Loading...
Loading...
বইসমূহ
466 হাদিসসমূহ
আমর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় বিবাহ করেছিলেন।
ইবরাহীম ইবন ইউনুস ইবন মুহাম্মাদ ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেছিলেন। তখন তারা উভয়ে মুহরিম ছিলেন।
মুহাম্মাদ ইবন সাগানী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ)-কে ইহরাম অবস্থায় বিবাহ করেছিলেন।
শুয়াইব ইবন শুয়াইব ইবন ইসহাক ও সাফওয়ান ইবন আমার হিমসী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেছিলেন, তখন তিনি ছিলেন মুহরিম।
কুতায়াবা (রহঃ) ... আবান ইবন উসমান (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি উসমান ইবন আফফান (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুহরিম বিবাহ করবে না, বিবাহের পয়গাম পাঠাবে না এবং অপর কাউ...
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আবান ইবন উসমান (রহঃ) তাঁর পিতার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর থেকে বর্ণনা করেন যে, তিনি মুহরিমকে বিবাহ করতে, বিবাহ দিতে, বা বিবাহের পয়গাম পাঠাতে নিষেধ করেছেন।
মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ (রহঃ) ... নুবায়হ ইবন ওহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন উবায়দুল্লাহ্ ইবন মা'মার (রহঃ) আবান ইবন উসমান (রহঃ)-এর নিকট জিজ্ঞাসা করে পাঠান যে, মুহরিম কি বিবাহ করতে পারে? আবান বলেন...
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় শিংগা লাগিয়েছিলেন।
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় শিংগা লাগিয়েছিলেন।
মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আতা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় শিংগা লাগিয়েছিলেন। আর সনদের অন্য ধারায় আমর ইবন দীনার বলেন, আমাক...
মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন মুবারক (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় শিংগা লাগিয়েছিলেন।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা মুবারকের পিঠে যে ব্যথা ছিল, তার জন্য ইহরাম অবস্থায় তিনি শিংগা লাগিয়েছিলেন।
হিলাল ইবন বিশর (রহঃ) ... আ'রাজ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন বুহায়না (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে 'লাহ্ইয়ে জামাল’ নামক স্থানে ইহরাম অবস্থায় মাথার মধ্যস্...
মুহাম্মদ ইবন সালামা ও হারিছ ইবন মিসকীন (রহঃ) ... ক’ব ইবন উজরা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি মুহরিম অবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন। তখন তার মাথায় উকুন কষ্ট দিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লা...
আহমদ ইবন সাঈদ রিবাতী (রহঃ) ... কা'ব ইবন উজরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ইহরাম বাঁধার পর আমার মাথায় উকুন বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই সংবাদ পৌছলে তিনি আমার নিকট আগমন করলেন। তখন...
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিল। তাকে তার উটনী পৃষ্ঠ হতে ফেলে দেয়ায় তার ঘাড় ভেঙ্গে গেল এবং সে মারা গেল। আর সে ছিল মুহরিম। রাসূলু...
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক মুহরিম ব্যক্তি উট থেকে পড়ে যাওয়ায় তার ঘাড় ভেঙ্গে গেল এবং সে মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বলেনঃ তাকে কু...
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আরাফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অবস্থান করছিল। হঠাৎ সে তার সওয়ারী থেকে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায়। রাসূলুল্লাহ সাল...
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... ইবন আব্বাস (রঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মুহূরিম ব্যক্তিকে তার উটনী পিঠ থেকে ফেলে দিয়ে হত্যা করলো। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হলে তিনি বললেনঃ তাকে গোসল দি...
মুহাম্মদ ইবন মুআবিয়া (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জের সফরে ছিল। তার উট তাকে ফেলে দিলে সে ইনতিকাল করলো । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়...