Loading...
Loading...
বইসমূহ
68 হাদিসসমূহ
। বারাআ ইবনু আযিব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন রেশম দ্বারা বানানো আসনে বসতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বারণ করেছেন। সহীহ, আদাবুয যিফাফ (১২৫), মিশকাত তাহকীক ছানী (৪৩৫৮), সহীহা (২৩৯৬), নাসা-ঈ হাদীসে আরও ঘটনা আ...
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর বিছানাটি ছিল চামড়া দিয়ে বানানো। এর ভিতরে খেজুর গাছের বাকল ভর্তি ছিল। সহীহ, ইবনু মা-জাহ (৪১৫১), নাসা-ঈ এ হাদীসটিকে আবূ ঈসা হাসান...
। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচাইতে পছন্দের পোশাক ছিল জামা। সহীহ, ইবনু মা-জাহ (৩৫৭৫) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন। আব্দুল মু'মিন ইবনু খালীদের হাদীস...
। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, জামা-ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচাইতে প্রিয় পোশাক ছিল। সহীহ, দেখুন পূর্বের হাদীস। আবূ ঈসা বলেন, আমি মুহাম্মাদ ইবনু ইসমাঈল (বুখারী)-কে বলতে শুনে...
। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে পছন্দনীয় পোশাক ছিল জামা। সহীহ, দেখুন পূর্বের হাদীস
। আসমা বিনতু ইয়াযীদ ইবনু সাকান আল-আনসারিয়া (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার হাতা কজি পর্যন্ত লম্বা ছিল। যঈফ, মুখতাসার শামায়িল (৪৭) যঈফা (৩৪৫৭) আবূ ঈসা বলেন, এ হাদীসটি...
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরতেন, তখন ডান দিক হতে পরা আরম্ভ করতেন। সহীহ, মিশকাত তাহকীক ছানী (৪৩৩০) আবূ ঈসা বলেন, এ হাদীসটি শুবার সূত্রে একাধিক বর্ণ...
। আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কাপড় পরার সময় প্রথমে সেটির নাম নিতেন। যেমন পাগড়ী, জামা অথবা চাদর। তারপর তিনি বলতেনঃ “হে আল্লাহ! সকল প্রশংসা তোমার জন্য। এটা...
। উরওয়া ইবনুল মুগীরা ইবনু শুবা (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূমী জুব্বা পরেন। এর হাতাদুটি ছিল সংকীর্ণ। সহীহ্, মুখতাসার শামাইল (৫৭),সহীহ্ আবৃদাউদ (১৩৯-১৪০), নাসা...
। মুগীরা ইবনু শুবা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাহিয়া আল-কালবী (রাঃ) একজোড়া চামড়ার মোজা উপহার দিয়েছিলেন। তিনি তা পরিধান করেন। সহীহ, মুখতাসার শামা-ইল
। আরফাজা ইবনু আসআদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, জাহিলী আমলে কুলাবের যুদ্ধে আমার নাক আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। আমি রুপার একটি নাক বাধিয়ে নিলাম। কিন্তু আমি তাতে দুৰ্গন্ধ অনুভব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই...
। আবূল মালীহ (রহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, হিংস্র প্রাণীর চামড়া ফরাশ হিসাবে ব্যবহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। সহীহ, সহীহা (১০১১), মিশকাত (৫০৬) আবূল মালীহ (রহঃ) হতে তার বাবার...
। কাতাদা (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আনাস ইবনু মালিক (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতাজোড়া কেমন ছিল? তিনি বললেন, এর দু'টি করে ফিতা ছিল। সহীহ, মুখতাসার শামা-ইল (৬০, ৬২) এ...
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতাজোড়ার দু'টি করে ফিতা ছিল। সহীহ, মুখতাসার শামা-ইল (৬০, ৬২) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। ইবনু আব্বাস ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ...
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পায়ে জুতা পরে যেন তোমাদের কেউ না হঁটে। হয় সে দুটো পায়ে জুতা পরবে অথবা দুটো পা-ই উদম রাখবে। সহীহ, ইবনু মা-জাহ (৩৬১৭), নাসা-ঈ এ...
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, দাঁড়ানো অবস্থায় কাউকে জুতা পরতে ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহীহ, ইবনু মা-জাহ (৩৬১৮) এ হাদীসটিকে আবূ ঈসা গারীব বলেছেন। এ হাদীসটি আনাস (রাঃ) হতেও অন্য সূত্রে (নিম্নে দ্র.) বর্ণ...
। মামার হতে কাতাদার বরাতে আনাস (রাঃ)-এর সূত্রে বর্ণিত আছে, কাউকে দাড়িয়ে জুতা পরতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। সহীহ, দেখুন পূর্বের হাদীস এ হাদীসটিকে আবূ ঈসা গারীব বলেছেন। ইমাম বুখারী বলেন, এ হ...
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, খুব কমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পায়ে জুতা পরে হেঁটেছেন। মুনকার, মিশকাত
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, এক পায়ে জুতা পরে তিনি চলাফিরা করেছেন। সহীহ, প্রাগুক্ত এই বর্ণনাটি অনেক বেশি সহীহ। আবূ ঈসা বলেন, এটাকে আবদুর রাহমান ইবনুল কাসিমের সূত্রে সুফিয়ান সাওর ও অপরাপর বর্ণনাকারীগণ মওকুফভাবে বর্ণনা ক...
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ জুতা পরার সময় আগে ডান পায়ে জুতা পরবে এবং তা খোলার সময় আগে বাম পায়ের জুতা খুলবে। অতএব জুতা পরার সময় ডান প...