Loading...

Loading...
বইসমূহ
৩২৫ হাদিসসমূহ
। আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ আমার উপর সালাম পেশ করলে আল্লাহ আমার ‘রূহ’ ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দেই।[1] হাসান।
حدثنا محمد بن عوف، حدثنا المقري، حدثنا حيوة، عن ابي صخر، حميد بن زياد عن يزيد بن عبد الله بن قسيط، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " ما من احد يسلم على الا رد الله على روحي حتى ارد عليه السلام
। আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না এবং আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না। তোমরা আমার উপর দরূদ পাঠ করো। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরূদ আমার কাছে পৌঁছানো হবে।[1] সহীহ।
حدثنا احمد بن صالح، قرات على عبد الله بن نافع اخبرني ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا على فان صلاتكم تبلغني حيث كنتم
। রাবী‘আহ ইবনু হুদাইর (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি তালহা ইবনু উবাইদুল্লাহ (রাযি.)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদীস ছাড়া অন্য কোনো হাদীস বর্ণনা করতে শুনিনি। বর্ণনাকারী বলেন, আমি বললাম, তা কি? তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে শহীদদের কবর যিয়ারাতে রওয়ানা হই। শেষ পর্যন্ত আমরা ‘হাররা’ ওয়াকিমের উঁচু টিলায় উঠি। আমরা সেখান থেকে নেমে উপত্যকার বাঁকে কিছু কবর দেখলাম। তালহা (রাযি.) বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! এগুলো কি আমাদের ভাইদের কবর? তিনি বললেনঃ আমাদের সাথীদের কবর। তারপর আমরা শহীদের কবরের কাছে এলে তিনি বললেনঃ এগুলো আমাদের ভাইদের কবর।[1] সহীহ।
حدثنا حامد بن يحيى، حدثنا محمد بن معن المديني، اخبرني داود بن خالد، عن ربيعة بن ابي عبد الرحمن، عن ربيعة، - يعني ابن الهدير - قال ما سمعت طلحة بن عبيد الله، يحدث عن رسول الله صلى الله عليه وسلم حديثا قط غير حديث واحد . قال قلت وما هو قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم يريد قبور الشهداء حتى اذا اشرفنا على حرة واقم فلما تدلينا منها واذا قبور بمحنية قال قلنا يا رسول الله اقبور اخواننا هذه قال " قبور اصحابنا " . فلما جينا قبور الشهداء قال " هذه قبور اخواننا
। আব্দুল্লাহ ইবনু উমার (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফার বিস্তৃর্ণ এলাকায় উট বসিয়ে যাত্রা বিরতি করে সেখানে সালাত আদায় করলেন। নাফী‘ (রহ.) বলেন, আব্দুল্লাহ ইবনু উমার (রাযি.)-ও অনুরূপ করতেন।[1] সহীহ।
حدثنا القعنبي، عن مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم اناخ بالبطحاء التي بذي الحليفة فصلى بها فكان عبد الله بن عمر يفعل ذلك
। আল-কা‘নবী (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইমাম মালিক (রহ.) বলেছেন, যথা সম্ভব কিছু সালাত না পড়ে মদীনা প্রত্যাবর্তনকারী কোনো ব্যক্তির জন্য মু‘আররাস নামক স্থান অতিক্রম করা উচিত নয়। কেননা আমার কাছে হাদীস পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রাত যাপন করেছেন, সামান্য ঘুমিয়েছেন এবং সালাত আদায় করেছেন। ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, আমি মুহাম্মাদ ইবনু ইসহাক আল মাদানী (রহ.)-কে বলতে শুনেছি মু‘আররাস মদীনা থেকে ছয় মাইল দূরে অবস্থিত।[1] সহীহ মাকতূ।
حدثنا القعنبي، قال قال مالك لا ينبغي لاحد ان يجاوز المعرس اذا قفل راجعا الى المدينة حتى يصلي فيها ما بدا له لانه بلغني ان رسول الله صلى الله عليه وسلم عرس به . قال ابو داود سمعت محمد بن اسحاق المدني قال المعرس على ستة اميال من المدينة