Loading...

Loading...
বইসমূহ
১৭১ হাদিসসমূহ
। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর, সূদদাতা, সূদের সাক্ষীদ্বয় এবং সূদের হিসাব রক্ষক বা দলীল লেখককে অভিসম্পাত করেছেন।
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، حدثنا سماك بن حرب، قال سمعت عبد الرحمن بن عبد الله، يحدث عن عبد الله بن مسعود، ان رسول الله صلى الله عليه وسلم لعن اكل الربا وموكله وشاهديه وكاتبه
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অবশ্যই মানুষ এমন এক যুগের সম্মুখীন হবে যখন তাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যে সূদখোর নয়। সে সূদ না খেলেও তার ধুলোবালি (মলিনতা) তাকে স্পর্শ করবে।
حدثنا عبد الله بن سعيد، حدثنا اسماعيل ابن علية، حدثنا داود بن ابي هند، عن سعيد بن ابي خيرة، عن الحسن، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لياتين على الناس زمان لا يبقى منهم احد الا اكل الربا فمن لم ياكل اصابه من غباره
। ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সূদের দ্বারা সম্পদ বাড়িয়েছে, পরিণামে তার সম্পদ হ্রাসপ্রাপ্ত হবেই।
حدثنا العباس بن جعفر، حدثنا عمرو بن عون، حدثنا يحيى بن ابي زايدة، عن اسراييل، عن ركين بن الربيع بن عميلة، عن ابيه، عن ابن مسعود، عن النبي صلى الله عليه وسلم قال " ما احد اكثر من الربا الا كان عاقبة امره الى قلة
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন তখন মদীনাবাসী দু’ বা তিন বছর মেয়াদে খেজুর আগাম ক্রয়-বিক্রয় করতো। তিনি বলেনঃ কেউ অগ্রিম খেজুর ক্রয়-বিক্রয় করতে চাইলে সে যেন ওজন, পরিমাপ ও মেয়াদ নির্দিষ্ট করে অগ্রিম ক্রয়-বিক্রয় করে।
حدثنا هشام بن عمار، حدثنا سفيان بن عيينة، عن ابن ابي نجيح، عن عبد الله بن كثير، عن ابي المنهال، عن ابن عباس، قال قدم النبي صلى الله عليه وسلم وهم يسلفون في التمر السنتين والثلاث فقال " من اسلف في تمر فليسلف في كيل معلوم ووزن معلوم الى اجل معلوم
। আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত হয়ে বললো, ইহূদীদের অমুক দল ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে। আমার আশংকা হয় যে, তারা মুরতাদ হয়ে যায় কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কারো নিকট মাল থাকলে আমাদের সাথে অগ্রিম ক্রয়-বিক্রয় করুক। এক ইহূদী বললো, আমার নিকট এই এই পরিমাণ জিনিস আছে। সে তার নামও উল্লেখ করলো। আমার মনে হয় সে বলেছে, তিন শত দীনারে অমুক গোত্রের বাগান থেকে এই এই দরে ফল দিতে হবে। রাসূলুল্লাহ বলেনঃ দর এবং মেয়াদ ঠিকই আছে, কিন্তু অমুক গোত্রের বাগান এ ভাবে স্থান নির্ধারণ গ্রহণযোগ্য নয়।
حدثنا يعقوب بن حميد بن كاسب، حدثنا الوليد بن مسلم، عن محمد بن حمزة بن يوسف بن عبد الله بن سلام، عن ابيه، عن جده عبد الله بن سلام، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ان بني فلان اسلموا - لقوم من اليهود - وانهم قد جاعوا فاخاف ان يرتدوا . فقال النبي صلى الله عليه وسلم " من عنده " . فقال رجل من اليهود عندي كذا وكذا - لشىء قد سماه اراه قال ثلاثماية دينار بسعر كذا وكذا من حايط بني فلان . فقال رسول الله صلى الله عليه وسلم " بسعر كذا وكذا الى اجل كذا وكذا وليس من حايط بني فلان
। আবুল মুজালিদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে শাদ্দাদ ও আবূ বারযা (রাঃ) -র মধ্যে অগ্রিম ক্রয়-বিক্রয় সম্পর্কে মতভেদ হয়। তাই তারা আমাকে আবদুল্লাহ ইবনে আবূ আওফা (রাঃ) এর নিকট পাঠালেন। আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং আবূ বাকর ও উমার (রাঃ) এর যুগে গম, যব, কিশমিশ ও খেজুর অগ্রিম ক্রয়-বিক্রয় করতাম এমন লোকেদের সাথে যাদের কাছে তা বিদ্যমান থাকতো না। (রাবী আবুল মুজালিদ বলেন) আমি ইবনে আবযা (রাঃ)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ জবাব দেন।
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، وعبد الرحمن بن مهدي، قالا حدثنا شعبة، - قال يحيى عن عبد الله بن ابي المجالد، وقال عبد الرحمن، عن ابن ابي المجالد، - قال امترى عبد الله بن شداد وابو بردة في السلم فارسلوني الى عبد الله بن ابي اوفى فسالته فقال كنا نسلم على عهد رسول الله صلى الله عليه وسلم وعهد ابي بكر وعمر في الحنطة والشعير والزبيب والتمر عند قوم ما عندهم . فسالت ابن ابزى فقال مثل ذلك
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি কোন জিনিস অগ্রিম ক্রয় করলে সেই জিনিসের পরিবর্তে অন্যটি নিতে পারবে না। ২/২২৮৩ (১)। আবদুল্লাহ ইবনে সাঈদ (রাঃ) শুজা ইবনুল ওলীদ-যিয়াদ ইবনে খাইসামা আতিয়্যা-আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু এ সনদসূত্রে রাবী সাদ (রাঃ)-এর উল্লেখ নাই।
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا شجاع بن الوليد، حدثنا زياد بن خيثمة، عن سعد، عن عطية، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اسلفت في شىء فلا تصرفه الى غيره " . حدثنا عبد الله بن سعيد، حدثنا شجاع بن الوليد، عن زياد بن خيثمة، عن عطية، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم فذكر مثله ولم يذكر سعدا
। আন-নাজরানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, ফল আসার পূর্বে খেজুর গাছ অগ্রিম বিক্রয় করা যায় কিনা? তিনি বলেন, না। আমি বললাম, কেন? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক ব্যক্তি ফল আসার পূর্বে একটি খেজুর বাগান অগ্রিম ক্রয় করে। কিন্তু (ঘটনাক্রমে) সে বছর খেজুর গাছে কোন ফল ধরেনি। ক্রেতা বললো, ফল না আসা পর্যন্ত এ বাগান আমার। আর বিক্রেতা বললো, নিশ্চয় আমি তোমার নিকট খেজুর বাগান কেবল এক বছরের জন্যই বিক্রয় করেছি। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে মামলা দায়ের করলো। তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করেলেঃ ক্রেতা কি তোমার খেজুর গাছ থেকে কিছু গ্রহণ করেছে? বিক্রেতা বললো, না। তিনি বলেনঃ তাহলে কিসের বদলে তুমি তার মাল হালাল করলে? তার থেকে যা গ্রহণ করেছো তা তাকে ফেরত দাও। আর (ভবিষ্যতে) গাছের খেজুর পুষ্টি না হওয়া পর্যন্ত তা অগ্রিম ক্রয়-বিক্রয় করো না।
حدثنا هناد بن السري، حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن النجراني، قال قلت لعبد الله بن عمر اسلم في نخل قبل ان يطلع قال لا . قلت لم قال ان رجلا اسلم في حديقة نخل في عهد رسول الله صلى الله عليه وسلم قبل ان يطلع النخل فلم يطلع النخل شييا ذلك العام فقال المشتري هو لي حتى يطلع . وقال البايع انما بعتك النخل هذه السنة . فاختصما الى رسول الله صلى الله عليه وسلم فقال للبايع " اخذ من نخلك شييا " . قال لا . قال " فبم تستحل ماله اردد عليه ما اخذت منه ولا تسلموا في نخل حتى يبدو صلاحه
। আবূ রাফে (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট থেকে ধারে একটি উঠতি বয়সের উট কিনেন এবং বলেনঃ যাকাতের উট এলে তোমার ধার পরিশোধ করবো। অতঃপর যাকাতের উট এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবূ রাফে! সেই লোকের উটটি পরিশোধ করো। অতএব আমি চার বছর বা ততোধিক বয়সের উট ছাড়া আর কোন উট পেলাম না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিষয়টি অবহিত করলে তিনি বলেনঃ ওটাই তাকে দাও। কেননা লোকেদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে।
حدثنا هشام بن عمار، حدثنا مسلم بن خالد، حدثنا زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي رافع، ان النبي صلى الله عليه وسلم استسلف من رجل بكرا وقال " اذا جاءت ابل الصدقة قضيناك " . فلما قدمت قال " يا ابا رافع اقض هذا الرجل بكره " . فلم اجد الا رباعيا فصاعدا فاخبرت النبي صلى الله عليه وسلم فقال " اعطه فان خير الناس احسنهم قضاء
। ইরবাদ ইবনে সারিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত থাকা অবস্থায় এক বেদুঈন (এসে) বললো, আমার উঠতি বয়সের উটটি পরিশোধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বড় উট দিলেন। বেদুঈন বললো, ইয়া রাসূলুল্লাহ! এটি আমার উটের তুলনায় অধিক বয়ষ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ঋণ পরিশোধে উত্তম।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا زيد بن الحباب، حدثنا معاوية بن صالح، حدثني سعيد بن هاني، قال سمعت العرباض بن سارية، يقول كنت عند النبي صلى الله عليه وسلم فقال اعرابي اقضني بكري . فاعطاه بعيرا مسنا فقال الاعرابي يا رسول الله هذا اسن من بعيري . فقال رسول الله صلى الله عليه وسلم " خير الناس خيرهم قضاء
। আস-সাইব (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, জাহিলী যুগে আপনি আমার অংশীদার ছিলেন এবং সর্বোত্তম অংশীদার ছিলেন। না আপনি কখনো আমার প্রতিদ্বন্দ্বী হয়েছেন আর না আমার সাথে বিবাদ করেছেন।
حدثنا عثمان، وابو بكر ابنا ابي شيبة قالا حدثنا عبد الرحمن بن مهدي، عن سفيان، عن ابراهيم بن مهاجر، عن مجاهد، عن قايد السايب، عن السايب، قال للنبي صلى الله عليه وسلم كنت شريكي في الجاهلية فكنت خير شريك كنت لا تداريني وكنت لا تماريني
। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বদর যুদ্ধের দিন সাদ (রাঃ), আম্মার (রাঃ) ও আমি গানীমাতের মালের ব্যাপারে অংশীদার হই (এই মর্মে যে, আমরা যা পাবো তা তিনজনে ভাগ করে নিবো)। আম্মার ও আমি কিছুই আনতে পারিনি। অবশ্য সাদ (রাঃ) দু’জন যুদ্ধবন্দী নিয়ে আসেন।
حدثنا ابو السايب، سلم بن جنادة حدثنا ابو داود الحفري، عن سفيان، عن ابي اسحاق، عن ابي عبيدة، عن عبد الله، قال اشتركت انا وسعد، وعمار، يوم بدر فيما نصيب فلم اجي انا ولا عمار بشىء وجاء سعد برجلين
। সুহাইব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছেঃ মেয়াদ নির্দিষ্ট করে ক্রয়-বিক্রয়, মুকারাযা ব্যবসা এবং পারিবারিক প্রয়োজনে গমে যব মিশনো, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়।
حدثنا الحسن بن علي الخلال، حدثنا بشر بن ثابت البزار، حدثنا نصر بن القاسم، عن عبد الرحمن بن داود، عن صالح بن صهيب، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاث فيهن البركة البيع الى اجل والمقارضة واخلاط البر بالشعير للبيت لا للبيع
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যা ভোগ-ব্যবহার করো তার মধ্যে উত্তম হলো তোমাদের নিজস্ব শ্রমের উপার্জন। আর তোমাদের সন্তানও তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابن ابي زايدة، عن الاعمش، عن عمارة بن عمير، عن عمته، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " ان اطيب ما اكلتم من كسبكم وان اولادكم من كسبكم
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি বললো, ইয়া রাসূলুল্লাহ! আমার সম্পদও আছে, সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেনঃ তুমি ও তোমার সম্পদ সবই তোমার পিতার।
حدثنا هشام بن عمار، حدثنا عيسى بن يونس، حدثنا يوسف بن اسحاق، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، ان رجلا، قال يا رسول الله ان لي مالا وولدا وان ابي يريد ان يجتاح مالي فقال " انت ومالك لابيك
। আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, আমার পিতা আমার সম্পদ শেষ করে দিয়েছে প্রায়। তিনি বলেনঃ তুমি ও তোমার সম্পদ তোমার পিতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। অতএব তোমরা তাদের সম্পদ থেকে ভোগ করতে পারো।
حدثنا محمد بن يحيى، ويحيى بن حكيم، قالا حدثنا يزيد بن هارون، انبانا حجاج، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ان ابي اجتاح مالي . فقال " انت ومالك لابيك " . وقال رسول الله صلى الله عليه وسلم " ان اولادكم من اطيب كسبكم فكلوا من اموالهم
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (আবূ সুফিয়ানের স্ত্রী) হিন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ! আবূ সুফিয়ান খুবই কৃপণ লোক। সে আমার ও আমার সন্তানের জীবন ধারণে যথেষ্ট হওয়ার মত খরচপাতি দেয় না। তাই আমি তার অগোচরে তার সম্পদ থেকে কিছু নেই (যাতে যথেষ্ট হয়)। তিনি বলেনঃ তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হতে পারে ততটুকু ন্যায়সংগতভাবে নিতে পারো।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، وابو عمر الضرير قالوا حدثنا وكيع، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت جاءت هند الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان ابا سفيان رجل شحيح ولا يعطيني ما يكفيني وولدي الا ما اخذت من ماله وهو لا يعلم . فقال " خذي ما يكفيك وولدك بالمعروف
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ স্ত্রী তার স্বামীর মালিকানাভুক্ত মাল থেকে অপচয় না করে খরচ করলে বা আহারের সংস্থান করলে তার জন্য এর সওয়াব লেখা হয়। স্বামীর অনুরূপ সওয়াব হয় উপার্জন করার কারণে, স্ত্রীর সওয়াব হয় খরচ করার কারণে এবং ভান্ডার রক্ষকেরও অনুরূপ সওয়াব হয়, এতে তাদের কারো সওয়াব থেকে কিছুই হ্রাসপ্রাপ্ত হয় না।
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا ابي وابو معاوية عن الاعمش، عن ابي وايل، عن مسروق، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " اذا انفقت المراة - وقال ابي في حديثه اذا اطعمت المراة - من بيت زوجها غير مفسدة كان لها اجرها وله مثله بما اكتسب ولها بما انفقت وللخازن مثل ذلك من غير ان ينقص من اجورهم شييا
। আবূ উমামা আল-বাহিলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ স্ত্রী তার ঘর থেকে স্বামীর অনুমতি ব্যতীত কিছু খরচ করবে না। লোকজন বললো, ইয়া রাসূলাল্লাহ! খাদ্যদ্রব্যও নয়? তিনি বলেনঃ তা তো আমাদের সর্বোত্তম সম্পদভুক্ত।
حدثنا هشام بن عمار، حدثنا اسماعيل بن عياش، حدثني شرحبيل بن مسلم الخولاني، قال سمعت ابا امامة الباهلي، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تنفق المراة من بيتها شييا الا باذن زوجها " . قالوا يا رسول الله ولا الطعام قال " ذلك افضل اموالنا
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের দাওয়াতও কবুল করতেন।
حدثنا محمد بن الصباح، حدثنا سفيان، ح وحدثنا عمرو بن رافع، حدثنا جرير، عن مسلم الملايي، سمع انس بن مالك، يقول كان رسول الله صلى الله عليه وسلم يجيب دعوة المملوك