হাদিসসমূহ
#2414
সুনান আত-তিরমিজী - Asceticism
। জনৈক মাদীনাবাসী হতে বর্ণিত আছে, তিনি বলেন, কোন এক সময় উম্মুল মু'মিনীন আইশা (রাঃ)-কে মু'আবিয়া (রাঃ) লিখে পাঠানঃ আমাকে লিখিতভাবে কিছু উপদেশ দিন, তবে তা যেন দীর্ঘ না হয়। তিনি (বর্ণনাকারী) বলেন, আইশা (রাঃ) মু'আবিয়া (রাঃ)-কে লিখলেনঃ আপনাকে সালাম। তারপর এই যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ তা'আলার সন্তুষ্টি আকাঙ্খা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও, মানুষের দুঃখ-কষ্ট হতে বাচানোর জন্য আল্লাহ্ তা'আলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি আশা করে আল্লাহ্ তা'আলাকে অসন্তুষ্ট করে হলেও, আল্লাহ তা'আলা তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন। আপনাকে আবারো সালাম। সহীহ, সহীহাহ (২৩১১), তাখরীজ তাহাভীয়া (২৭৮)। মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া-মুহাম্মাদ ইবনু ইউসুফ হতে, তিনি সুফিয়ান সাওরী হতে, তিনি হিশাম ইবনু উরওয়া হতে, তিনি উরওয়া হতে, তিনি আইশা (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি মুআবিয়াকে চিঠি লিখলেন.. উপরোক্ত হাদীসের মতোই, তবে তা মারফু হিসাবে নয়।
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن عبد الوهاب بن الورد، عن رجل، من اهل المدينة قال كتب معاوية الى عايشة ام المومنين رضى الله عنها ان اكتبي الى كتابا توصيني فيه ولا تكثري على . فكتبت عايشة رضى الله عنها الى معاوية سلام عليك اما بعد فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من التمس رضاء الله بسخط الناس كفاه الله مونة الناس ومن التمس رضاء الناس بسخط الله وكله الله الى الناس " . والسلام عليك . حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن يوسف، عن سفيان الثوري، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، انها كتبت الى معاوية فذكر الحديث بمعناه ولم يرفعه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Asceticism
- Hadith Index
- #2414
- Book Index
- 112
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiDaif
