হাদিসসমূহ
#2409
সুনান আত-তিরমিজী - Asceticism
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা যে ব্যক্তিকে তার জিহ্বা ও লজ্জাস্থানের অকল্যাণ হতে মুক্ত করেছেন, সে জান্নাতে প্রবেশ করবে। হাসান, সহীহ, সহীহাহ (৫১০)। আবূ ঈসা বলেন, যে আবূ হাযিম আবূ হুরাইরা (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন তার নাম সালমান, আযযা আল-আশজাইয়্যার মুক্তদাস এবং কৃফার অধিবাসী। আর যে আবূ হাযিম সাহল ইবনু সা'দ (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন তিনি হলেন আবূ হাযিম আয-যাহিদ, মাদীনার অধিবাসী এবং তার নাম সালামা ইবনু দীনার। এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا ابو سعيد الاشج، حدثنا ابو خالد الاحمر، عن ابن عجلان، عن ابي حازم، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة " . قال ابو عيسى ابو حازم الذي روى عن ابي هريرة اسمه سلمان مولى عزة الاشجعية وهو كوفي وابو حازم الذي روى عن سهل بن سعد هو ابو حازم الزاهد مدني واسمه سلمة بن دينار . وهذا حديث حسن غريب
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Asceticism
- Hadith Index
- #2409
- Book Index
- 107
Grades
- Ahmad Muhammad ShakirHasan Sahih
- Al-AlbaniHasan Sahih
- Bashar Awad MaaroufHasan
- Zubair Ali ZaiHasan
