Loading...
Loading...
বইসমূহ
219 হাদিসসমূহ
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... দাউদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাঈদ (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম, উমর (রাঃ) কোন্ প্রকার শরাব পান হালাল করেছেন? তিনি বললেনঃ যে শরাবের দুই অংশ জ্বালিয়ে নিঃশেষ করা হয় এবং এক অংশ অবশিষ্ট...
যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত যে, আবুদ্দারদা (রাঃ) ঐ শরাব পান করতেন, যার দুই অংশ জ্বালানাে হয়, আর এক অংশ অবশিষ্ট থাকে।
সুওয়ায়দ (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি এমন দ্রাক্ষারস পান করতেন, যার দুই অংশ জ্বালিয়ে ফেলা হতো, আর এক অংশ অবশিষ্ট থাকতো।
সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। যে দ্রাক্ষারস জ্বালানাের পর একতৃতীয়াংশ অবশিষ্ট থাকে তা পান করাতে পাপ নেই।
আহমদ ইবন খালিদ (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন দ্রাক্ষারসের এক-তৃতীয়াংশ রেখে বাকিটা জ্বালানো হয়, তা পানে কোন দোষ নেই।
সুওয়ায়দ (রহঃ) ... আবূ রাজা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (রাঃ) এর নিকট ঐ দ্রাক্ষারস সম্পর্কে প্রশ্ন করলাম, যা জ্বালার পর অর্ধেক অবশিষ্ট রয়েছে, তা পান করা সম্পর্কে তিনি বললেনঃ না, তা পান করাে না।
সুওয়ায়দ (রহঃ) ... বশীর ইবন মুহাজির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান এর নিকট যে দ্রাক্ষারস জ্বালানো হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি জ্বালাতে থাকবে, যাবৎ না দুই-তৃতীয়াংশ জ্বলে যায় এবং এক-তৃতীয়াংশ...
ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আনাস ইবন সিরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছিঃ শয়তান নূহ (আঃ)-এর সাথে একটি খেজুরগাছের ব্যাপারে ঝগড়া করলো। সে বললোঃ এটা আমার, আর নূহ (আঃ) বললেনঃ এটা আম...
সুওয়ায়দ (রহঃ) ... আবদুল মালিক ইবন তুফায়ল জাযারী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আমাদেরকে লিখলেনঃ দ্রাক্ষারসের দুই অংশ জ্বলে গিয়ে এক অংশ অবশিষ্ট না থাকলে তা পান করো না। আর জেনে রাখ, প্রত্যেক মাদকদ্...
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মাকহূল (রহঃ) থেকে বর্ণিত যে, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
সুওয়ায়দ (রহঃ) ... আবূ সাবিত সালাবী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে রস সম্বন্ধে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ যতক্ষণ তা তাজা থাকে, ততক্ষণ তা পান কর...
সুওয়ায়দ (রহঃ) ... আতা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, আল্লাহর শপথ! আগুন কোন বস্তুকে হালালও করতে পারে না, আর হারামও করতে পারে না। “হালাল করতে পারে না,” এর ব্যাখ্যায় আমাকে বললেনঃ লোকে...
সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তুমি রস না গজানাে পর্যন্ত পান করবে।
সুওয়ায়দ (রহঃ) ... হিশাম ইবন আয়িয আল-আসাদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবরাহীমকে দ্রাক্ষারস সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তা উথলে না ওঠা এবং পরিবর্তিত না হওয়া পর্যন্ত পান করতে পার।
সুওয়ায়দ (রহঃ) ... আতা (রহঃ) রস সম্পর্কে বলেন : যতক্ষণ না গাঁজিয়ে ওঠে, ততক্ষণ তা পান করতে পার।
সুওয়ায়দ (রহঃ) ... শা'বী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রস তিন দিন (গত হওয়া) পর্যন্ত পান করতে পার, যতক্ষণ না তা উথলে ওঠে।
আমর ইবন উসমান (রহঃ) ... ফায়রূয দায়লামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা আঙুরওয়ালা। আর আল্লাহ্ তা'আলা মদ হারাম করার ঘােষণা দিয়ে আয়া...
ঈসা ইবন মুহাম্মদ আবু উমায়র ইবন নাহহাস (রহঃ) ... ফায়রূয দায়লামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের অনেক আঙুর আছে। আমরা তা কি করবো? তিনি বললেন, তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললা...
আবূ দাউদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নবীয তৈরি করা হতো। তিনি তা দ্বিতীয় ও তৃতীয় দিনেও পান করতেন। আর যদি তৃতীয় দিনেও পাত্রে কিছু অবশিষ্ট থাকতো,...
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো আর তিনি তা সেই দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পান করতেন।