Loading...
Loading...
বইসমূহ
400 হাদিসসমূহ
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার জন্য ভূপৃষ্ঠকে মসজিদে ও পবিত্রতা অর্জনের উপকরণ করা হয়েছে।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি আসমা (রাঃ) এর নিকট থেকে একটি হার ধার নেন এবং সেটি হারিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির খোঁজে লোক পাঠান। ইত্যবসরে তাদের সালাতের ওয়াক্ত হয়ে গেলে তারা বিনা উযূ (ওজু/অজু/অযু)ত...
। আবদুর রহমান ইবনু আবযা (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর নিকট এসে বললো, আমি অপবিত্র হয়েছি, কিন্তু পানি পাচ্ছি না (এখন কী করি)? উমার বলেন, তুমি সালাত আদায় কর না। আম্মার ইবনু ইয়াসির (রাঃ) বলেন, হে...
। আল-হাকাম ও সালামাহ ইবনু কুহাইল (রহঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে আবদুল্লাহ ইবনু আবূ আওফা -এর নিকট তাইয়াম্মুম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার (রাঃ) কে এভাবে তাইয়াম্মুম করার নির্দেশ...
। আম্মার ইবনু ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। যখন মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে তাইয়াম্মুম করেন, তখন তিনি মুসলিমদের নির্দেশ দিলে তারা তাদের হাতের তালু দ্বারা মাটিতে আঘাত করেন, কিন্তু মাটি থেকে ক...
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যমানায় এক ব্যাক্তি মাথায় আঘাত পেয়ে আহত হল, অতঃপর তার স্বপ্নদোষ হল। তাকে গোসলের নির্দেশ দেয়া হলে সে গোসল করলো। ফলে সে সর্দিজ্বরে আক্রান্ত...
। মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য গোসলের পানি রেখে দিলে তিনি অপবিত্রতার গোসল করেন। তিনি তাঁর বাম হাত দিয়ে পানির পাত্রটি কাত করে তাঁর ডান হাতে পানি ঢালেন এবং দু হাতের ত...
। জুমাই ইবনু উমাইর আত-তাইমী (রহঃ) বলেন, আমি আমার ফুফু ও খালার সাথে আয়িশাহ (রাঃ) এর নিকট প্রবেশ করলাম। আমরা তাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতার গোসলে কী কী করতেন? আয়িশাহ(রাঃ) বলেন, তি...
। জুবাইর ইবনু মুত্ইম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে অপবিত্রতার গোসল সম্পর্কে বাদানুবাদে লিপ্ত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তো হাত ভর্ত...
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি তাকে নাপাকির গোসল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনবার। লোকটি বললো, আমার মাথার চুল তো বেশ ঘন। তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল তোমার চুলের চ...
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি শীতপ্রধান অঞ্চলে কিভাবে নাপাকির গোসল করবো? তিনি বলেনঃ আমি তো হাতে পানি নিয়ে তিনবার আমার মাথায় ঢেলে থাকি।
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি তাকে জিজ্ঞেস করলো, অপবিত্রতার গোসলে আমি আমার মাথায় কতবার পানি ঢালবো? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ভর্তি করে তাঁর মাথায় তিনবার পানি ঢালতেন। লোকটি...
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকির গোসলের পর উযূ (ওজু/অজু/অযু) করতেন না।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকির গোসল করার এবং আমার গোসলের পূর্বে আমাকে জড়িয়ে ধরে উষ্ণতা লাভ করতেন।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র হতেন, তারপর গোসল না করেই ঘুমিয়ে যেতেন, অতঃপর উঠে গোসল করতেন।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীর সাথে মিলিত হওয়ার প্রয়োজন মনে করলে তা পূর্ণ করতেন, অতঃপর সেই অবস্থায় গোসল না করে ঘুমিয়ে যেতেন।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র হতেন, অতঃপর গোসল না করে সেই অবস্থায় ঘুমিয়ে যেতেন। সুফ্ইয়ান (রহঃ) বলেন, আমি একদিন এ হাদীস বর্ণনা করলে ইসমাঈল (রহঃ) আমাকে বলেন, হে যুবক! হাদীসট...
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র হওয়ার পর ঘুমানোর ইচ্ছা করলে তার পূর্বে সালাতের উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করে নিতেন।
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আমাদের কেউ কি অপবিত্র অবস্থায় ঘুমাতে পারে? তিনি বলেনঃ হ্যাঁ, সে উযূ (ওজু/অজু/অযু) করে নিলে পারবে।
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাতের বেলা অপবিত্র হতেন, অতঃপর ঘুমানোর ইচ্ছা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উযূ (ওজু/অজু/অযু) করে ঘুমানোর নির্দেশ দেন।