Loading...

Loading...
বইসমূহ
২৭২ হাদিসসমূহ
। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাহল নামক স্থানের তিনটি সাদা কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছিল; তাতে কুর্তা এবং পাগড়ি ছিল না।
اخبرنا قتيبة، عن مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة اثواب بيض سحولية ليس فيها قميص ولا عمامة
। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তিনটি ইয়ামানী সাদা সুতী কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছিল। তাতে কুর্তা এবং পাঞ্জাবি ছিল না। যখন আয়িশা (রা) এর কাছে লোকদের দুই কাপড়ে এবং একটি নকশা করা চাদরে কাফন দেওয়ার কথা উল্লেখ করা হল, তখন তিনি বলেন, তা আনা হয়েছিল কিন্তু উপস্থিত সাহাবীগণ তা ফিরিয়ে দিয়েছিলেন এবং তাতে তাকে কাফন দিয়েছিলেন না। [সহীহ]
اخبرنا قتيبة، قال حدثنا حفص، عن هشام، عن ابيه، عن عايشة، قالت كفن رسول الله صلى الله عليه وسلم في ثلاثة اثواب بيض يمانية كرسف ليس فيها قميص ولا عمامة فذكر لعايشة قولهم في ثوبين وبرد من حبرة فقالت قد اتي بالبرد ولكنهم ردوه ولم يكفنوه فيه
। আমর ইবনু আলী (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আব্দুল্লাহ ইবনু উবাই এর মৃত্যু হল তার ছেলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আপনি আমাকে স্বীয় কুর্তাটা দিয়ে দিন যাতে আমি তা দিয়ে তাকে কাফন দিতে পারি এবং তার জানাজা পড়িয়ে দিন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় জামা দিয়ে দিলেন। তারপর বললেন যখন তোমরা অবসর হও আমাকে সংবাদ দিও আমি তার জানাজা পড়াব। উমর (রাঃ) তাকে টেনে নিয়ে বললেন, আপনাকে তো আল্লাহ তা'আলা মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বা না করার ব্যাপারে আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে। অতঃপর তিনি তার জানাজা পড়লেন। তারপর আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেনঃوَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ অর্থাৎ (তাদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাজার সালাত পড়বেনা এবং আর তার কবরের পাশে দড়াবেন না) এরপর তিনি মুনাফিকদের জানাজা পড়া ছেড়ে দিলেন।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا عبيد الله، قال حدثنا نافع، عن عبد الله بن عمر، قال لما مات عبد الله بن ابى جاء ابنه الى النبي صلى الله عليه وسلم فقال اعطني قميصك حتى اكفنه فيه وصل عليه واستغفر له . فاعطاه قميصه ثم قال " اذا فرغتم فاذنوني اصلي عليه " . فجذبه عمر وقال قد نهاك الله ان تصلي على المنافقين . فقال " انا بين خيرتين " . قال { استغفر لهم او لا تستغفر لهم } فصلى عليه فانزل الله تعالى { ولا تصل على احد منهم مات ابدا ولا تقم على قبره } فترك الصلاة عليهم
। আব্দুল জব্বার ইবনু আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু উবাইর কবরের সামনে আসলেন। ইতিপুর্বে তাকে দাফন করা হয়েছিল। তিনি সেখানে দাঁড়ালেন এবং তাকে কবর থেকে বের করার নির্দেশ দিলেন। তাকে বের করা হল। তিনি তাকে স্বীয় হস্তদ্বয়ের উপর রাখলেন এবং তাকে নিজ কুর্তা পরিয়ে দিলেন এবং স্বীয় থুথু তার শরীরের উপর ছিটিয়ে দিলেন। আল্লাহ তা’আলাই সর্বজ্ঞ। [সহীহ]
اخبرنا عبد الجبار بن العلاء بن عبد الجبار، عن سفيان، عن عمرو، قال سمعت جابرا، يقول اتى النبي صلى الله عليه وسلم قبر عبد الله بن ابى وقد وضع في حفرته فوقف عليه فامر به فاخرج له فوضعه على ركبتيه والبسه قميصه ونفث عليه من ريقه والله تعالى اعلم
। আব্দুল্লাহ ইবনু মুহাম্মাদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্বাস (রাঃ) মদীনাতে ছিলেন। আনসারগণ তাকে পরিধান করানোর জন্য একটি কাপড় তালাশ করে এমন কোন কুর্তা তালাশ করে এমন এক কুর্তা পেলেন না যা তার গায়ে লাগে আব্দুল্লাহ ইবনু উবাহর কুর্তা ব্যতিত। অগত্যা সেটাই তাকে পরিধান করালেন।
اخبرنا عبد الله بن محمد بن عبد الرحمن الزهري البصري، قال حدثنا سفيان، عن عمرو، سمع جابرا، يقول وكان العباس بالمدينة فطلبت الانصار ثوبا يكسونه فلم يجدوا قميصا يصلح عليه الا قميص عبد الله بن ابى فكسوه اياه
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) এবং ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... খাব্বাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আল্লাহ তা’আলার সন্তুষ্টি কল্পে হিজরত করলাম। অতএব আমাদের প্রতিদান আল্লাহ তা'আলার যিম্মায় গেল। তাই আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করল তারা স্বীয় প্রতিদান (গনিমতের সম্পদ) ভোগ করতে পারল না যেমন মুসআব ইবনু উমায়র (রাঃ), তিনি উহুদের জিহাদে শাহাদাত বরণ করেছিলেন। আমরা তার কাফন উপযোগী কোন কাপড়ের সন্ধান রাতে পাচ্ছিলাম না। শুধুমাত্র একটি চাদর ছাড়া যা দিয়ে তার মাথা কাফনে ঢাকলে পা বের হয়ে যেত আর পা ঢাকলে মাথা বের হয়ে যেত। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে তার মাথা ঢেকে দিয়ে পাদ্বয়ে ঘাস দিয়ে দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিলেন। আর আমাদের মধ্যে কতক এমনও আছে যারা স্বীয় প্রতিদান পেয়েছে এবং তা ভোগও করেছে।
اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا يحيى، عن الاعمش، ح واخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا يحيى بن سعيد القطان، قال سمعت الاعمش، قال سمعت شقيقا، قال حدثنا خباب، قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم نبتغي وجه الله تعالى فوجب اجرنا على الله فمنا من مات لم ياكل من اجره شييا منهم مصعب بن عمير قتل يوم احد فلم نجد شييا نكفنه فيه الا نمرة كنا اذا غطينا راسه خرجت رجلاه واذا غطينا بها رجليه خرجت راسه فامرنا رسول الله صلى الله عليه وسلم ان نغطي بها راسه ونجعل على رجليه اذخرا ومنا من اينعت له ثمرته فهو يهدبها . واللفظ لاسماعيل
। উতবা ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহরাম ব্যক্তিকে তার পরিধানের কাপড়দ্বয়ে গোসল দেবে পানি এবং বরই পাতা দ্বারা আর তাকে তার কাপড়দ্বয় দ্বারা কাফন দেবে এবং তার শরীরে সুগন্ধি লাগাবে না আর তার জন্য মাথা ঢেকে দেবে না। কেননা, সে কিয়ামতের দিন ইহরাম অবস্থায় উত্থিত হবে।
اخبرنا عتبة بن عبد الله، قال حدثنا يونس بن نافع، عن عمرو بن دينار، عن سعيد بن جبير، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " اغسلوا المحرم في ثوبيه اللذين احرم فيهما واغسلوه بماء وسدر وكفنوه في ثوبيه ولا تمسوه بطيب ولا تخمروا راسه فانه يبعث يوم القيامة محرما
। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোৎকৃষ্ট সুগন্ধির মধ্যে কস্তুরি অন্যতম।
اخبرنا محمود بن غيلان، قال حدثنا ابو داود، وشبابة، قالا حدثنا شعبة، عن خليد بن جعفر، سمع ابا نضرة، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " اطيب الطيب المسك
। আলী ইবনু হুসায়ন (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোৎকৃষ্ট সুগন্ধির মধ্যে কস্তুরি অন্যতম।
اخبرنا علي بن الحسين الدرهمي، قال حدثنا امية بن خالد، عن المستمر بن الريان، عن ابي نضرة، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " من خير طيبكم المسك
। কুতায়বা (রহঃ) ... আবূ উসামা (রাঃ) থেকে বর্ণিত যে, এক অসহায় মহিলা অসুস্থ হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার অসুস্থতা সম্পর্কে সংবাদ দেওয়া হল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়দের সেবা শুশ্রুষা করতেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে (অসহায় মহিলা) মারা যায় তবে আমাকে সংবাদ দিও। রাত্রে তার জানাজা পড়া হল। আর সাহাবায়ে কিরাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জাগানো সমীচীন মনে করলেন না। যখন সকাল হল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ঘটনা জানানো হলে। তিনি বললেন, আমি কি তোমাদের আমাকে সংবাদ দিতে বলিনি? তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনাকে রাত্রে জাগানো সমীচীন মনে করিনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পার্শে নিয়ে লোকজন নিয়ে কাতারবন্দী হয়ে দাঁড়ালেন এবং চারটি তাকবীর বললেন।
اخبرنا قتيبة، في حديثه عن مالك، عن ابن شهاب، عن ابي امامة بن سهل بن حنيف، انه اخبره ان مسكينة مرضت فاخبر رسول الله صلى الله عليه وسلم بمرضها وكان رسول الله صلى الله عليه وسلم يعود المساكين ويسال عنهم فقال رسول الله صلى الله عليه وسلم " اذا ماتت فاذنوني " . فاخرج بجنازتها ليلا وكرهوا ان يوقظوا رسول الله صلى الله عليه وسلم فلما اصبح رسول الله صلى الله عليه وسلم اخبر بالذي كان منها فقال " الم امركم ان توذنوني بها " . قالوا يا رسول الله كرهنا ان نوقظك ليلا . فخرج رسول الله صلى الله عليه وسلم حتى صف بالناس على قبرها وكبر اربع تكبيرات
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আব্দুর রহমান ইবনু মিহরান (রহঃ) থেকে বর্ণিত যে, আবূ হুরায়রা (রাঃ) বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যখন কোন নেককার ব্যক্তিকে খাটিয়ায় রাখা হয় সে বলে, "আমাকে শীঘ্রই পাঠাও, আমাকে শীঘ্রই পাঠাও" আর যখন কোন বদকার ব্যক্তিকে খাটিয়ায় রাখা হয় তখন সে বলে হায়! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
اخبرنا سويد بن نصر، قال انبانا عبد الله، عن ابن ابي ذيب، عن سعيد المقبري، عن عبد الرحمن بن مهران، ان ابا هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا وضع الرجل الصالح على سريره قال قدموني قدموني واذا وضع الرجل - يعني السوء - على سريره قال يا ويلي اين تذهبون بي
। কুতায়বা (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আবূ সাঈদ খুদ্রী (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মৃত ব্যক্তিকে খাটিয়ায় রাখা হয় আর লোকজন তাকে কাঁধে বহন করে যদি সে নেককার হয় তবে সে বলতে থাকে, আমাকে শীঘ্র পাঠাও, আমাকে শীঘ্র পাঠাও, অরি যদি বদকার হয় তবে বলতে থাকে, হায়! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচছ? তার আওয়াজ মানুষ ব্যতীত অন্য সবাই শুনতে পায় যদি মানুষ তা শুনতে পেত তবে অবশ্যই সে বেহুঁশ হয়ে পড়ত।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن سعيد بن ابي سعيد، عن ابيه، انه سمع ابا سعيد الخدري، يقول قال رسول الله صلى الله عليه وسلم " اذا وضعت الجنازة فاحتملها الرجال على اعناقهم فان كانت صالحة قالت قدموني قدموني وان كانت غير صالحة قالت يا ويلها الى اين تذهبون بها يسمع صوتها كل شىء الا الانسان ولو سمعها الانسان لصعق
। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা জানাজা-তাড়াতাড়ি পড়ে নেবে যদি সে নেককার হয় তবে তবে তা তার জন্য কল্যাণকর। তোমরা তাকে তাড়াতাড়ি তার কল্যাণের দিকে পাঠিয়ে দাও। আর যদি বদকার হয় তবে একজন বদকারকে তোমরা স্বীয় স্কন্ধ থেকে নামিয়ে রাখ।
اخبرنا قتيبة، قال حدثنا سفيان، عن الزهري، عن سعيد، عن ابي هريرة، يبلغ به النبي صلى الله عليه وسلم قال " اسرعوا بالجنازة فان تك صالحة فخير تقدمونها اليه وان تك غير ذلك فشر تضعونه عن رقابكم
। সুওয়ায়দ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে ফেলবে। যদি সে নেককার হয় তবে তোমরা তাকে স্বীয় কল্যাণের দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলে আর যদি বদকার হয় তবে একজন বদকারকে তোমরা স্বীয় স্কন্ধ থেকে নামিয়ে রাখবে।
اخبرنا سويد، قال حدثنا عبد الله، عن يونس، عن الزهري، قال حدثني ابو امامة بن سهل، ان ابا هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اسرعوا بالجنازة فان كانت صالحة قدمتموها الى الخير وان كانت غير ذلك كانت شرا تضعونه عن رقابكم
। মুহাম্মাদ ইবনু আব্দুল আলা (রহঃ) ... আব্দুর রহমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুর রহমান ইবনু সামুরা (রাঃ) এর জানাজায় উপস্থিত ছিলাম। যিয়াদ (রাঃ) খাটিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন আব্দুর রহমান (রাঃ)-এর কিছু পরিবার-পরিজনের কিছু লোক এবং গোলামগণ জানাজার খাটিয়াকে সম্মুখে রেখে হেঁটে যাচ্ছিলেন এবং বলছিলেন, তোমরা ধীরে ধীরে চলো আল্লাহ তা'আলা তোমাদের বরকত দিন। তারা ধীরে ধীরে চলাছিল। যখন আমরা মিরবাদ নামক জায়গার রাস্তায় পৌছলাম আবূ বাকরা (রহঃ) খচ্চরের উপর আমাদের সাথে মিলিত হলেন, তাদের কার্যকলাপ দেখে খচ্চরে আরোহনবস্থায় তাদের দিকে ধাবিত হলেন এবং তাদের দিকে চাবুক ঝুঁকালেন এবং বললেন, তোমরা এ সমস্ত ছাড়, ওই সত্তার শপথ! যিনি আবূল কাসেম (রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে সম্মানিত করেছেন, আমার স্মরণ আছে আমি একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে, ছিলাম। আমরা জানাজা নিয়ে খুব দ্রুত যাচ্ছিলাম। একথা শুনে লোকজন খুশী হয়ে গেল।
اخبرنا محمد بن عبد الاعلى، قال حدثنا خالد، قال انبانا عيينة بن عبد الرحمن بن جوشن، قال حدثني ابي قال، شهدت جنازة عبد الرحمن بن سمرة وخرج زياد يمشي بين يدى السرير فجعل رجال من اهل عبد الرحمن ومواليهم يستقبلون السرير ويمشون على اعقابهم ويقولون رويدا رويدا بارك الله فيكم . فكانوا يدبون دبيبا حتى اذا كنا ببعض طريق المربد لحقنا ابو بكرة على بغلة فلما راى الذي يصنعون حمل عليهم ببغلته واهوى اليهم بالسوط وقال خلوا فوالذي اكرم وجه ابي القاسم صلى الله عليه وسلم لقد رايتنا مع رسول الله صلى الله عليه وسلم وانا لنكاد نرمل بها رملا . فانبسط القوم
। আলী ইবনু হুজর (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার স্মরণ আছে, আমি একবার রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম আমরা জানাজা নিয়ে খুব দ্রুত যাচ্ছিলাম।
اخبرنا علي بن حجر، عن اسماعيل، وهشيم، عن عيينة بن عبد الرحمن، عن ابيه، عن ابي بكرة، قال لقد رايتنا مع رسول الله صلى الله عليه وسلم وانا لنكاد نرمل بها رملا . واللفظ حديث هشيم
। ইয়াহইয়া ইবনু দুরুস্তা (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার কাছ দিয়ে কোন জানাজা নিয়ে যাওয়া হয়, তখন তোমরা দাঁড়িয়ে যাবে। আর যারা জানাজার সাথে যাবে তারা জানাজা রাখার পূর্বে বসবে না।
اخبرنا يحيى بن درست، قال حدثنا ابو اسماعيل، عن يحيى، ان ابا سلمة، حدثه عن ابي سعيد، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا مرت بكم جنازة فقوموا فمن تبعها فلا يقعد حتى توضع
। কুতায়বা (রহঃ) ... আমির ইবনু রাবী'আ (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যখন জানাজা দেখে তখন যদি সে তাদের সাথে না যায় তবে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, যতক্ষন পর্যন্ত না সে জানাজার পিছনে পড়ে কিংবা পিছনে পড়ার পূর্বে জানাজা রাখা হয়।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن نافع، عن ابن عمر، عن عامر بن ربيعة، عن النبي صلى الله عليه وسلم قال " اذا راى احدكم الجنازة فلم يكن ماشيا معها فليقم حتى تخلفه او توضع من قبل ان تخلفه
। কুতায়বা (রহঃ) ... আমির ইবনু রাবী’আ (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলেছেন তোমরা যখন জানাজা দেখবে তখন তোমরা তার পিছনে না পড়া পর্যন্ত কিংবা তা না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن ابن شهاب، عن سالم، عن ابيه، عن عامر بن ربيعة العدوي، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " اذا رايتم الجنازة فقوموا حتى تخلفكم او توضع
। আলী ইবনু হুজর (রহঃ) ও ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জানাজা দেখবে, দাঁড়িয়ে যাবে। আর যে তার অনুগমন করবে সে যেন তা রাখার পূর্বে না বসে।
اخبرنا علي بن حجر، قال حدثنا اسماعيل، عن هشام، ح واخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، قال حدثنا هشام، عن يحيى، عن ابي سلمة، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا رايتم الجنازة فقوموا فمن تبعها فلا يقعد حتى توضع