Loading...
Loading...
বইসমূহ
466 হাদিসসমূহ
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... সা'ব ইবন জাছছামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি আবওয়ায় অথবা ওয়াদানে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি জংলী গাধা হাদিয়া দিলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত...
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... সা'ব ইবন জাছছামা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমনকালে যখন ওয়াদানে পৌঁছলেন, তখন একটি জংলী গাধা দেখলেন। (যা তাঁকে সাব ইবন জাছছামা কর্তৃক হাদিয়া হিসেবে দেয়া...
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আতা (রহঃ) থেকে বর্ণিত যে, ইবন আব্বাস (রাঃ) যায়দ ইবন আরকাম (রাঃ)-কে বললেনঃ আপনি কি জানেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর ইহরাম অবস্থায় শিকার করা জন্তুর এক অংশ হাদিয়া দেয়া হয...
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাব ইবন জাছছামা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জংলী গাধার একটি পা হাদিয়া দিলেন যার থেকে রক্ত পড়ছিল, আর তখন তিনি কুদায়দ নামক...
ইউসুফ ইবন হাম্মাদ মানী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, সাব ইবন জাছছামা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি গাধা হাদিয়া দিলেন, তখন তিনি ছিলেন মুহরিম। তিনি তা নিকট তা ফেরত দিলেন।
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন আবু কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হুদায়বিয়ার বছর আমার পিতা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওয়ানা হলেন। তাঁর সাহাবীগণ ইহরাম বাঁধলেন, আর তিনি...
উবায়দুল্লাহ ইবন ফাদালা ইবন নাসায়ী (রহঃ) ... ইয়াহইয়া ইবন আবু কাসীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন আবু কাতাদা (রহঃ) আমার নিকট বৰ্ণনা করেছেন যে, তাঁর পিতা তার নিকট বলেছেন, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলা...
মাহমুদ ইবন গায়লান (রহঃ) ... উসমান ইবন আবদুল্লাহ ইবন মাওহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহকে তার পিতা আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, কয়েকজন সাহাবী এক সফরে ছিলেন। তাদের কেউ কেউ মুহরিম ছিলেন, আর...
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের জন্য স্থলের শিকার হালাল, যদি তোমরা তা শিকার না কর অথবা তোমাদের আদেশে শিকার করা না হয...
কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচ প্রকার প্রাণী হত্যা করায় মুহরিমের কোন পাপ নেই। তা হলো- কাক, চিল, বিচ্চু, ইদুর এবং দংশনকারী কুকুর।
আমর ইবন আলী (রহঃ) ... আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ মুহরিম ব্যক্তি পাঁচ প্রকার জন্তু হত্যা করতে পারে, সাপ, ইদুর, চিল, ঐ কাক- যার পেটে বা পিঠে শুভ্রতা রয়েছে এবং দংশনক...
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ প্রকার, প্রাণী হত্যা করতে মুহরিমকে অনুমতি দিয়েছেন। তা হলো- কাক, চিল, ইদুর, দংশনকারী কুকুর এবং বিচ্ছু।
আবু বকর ইবন ইসহাক (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত যে, এক মহিলা আয়েশা (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে দেখল যে, তার হাতে একটি ছড়ি রয়েছে। মহিলা জিজ্ঞাসা করলোঃ ইহা কি? তিনি বললেনঃ ইহা গিরগিটি মারার জন্য। কেননা,...
উবায়দুল্লাহ ইবন সাঈদ আবু কুদামা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচ প্রকার জন্তুকে ইহরাম অবস্থায় মারলে কোন পাপ হবে না। সেগুলো হলো।— চিল, ইদুর, দংশনকারী কুকুর, বিচ্ছু...
যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! ইহরাম অবস্থায় আমরা কোন কোন প্রাণী হত্যা করতে পারি? তিনি বললেনঃ পাঁচ প্রকার প্রাণী হত্যা করলে তাতে কোন পাপ হবে না। তা হলো...
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, (একদা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলঃ মুহরীম কোন কোন প্রাণী হত্যা করতে পারে? তিনি বললেনঃ বিচ্ছু, ইঁদুর, চিল, কাক ও দংশনকারী কুকুর।
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ মুকরী (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি পাঁচ প্রকার প্রাণী হারাম শরীফে এবং ইহরাম অবস্থায় হত্যা করে, যেগুলো...
মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... ইবন আবু আম্মার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে দব্ব সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে তা খাওয়ার আদেশ দিলেন। আমি বললাম, তা কি শিকার? তিনি বললেনঃ হ্যাঁ। আমি ব...
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেছিলেন।