Loading...

Loading...
বইসমূহ
৩৫২ হাদিসসমূহ
। আমর ইবনুল আস (রাযিঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাতুস সালাসিল যুদ্ধে প্রধান সেনাপতি নিযুক্ত করেন। আমর (রাযিঃ) বলেন ,আমি তার নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আপনার নিকট কোন লোক সর্বাধিক প্রিয়? তিনি বললেন, আয়িশাহ। আমি বললাম, পুরুষদের মাঝে কে? তিনি বললেনঃ তার বাবা। সহীহঃ আত-তা’লীক 'আলা আল-ইহসান (৪৫২৩), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا ابراهيم بن يعقوب، ومحمد بن بشار، واللفظ، لابن يعقوب قالا حدثنا يحيى بن حماد، قال حدثنا عبد العزيز بن المختار، قال حدثنا خالد الحذاء، عن ابي عثمان النهدي، عن عمرو بن العاص، ان رسول الله صلى الله عليه وسلم استعمله على جيش ذات السلاسل . قال فاتيته فقلت يا رسول الله اى الناس احب اليك قال " عايشة " . قلت من الرجال قال " ابوها " . هذا حديث حسن صحيح
। আমর ইবনুল ‘আস (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আপনার নিকট সর্বাধিক প্রিয় কোন ব্যক্তি? তিনি বললেনঃ আয়িশাহ। তিনি আবার প্রশ্ন করলেন, পুরুষদের মাঝে কে? তিনি বললেনঃ তার পিতা। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং ইসমাঈল-কাইস হতে এই সনদে বর্ণিত হাদীস হিসেবে গারীব।
حدثنا ابراهيم بن سعيد الجوهري، قال حدثنا يحيى بن سعيد الاموي، عن اسماعيل بن ابي خالد، عن قيس بن ابي حازم، عن عمرو بن العاص، انه قال يا رسول الله من احب الناس اليك قال " عايشة " . قال من الرجال قال " ابوها " . هذا حديث حسن غريب من هذا الوجه من حديث اسماعيل عن قيس
। আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাবতীয় খাদ্যের উপর যেরূপ সারীদের (শোরবাতে ভেজানো রুটি) মর্যাদা, সকল স্ত্রীলোকের উপর তেমন আয়িশাহর মর্যাদা। সহীহঃ ইবনু মাজাহ (৩২৮১), বুখারী ও মুসলিম। এ অনুচ্ছেদে আয়িশাহ ও আবূ মূসা (রাযিঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবদুল্লাহ ইবনু আবদুর রহমান ইবনু মামার হলেন আবূ তুওয়ালা আল-আনসারী, মাদীনার অধিবাসী এবং নির্ভরশীল বর্ণনকারী। মালিক ইবনু আনাস তার নিকট হতে হাদীস বর্ণনা করেছেন।
حدثنا علي بن حجر، قال حدثنا اسماعيل بن جعفر، عن عبد الله بن عبد الرحمن بن معمر الانصاري، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم قال " فضل عايشة على النساء كفضل الثريد على ساير الطعام " . وفي الباب عن عايشة وابي موسى . وهذا حديث حسن صحيح . وعبد الله بن عبد الرحمن بن معمر هو ابو طوالة الانصاري المدني ثقة وقد روى عنه مالك بن انس
। আমর ইবনু গালিব (রহঃ) হতে বর্ণিত আছে, এক লোক আম্মার ইবনু ইয়াসির (রাঃ)-এর নিকটে বসে আইশা (রাঃ) প্রসঙ্গে কিছু বিরুপ মন্তব্য করলে আম্মার (রাঃ) বলেনঃ দূর হও পাপিষ্ঠ এখান থেকে! তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমাকে কষ্ট দিচ্ছ। সনদ দুর্বল আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، قال حدثنا عبد الرحمن بن مهدي، قال حدثنا سفيان، عن ابي اسحاق، عن عمرو بن غالب، ان رجلا، نال من عايشة عند عمار بن ياسر فقال اغرب مقبوحا منبوحا اتوذي حبيبة رسول الله صلى الله عليه وسلم . هذا حديث حسن صحيح
। আম্মার ইবনু ইয়াসির (রাযিঃ) বলেন, তিনি (আয়িশাহ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী দুনিয়াতে এবং আখিরাতেও। সহীহঃ বুখারী ও মুসলিম অনুরূপ, দেখুন হাদীস নং (৩৮৮০)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আলী (রাযিঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا محمد بن بشار، قال حدثنا عبد الرحمن بن مهدي، قال حدثنا ابو بكر بن عياش، عن ابي حصين، عن عبد الله بن زياد الاسدي، قال سمعت عمار بن ياسر، يقول هي زوجته في الدنيا والاخرة . يعني عايشة رضى الله عنها . هذا حديث حسن صحيح . وفي الباب عن علي
। আনাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, বলা হল, হে আল্লাহর রাসূল! লোকের মাঝে কে আপনার সর্বাধিক প্রিয়? তিনি বললেন, আয়িশাহ। পুনরায় প্রশ্ন করা হল, পুরুষদের মাঝে কে? তিনি বললেনঃ তার পিতা। সহীহঃ তা’লীক 'আলা আল-ইহসান। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং আনাস (রাযিঃ)-এর বর্ণনার পরিপ্রেক্ষিতে এ সনদে গারীব।
حدثنا احمد بن عبدة الضبي، قال حدثنا المعتمر بن سليمان، عن حميد، عن انس قال قيل يا رسول الله من احب الناس اليك قال " عايشة " . قيل من الرجال قال " ابوها " . هذا حديث حسن صحيح غريب من هذا الوجه من حديث انس
। ইকরিমাহ (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ইবনু আব্বাস (রাযিঃ)-কে ফজর নামাযের পর বলা হল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অমুক স্ত্রী মৃত্যুবরণ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি সিজদা্য় পড়ে গেলেন। তাকে বলা হল, আপনি এ সময সিজদা করলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননিঃ তোমরা যখন কোন নিদর্শন দেখ, সে সময় সিজদা কর? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের দুনিয়া হতে বিদায়ের চেয়ে বড় নিদর্শন আর কি আছে? হাসানঃ সহীহ আবূ দাউদ (১০৮১), মিশকাত (১৪৯১)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধুমাত্র উপর্যুক্ত সনদসূত্রে হাদীসটি অবগত হয়েছি।
حدثنا عباس العنبري، قال حدثنا يحيى بن كثير العنبري ابو غسان، قال حدثنا سلم ابن جعفر وكان ثقة عن الحكم بن ابان، عن عكرمة، قال قيل لابن عباس بعد صلاة الصبح ماتت فلانة لبعض ازواج النبي صلى الله عليه وسلم فسجد فقيل له اتسجد هذه الساعة فقال اليس قد قال رسول الله صلى الله عليه وسلم " اذا رايتم اية فاسجدوا " . فاى اية اعظم من ذهاب ازواج النبي صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه
। সফিয়্যা বিনতু হুয়াই (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, হাফসা ও আইশা (রাঃ) হতে আমার সম্পর্কে কিছু কথা আমার নিকট পৌছল। ঐ বিষয়টি আমি তার নিকট উল্লেখ করলাম, তিনি বললেনঃ তুমি একথা কেন বললেনা যে, তোমরা আমার চেয়ে কিভাবে উত্তম হতে পার? বাস্তব অবস্থা হল, আমার স্বামী মুহাম্মাদ, পিতা হারুন আর চাচা হল মূসা আলাইহিস সালাম সফিয়্যার নিকট যে কথা পৌছেছিল তা এই যে, তারা বলেছিল আমরা তার চেয়ে সম্মানিত, কেননা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবার তার চাচাত বোন। সনদ দুর্বল, দেখুন আর রাদ্দু আলাল হাবাশী, হাদীস নং ৩৩৮৫, পৃঃ (৩৫-৩৮) এ অনুচ্ছেদে আনাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আমরা শুধুমাত্র হাশিম আল কুফীর সূত্রেই সুফিয়া (রাঃ)-এর হাদীসটি জেনেছি। এর সনদ সূত্র মযবুত নয়।
حدثنا محمد بن بشار، قال حدثنا عبد الصمد بن عبد الوارث، قال حدثنا هاشم، هو ابن سعيد الكوفي قال حدثنا كنانة، قال حدثتنا صفية بنت حيى، قالت دخل على رسول الله صلى الله عليه وسلم وقد بلغني عن حفصة وعايشة كلام فذكرت ذلك له فقال " الا قلت فكيف تكونان خيرا مني وزوجي محمد وابي هارون وعمي موسى " . وكان الذي بلغها انهم قالوا نحن اكرم على رسول الله صلى الله عليه وسلم منها . وقالوا نحن ازواج النبي صلى الله عليه وسلم وبنات عمه . وفي الباب عن انس .هذا حديث غريب لا نعرفه من حديث صفية الا من حديث هاشم الكوفي وليس اسناده بذلك القوي
। উম্মু সালামাহ্ (রাযিঃ) বলেন, মাক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাহকে ডেকে তার সাথে গোপনে কিছু কথা বললেন। এতে ফাতিমাহ কেঁদে ফেললেন। তারপর তিনি কিছু কথা বললে ফাতিমাহ হাসলেন। উম্মু সালামাহ (রাযিঃ) বলেন, আমি ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইনতিকালের পরে তার হাসি-কান্নার কারণ জানতে চাই। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানান যে, খুব তাড়াতাড়ি তিনি মৃত্যুবরণ করবেন, তাই আমি কেঁদেছি। তারপর তিনি আমাকে জানান যে, মারইয়াম বিনতু ইমরান ছাড়া জান্নাতের নারীদের নেত্রী হব, তাই আমি হেসেছি। সহীহঃ ৩৮৭৩ নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং উপর্যুক্ত সনদে গারীব।
حدثنا محمد بن بشار، قال حدثنا محمد بن خالد بن عثمة، قال حدثني موسى بن يعقوب الزمعي، عن هاشم بن هاشم، ان عبد الله بن وهب بن زمعة اخبره ان ام سلمة اخبرته ان رسول الله صلى ا��له عليه وسلم دعا فاطمة عام الفتح فناجاها فبكت ثم حدثها فضحكت قالت فلما توفي رسول الله صلى الله عليه وسلم سالتها عن بكايها وضحكها . قالت اخبرني رسول الله صلى الله عليه وسلم انه يموت فبكيت ثم اخبرني اني سيدة نساء اهل الجنة الا مريم بنت عمران فضحكت . هذا حديث حسن غريب من هذا الوجه
। আনাস (রাযিঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, সাফিয়্যাহ (রাযিঃ)-এর কানে পৌছে যে, হাফসাহ (রাযিঃ) তাকে ইয়াহুদীর মেয়ে বলে ঠাট্টা করেছেন। তাই তিনি কাঁদছিলেন। তার ক্ৰন্দনরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করেন। তিনি বললেনঃ তোমাকে কিসে কাঁদাচ্ছে? তিনি বললেন, হাফসাহ আমাকে ইয়াহূদীর মেয়ে বলে তিরস্কার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অবশ্যই তুমি একজন নবীর কন্য, তোমার চাচা অবশ্যই একজন নবী এবং তুমি একজন নবীর সহধর্মিণী। অতএব কিভাবে হাফসাহ তোমার উপরে অহংকার করতে পারে? তারপর তিনি বললেনঃ হে হাফসাহ আল্লাহ তা'আলাকে ভয় কর। সহীহঃ মিশকাত (৬১৮৩)। আবূ ঈসা বলেন, উপর্যুক্ত সনদে এ হাদীসটি হাসান সহীহ গারীব।
حدثنا اسحاق بن منصور، وعبد بن حميد، قالا اخبرنا عبد الرزاق، قال اخبرنا معمر، عن ثابت، عن انس، قال بلغ صفية ان حفصة، قالت بنت يهودي . فبكت فدخل عليها النبي صلى الله عليه وسلم وهي تبكي فقال " ما يبكيك " . فقالت قالت لي حفصة اني بنت يهودي . فقال النبي صلى الله عليه وسلم " انك لابنة نبي وان عمك لنبي وانك لتحت نبي ففيم تفخر عليك " . ثم قال " اتقي الله يا حفصة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه
। আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মাঝে সে-ই ভাল যে তার পরিবারের নিকট ভাল। আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম। আর তোমাদের কোন সঙ্গী মৃত্যুবরণ করলে তার সমালোচনা পরিত্যাগ করো। সহীহঃ সহীহাহ (২৮৫)। আবূ ঈসা বলেন, সাওরীর হাদীস হিসেবে এ হাদীসটি হাসান গারীব সহীহ। খুব কম সংখ্যক লোকই এটি সাওরী হতে বর্ণনা করেছেন। এ হাদীসটি হিশাম ইবনু উরওয়াহ-তার পিতা হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সনদে মুরসালরূপেও বর্ণিত হয়েছে।
حدثنا محمد بن يحيى، قال حدثنا محمد بن يوسف، قال حدثنا سفيان، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " خيركم خيركم لاهله وانا خيركم لاهلي واذا مات صاحبكم فدعوه " . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح من حديث الثوري ما اقل من رواه عن الثوري . وروي هذا عن هشام بن عروة عن ابيه عن النبي صلى الله عليه وسلم مرسل
। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার সাহাবীগণের কেউ যেন তাদের অপরজনের কোন খারাপ কথা আমার নিকটে না পৌছায়। যেহেতু আমি তাদের সাথে পরিষ্কার ও উদার মন নিয়েই দেখা করতে ভালোবাসী। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু সম্পদ আসলে তিনি (জনতার মধ্যে) তা বিতরণ করেন। আমি একই সাথে বসে থাকা দুই ব্যক্তির নিকট গেলাম, তারা বলছিল, আল্লাহর শপথ মুহাম্মাদ এই যে বিলি-বন্টন করলেন তাতে আল্লাহ্ তা'আলার তুষ্টি লাভের ইচ্ছাই তার ছিল না এবং পরকালের বাসস্থান (জান্নাত) অর্জনেরও নয়। কথাটি শুনে আমি মনে রাখলাম এবং ফিরে এসে তাকে জানালাম। এতে তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল এবং তিনি বললেনঃ তুমি আমাকে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালামকে এর চেয়েও বেশি যন্ত্রণা দেয়া হয়েছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। সনদ দুর্বল আবূ ঈসা বলেনঃ উপরোক্ত সূত্রে এ হাদীসটি গারীব। এর সনদে এক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
حدثنا محمد بن يحيى، قال حدثنا محمد بن يوسف، عن اسراييل، عن الوليد، عن زيد بن زايدة، عن عبد الله بن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يبلغني احد عن احد من اصحابي شييا فاني احب ان اخرج اليهم وانا سليم الصدر " . قال عبد الله فاتي رسول الله صلى الله عليه وسلم بمال فقسمه فانتهيت الى رجلين جالسين وهما يقولان والله ما اراد محمد بقسمته التي قسمها وجه الله ولا الدار الاخرة . فتثبت حين سمعتهما فاتيت رسول الله صلى الله عليه وسلم واخبرته فاحمر وجهه وقال " دعني عنك فقد اوذي موسى باكثر من هذا فصبر " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه وقد زيد في هذا الاسناد رجل
। মুহাম্মাদ ইবনু ইসমাঈল হতে, তিনি আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ-উবাইদুল্লাহ ইবনু মূসা হতে, তিনি হুসাইন ইবনু মুহাম্মাদ হতে, হতে, তিনি যাইদ ইবনু যাইদা হতে, তিনি ইবনু মাসউদ (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ কেউ যেন তাদের অপরজনের খারাপ কথা আমার নিকট না পৌছায়। যঈফ, মিশকাত
حدثنا محمد بن اسماعيل، قال حدثنا عبد الله بن محمد، قال حدثنا عبيد الله بن موسى، والحسين بن محمد، عن اسراييل، عن السدي، عن الوليد بن ابي هشام، عن زيد بن زايدة، عن عبد الله بن مسعود، رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لا يبلغني احد عن احد شييا " . وقد روي هذا الحديث عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم شييا من هذا من غير هذا الوجه
। উবাই ইবনু কাব (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেনঃ নিশ্চয় আল্লাহ তা'আলা আমাকে হুকুম করেছেন যে, আমি যেন তোমাকে কুরআন পাঠ করে শুনাই। তিনি তাকে “লাম ইয়াকুনিল্লাষীনা কাফারু" সূরাটি পাঠ করে শুনান। তাতে তিনি এও পাঠ করেন যে, আল্লাহ তা'আলার কাছে আত্মসমর্পণের একনিষ্ঠ ভাবধারাপূর্ণ দীনই গ্রহণযোগ্য, ইয়াহুদীবাদ, খৃষ্টবাদ বা মাজুসীবাদ (অগ্নি উপাসনা) নয়। কেউ সৎকর্ম করলে তা কখনো প্রত্যাখ্যান করা হবে না (প্রতিদান দেয়া হবে)। তারপর তিনি তাকে আরো তিলাওয়াত করে শুনানঃ কোন আদম সন্তান এক উপত্যকাপূর্ণ সম্পদের অধিকারী হয়ে গেলে সে তার কাছে দ্বিতীয় উপত্যকা ভর্তি সম্পদের আকাঙ্ক্ষা করবে। তার দ্বিতীয় উপত্যকা ভর্তি সম্পদ হয়ে গেলে সে তার নিকট তৃতীয় উপত্যক ভর্তি সম্পদ লাভের আকাঙ্ক্ষা করবে। ইবনু আদমের উদর মাটি ব্যতীত অন্য কিছু দিয়ে ভর্তি হবে না। কেউ তওবা করলে আল্লাহ তা'আলা তার তওবা কবুল করেন। হাসানঃ তাখরাজুল মুশকিলাহ (১৪), সহীহাহ (২৯০৮)। লাও আন্না ..... শেষ পর্যন্ত সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। অন্যসূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। ‘আবদুল্লাহ ইবনু আবদুর রহমান ইবনু আবযা (রাহঃ) তার বাবা হতে, তিনি উবাই ইবনু কাব (রাযিঃ) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেছেন যে, তিনি উবাই ইবনু কাব (রাযিঃ)-কে বলেছেনঃ “নিশ্চয় আল্লাহ তা'আলা আমাকে হুকুম দিয়েছেন যেন আমি তোমাকে কুরআন পাঠ করে শুনাই।” কাত্বাদাহ (রাহঃ) আনাস (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই (রাযিঃ)-কে বললেনঃ “নিশ্চয় আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন, যেন আমি তোমাকে কুরআন তিলাওয়াত করে শুনাই”।
حدثنا محمود بن غيلان، قال حدثنا ابو داود، قال اخبرنا شعبة، عن عاصم، قال سمعت زر بن حبيش، يحدث عن ابى بن كعب، ان رسول الله صلى الله عليه وسلم قال له " ان الله امرني ان اقرا عليك القران " . فقرا عليه : ( لم يكن الذين كفروا ) وفيها " ان ذات الدين عند الله الحنيفية المسلمة لا اليهودية ولا النصرانية ولا المجوسية من يعمل خيرا فلن يكفره " . وقرا عليه " لو ان لابن ادم واديا من مال لابتغى اليه ثانيا ولو كان له ثانيا لابتغى اليه ثالثا ولا يملا جوف ابن ادم الا التراب ويتوب الله على من تاب " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي من غير هذا الوجه رواه عبد الله بن عبد الرحمن بن ابزى عن ابيه عن ابى بن كعب رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قال له " ان الله امرني ان اقرا عليك القران " . وقد رواه قتادة عن انس ان النبي صلى الله عليه وسلم قال لابى بن كعب " ان الله امرني ان اقرا عليك القران
। উবাই ইবনু কাব (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি দীন ইসলামে হিজরাত না থাকত তাহলে আমি আনসারদের একজনই হতাম। হাসান সহীহঃ সহীহাহ (১৭৬৮), বুখারী ও মুসলিম।
حدثنا محمد بن بشار، قال حدثنا ابو عامر، عن زهير بن محمد، عن عبد الله ابن محمد بن عقيل، عن الطفيل بن ابى بن كعب، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لولا الهجرة لكنت امرا من الانصار " . وبهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " لو سلك الناس واديا او شعبا لكنت مع الانصار " . هذا حديث حسن
। আল-বারাআ ইবনু আযিব (রাযিঃ) হতে বর্ণিত আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন অথবা তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের প্রসঙ্গে বলেছেনঃ মু'মিন মাত্রই তাদেরকে ভালবাসে এবং মুনাফিক মাত্রই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যে লোক তাদেরকে ভালবাসে, আল্লাহ তা'আলাও তাদের ভালবাসেন। আর যে লোক তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহও তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। শুবাহ (রাহঃ) বলেন, আমি আদী ইবনু সাবিতকে প্রশ্ন করলাম, আপনি হাদীসটি সরাসরি আল-বারাআ (রাযিঃ) হতে শুনেছেন কি? তিনি বললেন, তিনিই তো আমার কাছে হাদীসটি রিওয়ায়াত করেছেন। সহীহঃ ইবনু মাজাহ (১৬৩), বুখারী। আবূ ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। তিনি আরো বলেন, একই সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ যদি আনসারগণ কোন গিরিসংকটে বা গিরিখাদে প্রবেশ করে তবে অবশ্য আমিও আনসারদের সাথেই থাকব। হাসান সহীহঃ প্রাগুক্ত। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান।
حدثنا بندار قال حدثنا محمد بن جعفر، قال حدثنا شعبة، عن عدي بن ثابت، عن البراء بن عازب، انه سمع النبي صلى الله عليه وسلم او قال قال النبي صلى الله عليه وسلم في الانصار " لا يحبهم الا مومن ولا يبغضهم الا منافق من احبهم فاحبه الله ومن ابغضهم فابغضه الله " . فقلت له اانت سمعته من البراء فقال اياى حدث . هذا حديث صحيح
। আনাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কিছু সংখ্যক লোককে একত্রিত করে বললেনঃ তোমাদের মাঝে তোমাদের আনসারদের ব্যতীত অপর কেউ আছে কি? তারা বললেন, না, তবে আমাদের এক ভাগ্নে আছে। তিনি বললেনঃ সম্প্রদায়ের ভাগ্নে তাদের অন্তর্ভুক্ত। তারপর তিনি বললেনঃ সবেমাত্র কুরাইশরা জাহিলিয়াত ত্যাগ করে মুসলিম হয়েছে এবং তারা বিপদে পতিত। তাই তাদের ভগ্নহৃদয়ে আমি কিছুটা সহানুভূতির ছোয়া লাগাতে চাই এবং তাদের মনজয় করতে চাই (কিছু অতিরিক্ত সম্পদ দিয়ে)। তোমরা কি খুশি নও যে, লোকেরা দুনিয়া (মাল) নিয়ে বাড়ি ফিরবে আর তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে? তারা বললেন, হ্যাঁ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি লোকেরা কোন গিরিপথ বা গিরিখাদ পার করে এবং আনসাররা যদি অন্য কোন গিরিসংকট বা গিরিখাদে চলে, তবে আমি আনসারদের গিরিসংকট বা গিরিখাদেই একসঙ্গে চলব। সহীহঃ সহীহাহ (১৭৭৬), রাওযুন নায়ীর (৯৬১), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، قال حدثنا محمد بن جعفر،قال حدثنا شعبة، قال سمعت قتادة، عن انس، رضي الله عنه قال جمع رسول الله صلى الله عليه وسلم ناسا من الانصار فقال " هلم هل فيكم احد من غيركم " . قالوا لا الا ابن اخت لنا . فقال صلى الله عليه وسلم " ان ابن اخت القوم منهم " . ثم قال " ان قريشا حديث عهدهم بجاهلية ومصيبة واني اردت ان اجبرهم واتالفهم اما ترضون ان يرجع الناس بالدنيا وترجعون برسول الله صلى الله عليه وسلم الى بيوتكم " . قالوا بلى . فقال رسول الله صلى الله عليه وسلم " لو سلك الناس واديا او شعبا وسلكت الانصار واديا او شعبا لسلكت وادي الانصار او شعبهم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। যাইদ ইবনু আরকাম (রাযিঃ) হতে বর্ণিত আছে, আল-হাররার দিন আনাস (রাযিঃ)-এর পরিবার ও তার চাচার পরিবার যে নির্যাতনের শিকার হয় তাতে শোক প্রকাশ করে তিনি (যাইদ) আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর কাছে একখানা শোকবার্তা লিখে প্রেরণ করেন। তিনি তাকে লিখেন, আপনাকে আমি আল্লাহ তা'আলার পক্ষ হতে একটি সুখবর দিচ্ছি। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছিঃ “হে আল্লাহ! তুমি আনসারদেরকে ক্ষমা করে দাও, তাদের সন্তানদেরও এবং তাদের সন্তানদের সন্তানদেরকেও”। সহীহঃ বুখারী (৪৯০৬), মুসলিম মারফু" অংশ বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। কাতাদাহ্ (রহঃ) হাদীসটি নাযর ইবনু আনাস হতে, তিনি যাইদ ইবনু আরকাম (রাযিঃ) হতে এই সনদে রিওয়ায়াত করেছেন।
حدثنا احمد بن منيع، قال حدثنا هشيم، قال اخبرنا علي بن زيد بن جدعان، قال حدثنا النضر بن انس، عن زيد بن ارقم، انه كتب الى انس بن مالك يعزيه فيمن اصيب من اهله وبني عمه يوم الحرة فكتب اليه اني ابشرك ببشرى من الله اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اللهم اغفر للانصار ولذراري الانصار ولذراري ذراريهم " . هذا حديث حسن صحيح . وقد رواه قتادة عن النضر بن انس، عن زيد بن ارقم،
। আবূ তালহা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি তোমার জাতির লোকদেরকে আমার সালাম পৌছাও। আমার জানামতে তারা সংযমী ও ধৈর্যশীল। যঈফ, মিশকাত (৬২৪২), হাদীসটির ২য় অংশ সহীহ আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا عبدة بن عبد الله الخزاعي البصري، قال حدثنا ابو داود، وعبد الصمد، قالا حدثنا محمد بن ثابت البناني، عن ابيه، عن انس بن مالك، عن ابي طلحة، قال قال لي رسول الله صلى الله عليه وسلم " اقرا قومك السلام فانهم ما علمت اعفة صبر " . هذا حديث حسن غريب
। আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হুঁশিয়ার! আমার আহলে বাইত হল আমার আশ্ৰয়স্থল, যেখানে আমি ফিরে আসি। আর আমার গোপনীয়তার রক্ষক হল আনসারগণ। সুতরাং তোমরা তাদের ভুল-ভ্রান্তি মাফ কর এবং তাদের শিষ্টাচার গ্রহণ কর। “আহলে বাইত” উল্লিখিত অংশটুকু মুনকার, মিশকাত (৬২৪০) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আনাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
حدثنا الحسين بن حريث، قال حدثني الفضل بن موسى، عن زكريا ابن ابي زايدة، عن عطية، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم قال " الا ان عيبتي التي اوي اليها اهل بيتي وان كرشي الانصار فاعفوا عن مسييهم واقبلوا من محسنهم " . قال ابو عيسى هذا حديث حسن . وفي الباب عن انس