Loading...

Loading...
বইসমূহ
১৭১ হাদিসসমূহ
। আবুল লাহমের মুক্তদাস উমাইর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মনিব আমাকে কিছু দিলে আমি তা থেকে অপরকে খাওয়াতাম। আমার মনিব আমাকে তা করতে নিষেধ করলেন বা আমাকে প্রহার করলেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিষয়টি অবহিত করে বললাম, গরীবদের আহার করানো ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এর সওয়াব হলো তোমাদের উভয়ের।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حفص بن غياث، عن محمد بن زيد، عن عمير، - مولى ابي اللحم - قال كان مولاى يعطيني الشىء فاطعم منه فمنعني - او قال فضربني - فسالت النبي صلى الله عليه وسلم او ساله فقلت لا انتهي او لا ادعه . فقال " الاجر بينكما
। আবূ বিশর জাফর ইবনে আবূ ইয়াস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি গুবার গোত্রের আববাদ ইবনে গুরাহবীল (রাঃ) কে বলতে শুনেছিঃ এক বছর আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে আমি মদীনায় চলে এলাম। আমি মদীনার কোন এক ফলের বাগানে পৌঁছে এক ছড়া শস্যবীজ নিয়ে তা থেকে ছিঁড়ে কিছু আহার করলাম এবং কিছু আমার চাদরে বেঁধে নিলাম। বাগানের মালিক এসে আমাকে মারধর করলো এবং আমার চাদরখানা কেড়ে নিলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বিষয়টি তাঁকে অবহিত করলাম। তিনি মালিককে বলেনঃ সে তো দুর্ভিক্ষপীড়িত ছিল, কেন তুমি তাকে আহার করাওনি? আর সে তো ছিল মূর্খ, কেন তুমি তাকে শিখাওনি? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মালিককে তার চাদর ফেরতদানের নির্দেশ দিলে সে তা ফেরত দেয় এবং তিনি তাকে এক ওয়াসাক বা অর্ধ ওয়াসাক খাদ্যদ্রব্য প্রদানেরও নির্দেশ দেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا شبابة بن سوار، ح وحدثنا محمد بن بشار، ومحمد بن الوليد، قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن ابي بشر، جعفر بن اياس قال سمعت عباد بن شرحبيل، - رجلا من بني غبر - قال اصابنا عام مخمصة فاتيت المدينة فاتيت حايطا من حيطانها فاخذت سنبلا ففركته واكلته وجعلته في كسايي فجاء صاحب الحايط فضربني واخذ ثوبي فاتيت النبي صلى الله عليه وسلم فاخبرته فقال للرجل " ما اطعمته اذ كان جايعا او ساغبا ولا علمته اذ كان جاهلا " . فامره النبي صلى الله عليه وسلم فرد اليه ثوبه وامر له بوسق من طعام او نصف وسق
। রাফে‘ ইবনে ‘আমর আল-গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বালক বয়সে আমাদের খেজুর বাগানে অথবা এক আনসার ব্যক্তির খেজুর বাগানে ঢিল মেরেছিলাম। তিনি আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসেন। তিনি আমাকে বলেনঃ হে বালক বা হে বৎস! তুমি খেজুর গাছে ঢিল ছুঁড়েছিলে কেন? রাফে‘ (রাঃ) বলেন, আমি বললাম, খেজুর খাওয়ার জন্য। তিনি বলেনঃ তুমি আর কখনো খেজুর গাছে ঢিল মের না, গাছের নিচে যা পড়ে থাকে তা খাও। রাফে‘ (রাঃ) বলেন, অতঃপর তিনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেনঃ হে আল্লাহ! তুমি তার পেটের ক্ষুধা দূর করে দাও।
حدثنا محمد بن الصباح، ويعقوب بن حميد بن كاسب، قالا حدثنا معتمر بن سليمان، قال سمعت ابن ابي الحكم الغفاري، قال حدثتني جدتي، عن عم، ابيها رافع بن عمرو الغفاري قال كنت وانا غلام، ارمي نخلنا - او قال نخل الانصار - فاتي بي النبي صلى الله عليه وسلم فقال " يا غلام - وقال ابن كاسب فقال يا بنى - لم ترمي النخل " . قال قلت اكل . قال " فلا ترمي النخل وكل مما يسقط في اسافلها " . قال ثم مسح راسي وقال " اللهم اشبع بطنه
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি গবাদিপশুর পালের নিকট পৌঁছে তার রাখালকে উচ্চৈস্বরে তিনবার ডাক দিবে। সে তোমার ডাকে সাড়া দিলে তো ভালো, অন্যথায় তুমি তার দুধপান করো, ক্ষতিসাধন না করে। আর তুমি কোন ফলের বাগানে পৌঁছে বাগানের মালিককে তিনবার ডাক দিবে। সে তোমার ডাকে সাড়া দিলে তো ভালো, অন্যথায় তুমি ক্ষতি না করে তা থেকে পেড়ে খাও।
حدثنا محمد بن يحيى، حدثنا يزيد بن هارون، انبانا الجريري، عن ابي نضرة، عن ابي سعيد، عن النبي صلى الله عليه وسلم قال " اذا اتيت على راع فناده ثلاث مرار فان اجابك والا فاشرب في غير ان تفسد واذا اتيت على حايط بستان فناد صاحب البستان ثلاث مرات فان اجابك والا فكل في ان لا تفسد
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ কোন বাগানের কাছ দিয়ে যাতায়াতকালে সে ইচ্ছ করলে ফল খাবে, কিন্তু কাপড়ে বেঁধে নিয়ে যাবে না।
حدثنا هدية بن عبد الوهاب، وايوب بن حسان الواسطي، وعلي بن سلمة، قالوا حدثنا يحيى بن سليم الطايفي، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا مر احدكم بحايط فلياكل ولا يتخذ خبنة
। আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেনঃ তোমাদের কেউ যেন মালিকের অনুমতি ছাড়া তার পশু দোহন না করে। তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে, তার ধনভান্ডারে অন্য লোক প্রবেশ করে তার ধনভান্ডারের দরজা ভেঙ্গে তার খাদ্যদ্রব্য নিয়ে যাক? গবাদি পশুর বাঁট তো তাদের মালিকের জন্য খাদ্যদ্রব্য সঞ্চিত করে রাখে। তাই তোমাদের কেউ যেন অপরের পশুর দুধ তার অনুমতি ব্যতীত দোহন না করে।
حدثنا محمد بن رمح، قال انبانا الليث بن سعد، عن نافع، عن عبد الله بن عمر، عن رسول الله صلى الله عليه وسلم انه قام فقال " لا يحتلبن احدكم ماشية رجل بغير اذنه ايحب احدكم ان توتى مشربته فيكسر باب خزانته فينتثل طعامه فانما تخزن لهم ضروع مواشيهم اطعماتهم فلا يحتلبن احدكم ماشية امري بغير اذنه
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক সফরে ছিলাম। আমরা কাঁটাযুক্ত গাছের আড়ালে দুগ্ধবতী উষ্ট্রী দেখতে পেয়ে সেদিকে দ্রুত ছুট দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিলেন। আমরা তাঁর নিকট ফিরে এলে তিনি বলেনঃ এই উট কোন মুসলিম পরিবারের। এগুলোই তাদের খাদ্যের এবং বেঁচে থাকার সংস্থান। এগুলো আল্লাহর পর তাদের মালিাকানাধীন। তোমার কি ভালো লাগবে যে, তোমরা তোমাদের খাদ্যভান্ডারে ফিরে গিয়ে তা খাদ্যশূন্য দেখতে পাবে? তোমরা কি এটাকে ইনসাফ মনে করো? তারা বলেন, না। তিনি বলেনঃ এটাও তদ্রূপ। আমরা বললাম, আপনি কি মনে করেন, যদি আমাদের খাদ্য ও পানীয়ের অভাব দেখা দেয়? তিনি বলেনঃ এমতাবস্থায় তোমরা খেতে পারো কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবে না এবং পান করো, কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবে না।
حدثنا اسماعيل بن بشر بن منصور، حدثنا عمر بن علي، عن حجاج، عن سليط بن عبد الله الطهوي، عن ذهيل بن عوف بن شماخ الطهوي، حدثنا ابو هريرة، قال بينما نحن مع رسول الله صلى الله عليه وسلم في سفر اذ راينا ابلا مصرورة بعضاه الشجر فثبنا اليها فنادانا رسول الله صلى الله عليه وسلم فرجعنا اليه فقال " ان هذه الابل لاهل بيت من المسلمين هو قوتهم ويمنهم بعد الله ايسركم لو رجعتم الى مزاودكم فوجدتم ما فيها قد ذهب به اترون ذلك عدلا " . قالوا لا . قال " فان هذا كذلك " . قلنا افرايت ان احتجنا الى الطعام والشراب فقال " كل ولا تحمل واشرب ولا تحمل
। উম্মু হানী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি ছাগল-ভেড়া পালো। কারণ তাতে বরকত রয়েছে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن هشام بن عروة، عن ابيه، عن ام هاني، ان النبي صلى الله عليه وسلم قال لها " اتخذي غنما فان فيها بركة
। উরওয়া আল-বারিকী (রাঃ) থেকে মারফূ হাদীসরূপে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ উট তার মালিকের জন্য গৌরবের ধন, ছাগল-ভেড়া হলো বরকতপূর্ণ সম্পত্তি এবং কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ যুক্ত রয়েছে।
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا عبد الله بن ادريس، عن حصين، عن عامر، عن عروة البارقي، يرفعه قال " الابل عز لاهلها والغنم بركة والخير معقود في نواصي الخيل الى يوم القيامة
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বকরী বেহেশতের প্রাণীকুলের অন্তর্ভুক্ত।
حدثنا عصمة بن الفضل النيسابوري، ومحمد بن فراس ابو هريرة الصيرفي، قالا حدثنا حرمي بن عمارة، حدثنا زربي، امام مسجد هشام بن حسان حدثنا محمد بن سيرين، عن ابن عمر، رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " الشاة من دواب الجنة
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদেরকে ছাগল-ভেড়া পালতে নির্দেশ দিয়েছেন এবং দরিদ্রদেরকে মুরগী পালতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেনঃ ধনীরা মুরগী পালন করলে আল্লাহ তা‘আলা সেই জনপদ ধ্বংস করার অনুমতি দেন।
حدثنا محمد بن اسماعيل، حدثنا عثمان بن عبد الرحمن، حدثنا علي بن عروة، عن المقبري، عن ابي هريرة، رضى الله عنه قال امر رسول الله صلى الله عليه وسلم الاغنياء باتخاذ الغنم وامر الفقراء باتخاذ الدجاج وقال " عند اتخاذ الاغنياء الدجاج ياذن الله بهلاك القرى