Loading...

Loading...
বইসমূহ
৩৫২ হাদিসসমূহ
। ইবনু মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার পরে তোমরা আমার সাহাবীদের মাঝে আবূ বাকর ও উমারের অনুসরণ কর এবং আম্মারের অনুসৃত পথ অবলম্বন কর আর ইবনু মাসউদের ওয়াসীয়াত শক্তভাবে ধারণ কর। সহীহঃ ইবনু মাজাহ (৯৭)। আবূ ঈসা বলেন, উপর্যুক্ত সনদে ইবনু মাসউদের হাদীস হিসেবে এটি হাসান গারীব। কেননা এ হাদীস আমরা শুধু ইয়াহইয়া ইবনু সালামাহ ইবনু কুহাইলের রিওয়ায়াত হিসেবে জানতে পেরেছি। ইয়াহইয়া ইবনু সালামাহ হাদীস শাস্ত্রে দুর্বল। আবূয যারা নামে দুই লোক রয়েছেন। তাদের একজনের নাম ‘আবদুল্লাহ ইবনু হানী এবং অন্যজন যার হতে শুবাহ ও সাওরী হাদীস রিওয়ায়াত করেন। ইবনু উয়াইনাহর নাম 'আমর ইবনু 'আমর। তিনি ইবনু মাসউদ (রাযিঃ)-এর শীষ্য আবূল আহওয়াসের ভাইয়ের ছেলে।
حدثنا ابراهيم بن اسماعيل بن يحيى بن سلمة بن كهيل، قال حدثني ابي، عن ابيه، عن سلمة بن كهيل، عن ابي الزعراء، عن ابن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " اقتدوا باللذين من بعدي من اصحابي ابي بكر وعمر واهتدوا بهدى عمار وتمسكوا بعهد ابن مسعود " . هذا حديث حسن غريب من هذا الوجه من حديث ابن مسعود لا نعرفه الا من حديث يحيى بن سلمة بن كهيل . ويحيى بن سلمة يضعف في الحديث وابو الزعراء اسمه عبد الله بن هاني وابو الزعراء الذي روى عنه شعبة والثوري وابن عيينة اسمه عمرو بن عمرو وهو ابن اخي ابي الاحوص صاحب عبد الله بن مسعود
। আবূ মূসা আল-আশ'আরী (রাযিঃ) বলেন, আমি ও আমার সহোদর ইয়ামান হতে (মাদীনায়) আসা মাত্র আমরা ধারণা করতাম যে, 'আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারের একজন সদস্য। কেননা আমরা তাকে ও তার মাতাকে প্রায়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসা-যাওয়া করতে দেখতাম। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি এই সনদ সূত্রে হাসান সহীহ গারীব। সুফইয়ান সাওরীও হাদীসটি আবূ ইসহাকের সনদে রিওয়ায়াত করেছেন।
حدثنا ابو كريب، قال حدثنا ابراهيم بن يوسف بن ابي اسحاق، عن ابيه، عن ابي اسحاق، عن الاسود بن يزيد، انه سمع ابا موسى، يقول لقد قدمت انا واخي، من اليمن وما نرى حينا الا ان عبد الله بن مسعود رجل من اهل بيت النبي صلى الله عليه وسلم لما نرى من دخوله ودخول امه على النبي صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد رواه سفيان الثوري عن ابي اسحاق
। আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা হুযাইফাহ্ (রাযিঃ)-এর কাছে এসে বললাম, আপনি আমাদেরকে এরূপ একজন ব্যক্তির সন্ধান দিন, যিনি আচার-আচরণে অপরদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বেশি কাছের, যাতে আমরা তার নিকট দ্বীন শিখতে পারি এবং হাদীস শুনতে পারি। হুজাইফাহ (রাযিঃ) বলেন, আচার-আচরণে ও চাল-চলনে ব্যক্তিদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনেক বেশি নিকটবর্তী হলেন ইবনু মাসউদ (রাযিঃ)। তিনি আমাদের মাঝ হতে অন্তরাল হয়ে তার ঘরে অবস্থান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিশ্বস্ত সাহাবীগণ ভালভাবে অবগত আছেন যে, ইবনু উম্মু আবদ (আবদুল্লাহ ইবনু মাসউদ) তাদের প্রত্যেকের তুলনায় আল্লাহ তা’আলার বেশি নৈকট্যলাভকারী। সহীহঃ তা’লীকাত আল-হাসসান (৭০২৩), বুখারী সংক্ষিপ্তাকারে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، قال حدثنا عبد الرحمن بن مهدي، قال حدثنا اسراييل، عن ابي اسحاق، عن عبد الرحمن بن يزيد، قال اتينا على حذيفة فقلنا حدثنا من، باقرب الناس من رسول الله صلى الله عليه وسلم هديا ودلا فناخذ عنه ونسمع منه قال كان اقرب الناس هديا ودلا وسمتا برسول الله صلى الله عليه وسلم ابن مسعود حتى يتوارى منا في بيته ولقد علم المحفوظون من اصحاب رسول الله صلى الله عليه وسلم ان ابن ام عبد هو من اقربهم الى الله زلفى . هذا حديث حسن صحيح
। আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যদি তাদের কাউকে পরামর্শ ছাড়া দলনেতা নিযুক্ত করতাম, তাহলে ইবনু উম্মি আবদকে দলনেতা নিযুক্ত করতাম। যঈফ, ইবনু মাজাহ (১৩৭) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধু হারিস হতে আলী (রাঃ) সূত্রে এ হাদীস জেনেছি।
حدثنا عبد الله بن عبد الرحمن، قال اخبرنا صاعد الحراني، قال حدثنا زهير، قال حدثنا منصور، عن ابي اسحاق، عن الحارث، عن علي، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو كنت مومرا احدا من غير مشورة منهم لامرت عليهم ابن ام عبد " . قال ابو عيسى هذا حديث غريب انما نعرفه من حديث الحارث عن علي
। আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি পরামর্শ ছাড়া কাউকে নেতার পদ দিলে ইবনু উম্মি আবদকেই নেতার পদ দিতাম। যঈফ, দেখুন পূর্বের হাদীস
حدثنا سفيان بن وكيع، قال حدثنا ابي، عن سفيان الثوري، عن ابي اسحاق، عن الحارث، عن علي، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو كنت مومرا احدا من غير مشورة لامرت ابن ام عبد
। আবদুল্লাহ ইবনু আমর (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা চার লোকের কাছ হতে কুরআন শিক্ষা করঃ ইবনু মাসউদ, উবাই ইবনু কাব, মু'আয ইবনু জাবাল ও হুযাইফাহর মুক্ত দাস সালিম হতে। সহীহঃ সহীহাহ (১৮২৭), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا هناد، قال حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق بن سلمة، عن مسروق، عن عبد الله بن عمرو، قال قال رسول الله صلى الله عليه وسلم " خذوا القران من اربعة من ابن مسعود وابى بن كعب ومعاذ بن جبل وسالم مولى ابي حذيفة " . هذا حديث حسن صحيح
। খাঈসামাহ্ ইবনু আবূ সাবরাহ (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি মাদীনায় এসে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করলাম যে, তিনি যেন আমাকে একজন সৎকর্মপরায়ণ সঙ্গী জুটিয়ে দেন। অতএব তিনি আবূ হুরাইরাহ (রাযিঃ)-কে আমার ভাগ্যে জুটিয়ে দিলেন। তার পাশে বসে আমি তাকে বললাম, আমি আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করেছিলাম যে, তিনি যেন আমাকে একজন সৎকসর্মপরায়ণ সঙ্গী মিলিয়ে দেন। অতএব আপনি আমার জন্য সহজলভ্য হয়েছেন। তিনি (আমাকে) প্রশ্ন করেন, তুমি এসেছ কোথা হতে? আমি বললাম, আমি কুফার অধিবাসী। আমি মঙ্গলের সন্ধানে এসেছি এবং তাই খোজ করছি। তিনি বললেন, তোমাদের মধ্যে কি সাদ ইবনু মালিক (রাযিঃ), যার দুআ কবুল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উযূর পানি ও জুতা বহনকারী ইবনু মাসউদ (রাযিঃ), রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গোপন তথ্যের খাজাঞ্চী হুযাইফাহ্ (রাযিঃ), আম্মার (রাযিঃ) যাকে আল্লাহ তার নবীর ভাষায় শাইতানের আক্রমণ হতে নিরাপত্তা দান করেছেন এবং দুই কিতাবধারী সালমান (রাযিঃ) প্রমুখ সাহাবীগণ বিদ্যমান নেই? কাতাদাহ (রাহঃ) বলেন, দুই কিতাব হল ইনজীল ও কুরআন। সহীহঃ বুখারী (৩৭৪২, ৩৭৪৩) হুযাইফাহ হতে, এ হাদীসদ্বয়ে সালমানের উল্লেখ নেই। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব। খাঈসামাহ হলেন আবদুর রহমান ইবনু আবী সাবরার পুত্র। তাকে তার দাদার সঙ্গে সম্পর্কিত করা হয়েছে।
حدثنا الجراح بن مخلد البصري، قال حدثنا معاذ بن هشام، قال حدثني ابي، عن قتادة، عن خيثمة بن ابي سبرة، قال اتيت المدينة فسالت الله ان ييسر لي جليسا صالحا فيسر لي ابا هريرة فجلست اليه فقلت له اني سالت الله ان ييسر لي جليسا صالحا فوفقت لي . فقال لي من اين انت قلت من اهل الكوفة جيت التمس الخير واطلبه . قال اليس فيكم سعد بن مالك مجاب الدعوة وابن مسعود صاحب طهور رسول الله صلى الله عليه وسلم ونعليه وحذيفة صاحب سر رسول الله صلى الله عليه وسلم وعمار الذي اجاره الله من الشيطان على لسان نبيه وسلمان صاحب الكتابين . قال قتادة والكتابان الانجيل والقران . هذا حديث حسن صحيح غريب . وخيثمة هو ابن عبد الرحمن بن ابي سبرة نسب الى جده
। হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! যদি আপনি কাউকে খালীফা (স্থলাভিসিক্ত) নিযুক্ত করে যেতেন। তিনি বললেনঃ আমি কাউকে তোমাদের খালীফা নিযুক্ত করে গেলে এবং তোমরা তার অবাধ্যাচারী হলে তোমাদেরকে সাজা দেয়া হবে। সুতরাং হুযাইফা (রাঃ) তোমাদের নিকট যা বর্ণনা করে তাকে সত্য বলে গ্রহণ কর এবং ইবনু মাসউদ (রাঃ) তোমাদেরকে যা কিছু পাঠ করায় তা পাঠ করে নাও। যঈফ, মিশকাত (৬২৩২) আব্দুল্লাহ ইবনু আব্দুর রাহমান বলেন, আমি ইসহাক ইবনু ঈসাকে বললাম, লোকেরা বলেন, এ হাদীস আবূ ওয়াইল হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, না, বরং তা ইনশাআল্লাহ যাযান থেকে। আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান। এটি শারীকের বর্ণিত হাদীস
حدثنا عبد الله بن عبد الرحمن، قال اخبرنا اسحاق بن عيسى، عن شريك، عن ابي اليقظان، عن زاذان، عن حذيفة، قال قالوا يا رسول الله لو استخلفت . قال " ان استخلفت عليكم فعصيتموه عذبتم ولكن ما حدثكم حذيفة فصدقوه وما اقراكم عبد الله فاقرءوه " . قال عبد الله فقلت لاسحاق بن عيسى يقولون هذا عن ابي وايل . قال لا عن زاذان ان شاء الله . هذا حديث حسن وهو حديث شريك
। উমার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি উসামা (রাঃ)-এর মাহিনা নির্ধারণ করলেন তিন হাজার পাঁচ শত দিরহাম এবং আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর মাহিনী নির্ধারণ করলেন তিন হাজার। সুতরাং আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তার পিতাকে বললেন, আপনি উসামাকে কেন আমার উপর স্থান দিলেন? আল্লাহর কসম! সে কোন যুদ্ধে আমাকে ছাড়িয়ে যেতে পারেনি। উমার (রাঃ) বললেন, তোমার পিতার চাইতে (তার পিতা) যাইদ (রাঃ) ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি প্রিয়পাত্র। আর তোমার চাইতে উসামা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি পছন্দনীয় ব্যক্তি। তাই আমি আমার পছন্দনীয় ব্যক্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ব্যক্তিকে অগ্রাধিকার দিয়েছি। যঈফ, মিশকাত (৬১৬৪) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।
حدثنا سفيان بن وكيع، قال حدثنا محمد بن بكر، عن ابن جريج، عن زيد بن اسلم، عن ابيه، عن عمر، انه فرض لاسامة بن زيد في ثلاثة الاف وخمسماية وفرض لعبد الله بن عمر في ثلاثة الاف قال عبد الله بن عمر لابيه لم فضلت اسامة على فوالله ما سبقني الى مشهد . قال لان زيدا كان احب الى رسول الله صلى الله عليه وسلم من ابيك وكان اسامة احب الى رسول الله منك فاثرت حب رسول الله صلى الله عليه وسلم على حبي . هذا حديث حسن غريب
। সালিম ইবনু আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে তার বাবার সনদে বর্ণিত আছে। তিনি বলেন, আমরা যাইদ (রাযিঃ)-কে যাইদ ইবনু হারিসাহ না বলে বরং যাইদ ইবনু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্বোধন করতাম। অবশেষে এ আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ): “তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাকো, এটাই আল্লাহ তা'আলার দৃষ্টিতে বেশি ন্যায়সঙ্গত”– (সূরা আহযাব ৫)। সহীহঃ বুখারী ও মুসলিম। এটি ৩২০৯ নং হাদীসের পুনরুক্তি। আবূ ঈসা বলেন, এ হাদীসটি সহীহ।
حدثنا قتيبة، قال حدثنا يعقوب بن عبد الرحمن، عن موسى بن عقبة، عن سالم بن عبد الله بن عمر، عن ابيه، قال ما كنا ندعو زيد بن حارثة الا زيد بن محمد حتى نزلت : ( ادعوهم لابايهم هو اقسط عند الله ) . هذا حديث حسن صحيح
। যাইদ ইবনু হারিসাহ (রাযিঃ)-এর সহোদর জাবালাহ্ (রাযিঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আমার সহোদর যাইদকে আমার সাথে পাঠিয়ে দিন। তিনি বললেন, এই তো সে হাযির। সে যদি তোমার সঙ্গে চলে যেতে চায়, তাকে আমি বাধা দিব না। যাইদ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে গ্রহণ করব না। বর্ণনাকারী (জাবালাহ্) বলেন, আমি দেখলাম আমার সিদ্ধান্তের তুলনায় আমার ভাইয়ের সিদ্ধান্তই বেশি উত্তম। হাসানঃ মিশকাত, তাহকীক সানী (৬১৬৫)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। এ হাদীসটি আমরা শুধুমাত্র ইবনুর রুমী হতে ‘আলী ইবনু মুসহির-এর সনদেই অবগত হয়েছি।
حدثنا الجراح بن مخلد البصري، وغير، واحد، قالوا حدثنا محمد بن عمر بن الرومي، قال حدثنا علي بن مسهر، عن اسماعيل بن ابي خالد، عن ابي عمرو الشيباني، قال اخبرني جبلة بن حارثة، اخو زيد قال قدمت على رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله ابعث معي اخي زيدا . قال " هو ذا " . قال " فان انطلق معك لم امنعه " . قال زيد يا رسول الله والله لا اختار عليك احدا . قال فرايت راى اخي افضل من رايي . هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث ابن الرومي عن علي بن مسهر
। ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত আছে, কোন এক যুদ্ধাভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সামরিক বাহিনী পাঠান এবং উসামাহ ইবনু যাইদ (রাযিঃ)-কে তাদের সেনাপতি নিযুক্ত করেন। কিছু লোক উসামাহর নেতৃত্বের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি আজ তোমরা উসামাহর নেতৃত্বের ব্যাপারে বিরূপ সমালোচনা করে থাক, তবে ইতোপূর্বে তোমরা তার বাবার নেতৃত্ব প্রসঙ্গেও বিরূপ সমালোচনা করেছিলে। আল্লাহর কসম! নিশ্চয়ই সে নেতৃত্বের বেশি যোগ্য ছিল এবং সমস্ত লোকের মাঝে আমার সবচাইতে বেশি পছন্দনীয় ছিল। আর তার পরে তার ছেলেও আমার কাছে সবার তুলনায় বেশি প্রিয়। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আলী ইবনু হুজর-ইসমাঈল ইবনু জাফার হতে, তিনি আবদুল্লাহ ইবনু দীনার হতে, তিনি ইবনু উমর (রাযিঃ) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সনদে মালিক ইবনু আনাস (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসের একই রকম বর্ণনা করেছেন।
حدثنا احمد بن الحسن، قال حدثنا عبد الله بن مسلمة، عن مالك بن انس، عن عبد الله بن دينار، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم بعث بعثا وامر عليهم اسامة بن زيد فطعن الناس في امارته فقال النبي صلى الله عليه وسلم " ان تطعنوا في امارته فقد كنتم تطعنون في امرة ابيه من قبل وايم الله ان كان لخليقا للامارة وان كان من احب الناس الى وان هذا من احب الناس الى بعده " . هذا حديث حسن صحيح . حدثنا علي بن حجر، قال حدثنا اسماعيل بن جعفر، عن عبد الله بن دينار، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحو حديث مالك بن انس
। মুহাম্মাদ ইবনু উসামাহ ইবনু যাইদ (রাযিঃ) হতে তার বাবার সনদে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক অসুস্থ হয়ে পড়লে আমি ও আরো কিছু লোক মাদীনায় গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আমি প্রবেশ করলাম। তিনি নীরব ছিলেন এবং কোন কথা বলেননি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুখানা আমার শরীরের উপর রাখতেন এবং তা উত্তোলন করতেন। তাতে আমি বুঝতে পারলাম যে, তিনি আমার জন্য দুআ করছেন। হাসানঃ মিশকাত (৬১৬৬)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব।
حدثنا ابو كريب، قال حدثنا يونس بن بكير، عن محمد بن اسحاق، عن سعيد بن عبيد بن السباق، عن محمد بن اسامة بن زيد، عن ابيه، قال لما ثقل رسول الله صلى الله عليه وسلم هبطت وهبط الناس المدينة فدخلت على رسول الله صلى الله عليه وسلم وقد اصمت فلم يتكلم فجعل رسول الله صلى الله عليه وسلم يضع يديه على ويرفعهما فاعرف انه يدعو لي . قال ابو عيسى هذا حديث حسن غريب
। উম্মুল মু'মিনীন আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাহর নাকের শ্লেমা মুছে দেয়ার ইচ্ছা করলেন। আয়িশাহ (রাযিঃ) বলেন, আমাকে অনুমতি দিন আমিই তা মুছে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আয়িশাহ! তুমি তাকে মুহাব্বাত করবে, কেননা আমি তাকে মুহাব্বাত করি। সহীহঃ মিশকাত (৬১৬৭)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব।
حدثنا الحسين بن حريث، قال حدثنا الفضل بن موسى، عن طلحة بن يحيى، عن عايشة بنت طلحة، عن عايشة ام المومنين، قالت اراد النبي صلى الله عليه وسلم ان ينحي مخاط اسامة قالت عايشة دعني دعني حتى اكون انا الذي افعل . قال " يا عايشة احبيه فاني احبه " . هذا حديث حسن غريب
। উসামা ইবনু যাইদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে থাকাকালীন সময়ে আলী ও আব্বাস (রাঃ) হাযির হয়ে সম্মতি চেয়ে বলেন, হে উসামা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমাদের ঢোকার অনুমতি চাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আলী ও আব্বাস (রাঃ) প্রবেশের অনুমতিপ্রার্থী। তিনি বললেনঃ তুমি কি জান, তারা কেন এসেছে? আমি বললাম, না, আমি জানি না। তিনি বললেন, কিন্তু আমি জানি। তাদেরকে সম্মতি দিলেন। তারা দুজনে ভেতরে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার নিকট এ কথা জানতে এসেছি যে, আপনার পরিজনদের মধ্যে কে আপনার বেশি আদরের? তিনি বললেনঃ ফাতিমা বিনতু মুহাম্মাদ। তারা বললেন, আমরা আপনার পরিজন প্রসঙ্গে প্রশ্ন করতে আসিনি। তিনি বললেন, আমার পরিজনদের মধ্যে সেই ব্যক্তিই আমার বেশি আদরের যার প্রতি আল্লাহ তা'আলাও দয়া করেছেন এবং আমিও দয়া করেছি অর্থাৎ উসামা ইবনু যাইদ। তারা আবার প্রশ্ন করেন, তারপর কে? তিনি বললেনঃ তারপর আলী ইবনু আবূ তালিব। আব্বাস (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি আপনার চাচাকে সবার শেষ ভাগে রাখলেন? তিনি বললেনঃ হিজরাতের কারণে আলী আপনাকে ছেড়ে গেছে। যঈফ, মিশকাত (৬১৬৮) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান।
حدثنا احمد بن الحسن، قال حدثنا موسى بن اسماعيل، قال حدثنا ابو عوانة، قال حدثنا عمر بن ابي سلمة بن عبد الرحمن، عن ابيه، قال اخبرني اسامة بن زيد، قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم اذ جاء علي والعباس يستاذنان فقالا يا اسامة استاذن لنا على رسول الله صلى الله عليه وسلم . فقلت يا رسول الله علي والعباس يستاذنان . فقال " اتدري ما جاء بهما " . قلت لا ادري . فقال النبي صلى الله عليه وسلم " لكني ادري " . فاذن لهما فدخلا فقالا يا رسول الله جيناك نسالك اى اهلك احب اليك قال " فاطمة بنت محمد " . فقالا ما جيناك نسالك عن اهلك . قال " احب اهلي الى من قد انعم الله عليه وانعمت عليه اسامة بن زيد " . قالا ثم من قال " ثم علي بن ابي طالب " . قال العباس يا رسول الله جعلت عمك اخرهم قال " لان عليا قد سبقك بالهجرة " . هذا حديث حسن صحيح . وكان شعبة يضعف عمر بن ابي سلمة
। জারীর ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি তার নিকট প্রবেশে বাধা প্রদান করেননি এবং আমাকে যখনই দেখেছেন তখনই হেসে দিয়েছেন। সহীহঃ ইবনু মাজাহ (১৫৯), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا احمد بن منيع، قال حدثنا معاوية بن عمرو الازدي، قال حدثنا زايدة، عن بيان، عن قيس بن ابي حازم، عن جرير بن عبد الله، قال ما حجبني رسول الله صلى الله عليه وسلم منذ اسلمت ولا راني الا ضحك . هذا حديث حسن صحيح
। জারীর (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার ঘরে প্রবেশ করতে কখনো বাধা দেননি এবং তিনি যখনই আমাকে দেখেছেন তখনই মুচকি হেসেছেন। সহীহঃ দেখুন পূর্বের হাদীস। অত্র হাদীসে বর্ণিত শব্দাবলী অধিক প্রণিধানযোগ্য। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান।
حدثنا احمد بن منيع، قال حدثنا معاوية بن عمرو، قال حدثنا زايدة، عن اسماعيل بن ابي خالد، عن قيس، عن جرير، قال ما حجبني رسول الله صلى الله عليه وسلم منذ اسلمت ولا راني الا تبسم . هذا حديث حسن صحيح
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি জিবরীল আলাইহিস সালামকে দু’বার দেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দু’বার দু’আ করেছেন। সনদ দুর্বল আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি মুরসাল। আবূ জাহযাম (রাহঃ) ইবনু আব্বাস (রাঃ)-এর দেখা পাননি তিনি উবাইদুল্লাহ ইবনু আবদিল্লাহ ইবনু আব্বাসের সূত্রে ইবনু আব্বাস হতে বর্ণনা করেছেন এবং তার নাম মূসা ইবনু সালিম।
حدثنا محمد بن بشار، ومحمود بن غيلان، قالا حدثنا ابو احمد، عن سفيان، عن ليث، عن ابي جهضم، عن ابن عباس، انه راى جبريل عليه السلام مرتين ودعا له النبي صلى الله عليه وسلم مرتين . قال ابو عيسى هذا حديث مرسل . ولا نعرف لابي جهضم سماعا من ابن عباس . وقد روي عن عبيد الله بن عبد الله ابن عباس عن ابن عباس . وابو جهضم اسمه موسى بن سالم
। ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার নিকট দু'বার দু'আ করেছেন। সহীহঃ রাওযুন নায়ীর (৩৯৫)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং আতার বর্ণনার পরিপ্রেক্ষিতে এই সনদে গারীব। হাদীসটি ইকরিমাহও ইবনু আব্বাস (রাযিঃ) হতে রিওয়ায়াত করেছেন।
حدثنا محمد بن حاتم المكتب المودب، قال حدثنا القاسم بن مالك المزني، عن عبد الملك بن ابي سليمان، عن عطاء، عن ابن عباس، قال دعا لي رسول الله صلى الله عليه وسلم ان يوتيني الله الحكمة مرتين . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه من حديث عطاء . وقد رواه عكرمة عن ابن عباس
। ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বুকে চেপে ধরে বললেনঃ হে আল্লাহ! তাকে জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দান করুন। সহীহঃ প্রাগুক্ত, বুখারী। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، قال حدثنا عبد الوهاب الثقفي، قال اخبرنا خالد الحذاء، عن عكرمة، عن ابن عباس، قال ضمني اليه رسول الله صلى الله عليه وسلم وقال " اللهم علمه الحكمة " . هذا حديث حسن صحيح