হাদিসসমূহ
#578
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি তাকে জিজ্ঞেস করলো, অপবিত্রতার গোসলে আমি আমার মাথায় কতবার পানি ঢালবো? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ভর্তি করে তাঁর মাথায় তিনবার পানি ঢালতেন। লোকটি বললো, আমার চুল তো খুব লম্বা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মাথার চুল ছিল তোমার চুলের চাইতে অধিক (লম্বা) এবং (তিনি ছিলেন) অধিক পবিত্রতা সচেতন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو خالد الاحمر، عن ابن عجلان، عن سعيد بن ابي سعيد، عن ابي هريرة، ساله رجل كم افيض على راسي وانا جنب قال كان رسول الله صلى الله عليه وسلم يحثو على راسه ثلاث حثيات . قال الرجل ان شعري طويل . قال كان رسول الله صلى الله عليه وسلم اكثر شعرا منك واطيب
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #578
- Book Index
- 312
Grades
- Al-AlbaniHasan Sahih
- Muhammad Fouad Abd al-BaqiHasan Sahih
- Shuaib Al ArnautSahih Lighairihi
- Zubair Ali ZaiSahih
