Loading...

Loading...
বইসমূহ
৬৮ হাদিসসমূহ
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল রুপার। তার পাথরও ছিল রুপার। সহীহ, মুখতাসার শামা-ইল (৭৩), বুখারী আবূ ঈসা এ হাদীসটিকে উল্লেখিত সনদ সূত্রে হাসান সহীহ গারীব বলেছেন।
حدثنا محمود بن غيلان، حدثنا حفص بن عمر بن عبيد الطنافسي، حدثنا زهير بن معاوية ابو خيثمة، عن حميد، عن انس، قال كان خاتم رسول الله صلى الله عليه وسلم من فضة فصه منه . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه
। ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি তৈরী করান এবং সেটি ডান হাতে পরেন। তারপর তিনি মিম্বারের উপর বসে বললেনঃ আমি আমার ডান হাতে এই আংটিটি পরেছিলাম। তারপর তিনি তা খুলে ফেলে দিলেন এবং (তার দেখাদেখি) লোকেরাও তাদের আংটি খুলে ফেলে দিল। সহীহ, মুখতাসার শামা-ইল (৮৪), নাসা-ঈ আলী, জাবির, আবদুল্লাহ ইবনু জাফর, ইবনু আব্বাস আইশা ও আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। ইবনু উমার (রাঃ)-এর হাদীসটি অন্যান্য সূত্রেও তার নিকট হতে বর্ণিত হয়েছে। কিন্তু তাতে “তিনি তা ডান হাতে পরেন” কথাটুকু উল্লেখ নেই।
حدثنا محمد بن عبيد المحاربي، حدثنا عبد العزيز بن ابي حازم، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم صنع خاتما من ذهب فتختم به في يمينه ثم جلس على المنبر فقال " اني كنت اتخذت هذا الخاتم في يميني " . ثم نبذه ونبذ الناس خواتيمهم . قال وفي الباب عن علي وجابر وعبد الله بن جعفر وابن عباس وعايشة وانس . قال ابو عيسى حديث ابن عمر حديث حسن صحيح . وقد روي هذا الحديث عن نافع عن ابن عمر نحو هذا من غير هذا الوجه ولم يذكر فيه انه تختم في يمينه
। সালত ইবনু আবদুল্লাহ ইবনু নাওফাল (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে ডান হাতে আংটি পরতে দেখেছি। আমার ধারণা তিনি এও বলেছেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান হাতে আংটি পরতে দেখেছি। হাসান সহীহ, ইরওয়া (৩/৩০৩-৩০৪), মুখতাসার শামা-ইল (৮০) আবূ ঈসা বলেন, ইমাম বুখারী বলেছেন, মুহাম্মাদ ইবনু ইসহাক হতে, আস-সালত ইবনু আবদুল্লাহ ইবনু নাওফাল-এর সূত্রে বর্ণিত হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن حميد الرازي، حدثنا جرير، عن محمد بن اسحاق، عن الصلت بن عبد الله بن نوفل، قال رايت ابن عباس يتختم في يمينه ولا اخاله الا قال رايت رسول الله صلى الله عليه وسلم يتختم في يمينه . قال ابو عيسى قال محمد بن اسماعيل حديث محمد بن اسحاق عن الصلت بن عبد الله بن نوفل حديث حسن صحيح
। জাফর ইবনু মুহাম্মাদ (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি (মুহাম্মাদ) বলেন, হাসান ও হুসাইন (রাঃ) তাদের বাঁ হাতে আংটি পরতেন। সহীহ, মাওকুফ, মুখতাসার শামা-ইল (৮২) এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا قتيبة، حدثنا حاتم بن اسماعيل، عن جعفر بن محمد، عن ابيه، قال كان الحسن والحسين يتختمان في يسارهما . وهذا حديث حسن صحيح
। হাম্মাদ ইবনু সালামা (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইবনু আবী রাফিকে তার ডান হাতে আংটি পরতে দেখেছি। আমি এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনু জাফরকে তার ডান হাতে আংটি পরতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনু জাফর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে আংটি পরতেন। - সহীহ, ইবনু মা-জাহ (৩৭৪৭) ইমাম মুহাম্মাদ ইবনু ইসমাঈল (বুখারী) (রাহঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কতগুলো হাদীস এ অনুচ্ছেদে বর্ণিত হয়েছে সেগুলোর মধ্যে এটাই বেশি সহীহ।
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، عن حماد بن سلمة، قال رايت ابن ابي رافع يتختم في يمينه فسالته عن ذلك، فقال رايت عبد الله بن جعفر يتختم في يمينه . وقال عبد الله بن جعفر كان النبي صلى الله عليه وسلم يتختم في يمينه . قال وقال محمد بن اسماعيل هذا اصح شيء روي في هذا الباب
। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুপা দিয়ে একটি আংটি তৈরী করান এবং এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করান, তারপর বলেন, তোমরা এর উপর খোদাই কর না। সহীহ, মুসলিমও অনুরূপ বর্ণনা করেছেন। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। তোমরা এর উপর “খোদাই কর না”-এর অর্থঃ তাদের কেউ তার আংটিতে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই না করে।
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ثابت، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم صنع خاتما من ورق فنقش فيه محمد رسول الله ثم قال " لا تنقشوا عليه " . قال ابو عيسى هذا حديث صحيح حسن . ومعنى قوله " لا تنقشوا عليه " . نهى ان ينقش احد على خاتمه محمد رسول الله
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলত্যাগ করতে যাওয়ার সময় তার আংটি খুলে রাখতেন। যঈফ, ইবনু মাজাহ (৩০৩) আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
حدثنا اسحاق بن منصور، اخبرنا سعيد بن عامر، والحجاج بن منهال، قالا حدثنا همام، عن ابن جريج، عن الزهري، عن انس، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل الخلاء نزع خاتمه . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নকশা ছিল নিম্নরূপঃ এক পংক্তিতে মুহাম্মাদ, এক পংক্তিতে রাসূল' এবং এক পংক্তিতে ‘আল্লাহ। - সহীহ, ইবনু মা-জাহ (৩৬৩৯-৩৬৪০), বুখারী আনাস (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ গারীব।
حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن عبد الله الانصاري، حدثنا ابي، عن ثمامة، عن انس بن مالك، قال كان نقش خاتم النبي صلى الله عليه وسلم محمد سطر ورسول سطر والله سطر . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح غريب
। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নকশা তিন পংক্তির ছিলঃ এক পংক্তিতে মুহাম্মাদ, এক পংক্তিতে রাসূল' এবং এক পংক্তিতে আল্লাহ। সহীহ, দেখুন পূর্বের হাদীস মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া তার বর্ণিত হাদীসে তিন সারির কথা উল্লেখ করেননি। এ অনুচ্ছেদে উমর (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
حدثنا محمد بن بشار، ومحمد بن يحيى، وغير، واحد، قالوا حدثنا محمد بن عبد الله الانصاري، حدثني ابي، عن ثمامة، عن انس بن مالك، قال كان نقش خاتم النبي صلى الله عليه وسلم ثلاثة اسطر محمد سطر ورسول سطر والله سطر . ولم يذكر محمد بن يحيى في حديثه ثلاثة اسطر . وفي الباب عن ابن عمر
। জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ঘরের মধ্যে কোন ছবি রাখতে এবং তা বানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। - সহীহ, সহীহা (৪২৪) আলী, আবূ তালহা, আইশা, আবূ হুরায়রা ও আবূ আইয়ুব (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। জবির (রাঃ) হতে বর্ণিত হাদিসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
حدثنا احمد بن منيع، حدثنا روح بن عبادة، حدثنا ابن جريج، اخبرني ابو الزبير، عن جابر، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الصورة في البيت ونهى ان يصنع ذلك . قال وفي الباب عن علي وابي طلحة وعايشة وابي هريرة وابي ايوب . قال ابو عيسى حديث جابر حديث حسن صحيح
। উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি (অসুস্থ) আবূ তালহা আনসারী (রাঃ)-কে দেখতে যান। বর্ণনাকারী বলেন, আমি সেখানে সাহল ইবনু হুনাইফ (রাঃ)-কেও উপস্থিত পেলাম। তিনি আরও বলেন, আবূ তালহা (রাঃ) একজনকে ডাকেন নিচের চাদর সরানোর জন্য। সাহল (রাঃ) তাকে বললেন, কেন চাদর সরাবেন? তিনি বললেন, তাতে ছবি আঁকা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে যা বলেছেন তা তো তুমি জান। সাহল (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেননি, “কিন্তু পোশাকে অল্প পরিমাণ অঙ্কিত কারুকার্য থাকলে কোন সমস্যা নেই?” আবূ তালহা (রাঃ) বললেন, হ্যাঁ। কিন্তু উহাই (ছবি সরিয়ে ফেলা) আমার জন্য উত্তম। সহীহ, গাইয়াতুল মারাম (১৩৪) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن ابي النضر، عن عبيد الله بن عتبة، انه دخل على ابي طلحة الانصاري يعوده . قال فوجدت عنده سهل بن حنيف . قال فدعا ابو طلحة انسانا ينزع نمطا تحته فقال له سهل لم تنزعه فقال لان فيه تصاوير وقد قال النبي صلى الله عليه وسلم ما قد علمت . قال سهل اولم يقل " الا ما كان رقما في ثوب " فقال بلى ولكنه اطيب لنفسي . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক কোন ছবি আঁকা, সে যে পর্যন্ত তাতে প্রাণ সঞ্চার করতে না পারবে সে পর্যন্ত আল্লাহ তা'আলা তাকে আযাব দিতে থাকবেন। অথচ সে কোন দিনও তাতে প্রাণ সঞ্চার করতে পারবে না। যে লোক কোন দল বা সম্প্রদায়ের গোপন কথা অগোচরে কান পেতে শুনে, অথচ তারা বিষয়টি তার কাছ থেকে গোপন রাখতে চায় তার কানে কিয়ামত দিবসে উত্তপ্ত সীসা ঢেলে দেওয়া হবে। সহীহ, গাইয়াতুল মারাম (১২০,৪২২), বুখারী, মুসলিম (১০) প্রথম অংশ আবদুল্লাহ ইবনু মাসউদ, আবূ হুরাইরা, আবূ জুহাইফা, আইশা ও ইবনু উমর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ايوب، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " من صور صورة عذبه الله حتى ينفخ فيها يعني الروح وليس بنافخ فيها ومن استمع الى حديث قوم وهم يفرون به منه صب في اذنه الانك يوم القيامة " . قال وفي الباب عن عبد الله بن مسعود وابي هريرة وابي جحيفة وعايشة وابن عمر . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن صحيح
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা বার্ধক্যের শুভ্রতা পরিবর্তন করে দাও এবং ইয়াহুদীদের মতো হয়ো না। সহীহ, জিল বাবুল মারআহ (১৮৯), সহীহ (৮৩৬) যুবাইর, ইবনু আব্বাস, জাবির (ইবনু আবদুল্লাহ), আবূ যার, আনাস, আবূ রিমসা, জাহদামা, আবূত তুফাইল, জাবির ইবনু সামুরা, আবূ জুহাইফা ও ইবনু উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এটি একাধিক সূত্রে আবূ হুরাইরা (রাঃ) এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে।
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن عمر بن ابي سلمة، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " غيروا الشيب ولا تشبهوا باليهود " . قال وفي الباب عن الزبير وابن عباس وجابر وابي ذر وانس وابي رمثة والجهدمة وابي الطفيل وجابر بن سمرة وابي جحيفة وابن عمر . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
। আবূ যার (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বার্ধক্যের শুভ্রতা পরিবর্তনের জন্য মেহেদি (হেন) ও কাতাম (কালচে ঘাস) তৃণই উত্তম। সহীহ, ইবনু মা-জাহ (২৬২২) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। আবূল আসওয়াদ আদ-দীলির নাম জালিম, পিতা আমর দাদা সুফিয়ান।
حدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، عن الاجلح، عن عبد الله بن بريدة، عن ابي الاسود، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم قال " ان احسن ما غير به الشيب الحناء والكتم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو الاسود الديلي اسمه ظالم بن عمرو بن سفيان
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির। তিনি অধিক লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না। তিনি সুঠাম শরীরের অধিকারী ছিলেন এবং তার গায়ের রং ছিল বাদামী। তার মাথার চুল কোকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। তিনি রাস্তায় চলাচলের সময় সামনের দিকে ঝুঁকে হাটতেন। সহীহ, মুখতাসার শামা-ইল (১, ২), নাসা-ঈ আইশা, বারাআ, আবু হুরায়রা, ইবনু আব্বাস, আবু সাইদ, জাবির, ওয়াইল ইবনু হুজর ও উম্মু হানী (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। হুমাইদ কর্তৃক বর্ণিত আনাস (রাঃ)-এর এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ গারীব বলেছেন।
حدثنا حميد بن مسعدة، حدثنا عبد الوهاب الثقفي، عن حميد، عن انس، قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة ليس بالطويل ولا بالقصير حسن الجسم اسمر اللون وكان شعره ليس بجعد ولا سبط اذا مشى يتكفا . قال وفي الباب عن عايشة والبراء وابي هريرة وابن عباس وابي سعيد وجابر ووايل بن حجر وام هاني . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح غريب من هذا الوجه من حديث حميد
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। তার বাবরি চুল কাঁধের উপরে কিন্তু কানের লতির নিচ পর্যন্ত প্রলম্বিত ছিল। হাসান সহীহ, ইবনু মা-জাহ (৬০৪, ৩৬৩৫) এ হাদীসটিকে আবূ ঈসা উল্লেখিত সনদসূত্রে হাসান সহীহ গারীব বলেছেন। উল্লেখিত হাদীসটি আরো কয়েকটি সূত্রে আইশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে। তবে তাতে “তার বাবরি চুল কাঁধের উপরে কিন্তু কানের লতির নিচ পর্যন্ত লম্বা ছিল কথাটুকু উল্লেখ নেই। (এই শেষের অংশটুকু আবদুর রাহমান ইবনু আবূয যিনাদ তার বর্ণনায় উল্লেখ করেছেন।) তিনি একজন সিকাহ (আস্থাভাজন) বর্ণনাকারী এবং হাদীসের হাফিয ছিলেন। মালিক ইবনু আনাস তাকে সিকাহ বলেছেন এবং তার নিকট হতে হাদীস লিখার নির্দেশ দিতেন।
حدثنا هناد، حدثنا عبد الرحمن بن ابي الزناد، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء واحد وكان له شعر فوق الجمة ودون الوفرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد روي من غير وجه عن عايشة انها قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم من اناء واحد . ولم يذكروا فيه هذا الحرف وكان له شعر فوق الجمة ودون الوفرة . وعبد الرحمن بن ابي الزناد ثقة كان مالك بن انس يوثقه ويامر بالكتابة عنه
। আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বার চুল আচড়াতে বারণ করেছেন। সহীহ, সহীহা (৫০১) মুহাম্মাদ ইবনু বাশশার ইয়াহিয়া ইবনু সাঈদ হতে, তিনি হিশামের সূত্রে হাসান হতে একইরকম হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ইসমিদ সুরমা লাগাও। এটা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের পাতার লোম গজায়। তিনি মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। তা হতে তিনি প্রতি রাতে তিনবার ডান চোখে এবং তিনবার বা চোখে সুরমা লাগাতেন। “তিনি মনে করেন" এই শব্দ ব্যতীত হাদীসটি সহীহ, মুখতাসার শামা-ইল (৪২) জাবির ও ইবনু উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ গারীব বলেছেন। আমরা এ হাদীসটি শুধুমাত্র আব্বাদ ইবনু মানসূরের সূত্রে উক্ত শব্দে জেনেছি। এ হাদীসটি আলী ইবনু হুজর ও মানসূর (রাহঃ)-এর সূত্রেও একইরকম বর্ণিত হয়েছে। একাধিক সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “তোমরা অবশ্যই ইসমিদের সুরমা লাগাও, এটা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের পাতার লোম গজায়।” সহীহ, মিশকাতুল মাসা-বীহ
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরার দুইটি পদ্ধতি নিষিদ্ধ করেছেন। একটি কাঁধ উদম রেখে একই চাদর পুরো গায়ে জড়িয়ে নেওয়া; একই পোশাকে পেট, উরু ও পায়ের গোছা ঢেকে নিতম্ব মাটিতে ঠেকিয়ে দুই হাটু উঁচু করে বসা এবং লজ্জাস্থানে এর কোন অংশ না থাকা। সহীহ, নাসা-ঈ আবূ ঈসা বলেন, আলী, ইবনু উমার, আইশা, আবূ সাঈদ, জাবির ও আবূ উমামা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি এই সূত্রে হাসান সহীহ্ গারীব। এ হাদীসটি আরো কয়েকটি সূত্রে আবৃ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হয়েছে।
حدثنا قتيبة، حدثنا يعقوب بن عبد الرحمن الاسكندراني، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم نهى عن لبستين الصماء وان يحتبي الرجل بثوبه ليس على فرجه منه شيء . قال ابو عيسى وفي الباب عن علي وابن عمر وعايشة وابي سعيد وجابر وابي امامة . وحديث ابي هريرة حسن صحيح غريب من هذا الوجه وقد روي هذا من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরচুলা (কৃত্রিম চুল) সংযোগকারিণী ও ব্যবহারকারিণী এবং উল্কি অঙ্কনকারিণী ও যে তা অঙ্কন করায়, এদেরকে আল্লাহ তা'আলা অভিসম্পাত করেছেন। নাফি (রহঃ) বলেন, সাধারণতঃ নিচের মাড়িতেই উল্কি আঁকা হয়। সহীহ, ইবনু মা-জাহ (১৯৮৭), নাসা-ঈ এ হাদীসটিকে আবৃ ঈসা হাসান সহীহ বলেছেন। আইশা, ইবনু মাসউদ, আসমা বিনতু আবী বাকর, ইবনু আব্বাস, মাকির ইবনু ইয়াসার ও মুআবিয়া (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة " . قال نافع الوشم في اللثة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن عايشة وابن مسعود واسماء بنت ابي بكر وابن عباس ومعقل بن يسار ومعاوية