Loading...
Loading...
বইসমূহ
466 হাদিসসমূহ
ইয়াহইয়া ইবন হাবীব ইবন আরাবী (রহঃ) .... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ভোরে মিনা হতে আরাফার দিকে গমন করলাম, আমাদের মধ্যে কেউ কেউ তালবিয়া পড়ছিল; আর কেউ কে...
ইয়াকূব ইবন ইবরাহীম দাওরাকী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা সকাল বেলা মিনা হতে আরাফার দিকে গমন করলাম। আমাদের কেউ কেউ ছিল তালবিয়া পাঠকারী, আর কেউ কেউ ছিল তাকবীর পাঠকারী।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মুহাম্মদ ইবন আবু বকর আস-সাকাফী (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ)-এর সঙ্গে সকাল বেলা মিনার দিকে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলাম, আপনারা এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তালব...
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মুহাম্মাদ ইবন আবু বকর আস-সাকাফী (রহঃ) বলেন, আমি আরাফায় ভোরে আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ আপনারা এই দিন তালবিয়ায় কি বলতেন? তিনি বললেনঃ এ সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-...
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... তারিক ইবন শিহাব (রহঃ) বলেন, এক ইয়াহুদী উমর (রাঃ)-কে বলল, যদি (الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ) আয়াতটি আমাদের উপর নাযিল হতো, তাহলে আমরা ঐদিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম। উমর (রাঃ) বললেনঃ...
ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ এমন কোন দিন নেই, যে দিন আরাফার দিন হতে অধিক বান্দা অথবা বান্দীকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আর তিনি সেদি...
উবায়দুল্লাহ ইবন ফাযালা (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আরাফার দিন, কুরবানীর দিন, এবং আইয়্যামে তাশরীক মুসলিমদের ঈদের দিন; আর এগুলো খাওয়া ও পান করার দিন।
ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... সালিম ইবন আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল মালিক ইবন মারওয়ান হাজ্জাজ ইবন ইউসুফকে লিখিত আদেশ করলেন, তিনি যেন হজ্জের ব্যাপারে ইবন উমরের বিরোধিতা না করেন। তারপর যখন আরাফার দিন আস...
আহমদ ইবন উসমান ইবন হাকীম আঊদী (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রাঃ) বলেনঃ আমি ইবন আব্বাস (রাঃ)-এর সঙ্গে আরাফায় ছিলাম। তিনি বললেনঃ কী হলো লোকদেরকে তোমরা তালবিয়া পাঠ করতে দেখছি না? আমি বললামঃ মুয়াবিয়া (রাঃ)-এর ভয়ে। এরপর ইব...
আমর ইবন আলী (রহঃ) ... সালামা ইবন নুবায়ত (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আরাফায় সালাতের পূর্বে লাল বর্ণের উটের উপর থেকে খুৎবা দিতে দেখেছি।
মুহাম্মদ ইবন আদম (রহঃ) .... সালামা ইন নুবায়ত (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তার পিতা বলেছেন, আমি আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে লাল বর্ণের উটের উপর বসে খুৎবা দিতে দেখেছি।
আহমদ ইবন সারহ (রহঃ) ... সালিম ইবন আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত যে, আরাফার দিন আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) হাজ্জাজ ইবন ইউসুফের নিকট আসলেন, তখন সূর্য ঢলে পড়েছিল, আর আমি তার সাথে ছিলাম। তিনি বললেনঃ যদি আপনি সুন্নত তরীকা মত আমল...
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সালাতই সময় মত আদায় করতেন, তবে আরাফায় ও মুযদালিফায় একত্রে আদায় আদায় করতেন।
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আতা (রহঃ) বলেন, উসামা ইবন যায়দ (রাঃ) বলেন, আমি আরাফায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই বাহনে সাওয়ার ছিলাম। তিনি দু'আয় উভয় হাত উত্তোলন করলেন। এমন সময় তার উট তাঁক...
ইসহাক ইন ইবরাহীম (রহঃ) .... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরায়শরা মুযদালিফায় অবস্থান করতো এবং তাদেরকে বলা হতো 'হুমছ'। আর আরবের অন্যান্য লোকেরা আরাফায় অবস্থান করতো। আল্লাহ তা'আলা তার নবীকে আরাফায় অবস্থান করতে...
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... জুবায়র ইবন মুতইম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখলাম, সেখানে দাঁড়ানো।...
কুতায়বা (রহঃ) ... ইয়াযীদ ইবন শায়বান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আরাফায় মাওকাফের দূরে একস্থানে দণ্ডায়মান ছিলাম। এমন সময় ইবন মিরবা' আনসারী (রাঃ) আমাদের কাছে এসে বললেনঃ আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু...
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... জাফর ইবন মুহাম্মদ (রহঃ) বলেন, আমার পিতা বলেছেন, আমরা জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে। তিনি আমাদের বলল...
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুর রহমান ইবন ইয়ামুর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর কাছে কয়েকজন লোক এসে তাকে হজ্জ সম্বন্ধে জিজ্ঞাসা করল...
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... ফযল ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে প্রত্যাবর্তন করলেন তখন উসামা ইবন যায়দ (রাঃ) তার পেছনে সওয়ার ছিলেন, তাঁকে নিয়ে উটনী সামনের...