হাদিসসমূহ
#1762
সুনান আত-তিরমিজী - Clothing
। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচাইতে পছন্দের পোশাক ছিল জামা। সহীহ, ইবনু মা-জাহ (৩৫৭৫) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন। আব্দুল মু'মিন ইবনু খালীদের হাদীস হিসেবেই এটি আমরা জানতে পেরেছি। তিনি এককভাবে এটি বর্ণনা করেছেন। কিছু বর্ণনাকারী উম্মু সালামা (রাঃ)-এর এ হাদীসটি আবূ তুমাইলা-আবদুল মু'মিন ইবনু খালিদ হতে, তিনি আবদুল্লাহ ইবনু বুরাইদা হতে, তিনি তার মায়ের সূত্রেও বর্ণনা করেছেন।
حدثنا محمد بن حميد الرازي، حدثنا ابو تميلة، والفضل بن موسى، وزيد بن حباب، عن عبد المومن بن خالد، عن عبد الله بن بريدة، عن ام سلمة، قالت كان احب الثياب الى النبي صلى الله عليه وسلم القميص . قال ابو عيسى هذا حديث حسن غريب انما نعرفه من حديث عبد المومن بن خالد تفرد به وهو مروزي . وروى بعضهم هذا الحديث عن ابي تميلة عن عبد المومن بن خالد عن عبد الله بن بريدة عن امه عن ام سلمة
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Clothing
- Hadith Index
- #1762
- Book Index
- 45
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan
- Zubair Ali ZaiHasan
