Loading...

Loading...
বইসমূহ
১৩৯ হাদিসসমূহ
। উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তোমার কৃত দান ফেরত নিও না।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، حدثنا هشام بن سعد، عن زيد بن اسلم، عن ابيه، عن عمر بن الخطاب، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تعد في صدقتك
। আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয়, সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় ফিরে এসে তা গলধঃকরণ করে।
حدثنا عبد الرحمن بن ابراهيم الدمشقي، حدثنا الوليد بن مسلم، حدثنا الاوزاعي، حدثني ابو جعفر، محمد بن علي حدثني سعيد بن المسيب، حدثني عبد الله بن العباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " مثل الذي يتصدق ثم يرجع في صدقته مثل الكلب يقيء ثم يرجع فياكل قييه
। উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে একটি ঘোড়া দান করেছিলেন। তিনি তার মালিককে সেটি সস্তায় বিক্রয় করতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার দান তুমি ক্রয় করো না।
حدثنا تميم بن المنتصر الواسطي، حدثنا اسحاق بن يوسف، عن شريك، عن هشام بن عروة، عن عمر بن عبد الله بن عمر يعني، عن ابيه، عن جده، عمر انه تصدق بفرس على عهد رسول الله صلى الله عليه وسلم فابصر صاحبها يبيعها بكسر فاتى النبي صلى الله عليه وسلم فساله عن ذلك فقال " لا تبتع صدقتك
। যুবাইর ইবনুল আওয়াম (রাঃ) থেকে বর্ণিত। তিনি তার গামর বা গামরা নামের একটি ঘোড়া দান করেন। তিনি তার সেই ঘোড়ার গর্ভজাত একটি নর বা মাদী ঘোড়া বিক্রয় হতে দেখলেন। তা ক্রয় করতে নিষেধ করা হলো।
حدثنا يحيى بن حكيم، حدثنا يزيد بن هارون، حدثنا سليمان التيمي، عن ابي عثمان النهدي، عن عبد الله بن عامر، عن الزبير بن العوام، انه حمل على فرس يقال له غمر او غمرة فراى مهرا او مهرة من افلايها يباع ينسب الى فرسه فنهى عنها
। বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি আমার মাকে আমার একটি ক্রীতদাসী দান করার পর তিনি ইনতিকাল করেন। আমি ছাড়া তার আর কোন ওয়ারিস নাই। রাসূলুল্লহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন এবং তা ওয়ারিসী সূত্রে তোমাকে ফেরত দিয়েছেন।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن سفيان، عن عبد الله بن عطاء، عن عبد الله بن بريدة، عن ابيه، قال جاءت امراة الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني تصدقت على امي بجارية وانها ماتت . فقال " اجرك الله ورد عليك الميراث
। আমার ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, আমি আমার মাকে আমার একটি বাগান দান করেছিলাম। তিনি ইনতিকাল করেছেন এবং আমাকে ছাড়া আর কোন ওয়ারিস রেখে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার দান পূর্ণরূপে আদায় হয়েছে এবং তোমার বাগান তোমার মালিকায়নায় ফেরত এসেছে।
حدثنا محمد بن يحيى، حدثنا عبد الله بن جعفر الرقي، حدثنا عبيد الله، عن عبد الكريم، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اني اعطيت امي حديقة لي وانها ماتت ولم تترك وارثا غيري فقال رسول الله صلى الله عليه وسلم " وجبت صدقتك ورجعت اليك حديقتك
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ) খায়বারে এক খন্ড জমি পেলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁর নির্দেশ প্রার্থনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি খায়বারে এক খন্ড সম্পত্তি লাভ করেছি। আমার মতে এতো উত্তম সম্পত্তি আমি আর কখনো অর্জন করিনি। এই সম্পত্তি সম্পর্কে আপনি আমাকে কি হুকুম করেন? তিনি বলেনঃ তুমি ইচ্ছা করলে মূল সম্পত্তি (তোমার মালিকানায়) বহাল রেখে তার আয় দান-খয়রাত করতে পারো। ইবনে উমার (রাঃ) বলেন, উমার (রাঃ) নিম্নোক্ত শর্তযোগে তাই করলেনঃ ‘‘মূল সম্পত্তি বিক্রয় করা যাবে না, দান করা যাবে না, তাতে ওয়ারিসী স্বত্বও বর্তাবে না এবং তার আয় দরিদ্র, নিকটাত্মীয়, দাসমুক্ত, আল্লাহর রাস্তায় মুসাফির ও মেহমানদের আপ্যায়ন ইত্যাদি উদ্দেশ্যে দান করা হবে। যে তার মোতাওয়াল্লী হবে, সে তা থেকে ন্যায়সঙ্গতভাবে আহার করতে পারবে এবং তার বন্ধুদের আহার করাতে পারবে, কিন্তু জমা করতে পারবে না।
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا معتمر بن سليمان، عن ابن عون، عن نافع، عن ابن عمر، قال اصاب عمر بن الخطاب ارضا بخيبر فاتى النبي صلى الله عليه وسلم فاستامره فقال يا رسول الله اني اصبت مالا بخيبر لم اصب مالا قط هو انفس عندي منه فما تامرني به فقال " ان شيت حبست اصلها وتصدقت بها " . قال فعمل بها عمر على ان لا يباع اصلها ولا يوهب ولا يورث تصدق بها للفقراء وفي القربى وفي الرقاب وفي سبيل الله وابن السبيل والضيف لا جناح على من وليها ان ياكل منها بالمعروف او يطعم صديقا غير متمول
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ! খায়বারের আমি যে এক শত অংশ জমি পেয়েছি, তার চেয়ে অধিক প্রিয় কোন সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা দান-খয়রাত করার সংকল্প করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি মূল সম্পত্তি বহাল রেখে দাও এবং তার আয় দান করো। অধস্তন রাবী ইবনে আবূ উমার (রাঃ) বলেন, আমি এ হাদীস আমার কিতাবের অন্য এক স্থানে নিম্নোক্ত সনদসূত্রে পেয়েছিঃ সুফিয়া আবদুল্লাহ নাফে-ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রাঃ) বললেন ... উক্ত হাদীসের অনুরূপ।
حدثنا محمد بن ابي عمر العدني، حدثنا سفيان، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال قال عمر بن الخطاب يا رسول الله ان الماية سهم التي بخيبر لم اصب مالا قط هو احب الى منها وقد اردت ان اتصدق بها فقال النبي صلى الله عليه وسلم " احبس اصلها وسبل ثمرتها " . قال ابن ابي عمر فوجدت هذا الحديث في موضع اخر في كتابي عن سفيان عن عبد الله عن نافع عن ابن عمر قال قال عمر فذكر نحوه
। আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছিঃ আরিয়া পরিশোধ করতে হবে এবং মানীহা (দুধ পান করতে দেয়া পশু) ফেরত দিতে হবে।
حدثنا هشام بن عمار، حدثنا اسماعيل بن عياش، حدثنا شرحبيل بن مسلم، قال سمعت ابا امامة، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " العارية موداة والمنحة مردودة
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ আরিয়া (ধার) পরিশোধ করতে হবে এবং মানীহা (দুধপান করতে দেয়া পশু) ফেরত দিতে হবে।
حدثنا هشام بن عمار، وعبد الرحمن بن ابراهيم الدمشقيان، قالا حدثنا محمد بن شعيب، عن عبد الرحمن بن يزيد، عن سعيد بن ابي سعيد، عن انس بن مالك، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " العارية موداة والمنحة مردودة
। সামুরা (রাঃ) থেকে বর্ণিত। রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি (ধারে) যা গ্রহণ করেছে তা ফেরত না দেয়া পর্যন্ত তার জন্য সে দায়ী থাকবে।
حدثنا ابراهيم بن المستمر، حدثنا محمد بن عبد الله، ح وحدثنا يحيى بن حكيم، حدثنا ابن ابي عدي، جميعا عن سعيد، عن قتادة، عن الحسن، عن سمرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " على اليد ما اخذت حتى توديه
। আমার ইবনে শুআইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ কারো কাছে ওয়াদিয়া রাখলে (তা ধ্বংস হলে) তার কোন ক্ষতিপূরণ নাই।
حدثنا عبيد الله بن الجهم الانماطي، حدثنا ايوب بن سويد، عن المثنى، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اودع وديعة فلا ضمان عليه
। উরওয়া আল-বারিকী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য একটি ছাগল কেনার উদ্দেশে তাকে একটি দীনার দেন। তিনি তাঁর জন্য দু’টি ছাগল কিনে এর একটি এক দীনারে বিক্রয় করে একটি দীনার ও একটি ছাগল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করেন। রাবী বলেন, এরপর তিনি মাটি কিনলে তাতেও লাভবান হতেন। ২/২৪০২ (১) উরওয়া ইবনে আবুল জাদ আল-বারিকী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একটি বাণিজ্যিক কাফেলা পণ্যদ্রব্য নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দীনার দিলেন ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا سفيان بن عيينة، عن شبيب بن غرقدة، عن عروة البارقي، ان النبي صلى الله عليه وسلم اعطاه دينارا يشتري له شاة فاشترى له شاتين فباع احداهما بدينار فاتى النبي صلى الله عليه وسلم بدينار وشاة فدعا له رسول الله صلى الله عليه وسلم بالبركة . قال فكان لو اشترى التراب لربح فيه . حدثنا احمد بن سعيد الدارمي، حدثنا حبان بن هلال، حدثنا سعيد بن زيد، عن الزبير بن الخريت، عن ابي لبيد، لمازة بن زبار عن عروة بن ابي الجعد البارقي، قال قدم جلب فاعطاني النبي صلى الله عليه وسلم دينارا فذكر نحوه
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা অন্যায়। স্বচ্ছল ব্যক্তির নিকট তোমাদের কারো পাওনা থাকলে সে যেন তার পেছনে লেগে থাকে (শেষোক্ত বাক্যের আরো একটি অর্থ হতে পারেঃ তোমাদের কারো ঋণ পরিশোধ করার জন্য ঋণগ্রস্ত ব্যক্তি কোন সক্ষম ব্যক্তির উপর দায়িত্ব ন্যস্ত করলে তা অনুমোদন করা উচিৎ)
حدثنا هشام بن عمار، حدثنا سفيان بن عيينة، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الظلم مطل الغني واذا اتبع احدكم على مليء فليتبع
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে্নঃ স্বচ্ছল ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। স্বচ্ছল ব্যক্তির নিকট তোমার পাওনা থাকলে তার পেছেনে লেগে থাকো।
حدثنا اسماعيل بن توبة، حدثنا هشيم، عن يونس بن عبيد، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " مطل الغني ظلم واذا احلت على مليء فاتبعه
। আবূ উমামা আল-বাহিলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যামিনদার দায়বদ্ধ এবং ঋণ অবশ্যই পরিশোধযোগ্য।
حدثنا هشام بن عمار، والحسن بن عرفة، قالا حدثنا اسماعيل بن عياش، حدثني شرحبيل بن مسلم الخولاني، قال سمعت ابا امامة الباهلي، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الزعيم غارم والدين مقضي
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক ব্যক্তি তার দেনাদারের পেছনে লাগলো। সে তার নিকট দশ দীনার পাওনা ছিল। দেনাদার বললো, আমার নিকট তোমাকে দেয়ার মত কোন জিনিস নাই। পাওনাদার বললো, না, আল্লাহর শপথ! আমার দেনা পরিশোধ না করা অথবা একজন যামিনদার উপস্থিত না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। সে তাকে টেনে-হেঁচড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলো। তিনি পাওনাদারকে বলেনঃ তুমি তাকে কতো দিনের অবকাশ দিতে পারো? সে বললো, এক মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাহলে আমিই তার যামিন। দেনাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলে দেয়া সময়সীমার মধ্যে পাওনাসহ তাঁর নিকট উপস্থিত হলে তিনি তাকে বলেনঃ তুমি এগুলো কোথায় পেলে? সে বললো, খনিতে। তিনি বলেনঃ এতে কোন কল্যাণ নেই। অতঃপর তিনি নিজের পক্ষ থেকে ঋণদাতার পাওনা পরিশোধ করেন।
حدثنا محمد بن الصباح، حدثنا عبد العزيز بن محمد الدراوردي، عن عمرو بن ابي عمرو، عن عكرمة، عن ابن عباس، ان رجلا، لزم غريما له بعشرة دنانير على عهد رسول الله صلى الله عليه وسلم فقال ما عندي شىء اعطيكه فقال لا والله لا افارقك حتى تقضيني او تاتيني بحميل فجره الى النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم " كم تستنظره " . فقال شهرا فقال رسول الله صلى الله عليه وسلم " فانا احمل له " . فجاءه في الوقت الذي قال النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم " من اين اصبت هذا " . قال من معدن قال " لا خير فيها " . وقضاها عنه
। আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। জানাযার নামায পড়ার জন্য একটি লাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসা হলো। তিনি বলেনঃ তোমরা তোমাদের সঙ্গীর জানাযার নামায পড়ো। কেননা সে ঋণগ্রস্ত। আবূ কাতাদা (রাঃ) বলেন, আমি তার ঋণের যামিন হচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পরিশোধ করার জন্য তো? তিনি বলেন, পরিশোধ করার জন্য। তার ঋণের পরিমাণ ছিলো আঠার বা উনিশ দিরহাম।
حدثنا محمد بن بشار، حدثنا ابو عامر، حدثنا شعبة، عن عثمان بن عبد الله بن موهب، قال سمعت عبد الله بن ابي قتادة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم اتي بجنازة ليصلي عليها فقال " صلوا على صاحبكم فان عليه دينا " . فقال ابو قتادة انا اتكفل به . قال النبي صلى الله عليه وسلم " بالوفاء " . قال بالوفاء . وكان الذي عليه ثمانية عشر او تسعة عشر درهما
। ইবনে হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মুমিনীন মায়মুনা (রাঃ) ধারকর্জ গ্রহণ করতেন। তার পরিবারের কেউ কেউ বললো, আপনি ধারকর্জ করবেন না এবং তার এ কাজকে তারা অপছন্দ করলো। তিনি বলেন, হ্যাঁ আমি আমার নবী ও বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে কোন মুসলিম ধারকর্জ গ্রহণ করে এবং আল্লাহ জানেন যে, তা পরিশোধ করার অভিপ্রায় তার রয়েছে, তাহলে দুনিয়াতেই আল্লাহ তার ঐ ধারকর্জ পরিশোধের ব্যবস্থা করে দেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبيدة بن حميد، عن منصور، عن زياد بن عمرو بن هند، عن ابن حذيفة، - هو عمران - عن ام المومنين، ميمونة قال كانت تدان دينا فقال لها بعض اهلها لا تفعلي وانكر ذلك عليها قالت بلى اني سمعت نبيي وخليلي صلى الله عليه وسلم يقول " ما من مسلم يدان دينا يعلم الله منه انه يريد اداءه الا اداه الله عنه في الدنيا
। আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ তার সাথে থাকেন, যদি না সে আল্লাহর অপছন্দনীয় উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে থাকে। রাবী বলেন, আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ) তার কোষাধ্যক্ষকে বলতেন, যাও, আমার জন্য ঋণ গ্রহণকরো। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যে হাদীস শুনেছি তারপর থেকে এক রাতও আল্লাহ আমার সঙ্গে থাকা ছাড়া কাটাতে অপছন্দ করি।
حدثنا ابراهيم بن المنذر، حدثنا ابن ابي فديك، حدثنا سعيد بن سفيان، - مولى الاسلميين - عن جعفر بن محمد، عن ابيه، عن عبد الله بن جعفر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الله مع الداين حتى يقضي دينه ما لم يكن فيما يكره الله " . قال فكان عبد الله بن جعفر يقول لخازنه اذهب فخذ لي بدين فاني اكره ان ابيت ليلة الا والله معي بعد الذي سمعت من رسول الله صلى الله عليه وسلم