Loading...

Loading...
বইসমূহ
১৬৭ হাদিসসমূহ
ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উকল গোত্রের আট ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আগমন করলো। এরপর আগের হাদীসের মত বর্ণনার পর রাবী বলেন, তারা রাখালকে হত্যা করলো।
اخبرنا اسحاق بن منصور، قال حدثنا محمد بن يوسف، قال حدثنا الاوزاعي، قال حدثني يحيى بن ابي كثير، قال حدثني ابو قلابة، عن انس، قال قدم على رسول الله صلى الله عليه وسلم ثمانية نفر من عكل فذكر نحوه الى قوله لم يحسمهم وقال قتلوا الراعي
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উরায়না বা উকল গোত্র হতে একদল লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আসলে, তিনি তাদেরকে কয়েকটি উট অথবা উটনীর আদেশ করলেন, কারণ মদীনার আবহাওয়া তাদের অনুকূল ছিল না। তিনি তাদেরকে উটের দুধ এবং পেশাব পান করতে বললেন। তারা ঐ সকল উট নিয়ে গেল এবং রাখালকে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধানে লোক পাঠালেন। পরে তিনি তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে চোখ অন্ধ করে দিলেন।
اخبرنا احمد بن سليمان، قال حدثنا محمد بن بشر، قال حدثنا سفيان، عن ايوب، عن ابي قلابة، عن انس، قال اتى النبي صلى الله عليه وسلم نفر من عكل او عرينة فامر لهم - واجتووا المدينة - بذود او لقاح يشربون البانها وابوالها فقتلوا الراعي واستاقوا الابل فبعث في طلبهم فقطع ايديهم وارجلهم وسمل اعينهم
আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর প্রমুখ থেকে, তারা হুমায়দ থেকে এবং তিনি আনাস ইবন মালিক (রাঃ) থেকে। উরায়না গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। কিন্তু মদীনার আবহাওয়া তাদের অনুকূল হল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার একপাল উটনীর কাছে পাঠিয়ে দিলেন, তারা তাদের দুধ এবং পেশাব পান করল। তারা সুস্থ হওয়ার পর মুরতাদ হয়ে গেল এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মু'মিন রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠালেন। তাদের ধরে আনার পর তিনি তাদের হাত-পা কেটে দিলেন। তপ্ত শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন এবং তাদের শূলীবিদ্ধ করলেন।
اخبرنا احمد بن عمرو بن السرح، قال اخبرني ابن وهب، قال اخبرني عبد الله بن عمر، وغيره، عن حميد الطويل، عن انس بن مالك، ان ناسا، من عرينة قدموا على رسول الله صلى الله عليه وسلم فاجتووا المدينة فبعثهم النبي صلى الله عليه وسلم الى ذود له فشربوا من البانها وابوالها فلما صحوا ارتدوا عن الاسلام وقتلوا راعي رسول الله صلى الله عليه وسلم مومنا واستاقوا الابل فبعث رسول الله صلى الله عليه وسلم في اثارهم فاخذوا فقطع ايديهم وارجلهم وسمل اعينهم وصلبهم
আলী ইবন হুজর (রহঃ) ... ইসমাঈল (রহঃ) হুমায়দ থেকে এবং তিনি আনাস ইবন মালিক (রাঃ) থেকে। তিনি বলেন, উরায়না গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। তিনি তাদের বললেন, তোমরা যদি আমাদের উটপালের কাছে যেতে এবং সেখানে থেকে তাদের দুধ ও পেশাব পান করতে! তারা তাই করল। তারা যখন আরোগ্য লাভ করল, তখন তারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালের কাছে গিয়ে হত্যা করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটগুলো নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠালেন। ধরে আনার পর তিনি তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে চোখ অন্ধ করে দিলেন।
اخبرنا علي بن حجر، قال انبانا اسماعيل، عن حميد، عن انس، قال قدم على رسول الله صلى الله عليه وسلم اناس من عرينة فقال لهم رسول الله صلى الله عليه وسلم " لو خرجتم الى ذودنا فكنتم فيها فشربتم من البانها وابوالها " . ففعلوا فلما صحوا قاموا الى راعي رسول الله صلى الله عليه وسلم فقتلوه ورجعوا كفارا واستاقوا ذود النبي صلى الله عليه وسلم فارسل في طلبهم فاتي بهم فقطع ايديهم وارجلهم وسمل اعينهم
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... খালিদ (রহঃ) থেকে, তিনি হুমায়দ (রহঃ) থেকে এবং তিনি আনাস (রাঃ) থেকে। তিনি বলেন, উরায়না গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। মদীনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তোমরা যদি আমাদের উটের কাছে গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করতে, তবে ভাল হতো। তারা সেখানে গেল এবং সুস্থ হওয়ার পর মুরতাদ হয়ে গেল। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মু'মিন রাখালকে হত্যা করে তার উট নিয়ে গেল এবং তারা বিদ্রোহীরূপে ফিরে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। তাদের ধরে আনার পর তিনি তাদের হাত-পা কেটে দিলেন এবং তপ্ত শলাকার ছেঁকা দিয়ে চোখ অন্ধ করে দিলেন। তিনি তাদের হাররা নামক স্থানে ফেলে রাখলেন এবং সেখানে এভাবেই তারা মারা গেল।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا خالد، قال حدثنا حميد، عن انس، قال قدم ناس من عرينة على رسول الله صلى الله عليه وسلم فاجتووا المدينة فقال لهم النبي صلى الله عليه وسلم " لو خرجتم الى ذودنا فشربتم من البانها " . قال وقال قتادة " وابوالها " . فخرجوا الى ذود رسول الله صلى الله عليه وسلم فلما صحوا كفروا بعد اسلامهم وقتلوا راعي رسول الله صلى الله عليه وسلم مومنا واستاقوا ذود رسول الله صلى الله عليه وسلم وانطلقوا محاربين فارسل في طلبهم فاخذوا فقطع ايديهم وارجلهم وسمر اعينهم
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... মুহাম্মাদ ইবন আদী থেকে তিনি হুমায়দ থেকে এবং তিনি আনাস (রাঃ) থেকে। তিনি বলেন, উয়ায়না গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। মদীনার আবহাওয়া অদের অনুকূল না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তোমরা যদি আমাদের উটের কাছে গিয়ে সেগুলোর দুধ, হুমায়দ বলেন, আনাস (রাঃ) থেকে কাতাদা বলেছেন, এবং তার পেশাব, পান করতে। তারা তাই করলো। কিন্তু সুস্থ হওয়ার পর তারা ইসলাম ত্যাগ করে কাফির হয়ে গেল। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মু'মিন রাখালকে হত্যা করে তার উট নিয়ে গেল এবং তারা বিদ্রোহীরূপে পলায়ন করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। তাদের ধরে আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন। তিনি তাদের হাররা নামক স্থানে ফেলে রাখলেন এবং সেখানে এভাবেই তারা মারা গেল।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا محمد بن ابي عدي، قال حدثنا حميد، عن انس، قال اسلم اناس من عرينة فاجتووا المدينة فقال لهم رسول الله صلى الله عليه وسلم " لو خرجتم الى ذود لنا فشربتم من البانها " . قال حميد وقال قتادة عن انس " وابوالها " . ففعلوا فلما صحوا كفروا بعد اسلامهم وقتلوا راعي رسول الله صلى الله عليه وسلم مومنا واستاقوا ذود رسول الله صلى الله عليه وسلم وهربوا محاربين فارسل رسول الله صلى الله عليه وسلم من اتى بهم فاخذوا فقطع ايديهم وارجلهم وسمر اعينهم وتركهم في الحرة حتى ماتوا
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, উরায়না বা উকল গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা পশুর মালিক, ক্ষেত-খামারের মালিক নই। মদীনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তিনি তাদেরকে কয়েকটি উটনী ও একজন রাখাল দেবার জন্য আদেশ দিলেন এবং তাদেরকে সেখানে যেতে বললেন এবং এগুলোর দুধ ও পেশাব পান করতে বললেন। যখন তারা সুস্থ হলো, তখন তারা ইসলাম ত্যাগ করে কাফির হয়ে গেল। তারা হাররা নামক স্থানে অবস্থান করছিল। সেখানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালকে হত্যা করে উটনী নিয়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। তাদের ধরে আনার পর, তিনি তাদের গরম শলাকা দ্বারা চোখ অন্ধ করে দেন এবং হাত-পা কেটে হাররা নামক স্থানে ফেলে রাখেন। এমনকি তারা সেখানেই মারা যায়।
اخبرنا محمد بن عبد الاعلى، قال حدثنا يزيد، - وهو ابن زريع - قال حدثنا شعبة، قال حدثنا قتادة، ان انس بن مالك، حدثهم ان ناسا او رجالا من عكل او عرينة قدموا على رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله انا اهل ضرع ولم نكن اهل ريف . فاستوخموا المدينة فامر لهم رسول الله صلى الله عليه وسلم بذود وراع وامرهم ان يخرجوا فيها فيشربوا من لبنها وابوالها فلما صحوا - وكانوا بناحية الحرة - كفروا بعد اسلامهم وقتلوا راعي رسول الله صلى الله عليه وسلم واستاقوا الذود فبعث الطلب في اثارهم فاتي بهم فسمر اعينهم وقطع ايديهم وارجلهم ثم تركهم في الحرة على حالهم حتى ماتوا
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবদুল আ'আ (রহঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
اخبرنا محمد بن المثنى، عن عبد الاعلى، نحوه
মুহাম্মদ ইবন রাফে আবু বকর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, উরায়না গোত্রের কিছু লোক হাররা নামক স্থানে অবতরণ করে। পরে তারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসে। মদীনার আবহাওয়া তাদের অনুকূল হয়নি। তাই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদকার উটের কাছে গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করার আদেশ দিলেন। পরে তারা রাখালকে হত্যা করে মুরতাদ হয়ে যায় এবং উট নিয়ে পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধানে লোক পাঠান। তাদেরকে ধরে আনা হলে তিনি তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকা দ্বারা তাদের চক্ষু অন্ধ করে দেন এবং হাররায় তাদের ফেলে রাখেন। আনাস (রাঃ) বলেন, আমি তাদের একজনকে দেখেছি পিপাসার কারণে নিজের মুখ মাটিতে ঘষছে, এভাবে তারা মারা যায়।
اخبرنا محمد بن نافع ابو بكر، قال حدثنا بهز، قال حدثنا حماد، قال حدثنا قتادة، وثابت، عن انس، ان نفرا، من عرينة نزلوا في الحرة فاتوا النبي صلى الله عليه وسلم فاجتووا المدينة فامرهم رسول الله صلى الله عليه وسلم ان يكونوا في ابل الصدقة وان يشربوا من البانها وابوالها فقتلوا الراعي وارتدوا عن الاسلام واستاقوا الابل فبعث رسول الله صلى الله عليه وسلم في اثارهم فجيء بهم فقطع ايديهم وارجلهم وسمر اعينهم والقاهم في الحرة . قال انس فلقد رايت احدهم يكدم الارض بفيه عطشا حتى ماتوا
মুহাম্মদ ইবন ওহাব (রহঃ) ... তালহা ইবন মুসাররিফ ইয়াহইয়া ইবন সাঈদ থেকে এবং তিনি আনাস ইবন মালিক (রাঃ) থেকে। তিনি বলেন, উরায়নার কয়েকজন বেদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো। কিন্তু মদীনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তাদের রং হলদে হয়ে গেল এবং পেট ফুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুধওয়ালা উটের নিকট পাঠান এবং সেগুলোর দুধ ও পেশাব পান করার আদেশ দেন। এভাবে তারা সুস্থ হয়ে যায়। এরপর তারা রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। ধরে আনার পর তিনি তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকা দ্বারা তাদের চক্ষু অন্ধ করে দেন। আমীরুল মু'মিনীন আবদুল মালিক আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলেন, যখন তিনি তাঁর কাছে এই হাদীস বর্ণনা করছিলেন— নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই শাস্তি তাদের কুফরীর কারণে, না অন্য কোন অপরাধের কারণে দিয়েছিলেন? তিনি বললেনঃ কুফরীর কারণে।
اخبرني محمد بن وهب، قال حدثنا محمد بن سلمة، قال حدثني ابو عبد الرحيم، قال حدثني زيد بن ابي انيسة، عن طلحة بن مصرف، عن يحيى بن سعيد، عن انس بن مالك، قال قدم اعراب من عرينة الى نبي الله صلى الله عليه وسلم فاسلموا فاجتووا المدينة حتى اصفرت الوانهم وعظمت بطونهم فبعث بهم نبي الله صلى الله عليه وسلم الى لقاح له فامرهم ان يشربوا من البانها وابوالها حتى صحوا فقتلوا رعاتها واستاقوا الابل فبعث نبي الله صلى الله عليه وسلم في طلبهم فاتي بهم فقطع ايديهم وارجلهم وسمر اعينهم . قال امير المومنين عبد الملك لانس وهو يحدثه هذا الحديث بكفر او بذنب قال بكفر
আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... ইয়াহইয়া ইবন আইয়্যুব ও মুআবিয়া ইবন সালিহ ইয়াহইয়া ইবন সা'ঈদ থেকে এবং তিনি সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) থেকে। তিনি বলেন, আরবের কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে মুসলিম হলো, পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুগ্ধবতী উটনীর নিকট পাঠিয়ে দিলেন, যাতে তারা দুধ পান করতে পারে। তারা সেখানে অবস্থান করতে লাগলো। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম রাখালকে হত্যা করে উটগুলোকে নিয়ে চলে গেল। লোকেরা বলে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর শুনে বললেনঃ আল্লাহ্! ঐ ব্যক্তিকে পিপাসায় কাতর রাখ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারের লোককে সারা রাত পিপাসায় কাতর রেখেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের তালাশে লোক পাঠান। তারা ধৃত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত-পা কাটান, তাদের চোখ শলাকা দিয়ে অন্ধ করে দেন। বর্ণনাকারীদের মধ্যে কেউ কারও চেয়ে অতিরিক্ত বর্ণনা করেছেন। তবে মুয়াবিয়া (রাঃ) এই হাদীসে বলেনঃ তারা উটগুলোকে হাঁকিয়ে মুশরিকদের দেশে নিয়ে যায়।
اخبرنا احمد بن عمرو بن السرح، قال انبانا ابن وهب، قال واخبرني يحيى بن ايوب، ومعاوية بن صالح، عن يحيى بن سعيد، عن سعيد بن المسيب، قال قدم ناس من العرب على رسول الله صلى الله عليه وسلم فاسلموا ثم مرضوا فبعث بهم رسول الله صلى الله عليه وسلم الى لقاح ليشربوا من البانها فكانوا فيها ثم عمدوا الى الراعي غلام رسول الله صلى الله عليه وسلم فقتلوه واستاقوا اللقاح فزعموا ان رسول الله صلى الله عليه وسلم قال " اللهم عطش من عطش ال محمد الليلة " . فبعث رسول الله صلى الله عليه وسلم في طلبهم فاخذوا فقطع ايديهم وارجلهم وسمل اعينهم . وبعضهم يزيد على بعض الا ان معاوية قال في هذا الحديث استاقوا الى ارض الشرك
মুহাম্মদ ইবন আবদুল্লাহ খালনাজী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করলো। তিনি তাদের ধরে আনেন, তাদের হাত-পা কাটান এবং তাদের চোখ অন্ধ করে দেন।
اخبرنا محمد بن عبد الله الخلنجي، قال حدثنا مالك بن سعير، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، رضى الله عنها قالت اغار قوم على لقاح رسول الله صلى الله عليه وسلم فاخذهم فقطع ايديهم وارجلهم وسمل اعينهم
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ও মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করে নিয়ে গেল। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ধরে আনা হল। তিনি তাদের হাত-পা কেটে দেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দেন।
اخبرنا محمد بن المثنى، عن ابراهيم بن ابي الوزير، قال حدثنا عبد العزيز، ح وانبانا محمد بن بشار، قال حدثنا ابراهيم بن ابي الوزير، قال حدثنا الدراوردي، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان قوما، اغاروا على لقاح رسول الله صلى الله عليه وسلم فاتي بهم النبي صلى الله عليه وسلم فقطع النبي صلى الله عليه وسلم ايديهم وارجلهم وسمل اعينهم . اللفظ لابن المثنى
ঈসা ইবন হান্নাদ (রহঃ) ... হিশাম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উট লুট করে নিয়ে গেল। তিনি তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দেন।
اخبرنا عيسى بن حماد، قال انبانا الليث، عن هشام، عن ابيه، ان قوما، اغاروا على ابل رسول الله صلى الله عليه وسلم فقطع ايديهم وارجلهم وسمل اعينهم
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উরায়নার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করে নিয়ে যায় এবং তার গোলামকে হত্যা করে। তিনি তাদেরকে ধরে আনার জন্য লোক পাঠান। তারা ধৃত হলে তিনি তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে অন্ধ করে দেন।
اخبرنا احمد بن عمرو بن السرح، قال انبانا ابن وهب، قال واخبرني يحيى بن عبد الله بن سالم، وسعيد بن عبد الرحمن، وذكر، اخر عن هشام بن عروة، عن عروة بن الزبير، انه قال اغار ناس من عرينة على لقاح رسول الله صلى الله عليه وسلم واستاقوها وقتلوا غلاما له فبعث رسول الله صلى الله عليه وسلم في اثارهم فاخذوا فقطع ايديهم وارجلهم وسمل اعينهم
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপই বর্ণনা করেন এবং বলেন, (إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ)-যারা আল্লাহ্ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি ... (৫ : ৩৩)-এ আয়াত ঐ সকল লোকদের ব্যাপারে নাযিল হয়।
اخبرنا احمد بن عمرو بن السرح، قال اخبرني ابن وهب، قال اخبرني عمرو بن الحارث، عن سعيد بن ابي هلال، عن ابي الزناد، عن عبد الله بن عبيد الله، عن عبد الله بن عمر، عن رسول الله صلى الله عليه وسلم ونزلت فيهم اية المحاربة
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবূ যিনাদ (রহঃ) বর্ণনা করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অর্থাৎ চোরদের হাত-পা কাটেন এবং আগুন দ্বারা চক্ষু অন্ধ করে দেন তখন আল্লাহ্ তা'আলা তাঁকে মৃদু ভর্ৎসনা করে এই আয়াত নাযিল করেনঃ (إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ)।
اخبرنا احمد بن عمرو بن السرح، قال انبانا ابن وهب، قال اخبرني الليث، عن ابن عجلان، عن ابي الزناد، ان رسول الله صلى الله عليه وسلم لما قطع الذين سرقوا لقاحه وسمل اعينهم بالنار عاتبه الله في ذلك فانزل الله تعالى { انما جزاء الذين يحاربون الله ورسوله } الاية كلها
ফযল ইবন সাহল আ'রাজ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সকল লোকের চোখ গরম শলাকার ছেঁকা দিয়ে অন্ধ করে দেন। কেননা তারা রাখালদের চোখ গরম শলাকার ছেঁকা দিয়ে অন্ধ করে দিয়েছিল।
اخبرنا الفضل بن سهل الاعرج، قال حدثنا يحيى بن غيلان، - ثقة مامون - قال حدثنا يزيد بن زريع، عن سليمان التيمي، عن انس، قال انما سمل النبي صلى الله عليه وسلم اعين اوليك لانهم سملوا اعين الرعاة
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, এক ইয়াহূদী এক আনসারীর কন্যাকে অলঙ্কারের লোভে হত্যা করে তাকে কূপে নিক্ষেপ করে এবং পাথর মেরে তার মাথা চূর্ণ করে দেয়। এরপর সে ধৃত হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর মারার নির্দেশ দেন।
اخبرنا احمد بن عمرو بن السرح، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، قال حدثنا ابن وهب، قال اخبرني محمد بن عمرو، عن ابن جريج، عن ايوب، عن ابي قلابة، عن انس بن مالك، ان رجلا، من اليهود قتل جارية من الانصار على حلي لها والقاها في قليب ورضخ راسها بالحجارة فاخذ فامر به رسول الله صلى الله عليه وسلم ان يرجم حتى يموت
ইউসুফ ইবন সাঈদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যাক্তি এক আনসারীর কন্যাকে তার অলঙ্কারের লোভে হত্যা করে। তারপর সে তাকে একটি কূপে নিক্ষেপ করে এবং তার মাথা চূর্ণ করে দেয়। পরে সে ধরা পড়লে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর মারার নির্দেশ দেন।
اخبرنا يوسف بن سعيد، قال حدثنا حجاج، عن ابن جريج، قال اخبرني معمر، عن ايوب، عن ابي قلابة، عن انس، ان رجلا، قتل جارية من الانصار على حلي لها ثم القاها في قليب ورضخ راسها بالحجارة فامر النبي صلى الله عليه وسلم ان يرجم حتى يموت