Loading...

Loading...
বইসমূহ
১১১ হাদিসসমূহ
। আবূ হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শেষ যামানায় কিছু লোকের উদ্ভব হবে যারা পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মকে প্রতারণার হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। তারা জনগণের সামনে ভেড়ার চামড়ার মত কোমল পোশাক পরবে। তাদের মুখের ভাষা হবে চিনির চেয়ে মিষ্টি; কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ে বাঘের মত হিংস্র। আল্লাহ তা'আলা তাদের বলবেনঃ তোমরা কি আমার বিষয়ে ধোঁকায় পড়ে আছ, নাকি আমার প্রতি ধৃষ্টতা দেখাচ্ছ? আমার শপথ! আমি তাদের উপর তাদের মধ্য হতেই এমন বিপর্যয় আপতিত করব, যা তাদের খুবই সহনশীল ব্যক্তিদের পর্যন্ত হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় করে ছাড়বে। খুবই দুর্বল, তা’লীকুর রাগীব (১৩২) আবূ ঈসা বলেন, এ অনুচ্ছেদে ইবনু উমর (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
حدثنا سويد، اخبرنا ابن المبارك، اخبرنا يحيى بن عبيد الله، قال سمعت ابي يقول، سمعت ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " يخرج في اخر الزمان رجال يختلون الدنيا بالدين يلبسون للناس جلود الضان من اللين السنتهم احلى من السكر وقلوبهم قلوب الذياب يقول الله عز وجل ابي يغترون ام على يجتريون فبي حلفت لابعثن على اوليك منهم فتنة تدع الحليم منهم حيرانا " . وفي الباب عن ابن عمر
। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা'আলা বলেছেনঃ “আমি এমন মাখলুকও সৃষ্টি করেছি, যাদের মুখের ভাষা মধুর চাইতে মিষ্টি; কিন্তু তাদের হৃদয় তেতো ফলের চাইতেও তিক্ত। আমার সত্তার শপথ! আমি তাদেরকে এমন এক মারাত্মক বিপর্যয়ের মধ্যে ছেড়ে দেব যে, তা তাদের অধিক সহনশীল ব্যক্তিকেও কিংকর্তব্যবিমূঢ় করে ছাড়বে। তারা কি আমার সাথে প্রতারণা করছে নাকি আমার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করছে? যঈফ প্রাগুক্ত আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং ইবনু উমর (রাঃ)-এর রিওয়ায়াত হিসাবে গারীব। আমরা শুধুমাত্র উপরোক্ত সূত্রেই এ হাদীস জেনেছি।
حدثنا احمد بن سعيد الدارمي، حدثنا محمد بن عباد، اخبرنا حاتم بن اسماعيل، اخبرنا حمزة بن ابي محمد، عن عبد الله بن دينار، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله تعالى قال لقد خلقت خلقا السنتهم احلى من العسل وقلوبهم امر من الصبر فبي حلفت لاتيحنهم فتنة تدع الحليم منهم حيرانا فبي يغترون ام على يجترءون " . قال ابو عيسى هذا حديث حسن غريب من حديث ابن عمر لا نعرفه الا من هذا الوجه
। উকবা ইবনু আমির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! মুক্তির উপায় কি? তিনি বললেনঃ তুমি তোমার রসনা সংযত রাখ, তোমার বাসস্থান যেন তোমার জন্য প্রশস্ত হয় (অর্থাৎ তুমি তোমার বাড়ীতে অবস্থান কর) এবং তোমার গুনাহের জন্য ক্ৰন্দন কর। সহীহ, সহীহাহ (৮৮৮)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান।
حدثنا صالح بن عبد الله، حدثنا عبد الله بن المبارك، ح وحدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، عن يحيى بن ايوب، عن عبيد الله بن زحر، عن علي بن يزيد، عن القاسم، عن ابي امامة، عن عقبة بن عامر، قال قلت يا رسول الله ما النجاة قال " امسك عليك لسانك وليسعك بيتك وابك على خطييتك " . قال ابو عيسى هذا حديث حسن
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে মারফু হিসাবে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষ সকালে ঘুম হতে উঠার সময় তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিনীতভাবে জিহবাকে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ্ তা'আলাকে ভয় কর। আমরা তো তোমার সাথে সম্পৃক্ত। তুমি যদি সোজা পথে দৃঢ় থাক তাহলে আমরাও দৃঢ় থাকতে পারি। আর তুমি যদি বাঁকা পথে যাও তাহলে আমরাও বাঁকা পথে যেতে বাধ্য। হাসান, মিশকাত তাহকীক ছানী (৪৮৩৮)। হান্নাদ-আবূ উসামা হতে, তিনি হাম্মাদ ইবনু যাইদের সূত্রে উপরোক্ত হাদীসের একই রকমভাবে হাদীস বর্ণনা করেছেন। তবে এই সূত্রটি মারফুভাবে বর্ণিত হয়নি। এটি মুহাম্মাদ ইবনু মূসার রিওয়ায়াতের চাইতে অনেক বেশি সহীহ। আবূ ঈসা বলেন, আমরা এই হাদীসটি শুধুমাত্র হাম্মাদ ইবনু যাইদের সূত্রেই জেনেছি। এই হাদীসটি একাধিক বর্ণনাকারী ইবনু যাইদের সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু মারফুভাবে নয়। সালিহ ইবনু ইবনু জুবাইর হতে, তিনি আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে উক্ত হাদীসের মতোই উল্লেখ করেছেন।
حدثنا محمد بن موسى البصري، حدثنا حماد بن زيد، عن ابي الصهباء، عن سعيد بن جبير، عن ابي سعيد الخدري، رفعه قال " اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فانما نحن بك فان استقمت استقمنا وان اعوججت اعوججنا " . حدثنا هناد، حدثنا ابو اسامة، عن حماد بن زيد، نحوه ولم يرفعه وهذا اصح من حديث محمد بن موسى . قال ابو عيسى هذا حديث لا نعرفه الا من حديث حماد بن زيد وقد رواه غير واحد عن حماد بن زيد ولم يرفعوه . حدثنا صالح بن عبد الله، حدثنا حماد بن زيد، عن ابي الصهباء، عن سعيد بن جبير، عن ابي سعيد الخدري، قال احسبه عن النبي صلى الله عليه وسلم فذكر نحوه
। সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার দুই ঠোটের মাঝখানের বস্তু (জিহ্বা) ও দুই পায়ের মাঝখানের বস্তুর (লজ্জাস্থানের) যামিন হতে পারে (অপব্যবহার হতে সংযত রাখবে), আমি তার জন্য জান্নাতের যামিন হবো। সহীহ, তা’লীকুর রাগীব (৩/১৯৭), যঈফা (২৩০২), বুখারী অনুরূপ। আবূ হুরাইরা ও ইবনু আব্বাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, সাহল (রাঃ) বর্ণিত এ হাদীসটি হাসান সহীহ এবং এই সূত্রে গারীব।
حدثنا محمد بن عبد الاعلى الصنعاني، حدثنا عمر بن علي المقدمي، عن ابي حازم، عن سهل بن سعد، قال قال رسول الله صلى الله عليه وسلم " من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنة " . وفي الباب عن ابي هريرة وابن عباس . قال ابو عيسى حديث سهل حديث حسن صحيح غريب من حديث سهل بن سعد
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা যে ব্যক্তিকে তার জিহ্বা ও লজ্জাস্থানের অকল্যাণ হতে মুক্ত করেছেন, সে জান্নাতে প্রবেশ করবে। হাসান, সহীহ, সহীহাহ (৫১০)। আবূ ঈসা বলেন, যে আবূ হাযিম আবূ হুরাইরা (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন তার নাম সালমান, আযযা আল-আশজাইয়্যার মুক্তদাস এবং কৃফার অধিবাসী। আর যে আবূ হাযিম সাহল ইবনু সা'দ (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন তিনি হলেন আবূ হাযিম আয-যাহিদ, মাদীনার অধিবাসী এবং তার নাম সালামা ইবনু দীনার। এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا ابو سعيد الاشج، حدثنا ابو خالد الاحمر، عن ابن عجلان، عن ابي حازم، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة " . قال ابو عيسى ابو حازم الذي روى عن ابي هريرة اسمه سلمان مولى عزة الاشجعية وهو كوفي وابو حازم الذي روى عن سهل بن سعد هو ابو حازم الزاهد مدني واسمه سلمة بن دينار . وهذا حديث حسن غريب
। সুফিয়ান ইবনু আবদুল্লাহ আস-সাকাফী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে এমন একটি কথা বলুন, যা আমি ধারণ করতে পারি। তিনি বললেনঃ তুমি বল, আল্লাহই আমার রব (প্রভু) তারপর এতে সুদৃঢ় থাক। তিনি (বর্ণনাকারী) বলেন, আমি আবার বললাম, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার দৃষ্টিতে আমার জন্য সর্বাধিক আশংকাজনক বস্তু কোনটি? তিনি স্বীয় জিহ্বা ধরে বললেনঃ এই যে, এটি। সহীহ, ইবনু মা-জাহ (৩৯৭২), মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এই হাদীসটি সুফিয়ান ইবনু আব্দুল্লাহ আস-সাকাফী (রাঃ) হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে।
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن معمر، عن الزهري، عن عبد الرحمن بن ماعز، عن سفيان بن عبد الله الثقفي، قال قلت يا رسول الله حدثني بامر اعتصم به . قال " قل ربي الله ثم استقم " . قلت يا رسول الله ما اخوف ما تخاف على فاخذ بلسان نفسه ثم قال " هذا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن سفيان بن عبد الله الثقفي
। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার যিকির ছাড়া বেশী কথা বলো না। কেননা আল্লাহ তা'আলার যিকির ছাড়া বেশী কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। আর নিঃসন্দেহে কঠিন অন্তরের লোকই আল্লাহ তা'আলা থেকে সবচেয়ে বেশী দূরে থাকে। যঈফ, যঈফা (৯২০), মিশকাত, তাহকীক ছানী (২২৭৬) ইবনু আবদুল্লাহ ইবনু হাতিব হতে তিনি আবদুল্লাহ ইবনু দীনার হতে তিনি ইবনু উমার (রাঃ) হতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উপরোক্ত হাদীসের মতই হাদীস বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। ইবরাহীম ইবনু আবদিল্লাহ ইবনু হাতিবের সূত্রেই শুধুমাত্র আমরা এ হাদীস জেনেছি।
حدثنا ابو عبد الله، محمد بن ابي ثلج البغدادي صاحب احمد بن حنبل حدثنا علي بن حفص، حدثنا ابراهيم بن عبد الله بن حاطب، عن عبد الله بن دينار، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تكثروا الكلام بغير ذكر الله فان كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب وان ابعد الناس من الله القلب القاسي " . حدثنا ابو بكر بن ابي النضر، حدثني ابو النضر، عن ابراهيم بن عبد الله بن حاطب، عن عبد الله بن دينار، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث ابراهيم بن عبد الله بن حاطب
। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু হাবীবা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মানুষের প্রতিটি কথা তার জন্য অপকারী, উপকারী নয়। তবে সৎকাজের আদেশ, অসৎকাজের নিষেধ এবং আল্লাহ তা'আলার যিকিরই তার জন্য লাভজনক। যঈফ, ইবনু মাজাহ (৩৯৭৪) আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধুমাত্র মুহাম্মাদ ইবনু ইয়াযীদ ইবনু খুনাইসের রিওয়ায়াত হিসাবে এ হাদীসটি জেনেছি।
حدثنا محمد بن بشار، وغير، واحد، قالوا حدثنا محمد بن يزيد بن خنيس المكي، قال سمعت سعيد بن حسان المخزومي، قال حدثتني ام صالح، عن صفية بنت شيبة، عن ام حبيبة، زوج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال " كل كلام ابن ادم عليه لا له الا امر بمعروف او نهى عن منكر او ذكر الله " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث محمد بن يزيد بن خنيس
। আবূ জুহাইফা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান (ফারসী) ও আবূদ দারদা (রাঃ)-এর মধ্যে ভাইয়ের সম্পর্ক তৈরী করে দেন। কোন একদিন আবূদ দারদা (রাঃ)-এর সাথে সালমান (রাঃ) দেখা করতে আসেন। তখন তিনি তার স্ত্রী উন্মুদ দারদাকে খুবই সাধারণ জামা-কাপড় পরে থাকাবস্থায় দেখতে পেয়ে প্রশ্ন করেন, আপনি এরূপ সাধারণ পোশাকে কেন? তিনি বললেন, আপনার ভাই আবূদ দারদার তো দুনিয়ার কিছু প্রয়োজন নেই। বর্ণনাকারী বলেন, আবূদ দারদা (রাঃ) এরই মধ্যে বাড়ী ফিরে আসলেন এবং তার (মেহমানের) সামনে খাবার পরিবেশন করে বললেন, আপনি খেয়ে নিন, আমি রোযা রেখেছি। তিনি বললেন, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাব না। তারপর তিনি খাবার খেলেন। রাত গভীর হলে আবূদ দারদা (রাঃ) নামায আদায় করার জন্য উঠেন। সালমান (রাঃ) তাকে বললেন, এখন ঘুমান। সুতরাং তিনি ঘুমালেন। কিছুক্ষণ পর তিনি পুনরায় অনেক বাকী)। কাজেই তিনি ঘুমিয়ে গেলেন। তারপর ফজরের সময় ঘনিয়ে এলে সালমান (রাঃ) তাকে বললেন, এখন উঠুন। তারপর দু'জনেই উঠে (তাহাজ্জুদ) নামায আদায় করলেন। তারপর তিনি বললেন, আপনার উপর আপনার দেহের প্রাপ্য (অধিকার) আছে এবং আপনার রবের প্রাপ্য (অধিকার) আছে, মেহমানের প্রাপ্য (অধিকার) আছে এবং আপনার পরিবারের (অধিকার) আছে। অতএব, প্রত্যেক হাকদারকে তার প্রাপ্য (অধিকার) প্রদান করুন। তারপর তারা এ ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন। তিনি বললেনঃ সালমান ঠিকই বলেছে। সহীহ, মুখতাসার বুখারী (৯৬৫), মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। আবূল উমাইস-এর নাম উতবা ইবনু আবদুল্লাহ। তিনি আবদুর রাহমান ইবনু আবদুল্লাহ আল-মাসউদীর ভাই।
حدثنا محمد بن بشار، حدثنا جعفر بن عون، حدثنا ابو العميس، عن عون بن ابي جحيفة، عن ابيه، قال اخى رسول الله صلى الله عليه وسلم بين سلمان وبين ابي الدرداء فزار سلمان ابا الدرداء فراى ام الدرداء متبذلة فقال ما شانك متبذلة قالت ان اخاك ابا الدرداء ليس له حاجة في الدنيا . قال فلما جاء ابو الدرداء قرب اليه طعاما فقال كل فاني صايم . قال ما انا باكل حتى تاكل . قال فاكل فلما كان الليل ذهب ابو الدرداء ليقوم فقال له سلمان نم . فنام ثم ذهب يقوم فقال له نم . فنام فلما كان عند الصبح قال له سلمان قم الان فقاما فصليا فقال ان لنفسك عليك حقا ولربك عليك حقا ولضيفك عليك حقا وان لاهلك عليك حقا فاعط كل ذي حق حقه . فاتيا النبي صلى الله عليه وسلم فذكرا ذلك فقال له " صدق سلمان " . قال ابو عيسى هذا حديث صحيح . وابو العميس اسمه عتبة بن عبد الله وهو اخو عبد الرحمن بن عبد الله المسعودي
। জনৈক মাদীনাবাসী হতে বর্ণিত আছে, তিনি বলেন, কোন এক সময় উম্মুল মু'মিনীন আইশা (রাঃ)-কে মু'আবিয়া (রাঃ) লিখে পাঠানঃ আমাকে লিখিতভাবে কিছু উপদেশ দিন, তবে তা যেন দীর্ঘ না হয়। তিনি (বর্ণনাকারী) বলেন, আইশা (রাঃ) মু'আবিয়া (রাঃ)-কে লিখলেনঃ আপনাকে সালাম। তারপর এই যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ তা'আলার সন্তুষ্টি আকাঙ্খা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও, মানুষের দুঃখ-কষ্ট হতে বাচানোর জন্য আল্লাহ্ তা'আলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি আশা করে আল্লাহ্ তা'আলাকে অসন্তুষ্ট করে হলেও, আল্লাহ তা'আলা তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন। আপনাকে আবারো সালাম। সহীহ, সহীহাহ (২৩১১), তাখরীজ তাহাভীয়া (২৭৮)। মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া-মুহাম্মাদ ইবনু ইউসুফ হতে, তিনি সুফিয়ান সাওরী হতে, তিনি হিশাম ইবনু উরওয়া হতে, তিনি উরওয়া হতে, তিনি আইশা (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি মুআবিয়াকে চিঠি লিখলেন.. উপরোক্ত হাদীসের মতোই, তবে তা মারফু হিসাবে নয়।
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن عبد الوهاب بن الورد، عن رجل، من اهل المدينة قال كتب معاوية الى عايشة ام المومنين رضى الله عنها ان اكتبي الى كتابا توصيني فيه ولا تكثري على . فكتبت عايشة رضى الله عنها الى معاوية سلام عليك اما بعد فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من التمس رضاء الله بسخط الناس كفاه الله مونة الناس ومن التمس رضاء الناس بسخط الله وكله الله الى الناس " . والسلام عليك . حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن يوسف، عن سفيان الثوري، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، انها كتبت الى معاوية فذكر الحديث بمعناه ولم يرفعه