Loading...

Loading...
বইসমূহ
৩৫২ হাদিসসমূহ
। মুহাম্মাদ ইবনু সা'দ (রহঃ) হতে তার বাবার সনদে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কেউ কুরাইশদেরকে অপদস্ত করার ইচ্ছা করবে, আল্লাহ তাকে অপদগ্ৰস্ত করবেন। সহীহঃ সহীহাহ (১১৭৮)। আবূ ঈসা বলেন, এ সনদ সূত্রে হাদীসটি গারীব। আবদ ইবনু হুমাইদ-ইয়াকুব ইবনু ইবরাহীম ইবনু সা'দ হতে, তিনি তার পিতা হতে, তিনি সালিহ ইবনু কাঈসান হতে, তিনি ইবনু শিহাব (রাহঃ) হতে উক্ত সনদে একই রকম বর্ণনা করেছেন।
حدثنا احمد بن الحسن، قال حدثنا سليمان بن داود الهاشمي، قال حدثنا ابراهيم ابن سعد، قال حدثني صالح بن كيسان، عن الزهري، عن محمد بن ابي سفيان، عن يوسف بن الحكم، عن محمد بن سعد، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " من يرد هوان قريش اهانه الله " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . حدثنا عبد بن حميد، قال اخبرني يعقوب بن ابراهيم بن سعد، قال حدثني ابي، عن صالح بن كيسان، عن ابن شهاب، بهذا الاسناد نحوه
। ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ তা'আলা ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এরূপ কোন লোক কখনো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। সহীহঃ সহীহাহ (হাঃ ১২৩৪), মুসলিম আবূ হুরাইরাহ ও আবূ সাঈদ হতে বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمود بن غيلان، قال حدثنا بشر بن السري، والمومل، قالا حدثنا سفيان، عن حبيب بن ابي ثابت، عن سعيد بن جبير، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " لا يبغض الانصار احد يومن بالله واليوم الاخر " . هذا حديث حسن صحيح
। আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারগণ আমার গোপনীয়তার রক্ষক ও আমানতদার। শীঘ্রই জনসংখ্যা বেড়ে যাবে কিন্তু আনসারদের সংখ্যা কমে যাবে। অতএব তোমরা তাদের সদাচার গ্রহণ কর এবং তাদের ক্রটি-বিচ্যুতি পরিত্যাগ কর। সহীহঃ বুখারী (৩৮০১), মুসলিম (৭/১৭৪)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، قال حدثنا محمد بن جعفر، قال حدثنا شعبة، قال سمعت قتادة، يحدث عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " الانصار كرشي وعيبتي وان الناس سيكثرون ويقلون فاقبلوا من محسنهم وتجاوزوا عن مسييهم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “হে আল্লাহ! প্রথমে আপনি কুরাইশদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করিয়েছেন; অতএব পরে তাদেরকে দান ও অনুগ্রহের স্বাদ আস্বাদন করান"। হাসান সহীহঃ যঈফাহ (৩৯৮) নং হাদীসের অধীনে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব। আবদুল ওয়াহহাব আল-ওয়াররাক-ইয়াহইয়া ইবনু সাঈদ আল-উমাবী হতে, তিনি আমাশ (রাহঃ) হতে এই সনদে একই রকম বর্ণনা করেছেন।
حدثنا ابو كريب، قال حدثنا ابو يحيى الحماني، عن الاعمش، عن طارق بن عبد الرحمن، عن سعيد بن جبير، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " اللهم اذقت اول قريش نكالا فاذق اخرهم نوالا " . هذا حديث حسن صحيح غريب . حدثنا عبد الوهاب الوراق، قال حدثنا يحيى بن سعيد الاموي، عن الاعمش، نحوه
। আনাস (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “হে আল্লাহ! তুমি আনসারদের মাফ করে দাও, আনসারদের সন্তানদেরকেও, আনসারদের সন্তানদের সন্তানদেরকেও এবং আনসারদের নারীদেরকেও”। সহীহঃ মুসলিম (৭/১৭৩-১৭৪)। আবূ ঈসা বলেন, উপর্যুক্ত সনদে এ হাদীসটি হাসান গারীব।
حدثنا القاسم بن دينار الكوفي، قال حدثنا اسحاق بن منصور، عن جعفر الاحمر، عن عطاء بن السايب، عن انس، ان النبي صلى الله عليه وسلم قال " اللهم اغفر للانصار ولابناء الانصار ولابناء ابناء الانصار ولنساء الانصار " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه
। আনাস ইবনু মালিক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কি আনসারদের ঘরগুলোর মাঝে শ্রেষ্ঠ ঘর অথবা আনাসরদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তি প্রসঙ্গে জানাব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আনসারদের মাঝে শ্রেষ্ঠ হল বানু নাজ্জার, তারপর তাদের নিকটতর যারা অর্থাৎ বানু 'আবদুল আশহাল, তারপর তাদের নিকটতম যারা অর্থাৎ বানুল হারিস ইবনুল খাযরাজ, তারপর তাদের কাছের যারা অর্থাৎ বানু সাইদাহ্। এরপর তিনি দুই হাতে ইশারা করে তাদের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলেন, তারপর হাত দু’খানা এমনভাবে প্রসারিত করলেন যেমন কেউ তার হাত দিয়ে কিছু নিক্ষেপ করল। অতঃপর তিনি বললেনঃ আনসারদের সব ঘরই উত্তম ও শ্রেষ্ঠ। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আর এ হাদীস আনাস (রাযিঃ) হতে, আবূ উসাইদ আস-সাঈদী (রাযিঃ)-এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সনদেও বর্ণিত আছে।
حدثنا قتيبة، قال حدثنا الليث بن سعد، عن يحيى بن سعيد الانصاري، انه سمع انس بن مالك، يقول قال رسول الله صلى الله عليه وسلم " الا اخبركم بخير دور الانصار او بخير الانصار " . قالوا بلى يا رسول الله . قال " بنو النجار ثم الذين يلونهم بنو عبد الاشهل ثم الذين يلونهم بنو الحارث بن الخزرج ثم الذين يلونهم بنو ساعدة " . ثم قال بيده فقبض اصابعه ثم بسطهن كالرامي بيديه قال " وفي دور الانصار كلها خير " . هذا حديث حسن صحيح . وقد روي هذا ايضا عن انس عن ابي اسيد الساعدي عن النبي صلى الله عليه وسلم
। আবূ উসাইদ আস-সাঈদী (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারদের ঘরগুলোর মাঝে ভাল হল বানু নাজ্জারের ঘরগুলো, তারপর বানু আবদুল আশহলের ঘরগুলো, তারপর ইবনুল হারিস ইবনুল খাযরাজ, তারপর বনু সাইদাহ। আনসারদের প্রত্যেক পরিবারের মাঝেই মঙ্গল রয়েছে। সা'দ (রাযিঃ) বলেন, আমি দেখছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোত্রের উপর অন্যান্য আনসার পরিবারকে মর্যাদা দিয়েছেন। সে সময় তাকে বলা হল, তিনি তোমাদেরকে তো অনেকের উপরই মর্যাদা দিয়েছেন। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবূ উসাইদ আস-সাঈদী (রাযিঃ)-এর নাম মালিক ইবনু রাবী'আহ। আবূ হুরাইরাহ (রাযিঃ)-এর বরাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণিত আছে। মা'মার যুহরী হতে তিনি আবূ সালামাহ হতে, তিনি উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবাহ হতে, তিনি আবূ হুরাইরাহ হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সনদে বর্ণনা করেছেন।
حدثنا محمد بن بشار، قال حدثنا محمد بن جعفر، قال حدثنا شعبة، قال سمعت قتادة، يحدث عن انس بن مالك، عن ابي اسيد الساعدي، قال قال رسول الله صلى الله عليه وسلم " خير دور الانصار دور بني النجار ثم دور بني عبد الاشهل ثم بني الحارث بن الخزرج ثم بني ساعدة وفي كل دور الانصار خير " . فقال سعد ما ارى رسول الله صلى الله عليه وسلم الا قد فضل علينا . فقيل قد فضلكم على كثير . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو اسيد الساعدي اسمه مالك بن ربيعة . وقد روي نحو هذا عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم . ورواه معمر عن الزهري عن ابي سلمة وعبيد الله بن عبد الله بن عتبة عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
। জাবির ইবনু আবদিল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারদের ঘরগুলোর মাঝে বানু নাজ্জারই সবচাইতে ভাল। সহীহঃ পূর্বের হাদীসের সহায়তায়। আবূ ঈসা বলেন, এ হাদীসটি এই সূত্রে গারীব।
حدثنا ابو السايب سلم بن جنادة قال حدثنا احمد بن بشير، عن مجالد، عن الشعبي، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " خير ديار الانصار بنو النجار " . هذا حديث غريب من هذا الوجه
। জাবির (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারদের মাঝে বানু আবদুল আশহালই ভাল। এক হাদীসের পূর্বের হাদীসের সহায়তায় সহীহ। আবূ ঈসা বলেন, এ হাদীসটি উপর্যুক্ত সনদে গারীব।
حدثنا ابو السايب، سلم بن جنادة قال حدثنا احمد بن بشير، عن مجالد، عن الشعبي، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " خير الانصار بنو عبد الاشهل " . قال هذا حديث حسن صحيح غريب من هذا الوجه
। আলী ইবনু আবী তলিব (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে বের হলাম। অবশেষে যখন আমরা সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রাযিঃ)-এর বসতি এলাকা হাররাতুস-সুকইয়া'-তে পৌছলাম, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার জন্য উযূর পানি নিয়ে এসো। তিনি উযূ করলেন, তারপর ক্বিলামুখী হয়ে দাড়িয়ে বললেনঃ “হে আল্লাহ ইবরাহীম (আঃ) তোমার বান্দা ও অন্তরঙ্গ বন্ধু ছিলেন। মাক্কাবাসীদের জন্য তিনি বারাকাতের দু'আ করেছেন। আর আমিও তোমার বান্দা ও রাসূল। আমি মাদীনাবাসীদের জন্য তোমার নিকট দু'আ করছি যে, তুমি মাক্কাবাসীদের জন্য যে পরিমাণ বারাকাত দান করেছ, মাদীনাবাসীদের মুদ ও সা’-এ তার দ্বিগুণ বারাকাত দান কর এবং এক বারাকাতের সঙ্গে দুটি বারাকাত দান কর। সহীহঃ তা’লীকুর রাগীব (২/১৪৪)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে আয়িশাহ, আবদুল্লাহ ইবনু যাইদ ও আবূ হুরাইরাহ (রাযিঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে।
حدثنا قتيبة بن سعد قال حدثنا الليث عن سعيد بن ابي سعيد المقبري، عن عمرو بن سليم الزرقي، عن عاصم بن عمر، عن علي بن ابي طالب، قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم حتى اذا كنا بحرة السقيا التي كانت لسعد بن ابي وقاص فقال رسول الله صلى الله عليه وسلم " ايتوني بوضوء " . فتوضا ثم قام فاستقبل القبلة ثم قال " اللهم ان ابراهيم كان عبدك وخليلك ودعا لاهل مكة بالبركة وانا عبدك ورسولك ادعوك لاهل المدينة ان تبارك لهم في مدهم وصاعهم مثلى ما باركت لاهل مكة مع البركة بركتين " . هذا حديث حسن صحيح . وفي الباب عن عايشة وعبد الله بن زيد وابي هريرة
। আলী ইবনু আবী তলিব ও আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তারা প্রত্যেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার ঘর ও আমার মিম্বারের মাঝের জায়গা জান্নাতের বাগিচাগুলোর মধ্যকার একটি বাগিচা। হাসান সহীহঃ যিলালুল জান্নাত (৭৩১), রাওযুন নায়ীর (১১১৫), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, উপর্যুক্ত সনদে আলী (রাযিঃ) বর্ণিত হাদীস হিসেবে এ হাদীসটি হাসান গারীব। আবূ হুরাইরাহ (রাযিঃ)-এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে।
حدثنا عبد الله بن ابي زياد، قال حدثنا ابو نباتة، يونس بن يحيى بن نباتة قال حدثنا سلمة بن وردان، عن ابي سعيد بن ابي المعلى، عن علي بن ابي طالب، وابي هريرة قالا قال رسول الله صلى الله عليه وسلم " ما بين بيتي ومنبري روضة من رياض الجنة " . هذا حديث حسن غريب من هذا الوجه من حديث علي وقد روي من غير هذا الوجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার ঘর ও আমার মিম্বারের মাঝের জায়গা জান্নাতের বাগিচাগুলোর মধ্যকার একটি বাগিচা। হাসান সহীহঃ যিলালুল জান্নাত (৭৩১), রাওযুন নায়ীর (১১১৫), বুখারী ও মুসলিম। একই সনদসূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার এই মসজিদে এক রাকাআত নামায মাসজিদুল হারাম ছাড়া আর অন্য কোন মসজিদে এক হাজার রাকাআত নামায অপেক্ষা ভাল। হাসান সহীহঃ ইবনু মাজাহ (১৪০৪, ১৪০৫), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস আবূ হুরাইরাহ (রাযিঃ)-এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সনদে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে।
حدثنا محمد بن كامل المروزي، قال حدثنا عبد العزيز بن ابي حازم الزاهد، عن كثير بن زيد، عن الوليد بن رباح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " ما بين بيتي ومنبري روضة من رياض الجنة " . وبهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " صلاة في مسجدي هذا خير من الف صلاة فيما سواه من المساجد الا المسجد الحرام " .هذا حديث حسن صحيح وقد روي عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم من غير وجه
। ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ মদীনাতে মৃত্যুবরণ করতে সক্ষম হলে সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। কারণ যে ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। সহীহঃ ইবনু মাজাহ (৩১১২)। এ অনুচ্ছেদে সুবাই'আহ বিনতুল হারিস আল-আসলামিয়্যাহ্ (রাযিঃ) কর্তৃকও হাদীস বর্ণিত হয়েছে। আবূ ঈসা বলেন, উক্ত সনদে এ হাদীসটি হাসান সহীহ এবং আইয়ুব আস-সাখতিয়ানীর বর্ণনার পরিপ্রেক্ষিতে গারীব।
حدثنا محمد بن بشار، قال حدثنا معاذ بن هشام، قال حدثني ابي، عن ايوب، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من استطاع ان يموت بالمدينة فليمت بها فاني اشفع لمن يموت بها " . وفي الباب عن سبيعة بنت الحارث الاسلمية . هذا حديث حسن صحيح غريب من هذا الوجه من حديث ايوب السختياني
। ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত আছে, তার এক মুক্ত দাসী এসে তাকে বললেন, আমার জন্য দিনাতিপাত কঠিন হয়ে পড়েছে। তাই আমি ইরাকের দিকে যেতে চাই। তিনি বললেন, তবে তুমি সিরিয়ার দিকে যাবার মনস্থ করলে না কেন? সেটা তো হাশরের মাঠ। তিনি আরও বললেন, আরে নির্বোধ? ধৈর্যধারণ কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছিঃ যে লোক মাদীনার কষ্ট-কাঠিন্য ও দুভিক্ষে ধৈর্যধারণ করে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী হব এবং সুপারিশকারী হব। সহীহঃ তাখরাজু ফিকহিস সীরাহ (১৮৪), মুসলিম। এ অনুচ্ছেদে আবূ সাঈদ, সুফইয়ান ইবনু আবী যুহাইর ও সুবাই’আহ আল-আসলামিয়্যাহ (রাযিঃ) কর্তৃকও হাদীস বর্ণিত হয়েছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ, উবাইদুল্লাহর বর্ণিত হাদীস হিসেবে গারীব।
حدثنا محمد بن عبد الاعلى، قال حدثنا المعتمر بن سليمان، قال سمعت عبيد الله ابن عمر، عن نافع، عن ابن عمر، رضى الله عنهما ان مولاة، له اتته فقالت اشتد على الزمان واني اريد ان اخرج الى العراق . قال فهلا الى الشام ارض المنشر اصبري لكاع فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من صبر على شدتها ولاوايها كنت له شهيدا او شفيعا يوم القيامة " . وفي الباب عن ابي سعيد وسفيان بن ابي زهير وسبيعة الاسلمية .هذا حديث حسن صحيح غريب من حديث عبيد الله
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইসলামী শহরগুলোর মধ্যে সবশেষে জনমানবশূন্য হবে মাদীনা। যঈফ, যঈফা (১৩০০) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু জুনাদা হতে হিশামের সূত্রে বর্ণিত হাদীস হিসেবে এটি জেনেছি।
حدثنا ابو السايب، سلم بن جنادة قال اخبرنا ابي جنادة بن سلم، عن هشام بن عروة، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اخر قرية من قرى الاسلام خرابا المدينة " . هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث جنادة عن هشام بن عروة . قال تعجب محمد بن اسماعيل من حديث ابي هريرة هذا
। জাবির (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, একদিন এক বেদুঈন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ইসলামের উপর বাই’আত হয়। মাদীনার জ্বরে আক্রান্ত হয়ে সেই বেদুঈন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে এসে বলে, আমার বাই’আত প্রত্যাহার করুন। কিন্তু তিনি তা অস্বীকার করেন। অতএব সে চলে গেল। বেদুঈন পুনরায় এসে বলল, আমার বাই’আত প্রত্যাহার করুন। এবারও তিনি অস্বীকার করেন। ফলে বেদুঈন চলে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই মাদীনা হল কামারের হাপরের মত, যা তার ময়লা দূর করে এবং পবিত্রতাকে খাটি করে। সহীহঃ সহীহাহ (২১৭), বুখারী ও মুসলিম। এ অনুচ্ছেদে আবূ হুরাইরাহ (রাযিঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا الانصاري، قال حدثنا معن، قال حدثنا مالك بن انس، وحدثنا قتيبة، عن مالك بن انس، عن محمد بن المنكدر، عن جابر، ان اعرابيا، بايع رسول الله صلى الله عليه وسلم على الاسلام فاصابه وعك بالمدينة فجاء الاعرابي الى رسول الله صلى الله عليه وسلم فقال اقلني بيعتي . فابى رسول الله صلى الله عليه وسلم فخرج الاعرابي ثم جاءه فقال اقلني بيعتي . فابى فخرج الاعرابي فقال رسول الله صلى الله عليه وسلم " انما المدينة كالكير تنفي خبثها وتنصع طيبها " . وفي الباب عن ابي هريرة .هذا حديث حسن صحيح
। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, মাদীনায় আমি যদি হরিণকে চরে বেড়াতে দেখি, তবে সেটাকে ভয় দেখাব না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মাদীনার দুই কংকরময় এলাকার মধ্যবর্তী জায়গা হারাম। সহীহঃ বুখারী (১৮৭৩), মুসলিম (৪/১১৬)। এ অনুচ্ছেদে সা'দ, আবদুল্লাহ ইবনু যাইদ, আনাস, আবূ আইউব, যাইদ ইবনু সাবিত, রাফি ইবনু খাদীজ, জাবির ও সাহল ইবনু হুনাইফ (রাযিঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, আবূ হুরাইরাহ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ।
حدثنا الانصاري، قال حدثنا معن، قال حدثنا مالك، وحدثنا قتيبة، عن مالك، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة، انه كان يقول لو رايت الظباء ترتع بالمدينة ما ذعرتها ان رسول الله صلى الله عليه وسلم قال " ما بين لابتيها حرام " . وفي الباب عن سعد وعبد الله بن زيد وانس وابي ايوب وزيد بن ثابت ورافع بن خديج وسهل بن حنيف وجابر . حديث ابي هريرة حديث حسن صحيح
। আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে, উহুদ পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টিগোচর হলে তিনি বললেনঃ এ পাহাড় আমাদেরকে মুহাব্বাত করে এবং আমরাও তাকে মুহাব্বাত করি। হে আল্লাহ ইবরাহীম (আঃ) নিশ্চয়ই মাক্কাকে হারাম ঘোষণা করেছেন, আর আমি দুই কংকরময় এলাকার মধ্যবর্তী জায়গাটিকে হারাম ঘোষণা করলাম। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا قتيبة، عن مالك، وحدثنا الانصاري، قال حدثنا معن، قال حدثنا مالك، عن عمرو بن ابي عمرو، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم طلع له احد فقال " هذا جبل يحبنا ونحبه اللهم ان ابراهيم حرم مكة واني احرم ما بين لابتيها " . هذا حديث حسن صحيح
। জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অবশ্যই আল্লাহ তা'আলা আমার নিকটে ওয়াহী পাঠান যে, এ তিনটি জায়গার যেটিতেই তুমি যাবে, সেটিই হবে তোমার হিজরাতের জায়গাঃ মাদীনা অথবা বাহরাইন অথবা কিন্নাসরীন। মাওযু, আর-রাদু আলাল কাত্তানী, হাদীস নং (১) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধু ফাযল ইবনু মূসার রিওয়ায়াত হিসেবে এটি জেনেছি। আবূ আমির এ হাদীস বর্ণনায় একাকী।
حدثنا الحسين بن حريث، قال حدثنا الفضل بن موسى، عن عيسى بن عبيد، عن غيلان بن عبد الله العامري، عن ابي زرعة بن عمرو بن جرير، عن جرير بن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله اوحى الى اى هولاء الثلاثة نزلت فهي دار هجرتك المدينة او البحرين او قنسرين " . هذا حديث غريب لا نعرفه الا من حديث الفضل بن موسى تفرد به ابو عامر
। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ মাদীনায় দুর্ভিক্ষ ও কষ্ট-কাঠিন্য সহ্য করলে কিয়ামতের দিন তার জন্য আমি অবশ্যই সাক্ষী অথবা সুপারিশকারী হব। সহীহঃ তাখরীজ ফিকহিস সীরাহ (১৮৪), মুসলিম। এ অনুচ্ছেদে আবূ সাঈদ, সুফইয়ান ইবনু আবী যুহাইর ও সুবাই’আহ আল-আসলামিয়্যাহ (রাযিঃ) কর্তৃক হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, উপর্যুক্ত সনদে এ হাদীসটি হাসান গারীব। সালিহ ইবনু আবী সালিহ হলেন সুহাইল ইবনু আবী সালিহের ভাই।
حدثنا محمود بن غيلان، قال حدثنا الفضل بن موسى، قال حدثنا هشام بن عروة، عن صالح بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يصبر على لاواء المدينة وشدتها احد الا كنت له شفيعا او شهيدا يوم القيامة " . وفي الباب عن ابي سعيد وسفيان بن ابي زهير وسبيعة الاسلمية . وهذا حديث حسن غريب من هذا الوجه . وصالح بن ابي صالح اخو سهيل بن ابي صالح