Loading...

Loading...
বইসমূহ
৪৬৬ হাদিসসমূহ
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞাসা করলোঃ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাফা ও মারওয়ার মধ্যস্থলে রমল করতে দেখেছেন? তিনি বলেনঃ রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদল লোকের মধ্যে তারা সকলেই রমল করেন, আমি তাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রমলের অনুকরণেই রমল করতে দেখেছি।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، قال حدثنا صدقة بن يسار، عن الزهري، قال سالوا ابن عمر هل رايت رسول الله صلى الله عليه وسلم رمل بين الصفا والمروة فقال كان في جماعة من الناس فرملوا فلا اراهم رملوا الا برمله
আবু আম্মার হুসায়ন ইন হুরায়স (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করেন মুশরিকদেরকে তার শক্তি প্রদর্শনের জন্য।
اخبرنا ابو عمار الحسين بن حريث، قال انبانا سفيان، عن عمرو، عن عطاء، عن ابن عباس، قال انما سعى النبي صلى الله عليه وسلم بين الصفا والمروة ليري المشركين قوته
কুতায়বা (রহঃ) ... জনৈক মহিলা থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বাতনে মাসীলে সাঈ করতে দেখেছি। তিনি বলছিলেনঃ এই উপত্যকা দ্রুতগতিতে অতিক্রম করতে হয়।
اخبرنا قتيبة، قال حدثنا حماد، عن بديل، عن المغيرة بن حكيم، عن صفية بنت شيبة، عن امراة، قالت رايت رسول الله صلى الله عليه وسلم يسعى في بطن المسيل ويقول " لا يقطع الوادي الا شدا
মুহাম্মদ ইবন সালমা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা থেকে অবতরণ করতেন তখন হাঁটতেন, এমনকি তার পদদ্বয় বাতনে ওয়াদীতে নামার পর তিনি সাঈ করে তা হতে বের হতেন।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، عن ابن القاسم، قال حدثني مالك، عن جعفر بن محمد، عن ابيه، عن جابر بن عبد الله، رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم كان اذا نزل من الصفا مشى حتى اذا انصبت قدماه في بطن الوادي سعى حتى يخرج منه
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদদ্বয় বাতনে উপত্যকায় পৌছলে, তখন তিনি রমল করতে করতে তা থেকে বের হয়ে যান।
اخبرنا محمد بن المثنى، عن سفيان، عن جعفر، عن ابيه، عن جابر، قال لما تصوبت قدما رسول الله صلى الله عليه وسلم في بطن الوادي رمل حتى خرج منه
ইয়াকূব ইবন ইবরহীম (রহঃ) ... জাবির (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেন অর্থাৎ সাফা হতে। যখন তাঁর পদযুগল ওয়াদীতে অবতরণ করে, তখন তিনি রমল করেন। আর যখন তিনি উপত্যকা অতিক্রম করেন, তখন তিনি হেঁটে চলেন।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا يحيى بن سعيد، قال حدثنا جعفر بن محمد، قال حدثني ابي قال، حدثنا جابر، ان رسول الله صلى الله عليه وسلم نزل - يعني - عن الصفا حتى اذا انصبت قدماه في الوادي رمل حتى اذا صعد مشى
মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন আবদুল হাকাম (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ায় এসে তার উপর আরোহণ করেন, তারপর বায়তুল্লাহ্ তার দৃষ্টিগোচর হয়। তখন তিনি তিনবার বলেনঃ (لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ) এরপর তিনি আল্লাহকে স্মরণ করেন, সুবহানাল্লাহ ও আল-হামদুলিল্লাহ বলেন। তারপর তিনি আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুআ করেন এবং এই কাজের মাধ্যমে তিনি তাওয়াফ শেষ করেন।
اخبرنا محمد بن عبد الله بن عبد الحكم، عن شعيب، قال انبانا الليث، عن ابن الهاد، عن جعفر بن محمد، عن ابيه، عن جابر بن عبد الله، اتى رسول الله صلى الله عليه وسلم المروة فصعد فيها ثم بدا له البيت فقال " لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شىء قدير " . قال ذلك ثلاث مرات ثم ذكر الله وسبحه وحمده ثم دعا بما شاء الله فعل هذا حتى فرغ من الطواف
আলী ইবন হুজুর (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার দিকে গেলেন এবং তাতে আরোহণ করলেন। এরপর বায়তুল্লাহ তার দৃষ্টিগোচর হলো। এরপর তিনি মহান আল্লাহর তাওহীদ বর্ণনা করে তাকবীর পাঠ করলেন। তিনি বলেনঃ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ এরপর তিনি চলতে লাগলেন যখন তাঁর পদদ্বয় উপত্যকাতে নামলো তখন সাঈ করলেন। যখন উভয় পদ 'উপতাকা থেকে উপরে উঠে এলো, তখন তিনি হেঁটে মারওয়ায় আগমন করেন। এখানেও তাই করলেন, যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন। এভাবে তিনি তার তাওয়াফ শেষ করেন।
اخبرنا علي بن حجر، قال حدثنا اسماعيل، قال انبانا جعفر بن محمد، عن ابيه، عن جابر، ان رسول الله صلى الله عليه وسلم ذهب الى الصفا فرقي عليها حتى بدا له البيت ثم وحد الله عز وجل وكبره وقال " لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شىء قدير " . ثم مشى حتى اذا انصبت قدماه سعى حتى اذا صعدت قدماه مشى حتى اتى المروة ففعل عليها كما فعل على الصفا حتى قضى طوافه
আমর ইবন আলী (রহঃ) ... আবু যুবায়র (রহঃ) বর্ণনা করেন যে, তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাফা এবং মারওয়ার মধ্যে একবারের বেশী সাঈ করেন নি।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال انبانا ابن جريج، قال اخبرني ابو الزبير، انه سمع جابرا، يقول لم يطف النبي صلى الله عليه وسلم واصحابه بين الصفا والمروة الا طوافا واحدا
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উমরায় তাঁর চুল তীরের ফলা দিয়ে কেটেছেন মারওয়া পাহাড়ের উপরে।
اخبرنا محمد بن المثنى، عن يحيى بن سعيد، عن ابن جريج، قال اخبرني الحسن بن مسلم، ان طاوسا، اخبره ان ابن عباس اخبره عن معاوية، انه قصر عن النبي صلى الله عليه وسلم بمشقص في عمرة على المروة
মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মারওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল কেটেছি বেদুঈনের তীরের ফলা দিয়ে।
اخبرنا محمد بن يحيى بن عبد الله، قال حدثنا عبد الرزاق، قال انبانا معمر، عن ابن طاوس، عن ابيه، عن ابن عباس، عن معاوية، قال قصرت عن رسول الله صلى الله عليه وسلم على المروة بمشقص اعرابي
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুলের চারদিক থেকে কেটেছি, আমার নিকট তীরের ফলা ছিল তা দিয়ে, তাঁর বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়া সাঈ-এর পর যুলহিজ্জার দশ দিনের মধ্যে। কায়স (রহঃ) বলেন, লোকেরা মুআবিয়া (রাঃ)-এর এ ব্যাপারটি অস্বীকার করেছেন।
اخبرنا محمد بن منصور، قال حدثنا الحسن بن موسى، قال حدثنا حماد بن سلمة، عن قيس بن سعد، عن عطاء، عن معاوية، قال اخذت من اطراف شعر رسول الله صلى الله عليه وسلم بمشقص كان معي بعد ما طاف بالبيت وبالصفا والمروة في ايام العشر . قال قيس والناس ينكرون هذا على معاوية
মুহাম্মদ ইবন রাফি (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমরা হজ্জের নিয়্যতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই। যখন তিনি বায়তুল্লাহর তাওয়াফ এবং সাফা ও মারওয়ার সাঈ করেন, তখন বললেনঃ যার সাথে কুরবানীর পশু রয়েছে, সে তার ইহরামের উপর আসবে। আর যার সাথে কুরবানীর পশু নেই, সে হালাল হয়ে যাবে।
اخبرنا محمد بن رافع، عن يحيى، - وهو ابن ادم - عن سفيان، - وهو ابن عيينة - قال حدثني عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم لا نرى الا الحج - قالت - فلما ان طاف بالبيت وبين الصفا والمروة قال " من كان معه هدى فليقم على احرامه ومن لم يكن معه هدى فليحلل
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমরা বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই। আমাদের মধ্যে কেউ তোমরা হজ্জের ইহরাম করে, আর কেউ কেউ উমরার ইহরাম করে এবং কুরবানীর পশু সঙ্গে নেয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে উমরাহর ইহরাম করেছে, আর কুরবানীর পশু সাথে আনেনি, সে হালাল হয়ে যাবে। আর যে উমরাহর ইহরাম করে কুরবানীর পশু সঙ্গে এনেছে, সে হালাল হবে না। আর যে হজ্জের ইহরাম করেছে সে তার হজ্জ পূর্ণ করবে। আয়েশা (রাঃ) বলেনঃ আমি ঐ সকল লোকের মধ্যে ছিলাম, যারা উমরার ইহরাম করেছিল।
اخبرنا محمد بن حاتم، قال انبانا سويد، قال انبانا عبد الله، عن يونس، عن ابن شهاب، عن عروة، عن عايشة، قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع فمنا من اهل بالحج ومنا من اهل بعمرة واهدى فقال رسول الله صلى الله عليه وسلم " من اهل بعمرة ولم يهد فليحلل ومن اهل بعمرة فاهدى فلا يحل ومن اهل بحجة فليتم حجه " . قالت عايشة وكنت ممن اهل بعمرة
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ) ... আসমা বিনত আবু বকর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা হজ্জের ইহরাম করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম। আমরা মক্কার নিকটবর্তী হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার সাথে কুরবানীর পশু নেই, সে যেন হালাল হয়ে যায়, আর যার সাথে কুরবানীর পশু রয়েছে, সে তার ইহরামের উপর থাকবে। আসমা (রাঃ) বলেনঃ যুবায়র (রাঃ)-এর সাথে কুরবানীর পশু থাকায় তিনি তার ইহরামের উপর থাকেন। আর আমার সাথে কুরবানীর পশু না থাকায় আমি হালাল হয়ে যাই। আমি আমার জামাকাপড় পরিধান করি, সুগন্ধি ব্যবহার করি এবং যুবায়র (রাঃ)-এর কাছে বসি। তিনি বললেন, আমার থেকে দূরে বস। আমি বলিঃ তুমি কি ভয় কর যে, আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়বাে?
اخبرنا محمد بن عبد الله بن المبارك، قال حدثنا ابو هشام، قال حدثنا وهيب بن خالد، عن منصور بن عبد الرحمن، عن امه، عن اسماء بنت ابي بكر، قالت قدمنا مع رسول الله صلى الله عليه وسلم مهلين بالحج فلما دنونا من مكة قال رسول الله صلى الله عليه وسلم " من لم يكن معه هدى فليحلل ومن كان معه هدى فليقم على احرامه " . قالت وكان مع الزبير هدى فاقام على احرامه ولم يكن معي هدى فاحللت فلبست ثيابي وتطيبت من طيبي ثم جلست الى الزبير فقال استاخري عني . فقلت اتخشى ان اثب عليك
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাহ্ করে জিয়িররানা নামক স্থানে ফিরে এসে আবু বকর (রাঃ)-কে হজ্জের আমীর নিযুক্ত করে প্রেরণ করেন। আমরাও তাঁর সঙ্গে আসলাম। যখন ‘আরজ নামক স্থানে পৌছলেন তখন সকাল হলে তিনি তাকবীর বলার জন্য প্রস্তুত হলেন। এমন সময় তার পেছনে উটের শব্দ শুনতে পেয়ে তিনি তাকবীর না দিয়ে বললেন ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী জাদ’আর শব্দ। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, আমরা তার সঙ্গে সালাত আদায় করবো, হঠাৎ দেখা গেল এর আরােহী হলেন আলী (রাঃ)। আবু বকর (রাঃ) তাকে বললেনঃ আপনি কি আমীর হিসেবে এসেছেন, না সংবাদ বাহক হিসেবে। তিনি বললেনঃ আমি সংবাদ বাহক হিসেবে এসেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অব্যাহতি বাণী (সূরা তাওবা বা বারা'আত) সহ প্রেরণ করেছেন। আমি হজ্জের বিশিষ্ট স্থানসমূহে লোকদের তা শুনাব। আমরা মক্কায় আগমন করলাম। যিলহজ্জের ৮ তারিখের একদিন পূর্বে আবু বকর (রাঃ) লোকের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিলেন এবং তাদেরকে হজ্জের আহকাম শুনালেন। তিনি তার খুৎবা শেষ করলে আলী (রাঃ) দাঁড়ালেন এবং তিনি লোকের মধ্যে অব্যাহতি বাণী (সূরা বারাআত) পাঠ করে শুনালেন এবং তা শেষ করলে আমরা তাঁর সঙ্গে বের হলাম। যখন আরাফার দিন উপস্থিত হলো, তখন আবু বকর (রাঃ) লোকের মধ্যে দাঁড়িয়ে খুৎবা দিলেন, তাদের কাছে হজ্জের আহকাম বর্ণনা করলেন। যখন তিনি তাঁর বক্তব্য শেষ করলেন, তখন আলী (রাঃ) দাঁড়িয়ে লোকের মধ্যে সূরা বারাআত পাঠ করে শুনালেন। এরপর কুরবানীর দিন আসলে আমরা তাওয়াফে ইফাযা করলাম। আবু বকর (রাঃ) ফিরে এসে লোকের মধ্যে খুৎবা দিলেন। তাতে তিনি প্রত্যাবর্তন ও কুরবানীর আহকাম এবং হজ্জের আহকাম বৰ্ণনা করলেন। তিনি যখন খুৎবা শেষ করলেন, তখন আলী (রাঃ) দাঁড়িয়ে লোকের মধ্যে বারাআতের ঘােষণা শুনালেন, সূরা বারাআত শুনানাে শেষ করলেন। প্রথম নফরের দিন আসলে আবু বকর (রাঃ) লোকের উদ্দেশ্যে খুতবা দিলেন; কিরূপে নফর বা যাত্রা করতে হবে এবং রমী করতে হবে সে সমস্ত আহকাম তাদেরকে শিক্ষা দিলেন। তিনি খুৎবা শেষ করলে আলী (রাঃ) দাঁড়িয়ে লোকের নিকট সূরা বারাআত পড়ে শুনালেন এবং তা শেষ পর্যন্ত পাঠ করলেন। আবু আবদুর রহমান (রহঃ) বলেন, ইবন খুশায়ম (রহঃ) হাদীস বর্ণনায় তেমন শক্তিশালী নন। আমি ইবন জুরায়জ (রহঃ) আবূ যুবায়র (রহঃ) থেকে এ সনদে বর্ণনা না করে ইবন জুরায়জ (রহঃ) ইবন খুশায়ম (রহঃ) থেকে, তিনি আবু যুবায়র (রাঃ) এ সনদে রেওয়ায় বর্ণনা করেছি। কেননা প্রথমােক্ত সনদে ইবন জুরায়জ (রহঃ) ও আবু যুবায়র (রহঃ)-এর মধ্যের একজন রাবী বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। যাকে উসূলে হাদীসের ভাষায় মুনকাতি' বলা হয়। আমি এ হাদীসটি ইসহাক ইবন রাহওয়াই ইবন ইবরাহীম (রহঃ) সূত্রে লিপিবদ্ধ করেছি। ইয়াহইয়া ইবন সাঈদ আল-কাত্তান (রহঃ) ইবন খুশায়ম (রহঃ) থেকে হাদীস বর্ণনা বাদ দেননি। আর আবদুর রহমান থেকেও না। তবে আলী ইবন মাদীনী (রহঃ) ইবন খুশায়ম (রহঃ)-কে 'মুনকারুল হাদীস' বলে মন্তব্য করেছেন। আর আলী ইবন মাদীনী (রহঃ) হাদীস শাস্ত্রের জন্যেই তাঁর সৃষ্টি।
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যিলহজ্জ মাসের চারদিন অতীত হওয়ার পর আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাঙ্গে আগমন করলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা হালাল হয়ে যাও এবং একে ‘উমরাহ গণ্য কর। এতে আমাদের অন্তর সংকুচিত হলো এবং আমাদের কাছে তা ভারী মনে হলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এ সংবাদ পৌছলে তিনি বললেনঃ হে লোকেরা! তোমরা হালাল হয়ে যাও, আমার নিকট যে কুরবানীর পশু রয়েছে, যদি তা থাকতো তাহলে তোমরা যা করছে। আমিও তা করতাম। এরপর আমরা হালাল হয়ে গেলাম এবং স্ত্রী সহবাসও করলাম। হালাল ব্যক্তি যা করে আমরাও তাই করলাম। যখন তারবিয়ার' দিন আসলো এবং মক্কা প্রকাশিত হলো, তখন আমরা হজ্জের তালবিয়া পড়লাম।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، قال حدثنا عبد الملك، عن عطاء، عن جابر، قال قدمنا مع رسول الله صلى الله عليه وسلم لاربع مضين من ذي الحجة فقال النبي صلى الله عليه وسلم " احلوا واجعلوها عمرة " . فضاقت بذلك صدورنا وكبر علينا فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال " يا ايها الناس احلوا فلولا الهدى الذي معي لفعلت مثل الذي تفعلون " . فاحللنا حتى وطينا النساء وفعلنا ما يفعل الحلال حتى اذا كان يوم التروية وجعلنا مكة بظهر لبينا بالحج
মুহাম্মদ ইবন সালামা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... আমর আনসারী থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) আমার কাছে আসলেন, তখন আমি মক্কার পথে একটি বৃক্ষের নীচে অবস্থানরত ছিলাম। তিনি আমাকে বললেন, আপনাকে এ বৃক্ষের নীচে কিসে অবতরণ করালো? আমি বললামঃ এর ছায়া আমাকে এখানে অবতরণ করতে আকৃষ্ট করেছে। তখন আবদুল্লাহ বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি মিনার দু'টি পাহাড়ের মধ্যস্থলে থাকবে এবং তিনি তার হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন, তখন সেখানে একটি উপত্যকা দেখতে পাবে। যাকে 'সুরিয়াবা' বলা হয়- হারিসের বর্ণনায় আছে একে ‘সারার' বলা হয়, তাতে একটি প্রকাণ্ড বৃক্ষ রয়েছে, যার নীচে সত্তরজন নবী জন্মগ্রহণ করেন।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، عن ابن القاسم، حدثني مالك، عن محمد بن عمرو بن حلحلة الدولي، عن محمد بن عمران الانصاري، عن ابيه، قال عدل الى عبد الله بن عمر وانا نازل، تحت سرحة بطريق مكة فقال ما انزلك تحت هذه الشجرة فقلت انزلني ظلها . قال عبد الله فقال رسول الله صلى الله عليه وسلم " اذا كنت بين الاخشبين من منى ونفخ - بيده نحو المشرق - فان هناك واديا يقال له السربة - وفي حديث الحارث يقال له السرر - به سرحة سر تحتها سبعون نبيا
মুহাম্মদ ইবন হাতিম ইবন নুযায়ম (রহঃ) ... মুহাম্মদ ইবন ইবরাহীম তায়মী তাদের মধ্য হতে একজন লোকের মাধ্যমে বর্ণনা করেন, যার নাম আবদুর রহমান ইবন মুয়ায (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আমাদের উদ্দেশ্যে খুৎবা দিলেন, আল্লাহ আমাদের কান খুলে দিলেন এবং আমরা তিনি যা বলেছিলেন, তা শুনেছিলাম। অথচ আমরা ছিলাম আমাদের মনযিলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হজ্জের আহকাম শিক্ষা দিচ্ছিলেন। যখন তিনি কংকর নিক্ষেপ করা পর্যন্ত পৌছলেন, তখন বললেনঃ দু' আঙ্গুলে পাথর টুকরো নিয়ে তা নিক্ষেপ করবে। আর মুহাজিরদের মসজিদের সামনে থাকতে আদেশ করলেন এবং আনসারদের মসজিদের শেষভাগে থামতে আদেশ করলেন।
اخبرنا محمد بن حاتم بن نعيم، قال انبانا سويد، قال انبانا عبد الله، عن عبد الوارث، - ثقة - قال حدثنا حميد الاعرج، عن محمد بن ابراهيم التيمي، عن رجل، منهم يقال له عبد الرحمن بن معاذ قال خطبنا رسول الله صلى الله عليه وسلم بمنى ففتح الله اسماعنا حتى ان كنا لنسمع ما يقول ونحن في منازلنا فطفق النبي صلى الله عليه وسلم يعلمهم مناسكهم حتى بلغ الجمار فقال بحصى الخذف وامر المهاجرين ان ينزلوا في مقدم المسجد وامر الانصار ان ينزلوا في موخر المسجد
মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম ও আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সালাম (রহঃ) ... আবদুল আযীয ইবন রুফাই (রহঃ) বলেনঃ আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু স্মরণ রেখেছেন, তা আমাকে বলুন, তিনি তারবিয়ার দিন জোহরের সালাত কোথায় আদায় করেন? তিনি বললেনঃ মিনায়। আমি বললামঃ মিনা হতে প্রত্যাবর্তনের দিন আসর কোথায় আদায় করেন? তিনি বললেনঃ আবতাহে অর্থাৎ মুহাসাবে।
اخبرنا محمد بن اسماعيل بن ابراهيم، وعبد الرحمن بن محمد بن سلام، قالا حدثنا اسحاق الازرق، عن سفيان الثوري، عن عبد العزيز بن رفيع، قال سالت انس بن مالك فقلت اخبرني بشىء، عقلته عن رسول الله صلى الله عليه وسلم اين صلى الظهر يوم التروية قال بمنى . فقلت اين صلى العصر يوم النفر قال بالابطح
اخبرنا اسحاق بن ابراهيم، قال قرات على ابي قرة موسى بن طارق عن ابن جريج، قال حدثني عبد الله بن عثمان بن خثيم، عن ابي الزبير، عن جابر، ان النبي صلى الله عليه وسلم حين رجع من عمرة الجعرانة بعث ابا بكر على الحج فاقبلنا معه حتى اذا كان بالعرج ثوب بالصبح ثم استوى ليكبر فسمع الرغوة خلف ظهره فوقف على التكبير فقال هذه رغوة ناقة رسول الله صلى الله عليه وسلم الجدعاء لقد بدا لرسول الله صلى الله عليه وسلم في الحج فلعله ان يكون رسول الله صلى الله عليه وسلم فنصلي معه فاذا علي عليها فقال له ابو بكر امير ام رسول قال لا بل رسول ارسلني رسول الله صلى الله عليه وسلم ببراءة اقروها على الناس في مواقف الحج . فقدمنا مكة فلما كان قبل التروية بيوم قام ابو بكر رضى الله عنه فخطب الناس فحدثهم عن مناسكهم حتى اذا فرغ قام علي رضى الله عنه فقرا على الناس براءة حتى ختمها ثم خرجنا معه حتى اذا كان يوم عرفة قام ابو بكر فخطب الناس فحدثهم عن مناسكهم حتى اذا فرغ قام علي فقرا على الناس براءة حتى ختمها ثم كان يوم النحر فافضنا فلما رجع ابو بكر خطب الناس فحدثهم عن افاضتهم وعن نحرهم وعن مناسكهم فلما فرغ قام علي فقرا على الناس براءة حتى ختمها فلما كان يوم النفر الاول قام ابو بكر فخطب الناس فحدثهم كيف ينفرون وكيف يرمون فعلمهم مناسكهم فلما فرغ قام علي فقرا براءة على الناس حتى ختمها . قال ابو عبد الرحمن بن خثيم ليس بالقوي في الحديث وانما اخرجت هذا ليلا يجعل ابن جريج عن ابي الزبير وما كتبناه الا عن اسحاق بن ابراهيم ويحيى بن سعيد القطان لم يترك حديث ابن خثيم ولا عبد الرحمن الا ان علي بن المديني قال ابن خثيم منكر الحديث وكان علي بن المديني خلق للحديث