Loading...

Loading...
বইসমূহ
৪১ হাদিসসমূহ
‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ ইবনু কা'নাব (রহঃ) ..... 'উমার ইবনু খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর পথে দান করি। কিন্তু সে ব্যক্তি (যাকে দেয়া হয়েছিল) ঘোড়াটির সঠিক দেখাশুনা না করে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে। আমার ধারণ হলো, সে তা সস্তা দামে বিক্রি করে দিবে। আমি এ ব্যাপারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি তা খরিদ করবে না এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না। কেননা যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের মতো, যেটি বমি করে আবার তা খায়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০১৮, ইসলামিক সেন্টার)
حدثنا عبد الله بن مسلمة بن قعنب، حدثنا مالك بن انس، عن زيد بن اسلم، عن ابيه، ان عمر بن الخطاب، قال حملت على فرس عتيق في سبيل الله فاضاعه صاحبه فظننت انه بايعه برخص فسالت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال " لا تبتعه ولا تعد في صدقتك فان العايد في صدقته كالكلب يعود في قييه
যুহায়র ইবনু হারব ও আবদুর রহমান ইবনু মাহদী (রহঃ) ..... মালিক ইবনু আনাস (রাযিঃ) থেকে উক্ত সানাদে বর্ণনা করেন। তবে এতে তিনি অতিরিক্ত বলেছেন যে, তুমি তা ক্রয় করতে যাবে না, যদিও এক দিরহামের বিনিময়ে সে তোমাকে তা দিয়ে দেয়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০১৯, ইসলামিক সেন্টার)
وحدثنيه زهير بن حرب، حدثنا عبد الرحمن، - يعني ابن مهدي - عن مالك، بن انس بهذا الاسناد وزاد " لا تبتعه وان اعطاكه بدرهم
উমাইয়াহ ইবনু বিসতাম (রহঃ) ..... উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল গরীব। তাই তিনি তা কিনে নেয়ার ইচ্ছা করেন। তখন তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে এ বিষয়টি তাকে বললেন। তিনি বললেন, এক দিরহামের বিনিময়ে দিলেও তুমি তা খরিদ করবে না। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে নিজে বমি করে আবার তা খায়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২০, ইসলামিক সেন্টার)
حدثني امية بن بسطام، حدثنا يزيد، - يعني ابن زريع - حدثنا روح، - وهو ابن القاسم - عن زيد بن اسلم، عن ابيه، عن عمر، انه حمل على فرس في سبيل الله فوجده عند صاحبه وقد اضاعه وكان قليل المال فاراد ان يشتريه فاتى رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك له فقال " لا تشتره وان اعطيته بدرهم فان مثل العايد في صدقته كمثل الكلب يعود في قييه
ইবনু আবূ উমর (রহঃ) ..... যায়দ ইবনু আসলাম (রহঃ) এর সূত্রে উক্ত হাদীস বর্ণনা করেন। তবে মালিক ও রাওহ (রহঃ) এর হাদীস পরিপূর্ণ ও বেশী নির্ভরযোগ্য। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২১, ইসলামিক সেন্টার)
وحدثناه ابن ابي عمر، حدثنا سفيان، عن زيد بن اسلم، بهذا الاسناد غير ان مالك وروح اتم واكثر
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, উমার ইবনু খাত্তাব (রাযিঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি দেখলেন তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করতে চাইলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। রসূলুল্লাহ বললেন, তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকাহ করা জিনিসকে ফিরিয়ে নিও না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২২, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن نافع، عن ابن عمر، ان عمر، بن الخطاب حمل على فرس في سبيل الله فوجده يباع فاراد ان يبتاعه فسال رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال " لا تبتعه ولا تعد في صدقتك
কুতাইবাহ ও ইবনু রুমূহ (রহঃ) লায়স ইবনু সা'দ (রহঃ) হতে এবং মুকাদ্দামী, মুহাম্মাদ ইবনু মুসান্না, ইবনু নুমায়র, আবূ বকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) উবাইদুল্লাহ (রহঃ) হতে, উভয়ে বর্ণনা করেন নাফি' সূত্রে ইবনু উমর (রাযিঃ) থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত হাদীসটি মালিক (রহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৩, ইসলামিক সেন্টার)
وحدثناه قتيبة بن سعيد، وابن، رمح جميعا عن الليث بن سعد، ح وحدثنا المقدمي، ومحمد بن المثنى قالا حدثنا يحيى، وهو القطان ح وحدثنا ابن نمير، حدثنا ابي ح، وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو اسامة، كلهم عن عبيد الله، كلاهما عن نافع، عن ابن، عمر عن النبي صلى الله عليه وسلم بمثل حديث مالك
ইবনু আবূ 'উমার ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, উমর (রাযিঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমার! তোমার সদাকাহ্ করা বস্তুকে ফিরিয়ে নিও না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৪, ইসলামিক সেন্টার)
حدثنا ابن ابي عمر، وعبد بن حميد، - واللفظ لعبد - قال اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر، ان عمر، حمل على فرس في سبيل الله ثم راها تباع فاراد ان يشتريها فسال النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم " لا تعد في صدقتك يا عمر
ইবরাহীম ইবনু মূসা রাযী ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৫, ইসলামিক সেন্টার)
حدثني ابراهيم بن موسى الرازي، واسحاق بن ابراهيم، قالا اخبرنا عيسى، بن يونس حدثنا الاوزاعي، عن ابي جعفر، محمد بن علي عن ابن المسيب، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " مثل الذي يرجع في صدقته كمثل الكلب يقيء ثم يعود في قييه فياكله
আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলী (রহঃ) ..... আওযাঈ (রহঃ) এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনু আলী ইবনু হুসায়ন (রহঃ) কে উক্ত সানাদে এরূপ বলতে শুনেছি। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৬, ইসলামিক সেন্টার)
وحدثناه ابو كريب، محمد بن العلاء اخبرنا ابن المبارك، عن الاوزاعي، قال سمعت محمد بن علي بن الحسين، يذكر بهذا الاسناد نحوه
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) ..... আবদুর রহমান ইবনু আমর (রহঃ) এর সূত্রে বর্ণিত যে, মুহাম্মাদ ইবনু ফাতিমাহ বিনতু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সানাদে হাদীসটি তাদের অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৭, ইসলামিক সেন্টার)
وحدثنيه حجاج بن الشاعر، حدثنا عبد الصمد، حدثنا حرب، حدثنا يحيى، - وهو ابن ابي كثير - حدثني عبد الرحمن بن عمرو، ان محمد ابن فاطمة بنت رسول الله، صلى الله عليه وسلم حدثه بهذا الاسناد، نحو حديثهم
হারূন ইবনু সাঈদ আইলী এবং আহমাদ ইবনু ঈসা (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, নিশ্চয় এটাই ঐ ব্যক্তির উদাহরণ, যে দান করে তা ফিরিয়ে আনে, তাহলো সেই কুকুরের মতো, যে বমি করে পরে তার বমি খেয়ে ফেলে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৮, ইসলামিক সেন্টার)
وحدثني هارون بن سعيد الايلي، واحمد بن عيسى، قالا حدثنا ابن وهب، اخبرني عمرو، - وهو ابن الحارث - عن بكير، انه سمع سعيد بن المسيب، يقول سمعت ابن عباس، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " انما مثل الذي يتصدق بصدقة ثم يعود في صدقته كمثل الكلب يقيء ثم ياكل قياه
মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বীয় দান প্রত্যপণকারী নিজ বমি পুনরায় ভক্ষণকারীর ন্যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৯, ইসলামিক সেন্টার)
وحدثناه محمد بن المثنى، ومحمد بن بشار، قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، سمعت قتادة، يحدث عن سعيد بن المسيب، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم انه قال " العايد في هبته كالعايد في قييه
মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ...... কাতাদাহ (রহঃ) এর সূত্রে এ সানাদে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩০, ইসলামিক সেন্টার)
وحدثناه محمد بن المثنى، حدثنا ابن ابي عدي، عن سعيد، عن قتادة، بهذا الاسناد مثله
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিজের দান প্রত্যপণকারী ব্যক্তি কুকুরের ন্যায়, যে বমি করে ও পরে সে তার বমি পুনরায় খায়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩১, ইসলামিক সেন্টার)
وحدثنا اسحاق بن ابراهيم، اخبرنا المخزومي، حدثنا وهيب، حدثنا عبد الله، بن طاوس عن ابيه، عن ابن عباس، عن رسول الله صلى الله عليه وسلم قال " العايد في هبته كالكلب يقيء ثم يعود في قييه
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তার পিতা তাকে সঙ্গে করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসেন। তারপর বলেন যে, আমি আমার এ পুত্রকে আমার একটি গোলাম দান করেছি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সকল সন্তানকে কি এভাবে দান করেছো? তিনি বললেন, না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি তা ফিরিয়ে নাও। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩২, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن ابن شهاب، عن حميد بن عبد، الرحمن وعن محمد بن النعمان بن بشير، يحدثانه عن النعمان بن بشير، انه قال ان اباه اتى به رسول الله صلى الله عليه وسلم فقال اني نحلت ابني هذا غلاما كان لي . فقال رسول الله صلى الله عليه وسلم " اكل ولدك نحلته مثل هذا " . فقال لا . فقال رسول الله صلى الله عليه وسلم " فارجعه
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এ পুত্রকে একটি গোলাম প্রদান করেছি। তিনি বললেন, তোমার সকল পুত্রকে দান করেছ কি? তিনি বললেন, না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তা ফিরিয়ে নাও। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩৩, ইসলামিক সেন্টার)
وحدثنا يحيى بن يحيى، اخبرنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن حميد بن، عبد الرحمن ومحمد بن النعمان عن النعمان بن بشير، قال اتى بي ابي الى رسول الله صلى الله عليه وسلم فقال اني نحلت ابني هذا غلاما . فقال " اكل بنيك نحلت " . قال لا . قال " فاردده
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইসহাক ইবনু ইবরাহীম ও ইবনু আবূ উমর (রহঃ) ইবনু উইয়াইনাহ্ (রহঃ) হতে এবং কুতাইবাহ ও ইবনু রুমূহ, (রহঃ) লায়স ইবনু সা'দ (রহঃ) হতে, হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ইউনুস (রহঃ) হতে, ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) মা'মার (রহঃ) হতে, তারা সকলেই যুহরী (রহঃ) এর সূত্রে উক্ত সানাদে হাদীস বর্ণনা করেন। তবে ইউনুস ও মা'মার (রহঃ) এর বর্ণনায় أَكُلَّ بَنِيكَ এবং লায়স ও ইবনু উয়াইনাহ্ (রহঃ)-এর বর্ণনায় أَكُلَّ وَلَدِكَ এবং মুহাম্মাদ ইবনু নু'মান ও হুমায়দ ইবনু আবদুর রহমান থেকে লায়স এর বর্ণনায় “বাশীর নুমানকে সাথে নিয়ে আসে” বলা হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩৪, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، واسحاق بن ابراهيم، وابن ابي عمر، عن ابن عيينة، ح وحدثنا قتيبة، وابن، رمح عن الليث بن سعد، ح وحدثني حرملة بن يحيى، اخبرنا ابن، وهب قال اخبرني يونس، ح وحدثنا اسحاق بن ابراهيم، وعبد بن حميد، قالا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، كلهم عن الزهري، بهذا الاسناد . اما يونس ومعمر ففي حديثهما " اكل بنيك " . وفي حديث الليث وابن عيينة " اكل ولدك " . ورواية الليث عن محمد بن النعمان وحميد بن عبد الرحمن ان بشيرا جاء بالنعمان
কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... নুমান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তাকে তার পিতা একটি গোলাম দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, এ গোলামটি কিসের? তিনি বললেন, একে আমার পিতা আমাকে দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সকল ভাইদেরকে তুমি দিয়েছে কি, যেভাবে একে দিয়েছো? তিনি বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তা ফিরিয়ে নাও। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩৫, ইসলামিক সেন্টার)
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن هشام بن عروة، عن ابيه، قال حدثنا النعمان بن بشير، قال وقد اعطاه ابوه غلاما فقال له النبي صلى الله عليه وسلم " ما هذا الغلام " . قال اعطانيه ابي . قال " فكل اخوته اعطيته كما اعطيت هذا " . قال لا . قال " فرده
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার পিতা তার সম্পদ থেকে কিছু প্রদান করেন। আমার মা আমরাহ বিনতু রাওয়াহা (রহঃ) বললেন, আমি সম্ভষ্ট হতে পারছি না, যতক্ষণ না আপনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাক্ষী রাখেন। এরপর আমার পিতা আমাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসেন, আমার দানের উপর তাকে সাক্ষী রাখার জন্যে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এরূপ কাজ কি তুমি তোমার আর সব পুত্রদের সঙ্গে করেছ? তিনি বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় কর এবং তোমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার কর। তখন আমার পিতা চলে আসেন এবং সে দান ফিরিয়ে নেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩৬, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عباد بن العوام، عن حصين، عن الشعبي، قال سمعت النعمان بن بشير، ح وحدثنا يحيى بن يحيى، - واللفظ له - اخبرنا ابو الاحوص، عن حصين، عن الشعبي، عن النعمان بن بشير، قال تصدق على ابي ببعض ماله فقالت امي عمرة بنت رواحة لا ارضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم . فانطلق ابي الى النبي صلى الله عليه وسلم ليشهده على صدقتي فقال له رسول الله صلى الله عليه وسلم " افعلت هذا بولدك كلهم " . قال لا . قال " اتقوا الله واعدلوا في اولادكم " . فرجع ابي فرد تلك الصدقة
আবূ বকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) থকে বর্ণিত। তার মা বিনতু রাওয়াহ (রাযিঃ) তাঁর পিতার নিকট স্বীয় পুত্রের জন্যে তার সম্পদ থেকে কিছু দান করার অনুরোধ করলেন। এক বছর যাবৎ তিনি এ ব্যাপারে গড়িমসি করেন। পরে তা দেয়ার ইচ্ছা জাগল। বিনতু রাওয়াহা (রাযিঃ) বললেন, আমার পুত্রকে যা দিবেন তার উপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাক্ষী না রাখা পর্যন্ত আমি খুশি হবো না। তখন আমার পিতা আমার হাত ধরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন। সে সময় আমি বালক ছিলাম। তিনি বললেন, হে আল্লাহর রসূল! এর মা বিনতু রাওয়াহা চায় যে, আমি তাঁর পুত্রকে যা দান করেছি আপনাকে তার সাক্ষী রাখি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাশীর! এ ছাড়া তোমার কি আর কোন পুত্র আছে? বললেন, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি তাদের সকলকে এরূপ দান করেছ? তিনি বললেন, না। তখন তিনি বললেন, তাহলে আমাকে সাক্ষী রেখো না। কারণ, আমি যুলুমের ব্যাপারে সাক্ষী হই না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩৭, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا علي بن مسهر، عن ابي حيان، عن الشعبي، عن النعمان بن بشير، ح. وحدثنا محمد بن عبد الله بن نمير، - واللفظ له - حدثنا محمد بن بشر، حدثنا ابو حيان التيمي، عن الشعبي، حدثني النعمان بن بشير، ان امه بنت رواحة، سالت اباه بعض الموهبة من ماله لابنها فالتوى بها سنة ثم بدا له فقالت لا ارضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم على ما وهبت لابني . فاخذ ابي بيدي وانا يوميذ غلام فاتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ان ام هذا بنت رواحة اعجبها ان اشهدك على الذي وهبت لابنها . فقال رسول الله صلى الله عليه وسلم " يا بشير الك ولد سوى هذا " . قال نعم . فقال " اكلهم وهبت له مثل هذا " . قال لا . قال " فلا تشهدني اذا فاني لا اشهد على جور