Loading...

Loading...
বইসমূহ
১৫ হাদিসসমূহ
। নোমান ইবনে বাশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে, তার পিতা তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলেন, আপনি সাক্ষী থাকুন, আমি নোমানকে আমার অনুমক অমুক মাল দান করলাম। তিনি বলেনঃ তুমি নোমানকে যেমন দান করেছো, তোমার অন্য সকল পুত্রকেও কি তদ্রূপ দান করেছো? তিনি বলেন, না। তিনি বলেনঃ তাহলে এ ব্যাপারে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী বানাও। তিনি বলেনঃ তাদের সকলে সমভাবে তোমার সাথে সদ্ব্যবহার করলে তা কি তোমাকে আনন্দিত করবে না? তিনি বলেন, হ্যাঁ। তিনি বলেনঃ তাহলে এরূপ করো না।
حدثنا ابو بشر، بكر بن خلف حدثنا يزيد بن زريع، عن داود بن ابي هند، عن الشعبي، عن النعمان بن بشير، قال انطلق به ابوه يحمله الى النبي صلى الله عليه وسلم فقال اشهد اني قد نحلت النعمان من مالي كذا وكذا . قال " فكل بنيك نحلت مثل الذي نحلت النعمان " . قال لا . قال " فاشهد على هذا غيري " . قال " اليس يسرك ان يكونوا لك في البر سواء " . قال بلى . قال " فلا اذا
। নোমান ইবনে বাশীর (রাঃ) থেকে বর্ণিত। তার পিতা তাকে একটি গোলাম দান করার পর তার অনুকুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাক্ষী করার জন্য তাঁর নিকট আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাক্ষী করার জন্য তাঁর নিকট আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি কি তোমার সকল পুত্রকে দান করেছো? তিনি বলেন, না। তিনি বলেনঃ তাহলে তুমি তা ফেরত নাও।
حدثنا هشام بن عمار، حدثنا سفيان، عن الزهري، عن حميد بن عبد الرحمن، ومحمد بن النعمان بن بشير، اخبراه عن النعمان بن بشير، ان اباه، نحله غلاما وانه جاء الى النبي صلى الله عليه وسلم يشهده فقال " اكل ولدك نحلت " . قال لا . قال " فاردده
। ইবনে আব্বাস ও ইবনে উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু দান করার পর পুনরায় তা ফেরত নেয়া দানকারীর জন্য হালাল নয়। তবে পিতা তা পুত্রকে যা দান করে তা ফেরত নিতে পারে।
حدثنا محمد بن بشار، وابو بكر بن خلاد الباهلي قالا حدثنا ابن ابي عدي، عن حسين المعلم، عن عمرو بن شعيب، عن طاوس، عن ابن عباس، وابن، عمر يرفعان الحديث الى النبي صلى الله عليه وسلم قال " لا يحل للرجل ان يعطي العطية ثم يرجع فيها الا الوالد فيما يعطي ولده
। আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ যেন তার হেবাকৃত জিনিস (দান) ফেরত না নেয়, তবে পিতা পুত্রকে প্রদত্ত হেবা ফেরত নিতে পারে।
حدثنا جميل بن الحسن، حدثنا عبد الاعلى، حدثنا سعيد، عن عامر الاحول، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان نبي الله صلى الله عليه وسلم قال " لا يرجع احدكم في هبته الا الوالد من ولده
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জীবনস্বত্ব বলতে কিছু নেই। তবে কাউকে জীবনস্বত্ব দেয়া হলে সেটা তারই প্রাপ্য।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يحيى بن زكريا بن ابي زايدة، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا عمرى فمن اعمر شييا فهو له
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে মুনেছিঃ কোন ব্যক্তি অপর ব্যক্তিকে জীবনস্বত্ব দান করলে তা তার এবং তার ওয়ারিসদের। দানকারীর কথা তাতে তার অধিকার কর্তন (অবসান) করে দিয়েছে। অতএব যাকে জীবনস্বত্ব দান করা হয়েছে সেটা তার ও তার ওয়ারিসদের প্রাপ্য।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، عن ابن شهاب، عن ابي سلمة، عن جابر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من اعمر رجلا عمرى له ولعقبه فقد قطع قوله حقه فيها فهي لمن اعمر ولعقبه
। যায়েদ ইবনে সাবিত (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনস্বত্বকে (স্বত্বভোগীর) ওয়ারিসদের জন্য সাব্যস্ত করেছেন।
حدثنا هشام بن عمار، حدثنا سفيان، عن عمرو بن دينار، عن طاوس، عن حجر المدري، عن زيد بن ثابت، ان النبي صلى الله عليه وسلم جعل العمرى للوارث
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রুকবা বলতে কিছু নেই। তবে কারো অনুকূলে কিছু রুকবা (এক প্রকার দান) করা হলে তার জীবদ্দশায় ও মৃত্যুর পরও সে তার মালিক হবে। রাবী বলেন, রুকবা এই যে, দানকারী বললো, ‘‘আমার ও তোমার মধ্যে যে শেষে মরবে এটা তার’’।
حدثنا اسحاق بن منصور، انبانا عبد الرزاق، انبانا ابن جريج، عن عطاء، عن حبيب بن ابي ثابت، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا رقبى فمن ارقب شييا فهو له حياته ومماته " . قال والرقبى ان يقول هو للاخر مني ومنك موتا
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জীবনস্বত্ব (উমরা) এক প্রকারের দান, যাকে দেয়া হয়েছে সেটা তার এবং রুকবাও এক প্রকারের দান, যাকে দেয়া হয়েছে সেটা তার।
حدثنا عمرو بن رافع، حدثنا هشيم، ح وحدثنا علي بن محمد، حدثنا ابو معاوية، قالا حدثنا داود، عن ابي الزبير، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " العمرى جايزة لمن اعمرها والرقبى جايزة لمن ارقبها
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার দান ফেরত নেয় সে এমন কুকুরের সমতুল্য যে পেট ভরে খাওয়ার পর বমি করে, তারপর ফিরে এসে আবার তা গলাধঃকরণ করে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو اسامة، عن عوف، عن خلاس، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان مثل الذي يعود في عطيته كمثل الكلب اكل حتى اذا شبع قاء ثم عاد في قييه فاكله
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কিছু দান করে তা ফেরত নেয়, সে নিজ বমি ভক্ষণকারীর সমতুল্য।
حدثنا محمد بن بشار، ومحمد بن المثنى، قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، قال سمعت قتادة، يحدث عن سعيد بن المسيب، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " العايد في هبته كالعايد في قييه
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি দান করে তা ফেরত নেয়, সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় তা ভক্ষণ করে।
حدثنا احمد بن عبد الله بن يوسف العرعري، حدثنا يزيد بن ابي حكيم، حدثنا العمري، عن زيد بن اسلم، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " العايد في هبته كالكلب يعود في قييه
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যতক্ষণ না দানের বিনিময় নেওয়া হয়, ততক্ষণ দানকারীই তার বেশী হকদার।
حدثنا علي بن محمد، ومحمد بن اسماعيل، قالا حدثنا وكيع، حدثنا ابراهيم بن اسماعيل بن مجمع بن جارية الانصاري، عن عمرو بن دينار، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الرجل احق بهبته ما لم يثب منها
। আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রদত্ত এক খুতবায় বলেনঃ কোন নারীর জন্য তার স্বামীর সম্মতি ব্যতীত নিজ সম্পদ হস্তান্তর করা জায়েয নয়। কেননা সে তার সম্মান-সম্ভ্রম রক্ষণে ও নিরাপত্তার ব্যবস্থা করতে দায়বদ্ধ।
حدثنا ابو يوسف الرقي، محمد بن احمد الصيدلاني حدثنا محمد بن سلمة، عن المثنى بن الصباح، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال في خطبة خطبها " لا يجوز لامراة في مالها الا باذن زوجها اذا هو ملك عصمتها
। কাব ইবনে মালেক-এর বংশধর আবদুল্লাহ ইবনে ইয়াহইয়া-এর দাদা (রাঃ) থেকে বর্ণিত যে, তার দাদী কাব ইবনে মালেক (রাঃ) এর স্ত্রী খায়রা (রাঃ) নিজের গহনাপত্রসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলেন, আমি এগুলি দান-খয়রাত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ স্বামীর সম্মতি ব্যতীত নারীর জন্য তার নিজ সম্পদ দান করা জায়েয নয়। তুমি কি কাব-এর সম্মতি গ্রহণ করেছো? তিনি বলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে কাব ইবনে মালেক (রাঃ) কে জিজ্ঞেস কলেনঃ তুমি কি খায়রাকে তার গহনাপত্র দান করার অনুমতি দিয়েছো? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অলঙ্কারপত্র গ্রহণ করেন।
حدثنا حرملة بن يحيى، حدثنا عبد الله بن وهب، اخبرني الليث بن سعد، عن عبد الله بن يحيى، - رجل من ولد كعب بن مالك - عن ابيه، عن جده، ان جدته، خيرة - امراة كعب بن مالك - اتت رسول الله صلى الله عليه وسلم بحلي لها فقالت اني تصدقت بهذا فقال لها رسول الله صلى الله عليه وسلم " لا يجوز للمراة في مالها الا باذن زوجها فهل استاذنت كعبا " . قالت نعم . فبعث رسول الله صلى الله عليه وسلم الى كعب بن مالك زوجها فقال " هل اذنت لخيرة ان تتصدق بحليها " . فقال نعم . فقبله رسول الله صلى الله عليه وسلم منها