
। মুহাম্মদ ইবনু সালামা ও হারিস ইবনু মিসকীন (রহঃ) ... আবদুর রহমান ইবনু আবদুল কারী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে বলতে শুনেছি যে, আমি হিশাম ইবনু হাকীমকে সূরা ফুরকান পড়তে শুনলাম, আমি যেভাবে পড়ি সেভাবে না পড়ে অন্যভাবে। আর আমাকে তা পড়িয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছিলাম। অতঃপর আমি তাকে ছেড়ে দিলাম। তিনি পড়া বন্ধ করলেন না। আমি তার চাঁদর দ্বারা পেঁছিয়ে তাকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমি একে সূরা ফুরকান পড়তে শুনলাম যেভাবে আপনি আমাকে সূরা ফুরকান পড়িয়েছেন তাছাড়া অন্যভাবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, পড়। আমি তাকে যেভাবে পড়তে শুনেছি তিনি সেভাবেই পড়লেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপই নাযিল হয়েছে। এরপর আমাকে বললেন, পড়। আমি পাঠ করার পর বললেন, এরূপই নাযিল হয়েছে এ কুরআন অবর্তীর্ণ হয়েছে সাত লূগাতে (উপ-ভাষায়) অতএব, তোমরা তা পাঠ কর যেরূপ তোমাদের পক্ষে সহজ হয়।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، - واللفظ له - عن ابن القاسم، قال حدثني مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عبد الرحمن بن عبد القاري، قال سمعت عمر بن الخطاب، - رضى الله عنه - يقول سمعت هشام بن حكيم، يقرا سورة الفرقان على غير ما اقروها عليه وكان رسول الله صلى الله عليه وسلم اقرانيها فكدت ان اعجل عليه ثم امهلته حتى انصرف ثم لببته بردايه فجيت به الى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله اني سمعت هذا يقرا سورة الفرقان على غير ما اقراتنيها . فقال رسول الله صلى الله عليه وسلم " اقرا " . فقرا القراءة التي سمعته يقرا فقال رسول الله صلى الله عليه وسلم " هكذا انزلت " . ثم قال لي " اقرا " . فقرات فقال " هكذا انزلت ان هذا القران انزل على سبعة احرف { فاقرءوا ما تيسر منه}
। ইউনুস ইবনু আবদূল আলা (রহঃ) ... উমর ইবনু খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হিশাম ইবনু হাকীমকে সূরা ফুরকান পড়তে শুনেছি। আমি তাঁর কিরাআত লক্ষ্য করে শুনলাম। শুনলাম, তিনি তা পড়লেন এমন কতগুলো অক্ষরসহ যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়ান নি। সালাতের মধ্যেই আমি তাঁকে আক্রমণ করতে মনস্থ করলাম। কিন্তু আমি তাঁর সালাম ফিরান পর্যন্ত অপেক্ষা করলাম। যখন তিনি সালাম ফিরালেন আমি তাকে তাঁর চাঁদর দ্বারা বেঁধে জিজ্ঞাসা করলাম আপনাকে এ সূরাটি কে শিক্ষা দিয়েছে? যা আপনাকে পড়তে শুনলাম। তিনি বললেন, আমাকে তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন। আল্লাহর শপথ! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ই আমাকে তা পড়িয়েছেন, যা আমি আপনাকে পড়তে শুনেছি। আমি তাঁকে টেনে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমি তাঁকে সূরা ফুরকান পড়তে শুনেছি এমন কতগুলো অক্ষর সহ যা আপনি আমাকে পড়ান নি। অথচ আপনই আমাকে তা শিক্ষা দিয়েছেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর! তাকে ছেড়ে দাও। হে হিশাম! পড়। তখন তিনি ঐ কিরাআত পড়লেন যা আমি তাকে পড়তে শুনেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপই নাযিল হয়েছে। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর! পড়। তখন আমি ঐরূপই পড়লাম, তিনি আমাকে যেরূপ পড়তে শিখিয়েছেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপই অবর্তীর্ণ হয়েছে, অতএব রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কুরআন নাযিল হয়েছে সাত উপ-ভাষায়। অতএব, তোমাদের যেরূপ সহজ হয় সেরূপ পড়।
اخبرنا يونس بن عبد الاعلى، قال حدثنا ابن وهب، قال اخبرني يونس، عن ابن شهاب، قال اخبرني عروة بن الزبير، ان المسور بن مخرمة، وعبد الرحمن بن عبد القاري، اخبراه انهما، سمعا عمر بن الخطاب، يقول سمعت هشام بن حكيم، يقرا سورة الفرقان في حياة رسول الله صلى الله عليه وسلم فاستمعت لقراءته فاذا هو يقروها على حروف كثيرة لم يقرينيها رسول الله صلى الله عليه وسلم فكدت اساوره في الصلاة فتصبرت حتى سلم فلما سلم لببته بردايه فقلت من اقراك هذه السورة التي سمعتك تقروها فقال اقرانيها رسول الله صلى الله عليه وسلم . فقلت كذبت . فوالله ان رسول الله صلى الله عليه وسلم هو اقراني هذه السورة التي سمعتك تقروها فانطلقت به اقوده الى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله اني سمعت هذا يقرا سورة الفرقان على حروف لم تقرينيها وانت اقراتني سورة الفرقان . فقال رسول الله صلى الله عليه وسلم " ارسله يا عمر اقرا يا هشام " . فقرا عليه القراءة التي سمعته يقروها قال رسول الله صلى الله عليه وسلم " هكذا انزلت " . ثم قال رسول الله صلى الله عليه وسلم " اقرا يا عمر " . فقرات القراءة التي اقراني قال رسول الله صلى الله عليه وسلم " هكذا انزلت " . ثم قال رسول الله صلى الله عليه وسلم " ان هذا القران انزل على سبعة احرف { فاقرءوا ما تيسر منه}
। মুহাম্মাদ ইবনু বাশাশার (রহঃ) ... উবাই ইবনু কা'ব (রাঃ) থেকে বর্ণিত যে, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ গিফারের কুয়ার নিকট ছিলেন। এমন সময় তার নিকট জিবরীল (আলাইহিস সালাম) আগমন করলেন এবং বললেন, আল্লাহ তা'আলা আপনাকে আদেশ করেছেন, আপনি যেন আপনার উম্মাতকে এক উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহ তা'আলার নিকট তাঁর ক্ষমা কামনা করি, আমার উম্মত এর ক্ষমতা রাখবে না। তারপর তাঁর নিকট দ্বিতীয়বার আগমন করে বললেন, আল্লাহ তা'আলা আপনাকে আদেশ করেছেন, আপনি যেন আপনার উম্মাতকে দু'হরফ বা উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহ তা’আলার নিকট তার ক্ষমা ভিক্ষা করি। আমার উম্মত এরও ক্ষমতা রাখে না। তারপর জিবরীল তার নিকট তৃতীয়বার এসে বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করছেন, আপনি যেন আপনার উম্মাতকে তিন হরফ বা উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহ তাআলার নিকট তাঁর ক্ষমা ভিক্ষা করি। আমার উম্মত এরও ক্ষমতা রাখবে না। এরপর জিবরীল তাঁর নিকট চতুর্থবার আগমন করে বললেন, আল্লাহ তায়ালা আপনাকে আদেশ করছেন, আপনি যেন আপনার উম্মাতকে সাত হরফ বা উপভাষায় কুরআন পড়ান। যে লুগাতেই পড়ুক না কেন তা-ই সঠিক হবে। আবু আবদুর রহমান বলেন, এ হাদিস বর্ণনায় হাকামের বিরোধিতা করা হয়েছে। মনসুর ইবনু মু'তামির এটি মুজাহিদ সূত্রে উবাইদ ইবনু উমাইর হতে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন।
اخبرنا محمد بن بشار، قال حدثنا محمد بن جعفر، غندر قال حدثنا شعبة، عن الحكم، عن مجاهد، عن ابن ابي ليلى، عن ابى بن كعب، ان رسول الله صلى الله عليه وسلم كان عند اضاة بني غفار فاتاه جبريل عليه السلام فقال ان الله عز وجل يامرك ان تقري امتك القران على حرف . قال " اسال الله معافاته ومغفرته وان امتي لا تطيق ذلك " . ثم اتاه الثانية فقال ان الله عز وجل يامرك ان تقري امتك القران على حرفين قال " اسال الله معافاته ومغفرته وان امتي لا تطيق ذلك " . ثم جاءه الثالثة فقال ان الله عز وجل يامرك ان تقري امتك القران على ثلاثة احرف . قال " اسال الله معافاته ومغفرته وان امتي لا تطيق ذلك " . ثم جاءه الرابعة فقال ان الله عز وجل يامرك ان تقري امتك القران على سبعة احرف فايما حرف قرءوا عليه فقد اصابوا . قال ابو عبد الرحمن هذا الحديث خولف فيه الحكم خالفه منصور بن المعتمر رواه عن مجاهد عن عبيد بن عمير مرسلا
। আমর ইবনু মানসূর (রহঃ) ... উবাই ইবনু কা'ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি সূরা পড়ালেন। আমি মসজিদে বসা থাকতেই শুনতে পেলাম, এক ব্যক্তি তা আমার কিরাআতের বিপরীত পাঠ করছে। আমি তাকে বললাম, তোমাকে এ সূরা কে শিক্ষা দিয়েছে? সে ব্যাক্তি বলল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, আমার কাছ থেকে পৃথক হবে না, যতক্ষণ না আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাই। আমি তার কাছে এসে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে এই সূরাটা যেভাবে শিক্ষা দিয়েছেন। ঐ ব্যক্তি তা উল্টোভাবে পাঠ করেছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই! তুমি পড়; আমি পড়লাম। তখন আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিকই পাঠ করেছ। অতঃপর ঐ ব্যক্তিকে বললেন, তুমি পড়। সে আমার পড়ার অন্য রূপ পড়ল। তাকেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও ঠিকই পড়েছ। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই! ব্যাপার এই যে, কুরআন সাত প্রকার উপভাষায় (লুগাত) নাযিল হয়েছে। তার প্রত্যেক প্রকার রোগ মুক্তি এবং উদ্দেশ্য অনুধাবনে যথেষ্ট। আবূ আবদুর রহমান (রহঃ) বলেন, মা’কাল ইবনু উবায়দুল্লাহ তত সবল নন।
اخبرني عمرو بن منصور، قال حدثنا ابو جعفر بن نفيل، قال قرات على معقل بن عبيد الله عن عكرمة بن خالد، عن سعيد بن جبير، عن ابن عباس، عن ابى بن كعب، قال اقراني رسول الله صلى الله عليه وسلم سورة فبينا انا في المسجد جالس اذ سمعت رجلا يقروها يخالف قراءتي فقلت له من علمك هذه السورة فقال رسول الله صلى الله عليه وسلم . فقلت لا تفارقني حتى ناتي رسول الله صلى الله عليه وسلم فاتيته فقلت يا رسول الله ان هذا خالف قراءتي في السورة التي علمتني . فقال رسول الله صلى الله عليه وسلم " اقرا يا ابى " . فقراتها فقال لي رسول الله صلى الله عليه وسلم " احسنت " . ثم قال للرجل " اقرا " . فقرا فخالف قراءتي فقال له رسول الله صلى الله عليه وسلم " احسنت " . ثم قال رسول الله صلى الله عليه وسلم " يا ابى انه انزل القران على سبعة احرف كلهن شاف كاف " . قال ابو عبد الرحمن معقل بن عبيد الله ليس بذلك القوي
। ইয়াকুব ইবনু ইবরাহীম (রহঃ) ... উবাই (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ইসলাম গ্রহণের পর থেকে আমার অন্তরে কোন প্রকার সন্দেহ উপস্থিত হয়নি। কিন্তু আমি একটি আয়াত পাঠ করলাম, আর তা অন্য একজন আমার কিরাআতের বিপরীত পাঠ করল। আমি বললাম আমাকে এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ঐ ব্যক্তিও বলল, আমাকেও এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর নবী! আপনি আমাকে অমুক অমুক আয়াত পাঠ করিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আর সে ব্যক্তি বলল, আপনি কি আমাকে অমুক অমুক আয়াত পাঠ করাননি? তিনি বললেন, হ্যাঁ। জিবরীল (আলাইহিস সালাম) আমার ডান পাশে এবং মীকাঈল (আলাইহিস সালাম) আমার বাম পাশে উপবেশন করলেন। তখন জিবরীল (আলাইহিস সালাম) বললেন, আপনি কুরআন এক উপভাষায় পাঠ করুন আর মীকাঈল (আলাইহিস সালাম) বললেন, তা আরও বাড়িয়ে দিন, তা আরও বাড়িয়ে দিন। এমনিভাবে তা সাত উপভাষায় পৌছলো। আর প্রত্যেক উপভাষায়ই রোগ মুক্তি এবং উদ্দেশ্য অনুধাবনে যথেষ্ট।
اخبرني يعقوب بن ابراهيم، قال حدثنا يحيى، عن حميد، عن انس، عن ابى، قال ما حاك في صدري منذ اسلمت الا اني قرات اية وقراها اخر غير قراءتي فقلت اقرانيها رسول الله صلى الله عليه وسلم . وقال الاخر اقرانيها رسول الله صلى الله عليه وسلم . فاتيت النبي صلى الله عليه وسلم فقلت يا نبي الله اقراتني اية كذا وكذا قال " نعم " . وقال الاخر الم تقريني اية كذا وكذا قال " نعم ان جبريل وميكاييل عليهما السلام اتياني فقعد جبريل عن يميني وميكاييل عن يساري فقال جبريل عليه السلام اقرا القران على حرف . قال ميكاييل استزده استزده حتى بلغ سبعة احرف فكل حرف شاف كاف
। কুতায়বা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন ওয়ালার দৃষ্টান্ত এক বাঁধা উটের মালিকের ন্যায়। যখন সে তার যত্ন করে ততক্ষন ধরে রাখে। আর যখন তাকে ছেড়ে দেয় তখন তা চলে যায়।
اخبرنا قتيبة، عن مالك، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " مثل صاحب القران كمثل صاحب الابل المعقلة اذا عاهد عليها امسكها وان اطلقها ذهبت
। ইমরান ইবনু মুসা (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, কত মন্দ পরিণতি ঐব্যক্তির জন্য, যে বলে আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি। বরং তাকে ভুলিয়ে দেয়া হয়েছে। কুরআন স্মরণ রেখ। কেননা তা মানুষের অন্তর থেকে চতুষ্পদ জন্তুর তার রশি থেকে পালাবার চেয়েও তাড়াতাড়ি অন্তর্হিত হয়ে পড়ে।
اخبرنا عمران بن موسى، قال حدثنا يزيد بن زريع، قال حدثنا شعبة، عن منصور، عن ابي وايل، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " بيسما لاحدهم ان يقول نسيت اية كيت وكيت بل هو نسي استذكروا القران فانه اسرع تفصيا من صدور الرجال من النعم من عقله
। ইমরান ইবনু ইয়াযীদ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত দু- রাকাআতের প্রথম রাকাআতে সূরা বাকারার قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا এই আয়াতখানার শেষ পর্যন্ত পাঠ করতেন। আর দ্বিতীয় রাকআতে آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ আয়াতখানা পাঠ করতেন। (সূরা আলে ইমরান)
اخبرني عمران بن يزيد، قال حدثنا مروان بن معاوية الفزاري، قال حدثنا عثمان بن حكيم، قال اخبرني سعيد بن يسار، ان ابن عباس، اخبره ان رسول الله صلى الله عليه وسلم كان يقرا في ركعتى الفجر في الاولى منهما الاية التي في البقرة { قولوا امنا بالله وما انزل الينا } الى اخر الاية وفي الاخرى { امنا بالله واشهد بانا مسلمون}
। আবদুর রহমান ইবনু ইবরাহীম দুহায়ম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সূন্নত দু' রাকআতে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ (সূরা কাফিরুন) এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (সূরা ইখলাস) পাঠ করেছেন।
اخبرنا عبد الرحمن بن ابراهيم، دحيم قال حدثنا مروان، قال حدثنا يزيد بن كيسان، عن ابي حازم، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قرا في ركعتى الفجر { قل يا ايها الكافرون } و { قل هو الله احد}
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম, তিনি ফজরের (সূন্নত) দু’রাকআত আদায় করতেন এবং উক্ত দু’রাকআত এত তাড়াতাড়ি আদায় করতেন যে, আমি বলতাম- তিনি কি ঐ রাক'আতদ্বয়ে সূরা ফাতিহা পড়েছেন?
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا جرير، عن يحيى بن سعيد، عن محمد بن عبد الرحمن، عن عمرة، عن عايشة، قالت ان كنت لارى رسول الله صلى الله عليه وسلم يصلي ركعتى الفجر فيخففهما حتى اقول اقرا فيهما بام الكتاب
। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি ফজরের সালাত আদায় করলেন এবং তাতে সূরা রুম পড়লেন। এতে তাঁর কিরাআত এলোমেলো হয়ে গেল। যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন, ঐ সকল লোকের কি হল, তারা আমাদের সাথে সালাত আদায় করে অথচ উত্তমরূপে পবিত্রতা অর্জন করে না। তারাই আমাদের কিরাআত এলোমেলো করে ফেলে।
اخبرنا محمد بن بشار، قال حدثنا عبد الرحمن، قال انبانا سفيان، عن عبد الملك بن عمير، عن شبيب ابي روح، عن رجل، من اصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم انه صلى صلاة الصبح فقرا الروم فالتبس عليه فلما صلى قال " ما بال اقوام يصلون معنا لا يحسنون الطهور فانما يلبس علينا القران اوليك
। মুহাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ বারযা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে ষাট থেকে একশত আয়াত পাঠ করতেন।
اخبرنا محمد بن اسماعيل بن ابراهيم، قال حدثنا يزيد، قال انبانا سليمان التيمي، عن سيار، - يعني ابن سلامة - عن ابي برزة، ان رسول الله صلى الله عليه وسلم كان يقرا في صلاة الغداة بالستين الى الماية
। ইমরান ইবনু ইয়াযীদ (রহঃ) ... উম্মে হিশাম বিনত হারিসা ইবনু নুমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সালাতে শরীক হয়ে সূরা কাফ মুখস্থ করেছি। তিনি ঐ সালাতে তা পাঠ করতেন।
اخبرنا عمران بن يزيد، قال حدثنا ابن ابي الرجال، عن يحيى بن سعيد، عن عمرة، عن ام هشام بنت حارثة بن النعمان، قالت ما اخذت { ق والقران المجيد } الا من وراء رسول الله صلى الله عليه وسلم كان يصلي بها في الصبح
। ইসমাঈল ইবনু মাসউদ ও মুহাম্মাদ ইবনু আবদুল আলা (রহঃ) ... যিয়াদ ইবনু ইলাকা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ফজরের সালাত আদায় করেছি। তিনি এর এক রাক'আতে وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ পাঠ করলেন। (হাদীসের অন্যতম রাবী শু'বা বলেন) তারপর বাজারে ভিড়ের মধ্যে তার দেখা হলে তিনি বললেন, সূরা কাফ পড়েছিলেন।
اخبرنا اسماعيل بن مسعود، ومحمد بن عبد الاعلى، - واللفظ له - قال حدثنا خالد، عن شعبة، عن زياد بن علاقة، قال سمعت عمي، يقول صليت مع رسول الله صلى الله عليه وسلم الصبح فقرا في احدى الركعتين { والنخل باسقات لها طلع نضيد } قال شعبة فلقيته في السوق في الزحام فقال { ق}
। মুহাম্মাদ ইবনু আবান বালখী (রহঃ) ... আমর ইবনু হুরায়ছ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফজরের সালাতে إِذَا الشَّمْسُ كُوِّرَتْ পাঠ করতে শুনেছি।
اخبرنا محمد بن ابان البلخي، قال حدثنا وكيع بن الجراح، عن مسعر، والمسعودي، عن الوليد بن سريع، عن عمرو بن حريث، قال سمعت النبي صلى الله عليه وسلم يقرا في الفجر { اذا الشمس كورت}
। মুসা ইবনু হিযাম তিরমিযী ও হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মু’আওয়াযাতায়ন সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। উকবা বলেন, তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সূরাদ্বয় দ্বারা আমাদের ফজরের সালাতের ইমামতি করলেন।
اخبرنا موسى بن حزام الترمذي، وهارون بن عبد الله، - واللفظ له - قالا حدثنا ابو اسامة، قال اخبرني سفيان، عن معاوية بن صالح، عن عبد الرحمن بن جبير بن نفير، عن ابيه، عن عقبة بن عامر، انه سال النبي صلى الله عليه وسلم عن المعوذتين قال عقبة فامنا بهما رسول الله صلى الله عليه وسلم في صلاة الفجر
। কুতায়বা (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে পেছনে চললাম। তখন তিনি ছিলেন আরোহী। আমি তার পায়ে হাত রেখে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমাকে সূরা হুদ এবং সূরা ইউসুফ পড়িয়ে দিন। তিনি বললেন, সূরা নাস ও সূরা ফালাক অপেক্ষা আল্লাহর নিকট অধিক মর্যাদাশীল কোন কিছুই পাঠ করবে না।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن ابي عمران، اسلم عن عقبة بن عامر، قال اتبعت رسول الله صلى الله عليه وسلم وهو راكب فوضعت يدي على قدمه فقلت اقريني يا رسول الله سورة هود وسورة يوسف . فقال " لن تقرا شييا ابلغ عند الله من { قل اعوذ برب الفلق } و { قل اعوذ برب الناس}
। মুহাম্মদ কুদামাহ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আজ রাতে আমার উপর কয়েকটি আয়াত নাযিল হয়েছে। তার ন্যায় আর কোন আয়াতই দেখা যায়নি। তা হল সূরা ফালাক এবং সূরা নাস।
اخبرني محمد بن قدامة، قال حدثنا جرير، عن بيان، عن قيس، عن عقبة بن عامر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ايات انزلت على الليلة لم ير مثلهن قط { قل اعوذ برب الفلق } و { قل اعوذ برب الناس}
। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন ফজরের সালাতেالم * تَنْزِيلُ এবংهَلْ أَتَى পাঠ করতেন।
اخبرنا محمد بن بشار، قال حدثنا يحيى بن سعيد، قال حدثنا سفيان، ح وانبانا عمرو بن علي، قال حدثنا عبد الرحمن، قال حدثنا سفيان، - واللفظ له - عن سعد بن ابراهيم، عن عبد الرحمن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم كان يقرا في صلاة الصبح يوم الجمعة { الم * تنزيل } و { هل اتى}