Loading...

Loading...
বইসমূহ
৪১ হাদিসসমূহ
ইবনু নুমায়র (রহঃ) ..... নুমান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ছাড়া কি তোমার আরও পুত্র আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তাদের সবাইকে কি এভাবে দান করেছ? বললেন, না। তিনি বললেনঃ তা হলে আমি যুলুমের ব্যাপারে সাক্ষী হবো না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩৮, ইসলামিক সেন্টার)
حدثنا ابن نمير، حدثني ابي، حدثنا اسماعيل، عن الشعبي، عن النعمان بن بشير، ان رسول الله صلى الله عليه وسلم قال " الك بنون سواه " . قال نعم . قال " فكلهم اعطيت مثل هذا " . قال لا . قال " فلا اشهد على جور
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে বললেন, আমাকে অন্যায় কাজের ব্যাপারে সাক্ষী রেখো না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৩৯, ইসলামিক সেন্টার)
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا جرير، عن عاصم الاحول، عن الشعبي، عن النعمان بن بشير، ان رسول الله صلى الله عليه وسلم قال لابيه " لا تشهدني على جور
মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ...... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশে রওয়ানা করলেন। তারপর বললেন, হে আল্লাহর রসূল! আপনি সাক্ষী থাকুন, আমি নুমানকে আমার সম্পদ থেকে অমুক অমুক বস্তু দান করেছি। তিনি বললেন, তোমার সকল পুত্রদেরও কি তুমি তা দান করেছ, যেরূপ নু'মানকে দান করেছ? তিনি বললেন, না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে ছাড়া অন্য কাউকে এর সাক্ষী রাখো। তারপর বললেন, তুমি কি এটা চাও যে, তারা সবাই তোমার প্রতি সদ্ব্যবহার করুক? তিনি বললেন, হ্যাঁ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এরূপ করো না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪০ ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الوهاب، وعبد الاعلى، ح وحدثنا اسحاق، بن ابراهيم ويعقوب الدورقي جميعا عن ابن علية، - واللفظ ليعقوب - قال حدثنا اسماعيل، بن ابراهيم عن داود بن ابي هند، عن الشعبي، عن النعمان بن بشير، قال انطلق بي ابي يحملني الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اشهد اني قد نحلت النعمان كذا وكذا من مالي . فقال " اكل بنيك قد نحلت مثل ما نحلت النعمان " . قال لا . قال " فاشهد على هذا غيري - ثم قال - ايسرك ان يكونوا اليك في البر سواء " . قال بلى . قال " فلا اذا
আহমাদ ইবনু উসমান নাওফালী (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে কোন এক জিনিস দান করেন। পরে তিনি আমাকে সাথে নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করেন তাকে সাক্ষী রাখার জন্যে। তিনি বললেন, তোমার সকল পুত্রকে কি এভাবে দান করেছ? তিনি (আমার পিতা) বললেন, না। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি কি তাদের থেকে উত্তম ব্যবহার আশা করো না? যেমন আশা করো এর থেকে? তিনি বললেন, হ্যাঁ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি সাক্ষী হবে না। ইবনু আওন বলেন, আমি এ হাদীসটি মুহাম্মাদের নিকট বর্ণনা করলে তিনি বলেন, আমার নিকট হাদীস বর্ণনা করা হয়েছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪১, ইসলামিক সেন্টার)
حدثنا احمد بن عثمان النوفلي، حدثنا ازهر، حدثنا ابن عون، عن الشعبي، عن النعمان بن بشير، قال نحلني ابي نحلا ثم اتى بي الى رسول الله صلى الله عليه وسلم ليشهده فقال " اكل ولدك اعطيته هذا " . قال لا . قال " اليس تريد منهم البر مثل ما تريد من ذا " . قال بلى . قال " فاني لا اشهد " . قال ابن عون فحدثت به محمدا فقال انما تحدثنا انه قال " قاربوا بين اولادكم
আহমাদ ইবনু আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বাশীরের স্ত্রী তাকে বলেন, আমার পুত্রকে আপনার গোলামটি দান করে দিন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার পক্ষে সাক্ষী রাখুন। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, অমুকের কন্যা (আমার স্ত্রী) আমার কাছে আবেদন করেছে, যেন আমি তার পুত্রকে আমার গোলামটি দান করে দেই। আর সে বলেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার পক্ষে সাক্ষী করুন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তার কি আরও ভাই আছে? তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তাদের সকলকে কি প্রদান করেছ, যেরূপ ওকে দিচ্ছ? তিনি বললন, না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটি সঠিক কাজ হবে না। আর অন্যায় কাজে আমি সাক্ষী হব না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪২, ইসলামিক সেন্টার)
حدثنا احمد بن عبد الله بن يونس، حدثنا زهير، حدثنا ابو الزبير، عن جابر، قال قالت امراة بشير انحل ابني غلامك واشهد لي رسول الله صلى الله عليه وسلم . فاتى رسول الله صلى الله عليه وسلم فقال ان ابنة فلان سالتني ان انحل ابنها غلامي وقالت اشهد لي رسول الله صلى الله عليه وسلم فقال " اله اخوة " . قال نعم . قال " افكلهم اعطيت مثل ما اعطيته " . قال لا . قال " فليس يصلح هذا . واني لا اشهد الا على حق
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ...... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে এবং তার ওয়ারিসদেরকে আজীবন ভোগ করার জন্যে কিছু দান করে, তবে যাকে তা দান করেছে তা তারই হয়ে যাবে। এরপরে যে দান করেছে তা তার কাছে ফিরে আসবে না। কেননা, সে এমনভাবে দান করেছে, যাতে ওয়ারিসগণ তা পেয়ে গেছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪৩, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن ابن شهاب، عن ابي سلمة بن، عبد الرحمن عن جابر بن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم قال " ايما رجل اعمر عمرى له ولعقبه فانها للذي اعطيها لا ترجع الى الذي اعطاها لانه اعطى عطاء وقعت فيه المواريث
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুমূহ ও কুতাইবাহ (রহঃ) ..... জাবির ইবনু 'আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি এবং তার উত্তরসূরীদেরকে আজীবন ভোগ করার জন্যে কোন কিছু দান করে, তাহলে সে যেন তার কথা দ্বারা তার মধ্যে স্বীয় অধিকার তুলে নিল এবং সে বস্তু তারই হবে যার জন্যে দান করা হয়েছে এবং তা হবে তার উত্তরসূরীদের জন্যেও। অবশ্য ইয়াহইয়া তার হাদীসের প্রথম অংশে বলেছেন, যদি কোন ব্যক্তিকে আজীবনের জন্যে দান করা হয়, তবে তা তার ও পরবর্তী উত্তরসূরীদের জন্যে হয়ে যাবে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪৪, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، ومحمد بن رمح، قالا اخبرنا الليث، ح وحدثنا قتيبة، حدثنا ليث، عن ابن شهاب، عن ابي سلمة، عن جابر بن عبد الله، انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من اعمر رجلا عمرى له ولعقبه فقد قطع قوله حقه فيها وهي لمن اعمر ولعقبه " . غير ان يحيى قال في اول حديثه " ايما رجل اعمر عمرى فهي له ولعقبه
আবদুর রহমান ইবনু বিশর আবদী (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন ব্যক্তি কাউকে তার সারা জীবনের জন্যে এবং তার সন্তানাদির জন্য দান করে, এরূপ বলে যে, "আমি তোমাকে তা দিলাম এবং তোমার সন্তানদেরকে যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে কেউ জীবিত থাকে, তবে তা তারই হয়ে যাবে যাকে দান করা হলো। তা তার মালিকের নিকট আর ফিরে আসবে না। কারণ, সে এমনভাবেই দান করেছে যার মধ্যে উত্তরাধিকার প্রবর্তন হয়ে গেছে।" (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪৫, ইসলামিক সেন্টার)
حدثني عبد الرحمن بن بشر العبدي، اخبرنا عبد الرزاق، اخبرنا ابن جريج، اخبرني ابن شهاب، عن العمرى، وسنتها، عن حديث ابي سلمة بن عبد الرحمن، ان جابر بن عبد، الله الانصاري اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال " ايما رجل اعمر رجلا عمرى له ولعقبه فقال قد اعطيتكها وعقبك ما بقي منكم احد . فانها لمن اعطيها . وانها لا ترجع الى صاحبها من اجل انه اعطى عطاء وقعت فيه المواريث
ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে আজীবন কালের জন্যে দান রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যকরী বলে গণ্য করেছেন, তা হলো এই যে, সে বলে, "এ তোমার ও তোমার উত্তরাধিকারীদের জন্যে।" কিন্তু সে যদি বলে যে, এ তোমার জন্যে যতদিন তুমি বেঁচে থাকবে, তবে তা তার মালিকের নিকট ফিরে আসবে (প্রদত্ত ব্যক্তির মৃত্যুর পর)। মা'মার বলেন, যুহরী এ ফাতাওয়াই দিতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪৬, ইসলামিক সেন্টার)
حدثنا اسحاق بن ابراهيم، وعبد بن حميد، - واللفظ لعبد - قالا اخبرنا عبد، الرزاق اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن جابر، قال انما العمرى التي اجاز رسول الله صلى الله عليه وسلم ان يقول هي لك ولعقبك . فاما اذا قال هي لك ما عشت . فانها ترجع الى صاحبها . قال معمر وكان الزهري يفتي به
মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। কোন ব্যক্তি এবং তার উত্তরাধীকারীদের উদ্দেশে সারা জীবনের জন্য যা দান করা হয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিয়েছেন যে, সেটি তার জন্যে চিরস্থায়ী হবে। তাতে কোন শর্ত বা ব্যতিক্রম কিছু করা দাতার জন্যে বৈধ নয়। রাবী আবূ সালামাহ্ (রাযিঃ) বলেন, এর কারণ, সে এমনভাবে দান করেছে যার মধ্যে উত্তরাধিকার প্রযোজ্য হয়েছে। তাই মীরাস তার শর্ত কেটে দিয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪৭, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن رافع، حدثنا ابن ابي فديك، عن ابن ابي ذيب، عن ابن شهاب، عن ابي سلمة بن عبد الرحمن، عن جابر، - وهو ابن عبد الله - ان رسول الله صلى الله عليه وسلم قضى فيمن اعمر عمرى له ولعقبه فهي له بتلة لا يجوز للمعطي فيها شرط ولا ثنيا . قال ابو سلمة لانه اعطى عطاء وقعت فيه المواريث فقطعت المواريث شرطه
উবাইদুল্লাহ ইবনু উমার কাওয়ারীরী (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজীবনের জন্যে দানটি তারই প্রাপ্য, যাকে তা দান করা হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪৮, ইসলামিক সেন্টার)
حدثنا عبيد الله بن عمر القواريري، حدثنا خالد بن الحارث، حدثنا هشام، عن يحيى بن ابي كثير، حدثني ابو سلمة بن عبد الرحمن، قال سمعت جابر بن عبد الله، يقول قال رسول الله صلى الله عليه وسلم " العمرى لمن وهبت له
মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরবর্তী বর্ণনাটি অনুরূপ। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৪৯, ইসলামিক সেন্টার)
وحدثناه محمد بن المثنى، حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن يحيى بن ابي، كثير حدثنا ابو سلمة بن عبد الرحمن، عن جابر بن عبد الله، ان نبي الله صلى الله عليه وسلم قال بمثله
আহমাদ ইবনু ইউনুস, যুহায়র, আবূ যুবায়র, জাবির (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫০, ইসলামিক সেন্টার)
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا ابو الزبير، عن جابر، يرفعه الى النبي صلى الله عليه وسلم
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... জাবির (রাযিঃ) হতে, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তি ধরে রেখো, তা বিনষ্ট করো না। নিশ্চয় যে ব্যক্তি সারা জীবনের জন্যে দান করে, তবে তা তারই হয়ে যাবে, যাকে দান করা হলো, জীবিত অবস্থায় ও মৃত অবস্থায় এবং তার পরবর্তী উত্তরাধিকারীদের জন্যে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫০, ইসলামিক সেন্টার)
وحدثنا يحيى بن يحيى، - واللفظ له - اخبرنا ابو خيثمة، عن ابي الزبير، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " امسكوا عليكم اموالكم ولا تفسدوها فانه من اعمر عمرى فهي للذي اعمرها حيا وميتا ولعقبه
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, ইসহাক ইবনু ইবরাহীম ও আবদুল ওয়ারিস ইবনু 'আবদুস সামাদ (রহঃ) ..... জাবির (রাযিঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, উপরে উল্লিখিত আবূ খাইসামার হাদীসের অর্থানুযায়ী। তবে আইয়্যুবের বর্ণনায় কিছু বাড়তি রয়েছে। তিনি বলেছেন, আনসারগণ মুহাজিরদেরকে আজীবনের জন্যে দান করতেন। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সম্পদ নিজেদের জন্যে সংরক্ষিত রাখো। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫১, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن بشر، حدثنا حجاج بن ابي عثمان، ح وحدثنا ابو بكر بن ابي شيبة، واسحاق بن ابراهيم، عن وكيع، عن سفيان، ح وحدثنا عبد الوارث بن عبد الصمد، حدثني ابي، عن جدي، عن ايوب، كل هولاء عن ابي الزبير، عن جابر، عن النبي صلى الله عليه وسلم بمعنى حديث ابي خيثمة وفي حديث ايوب من الزيادة قال جعل الانصار يعمرون المهاجرين فقال رسول الله صلى الله عليه وسلم " امسكوا عليكم اموالكم
মুহাম্মাদ ইবনু রাফি ও ইসহাক ইবনু মানসূর (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মাদীনার জনৈক মহিলা তার একটা বাগান তার এক পুত্রকে আজীবনের জন্যে দান করেন। পরে পুত্রটি মারা যায় এবং তারপরে মহিলাটিও মারা যায়। পুত্র নিজে একটি সন্তান রেখে যায়। আর তার ছিল কয়েকজন ভাই, যারা দানকারিণীর পুত্র। তারপর দানকারিণীর পুত্র বললো, বাগানটি আমাদের কাছে ফিরে এসেছে। আর যাকে দান করা হয়েছিল তার পুত্ররা বললো বরং এ ছিল আমার পিতার, তার জীবদ্দশায় ও মৃত অবস্থায়। এরপর তারা উসমান (রাযিঃ) এর আযাদকৃত গোলাম তারিক (রহঃ) এর নিকট ফায়সালা চাইল। তিনি জাবির (রাযিঃ) কে ডেকে পাঠালেন। জাবির (রাযিঃ) সাক্ষ্য দেন, জীবিতকালীন দান তারই প্রাপ্য, যাকে দান করা হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নির্দেশ দিয়েছেন। তারিক তদনুযায়ী ফায়সালা দেন। তারপর তিনি খলীফা 'আবদুল মালিককে এ ঘটনা লিখে জানান এবং জাবিরের সাক্ষ্য দান সম্পর্কেও তাকে অবগত করেন। আবদুল মালিক বলেন, জাবির (রাযিঃ) সত্যই বলেছেন। পরে তারিক (রহঃ) এ হুকুম জারি করেন। কাজেই বাগানটি আজ পর্যন্ত দানকৃত ব্যক্তির বংশধরদের অধিকারে রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫২, ইসলামিক সেন্টার)
وحدثني محمد بن رافع، واسحاق بن منصور، - واللفظ لابن رافع - قالا حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، اخبرني ابو الزبير، عن جابر، قال اعمرت امراة بالمدينة حايطا لها ابنا لها ثم توفي وتوفيت بعده وتركت ولدا وله اخوة بنون للمعمرة فقال ولد المعمرة رجع الحايط الينا وقال بنو المعمر بل كان لابينا حياته وموته . فاختصموا الى طارق مولى عثمان فدعا جابرا فشهد على رسول الله صلى الله عليه وسلم بالعمرى لصاحبها فقضى بذلك طارق ثم كتب الى عبد الملك فاخبره ذلك واخبره بشهادة جابر فقال عبد الملك صدق جابر . فامضى ذلك طارق . فان ذلك الحايط لبني المعمر حتى اليوم
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... সুলাইমান ইবনু ইয়াসার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত জাবির (রাযিঃ) এর হাদীসের প্রেক্ষিতে তারিক (রহঃ) “সারা জীবনের জন্যে দান তার ওয়ারিসরা পাবে বলে ফায়সালা দেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫৩, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، واسحاق بن ابراهيم، - واللفظ لابي بكر قال اسحاق اخبرنا وقال ابو بكر، حدثنا سفيان بن عيينة، عن عمرو، عن سليمان بن يسار، ان طارقا، قضى بالعمرى للوارث لقول جابر بن عبد الله عن رسول الله صلى الله عليه وسلم
মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজীবনের জন্যে দান বৈধ। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫৪, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن المثنى، ومحمد بن بشار، قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، قال سمعت قتادة، يحدث عن عطاء، عن جابر بن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " العمرى جايزة
ইয়াহইয়া বিনু হাবীব হারিসী (রহঃ) .... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা জীবনের জন্যে দান দানকৃত ব্যক্তির পরিজনের মীরাসে পরিগণিত হবে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫৫, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن حبيب الحارثي، حدثنا خالد، - يعني ابن الحارث - حدثنا سعيد، عن قتادة، عن عطاء، عن جابر، عن النبي صلى الله عليه وسلم انه قال " العمرى ميراث لاهلها
মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রহঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা জীবনের জন্যে দান' বৈধ। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৫৬, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن قتادة، عن النضر بن انس، عن بشير بن نهيك، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " العمرى جايزة