Loading...

Loading...
বইসমূহ
২৭২ হাদিসসমূহ
। ইসহাক (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়দ এবং জাফরের মৃত্যূ সংবাদ দিলেন। তাদের মৃত্যূ সংবাদ আসার পূর্বেই তখন তিনি তাদের জন্য ক্রন্দন করলেন এবং তার চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হল।
اخبرنا اسحاق، قال انبانا سليمان بن حرب، قال حدثنا حماد بن زيد، عن ايوب، عن حميد بن هلال، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم نعى زيدا وجعفرا قبل ان يجيء خبرهم فنعاهم وعيناه تذرفان
। আবূ দাঊদ (রহঃ) ... আবূ সালামা ও ইবনু মুসায়্যাব (রাঃ) থেকে বর্ণিত যে, আবূ হুরায়রা (রাঃ) তাদের কাছে বর্ণনা করেছেন যে, হাবশার বাদশাহ নাজাশী যেদিন মৃত্যুবরণ করেন সেদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যূ সংবাদ দিয়ে বলেছিলেন, তোমরা তোমাদের ভাইয়ের গুনাহ মার্জনার প্রার্থনা কর।
اخبرنا ابو داود، قال حدثنا يعقوب، قال حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، قال حدثني ابو سلمة، وابن المسيب، ان ابا هريرة، اخبرهما ان رسول الله صلى الله عليه وسلم نعى لهم النجاشي صاحب الحبشة اليوم الذي مات فيه وقال " استغفروا لاخيكم
। উবায়দুল্লাহ ইবনু ফাদালা এবং মুহাম্মাদ আব্দুল্লাহ (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ)। থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করছিলাম। এমতাবস্থায় এক মহিলাকে দেখা গেল। আমরা ধারণা করতে পারিনি যে, তিনি তাকে চিনতে পেরেছেন। যখন তিনি রাস্তার মাঝামাঝি আসলেন, তখন তিনি থেমে গেলেন এবং ঐ মহিলা তার কাছে পৌছলেন, তখন আমরা দেখতে পেলাম যে, তিনি ফাতিমা বিনত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তিনি তাকে বললেন, হে ফাতিমা, তোমার ঘর থেকে তোমাকে কিসে বের করল? তিনি বললেন, আমি এ মৃত ব্যক্তির পরিজনদের কাছে গিয়ে তাদের প্রতি সমবেদনা প্রকাশ জ্ঞাপন করলাম এবং মৃত ব্যক্তির ব্যাপারে ধৈর্যধারণ করার জন্য তাদের উপদেশ করলাম। তিনি বললেন, সম্ভবত তুমি তাদের সাথে কুদা (কবরস্থান) পর্যন্ত গিয়েছিলে। ফাতিমা (রাঃ) বললেন, আমি সেখানে যাওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। কেননা এ বিষয়ে আপনি যা বলেছেন তা আমি শুনেছি। তিনি বললেন, যদি তুমি তাদের সাথে সেখানে যেতে তবে তোমার পিতার দাদা জান্নাত না দেখা পর্যন্ত তিনি জান্নাত পেতে না।
اخبرنا عبيد الله بن فضالة بن ابراهيم، قال حدثنا عبد الله، هو ابن يزيد المقري ح وانبانا محمد بن عبد الله بن يزيد المقري، قال حدثنا ابي قال، سعيد حدثني ربيعة بن سيف المعافري، عن ابي عبد الرحمن الحبلي، عن عبد الله بن عمرو، قال بينما نحن نسير مع رسول الله صلى الله عليه وسلم اذ بصر بامراة لا تظن انه عرفها فلما توسط الطريق وقف حتى انتهت اليه فاذا فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم قال لها " ما اخرجك من بيتك يا فاطمة " . قالت اتيت اهل هذا الميت فترحمت اليهم وعزيتهم بميتهم . قال " لعلك بلغت معهم الكدى " . قالت معاذ الله ان اكون بلغتها وقد سمعتك تذكر في ذلك ما تذكر . فقال لها " لو بلغتها معهم ما رايت الجنة حتى يراها جد ابيك " . قال ابو عبد الرحمن ربيعة ضعيف
। কুতায়বা (রহঃ) ... উম্মে আতিয়া আনাসারিয়াহ (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ইন্তিকাল করলে আমাদের কাছে এলেন এবং বললেন, তোমরা তাকে পানি ও কুলপাতা দিয়ে গোসল করিয়ে দাও। তিন বা পাঁচবার কিংবা তোমরা ভাল মনে করলে আরো অধিকবার। আর শেষের বার তোমরা কর্পূর মিশ্রিত করবে। রাবী বলেন, কিংবা তিনি বলেছেন, কিছু কর্পূর মিশাবে। তোমরা গোসল সমাপ্ত করলে আমাকে জানাবে। আমরা গোসল সারার পর তাকে অবহিত করলাম। তিনি তার একটি চাদর আমাদের দিলেন এবং বললেন, এটি তার শরীরের সাথে জড়িয়ে দাও।
اخبرنا قتيبة، عن مالك، عن ايوب، عن محمد بن سيرين، ان ام عطية الانصارية، قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك بماء وسدر واجعلن في الاخرة كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا اذناه فاعطانا حقوه وقال " اشعرنها اياه
। কুতায়বা ইবনু সায়ীদ (রহঃ) ... উম্মে কায়স (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পুত্র ইন্তিকাল করল এবং আমি তাতে মর্মাহত হলাম। আর যে গোসল দেয় আমি তাকে বললাম, আমার পুত্রকে ঠাণ্ডা পানি দিয়ে গোসল দিয়ে মেরে ফেল না। উসামা ইবনু মিহসান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে মহিলার কথা তাকে অবহিত করলেন, তিনি মুচকি হাসলেন, এরপর বললেন, কী বলেছে সে? তার আয়ু দীর্ঘ হোক। ফলে এ মহিলার মত অন্য কোন মহিলা এত আয়ু পেয়েছেন বলে আমরা জানি না।
اخبرنا قتيبة بن سعيد، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن ابي الحسن، مولى ام قيس بنت محصن عن ام قيس، قالت توفي ابني فجزعت عليه فقلت للذي يغسله لا تغسل ابني بالماء البارد فتقتله . فانطلق عكاشة بن محصن الى رسول الله صلى الله عليه وسلم فاخبره بقولها فتبسم ثم قال " ما قالت طال عمرها " . فلا نعلم امراة عمرت ما عمرت
। ইউসুফ ইবনু সায়ীদ (রহঃ) ... হাফসা (রাঃ) বলেন, উম্মে আতিয়্যা (রাঃ) আমাদের কাছে বর্ণনা করেন যে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যার চুলকে তিন অংশে বিভক্ত করেছিলেন। আমি বললাম, তারা কি তা খুলে তিন ভাগ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ।
اخبرنا يوسف بن سعيد، قال حدثنا حجاج، عن ابن جريج، قال ايوب سمعت حفصة، تقول حدثتنا ام عطية، انهن جعلن راس ابنة النبي صلى الله عليه وسلم ثلاثة قرون . قلت نقضنه وجعلنه ثلاثة قرون قالت نعم
। আমর ইবনু আলী (রহঃ) ... উম্মে-আাতিয়্যা (রাঃ) থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার গোসলের ব্যাপারে বলেছিলেন, তোমরা তার ডান দিক থেকে এবং উযুর স্থান থেকে আরম্ভ কর।
اخبرنا عمرو بن منصور، قال حدثنا احمد بن محمد بن حنبل، قال حدثنا اسماعيل، عن خالد، عن حفصة، عن ام عطية، ان رسول الله صلى الله عليه وسلم قال في غسل ابنته " ابدان بميامنها ومواضع الوضوء منها
। আমর ইবনু আলী (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক কন্যার মৃত্যু হলে তিনি আমাদের ডেকে পাঠালেন এবং বললেন, তাকে কুল পাতা ও পানি দিয়ে গোসল দাও। আর তাকে তিন-পাঁচ অথবা সাতবার বেজোড় গোসল দিবে, যদি তোমরা তা ভাল মনে কর। আর শেষবার কিছু কর্পূর দিবে। তোমরা কাজ সমাপ্ত করলে আমাকে সংবাদ দিও। আমরা কাজ সমাপ্ত করে তাকে সংবাদ দিলাম। তখন তিনি আমাদের দিকে তার ইযার দিয়ে বললেন, এটি তার দেহের সঙ্গে জড়িয়ে দাও। আমরা তার চুল তিন ভাগে ভাগ করে আঁচড়িয়ে দিলাম এবং তা পেছনে করে দিলাম।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا هشام، قال حدثتنا حفصة، عن ام عطية، قالت ماتت احدى بنات النبي صلى الله عليه وسلم فارسل الينا فقال " اغسلنها بماء وسدر واغسلنها وترا ثلاثا او خمسا او سبعا ان رايتن ذلك واجعلن في الاخرة شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا اذناه فالقى الينا حقوه وقال " اشعرنها اياه " . ومشطناها ثلاثة قرون والقيناها من خلفها
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যার গোসল দেওয়ার সময়ে আমাদের কাছে এসে বললেন, তাকে পানি ও কুল পাতা দিয়ে তিন বার, পাঁচবার অথবা তোমরা ভাল মনে করলে আরো অধিকবার গোসল দিবে। শেষবার কর্পুর দিবে। রাবী বলেন, কিংবা তিনি বলেছেন, কিছু কর্পুর দিবে। যখন তোমরা গোসল দেওয়া শেষ করবে তখন আমাকে সংবাদ দিবে। আমরা কাজ সমাপ্ত করে তাকে সংবাদ দিলাম। তিনি আমাদের দিকে তার চাদর ছুঁড়ে দিয়ে বললেন, এটি তার দেহের সাথে জড়িয়ে দাও।
اخبرنا اسماعيل بن مسعود، عن يزيد، قال حدثنا ايوب، عن محمد بن سيرين، عن ام عطية، قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نغسل ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك بماء وسدر واجعلن في الاخرة كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا اذناه فالقى الينا حقوه وقال " اشعرنها اياه
। কুতায়বা (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক মেয়ের মৃত্যূ হলে তিনি আমাদের ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে, তাকে তিনবার, পাঁচবার বা ততোধিক যতবার ভাল মনে হয় হয় গোসল দিও পানি এবং বরই পাতা দ্বারা, আর শেষবার কর্পূরের কিছু অংশ দিয়ে দিও। আর যখন তোমরা অবসর হবে আমাকে সংবাদ দেবে। আমরা যখন অবসর হলাম তাকে সংবাদ দিলাম। তিনি আমাদের স্বীয় জুব্বা দিয়ে দিলেন এবং বললেন যে, এটা তার কাফনের নীচে দিয়ে দিও।
اخبرنا قتيبة، قال حدثنا حماد، قال حدثنا ايوب، عن محمد، عن ام عطية، قالت توفيت احدى بنات النبي صلى الله عليه وسلم فارسل الينا فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن بماء وسدر واجعلن في الاخرة كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا اذناه فالقى الينا حقوه وقال " اشعرنها اياه
। কুতায়বা (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণনা করেছেন, এতটূকু পার্থক্য যে, তিনি বলেছেন তিনবার, পাঁচবার, সাতবার বা ততোধিক, যদি তোমরা ভাল মনে কর।
اخبرنا قتيبة، قال حدثنا حماد، عن ايوب، عن حفصة، عن ام عطية، نحوه غير انه قال " ثلاثا او خمسا او سبعا او اكثر من ذلك ان رايتن ذلك
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক মেয়ের মৃত্যু হলে আমাদের তাকে গোসল করানোর নির্দেশ দিলেন এবং বললেন, তাকে তিনবার পাঁচবার, সাতবার বা ততোধিকবার গোসল করাবে, যদি তোমরা ভাল মনে কর। তিনি বলেন আমি বললাম, তাও কি বেজোড় সংখ্যায় করতে হবে? তিনি বললেন, হ্যাঁ, এবং শেষের বারে কর্পূর বা কর্পূরের কিছু অংশ দেবে। আর যখন তোমরা অবসর হবে আমাকে সংবাদ দেবে। যখন আমরা অবসর হলাম তাকে সংবাদ দিলাম। তিনি আমাদের স্বীয় জুব্বা দিয়ে দিলেন এবং বললেন যে, এটা তার কাফনের নীচে দিয়ে দিও।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا بشر، عن سلمة بن علقمة، عن محمد، عن بعض، اخوته عن ام عطية، قالت توفيت ابنة لرسول الله صلى الله عليه وسلم فامرنا بغسلها فقال " اغسلنها ثلاثا او خمسا او سبعا او اكثر من ذلك ان رايتن " . قالت قلت وترا قال " نعم واجعلن في الاخرة كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا اذناه فاعطانا حقوه وقال " اشعرنها اياه
। আমর ইবনু মুরারাহ (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, তখন আমরা তার মেয়েকে গোসল করাচ্ছিলাম। তিনি বললেন, তাকে তিনবার, পাঁচবার বা ততোধিকবার গোসল করাবে। যদি তোমরা ভাল মনে কর পানি এবং বরই পাতা দ্বারা। আর শেষ বারে কর্পূর বা কর্পূরের কিছু অংশ দেবে। আর তোমরা অবসর হলে আমাকে সংবাদ দেবে। আমরা অবসর হলে তাকে সংবাদ দিলাম। তিনি আমাদের স্বীয় জুব্বা দিয়ে দিলেন এবং বললেন, এটা তার কাফনের নীচে দিয়ে দিও। বর্ণনাকারী বহলেন, হাফসা (রাঃ) বলেছেন, তাকে তিনবার, পাঁচবার গোসল করাবে। উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, আমরা তার চুল আঁচড়িয়ে তিন ভাগে বিভক্ত করে দিলাম।
اخبرنا عمرو بن زرارة، قال حدثنا اسماعيل، عن ايوب، عن محمد، عن ام عطية، قالت اتانا رسول الله صلى الله عليه وسلم ونحن نغسل ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك بماء وسدر واجعلن في الاخرة كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا اذناه فالقى الينا حقوه وقال " اشعرنها اياه " . قال او قالت حفصة اغسلنها ثلاثا او خمسا او سبعا . قال وقالت ام عطية مشطناها ثلاثة قرون
। মুহাম্মাদ ইবনু মানসূর (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তার মাথা (মাথার চুল) আমরা তিনভাগে বিভক্ত করে দিলাম।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، قال حدثنا ايوب، عن محمد، قال اخبرتني حفصة، عن ام عطية، قالت وجعلنا راسها ثلاثة قرون
। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। আমরা তার মাথা (মাথার চুল) তিন ভাগে বিভক্ত করে দিলাম।
اخبرنا قتيبة بن سعيد، قال حدثنا حماد، عن ايوب، وقالت، حفصة عن ام عطية، وجعلنا، راسها ثلاثة قرون
। ইউসূফ ইবনু সাঈদ (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) একজন আনসারী মহিলা ছিলেন, তিনি (বসরায়) এসে তাড়াতাড়ি তার ছেলের কাছে গেলেন। কিন্তু তাকে পেলেন না। (কারণ, সে ইতিপূর্বে মারা গিয়েছিল) তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা তখন তার মেয়েকে গোসল করাচ্ছিলাম। তিনি বলেন, তাকে তিনবার, পাঁচবার বা ততোধিকবার গোসল করাবে যদি তোমরা ভাল মনে কর পানি এবং বরই পাতা দ্বারা এবং শেষবার কর্পূর বা কর্পূরের কিছু অংশ দেবে। আর যখন তোমরা অবসর হবে আমাকে সংবাদ দিবে। যখন আমরা অবসর হলাম তাকে সংবাদ দিলাম। তিনি বললেন, এটা তার কাফনের নীচে দিয়ে দিও। রাবী মুহাম্মাদ ইবনু রাবী আইয়্যুব ইবনু তামীমা বলেন যে, আমি জানিনা সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন্ মেয়ে ছিল। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করলাম “তার কাফনের নীচে দিয়ে দাও” এর অর্থ কি? এটা কি তাকে পায়জামা হিসাবে পরিধান করানো হবে? তিনি বললেন, তা আমার মনে হয়না, তবে তিনি হয়তো বলেছিলেন তা দিয়ে পেঁচিয়ে দাও।
اخبرنا يوسف بن سعيد، قال حدثنا حجاج، عن ابن جريج، قال اخبرني ايوب بن ابي تميمة، انه سمع محمد بن سيرين، يقول كانت ام عطية امراة من الانصار قدمت تبادر ابنا لها فلم تدركه حدثتنا قالت دخل النبي صلى الله عليه وسلم علينا ونحن نغسل ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن بماء وسدر واجعلن في الاخرة كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا القى الينا حقوه وقال " اشعرنها اياه " . ولم يزد على ذلك . قال لا ادري اى بناته . قال قلت ما قوله " اشعرنها اياه " . اتوزر به قال لا اراه الا ان يقول الففنها فيه
। শুআয়ব ইবনু ইউসুফ (রহঃ) ... উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক মেয়ের মৃত্যূ হলে তিনি বললেন, তাকে তিনবার, পাঁচবার বা ততোধিক বার গোসল করাও যদি তোমরা ভাল মনে কর। আর তাকে পানি এবং বরই পাতা দ্বারা গোসল করাও এবং শেষ বারে কর্পূর বা কর্পূরের কিছু অংশ দিও। তোমরা অবসর হলে আমাকে সংবাদ দিও। তিনি বলেন, আমরা তাকে সংবাদ দিলে তিনি আমাদের স্বীয় জুব্বা দিয়ে দিলেন এবং বললেন যে, এটা তার কাফনের নীচে দিয়ে দিও।
اخبرنا شعيب بن يوسف النسايي، قال حدثنا يزيد، قال حدثنا ابن عون، عن محمد، عن ام عطية، قالت توفي احدى بنات النبي صلى الله عليه وسلم فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك واغسلنها بالسدر والماء واجعلن في اخر ذلك كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . قالت فاذناه فالقى الينا حقوه فقال " اشعرنها اياه
। আব্দুর রহমান ইবনু খালিদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিলেন এবং সাহাবীদের মধ্য থেকে এই ব্যক্তির কথা উল্লেখ করলেন মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে রাত্রে কবর দেওয়া হয়েছিল এবং তাকে উত্তম কাপড়ে কাফন দেওয়া হয়নি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে রাত্রে কবর দিতে নিষেধ করলেন এবং বললেন যখন তোমাদের কেউ কারো অভিভাবক হয়ে তাকে উত্তম কাফন পরিধান করাবে।
اخبرنا عبد الرحمن بن خالد الرقي القطان، ويوسف بن سعيد، - واللفظ له - قال انبانا حجاج، عن ابن جريج، قال اخبرني ابو الزبير، انه سمع جابرا، يقول خطب رسول الله صلى الله عليه وسلم فذكر رجلا من اصحابه مات فقبر ليلا وكفن في كفن غير طايل فزجر رسول الله صلى الله عليه وسلم ان يقبر انسان ليلا الا ان يضطر الى ذلك وقال رسول الله صلى الله عليه وسلم " اذا ولي احدكم اخاه فليحسن كفنه
। আমর ইবনু আলী (রহঃ) ... সামুরা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা সাদা কাপড় পরিধান কর। কেননা তা সর্বোত্তম এবং পবিত্রতম এবং তা দ্বারা তোমাদের মৃতদের কাফন দাও।
اخبرنا عمرو بن علي، قال انبانا يحيى بن سعيد، قال سمعت سعيد بن ابي عروبة، يحدث عن ايوب، عن ابي قلابة، عن ابي المهلب، عن سمرة، عن النبي صلى الله عليه وسلم قال " البسوا من ثيابكم البياض فانها اطهر واطيب وكفنوا فيها موتاكم
। ইসহাক (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাহল নামক স্থানের তিনটি সাদা কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছিল।
اخبرنا اسحاق، قال انبانا عبد الرزاق، قال حدثنا معمر، عن الزهري، عن عروة، عن عايشة، قالت كفن النبي صلى الله عليه وسلم في ثلاثة اثواب سحولية بيض